Author: জাহিদুর রহমান বিপ্লব
খুলনার ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
ডুমুরিয়ায় দোলের রং ছিটাতে গিয়ে নছিমন থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ার রংপুরের কৃষ্ণনগর এলাকায় ৭ মার্চ মঙ্গলবার দুপুরে দোলের রং ছিটাতে গিয়ে নসিমন থেকে পড়ে অঙ্কুশ মণ্ডল (৮) বছরের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়; দোলপূজা উপলক্ষ্যে উপজেলার কৃষ্ণনগর গ্রামে অঙ্কুশ মণ্ডলসহ কিছু তরুণ ও শিশু একটি ইঞ্জিনভ্যানে রংয়ের হলি খেলছিল।। তারা কৃষ্ণনগর নিমতলা থেকে বিশ্বাস পাড়ার দিকে যাচ্ছিল। এমন সময় অংকুশ ঐ ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে অঙ্কুশ মন্ডল মারা যায়। অঙ্কুশ ডিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র এবং ঐ গ্রামের লিটন মণ্ডলের ছেলে। অঙ্কুশের মৃত্যুর খবরে তার বাড়িতে ছুটে যান ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ ভ্রাম্যমান আদালত। ডিপো মালিককে৫০ হাজার টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে এক মৎস্য ডিপো মালিক কে জেল-জরিমানা ধার্য্য করা হয়েছে।
৭ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজ শাহীন খসরু’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা সদর বাজারের প্রাক্তন ট্রলার ঘাট এলাকায় চিংড়িতে অপদ্রব্য পুশ করছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
এ সময় মো: নুর ইসলাম শেখের মৎস্য ডিপোতে অপদ্রব্য পুশ করার সময় হাতে নাতে ধরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপদ্রব্য পুশকৃত চিংড়ি ও সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা ভূমি অফিসের কর্মচারী নাসির উদ্দীন সানা,থানা পুলিশের সদস্যবৃন্দ।
খুলনান ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭মার্চ দিবস উদযাপন
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়লের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া//
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আতিয়ার রহমান মোড়ল(৭০)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। ৫ মার্চ রোববার সকাল ৯টায় গুটুদিয়া ফুটবল খেলা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত জানাযার পূর্বে তার কফিনে মুক্তিযুদ্ধের পতাকা ও জাতিয় পতাকা জড়িয়ে শ্রদ্ধা নিবেদন এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স (তদন্ত ) মুক্ত রায় চৌধরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সরদার মাহাবুবুর রহমান, মহানগর কমান্ডার আলমগীর কবির,আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা মোখলেচুর রহমান, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিকসহ সংসদের মুক্তিযোদ্ধাবৃন্দ, , জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামাল জামাল, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ট্রেজারার খান আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, সোনালী ব্যাংকের ম্যানেজার মোঃ রুহুল্লা আল মামুন, পল্লী বিদুৎ এর ডিজিএম আব্দুল মতিন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের জেলার সভাপতি সরদার রাকিবুজ্জামান উপজেলা আওয়ামীলীগ ,বিএনপির, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী সমাজ কল্যান পরিষদের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডুমুরিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্স এর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত
জাতিয় ভোটার দিবস পালিত হয়েছে খুলনার ডুমুরিয়ায়
খুলনার ডুমুরিয়ায় দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে মোঃ ফারুখ হোসেন খান ও সাধারণ সম্পাদক পদে মোঃ শফিকুল ইসলাম মোল্ল্যা বিজয়ী হয়েছেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতির ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহ-সভাপতি তাপস কুমার চক্রবর্ত্তী ৪৭ ভোট , সহ-সাধারণ সম্পাদক পদে কামাল হোসেন ২৭ ভোট , সাংগঠনিক সম্পাদক পদে বায়েজিদ হালদার ৩৪ ভোট , দপ্তর সম্পাদক পদে মুস্তাফিজুর রহমান ২ ভোট ও কার্য-নির্বাহী সদস্য পদে সুজন রায় ৪৩ ভোট, রিজাউল করিম ৪০ ভোট ও নিত্যানন্দ মন্ডল ২৯ ভোট । এছাড়া বিনা-প্রতিদ্ব›িদ্বতায় বিজয়ী হয়েছেন কোষাধ্যক্ষ পদে প্রশান্ত কুমার জোর্দ্দার এবং ক্রীড়া ও সাংস্কৃতি এবং ভ্রমণ বিষয়ক সম্পাদক সামছুর রহমান মোড়ল।
নির্বাচন পরিচালনা কমিটি সুত্রে জানা গেছে ডুমুরিয়া দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১১টি পদে মধ্যে ২টি বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ও ৯টি পদে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । ৭০ জন ভোটার এর মধ্যে ৬৬জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইড়িং অফিসার ও সাব-রেজিস্ট্রী কার্যালয়ের পেশকার মোঃ মাহাবুবুর রহমান। এ সময় নির্বাচন পরিচালনায় দায়িত প্রাপ্তরাসহ বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খুলনার ডুমুরিয়ায় যুবলীগের উদ্যোগে শান্তির সমাবেশ অনুষ্ঠিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় নিদের্শনায় অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যলয় চত্বরে বিএনপি – জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নযন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলহাজ্ব রবিউল ইসলাম খান আন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি”র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, প্রধান বক্তার বক্তব্যদেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, আন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ নেতা শেখ নাজিবুর রহমান, আবু সাঈদ সরদার, শাহানেওয়াজ হোসেন জোয়াদার, অধ্যাপক জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ ইকবাল হোসেন, মোল্ল্যা জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, সুরজিৎ বৈধ্য, যুবলীগ নেতা শেখ দেলোয়ার হোসেন ব্রজেন সরকার, দিলিপ মন্ডল, কামরুল ইসলাম, আবু দাউদ মোড়ল, জাকির হোসেন মিল্টন, কাজী মেহেদি হাসান রাজা, রোকনুজ্জামান মন্টু, দিবাশিষ বিশ্বাস, অমিত কুমার বিশ্বাস, রাশেদ মোল্ল্যা হাবিবুর রহমান,আ: হামিদ সরদার , বিভূতি বিশ্বাস, মাহামুদ খান, সোহেল রানা,ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।
