Author: জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়ার প্রতিযশা বংশীবাদক শিল্পী ওস্তাদ আব্দুল হাকিম একুশে পদকে ভূষিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়ার উপজেলার চেচুড়ি গ্রামের সন্তান প্রতিযশা বংশীবাদক শিল্পী ওস্তাদ আব্দুল হাকিম একুশে পদকে ভূষিত হয়েছেন। । কাদা মাটি জল আর মাঠ ঘাটে বেড়া উঠা ছোট বেলা থেকে বাশিঁ বাজাতেন। এক সময়ের নিভৃত পল্লীর বেড়ে উঠা টকবুকে তরুন আব্দুল হাকিম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে যান ।
যুদ্ধের সময় বাশিঁ ছাড়তে পারিনি। যুদ্ধের সময় বাংক্যারে বসে একাকীত্বে বাশির সুর সাধনা করতেন। পরিবার হারানো বেদনা ও ক্লান্ত মুক্তিযুদ্ধাদের বাশিঁর সুরে বিমোহিত করে রাখতেন। যুদ্ধে যাওয়ার খবর তখনকার দেশিয় রাজাকরা জানতে পেরে হাকিমের বাড়িতে প্রতিনিয়ত হানা দিতো। মা সহ পরিবারের লোকজনদের রাজাকাররা মানষিক ও শারিরীক নির্ষাতন করতো। যুদ্ধ শেষে তিনি বাড়িতে ফিরে আসে। তখন বাশিঁকে ছাড়তে না পেরে মনের গভীরে একটাই স্বপ্ন ও সাধনা নিয়ে বাশিঁ সুরে এলাকার মানুষকে বিমোহিত করেছেন।
এলাকাসহ আশপাশ এলাকায় যেখানে সাংস্কৃতি অনুষ্ঠান হতো হাকিমের বাশিঁর সুর শুনতে এলাকার মানুষ জড়ো হতো। এভাবে চলতে চলতে ১৯৭৪ সালে শেষ দিকে খুলনা বেতারের সাথে যুক্ত হন । এরপর তিনি ঢাকায় চলে যান। সঙ্গীত সাধনায় নিজেকে মেলে ধরতে সঙ্গীত শিল্পীদের সাথে কাজে করেছে। লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত ছায়াছবি মনের মানুষ এর সঙ্গীত্যয়োজনে তাঁর অন্যবদ্য ভূমিকা ছিল।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম পৃথিবীর বিভিন্ন দেশে তার বাশিঁর সুর মুগদ্ধ করেছে সঙ্গীত পিপাষুদের। তিনি যন্ত্র সঙ্গীত শিল্পী সংস্থার প্রেসিডেন্ট।
আলোকিত মানুষটি একুশে পদক প্রাপ্তির খবর ডুমুরিয়া ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যামে প্রচার করে।
ডুমুরিয়ায় উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচন ও সাধারন সভা অনুষ্ঠিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নির্বাচন ও সাধারন সভা উপলক্ষে ১১ ফেব্রুয়ারি শনিবার সকালে স্থানীয় শহীদ স্মৃতি মহিলা কলেজ এর হল রুমে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচন পরিচালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান ,সহ পরিদর্শক বিপ্লব কুমার ও মাষ্টার সেলিম আহম্মেদ ।
আগামী ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সদস্যদের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্ধিতায় পুনরায় নির্বাচিত হলেন চেয়ারম্যান পদে শহীদ স্মৃতি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম ,ভাইন্স চেয়ারম্যান শিক্ষক জিএম শফিকুল ইসলাম, সেক্রেটারী শিক্ষক নিত্যানন্দ মন্ডল,জয়েন্ট সেক্রেটারী উত্তম কুমার দাশ ও শিপ্রা রানী ফৌজদার, ট্রেজারার সমারেশ কান্তি রায় ডিরেক্টর জয়ন্ত কুমার দে ।
বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে বলে মানুষ শান্তিতে বাসবাস করতে পারে, দেশে উন্নয়ন হয়। আওয়ামীলীলীগ কেন্দ্রিয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন
//জাহিদুর রহমানঝ বিপ্লব, ডুমুরিয়া//
বাংলাদেশ আওয়ামীলীলীগ কেন্দ্রিয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে বলে মানুষ শান্তিতে বাসবাস করতে পারে, দেশে উন্নয়ন হয়। পাকিস্তানির এ দেশিয় দোসর জামাত বিএনপি পারে নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে হত্যা করতে পারে। তারা বিগত দিনে ক্ষমতার মসনদে বসে ঘুষ দুনীতি হত্যা লুন্ঠ করে কালো টাকা বিদেশে পাচার করেছে।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলার মানুষে মুখে হাসি ফোটাতে শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়ন করে চলেছে। কোরনা পরবর্তী বিশ্ব যখন থমকে গিয়েছিল তখন মানুষের কল্যানে সকল ধরনের সহয়তা পৌছিয়ে দিয়েছে। বিএনপি নেতারা কথায় কথায় মিথ্যা আর ছলনা করে দেশের মানুষকে বোকা বানাতে চায়। জনগন জেগে উঠেছে। আগামী নির্বাচনে স্বাধীনতার পরাজিত শত্রæদের প্রতিহত করতে হবে। পদ্দা সেতু নিয়ে কতই নাটক করেছে বিএনপি কিন্ত শেখ হাসিনার দৃড় মনোবল সেটা বাস্তবায়ন হয়েছে।
সরকার টিসিবি পণ্য, বষষ্কভাতা, বিধবা, পঙ্গুভাতা, মার্তত্বভাতা, সহ কৃষি ক্ষেত্রে সকল ধরনের উপকরন দিচ্ছে বিনামুল্য দিচ্ছে ১১ ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের অফিস চত্বরে ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় নিদের্শনা অনুয়ায়ী ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস জঙ্গীবাদের মদদদাতা বিএনপি- জামাতের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সহ সহসভাপতি মোশাররফ হোসেন কাচির সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আছফার হোসেন জোয়াদারের পরিচালনায় সভায় প্রধান বক্ততার বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
জেলা আওয়ামীলীগ নেতা আজগর বিশ্বাস তারা, উপজেলা আওয়ামীলীলীগের যুগ্ন সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, আ’লীগ নেতা মোল্যা মোহেল রানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও আলীগ নেতা এম এম জাহাঙ্গীর আলম, শেখ ইকবাল হোসেন, শিলা রানী মন্ডল, শেখ শওকাত হোসেন, শোভা রানী হালদার, চেয়ারম্যান সুরজিত বৈধ্য, আরিন্দম মল্লিক, মহিলা আওয়ামীলীগের তহমিনা খাতুন, আ: ছালাম মাঝি, মাসুদ রানা নান্টু, শিমু আক্তার খান আবুল বাশার প্রমুখ।
ডুমুরিয়ায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নিদের্শনা অনুয়ায়ী ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গী বাদের বিএনপি – জামাতের দেশব্যাপী নৈরাজ্যর প্রতিবাদে ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়ন যুবলীগের উদ্যেগে চৌরঙ্গী মোড় চত্বরে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম আন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
সম্মানিত অতিথির বক্তব্য দেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য প্রকৌশলী মৃনাল কান্তি জোর্দ্দার, আলোকিত অতিথি’র বক্তব্য দেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, বিশেষ অথিতির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, প্রধান বক্তার বক্তব্য দেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এম সুলতান আহম্মেদ, অধ্যাপক জিএম ফারুক হোসেন মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, বিষ্ণু প্রসাদ মল্লিক, ছাত্র নেতা খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা সহ সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে শেখ মাকেট চত্বরে অনুষ্ঠিত হয। মুদারিস সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসা ও ইসলামী আন্দোলন ডুমুরিয়া শাখার সভাপতি আলহাজ মাও : বেলাল হুসাইন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মাও: আব্দুল্লাহ ইমরান, সেক্রেটারি হাফেজ মাও: আছাদুল্লাহ গালিব, সহ সভাপতি মাও: শায়খুল ইসলাম বিন হাসান, বিশেষ অতিথির বক্তব্য দেন উপদেষ্টা মাও: মুজিবুর রহমান, মুফতি আব্দুল জব্বার, মুফতি আ: ছালাম, শফিকুল ইসলাম।ইব্রাহিম খলিল, মোস্তফা কামাল হাবিব, মুফতি ওমর ফারুক, শ্রমিক আন্দোলনের হাবিবুর রহমান।
নব গঠিত ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হযেছেন মাও: বেলাল হুসাইন ও সহ সভাপতি আ: জব্বার, ও ডা: ওমর ফারুক, সেক্রেটারি মো: ওলিয়ার রহমান। । পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
ডুমুরিয়ায় এক আ’লীগ নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত আজ বুধবারের এক চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের , খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুন অর রশীদ, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, গেল ইউপি নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।
ডুমুরিয়ায় ক্লাইমেট স্মাট প্রযুক্তির মাধ্যমে কৃষক প্রশিক্ষন
শোকবার্তা
গুটুদিয়া অক্রুর চন্দ্র গোলদার বান্ধব মাধ্যমিক বিদ্যালযের ৭ ম শ্রেনির শিক্ষার্থী নিরব মন্ডল অনাখাংকিত ঘটনার স্বীকার হয়ে অকাল মৃত্যুতে বিদ্যালয়ের কর্তপক্ষ গভীর ভাবে শোকাহত। তার আত্নার শান্তি কামনায় শোক সম্পপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও কর্মচারীবৃন্দ । স্কুলের প্রধান শিক্ষক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ।
ডুমুরিয়ায় সাবেক মন্ত্রীর ব্রীজ ও হেরিং বন্ড রাস্তার ফলক উম্মোচন
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন সরকার মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করছে। বর্তমান সরকারের উন্নয়নের ছোয়া গ্রামীন মানুষের জীবনমান পরিবর্তন এনে দিয়েছে। উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
৪ জানুয়ারি শনিবার সকালে ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গ্রামীন অবকাঠামো উন্নয়ন দুযোর্গ ব্যবস্থ্যপনা বিভাগের অধীনে হেরিং বোন বন্ড ও ব্রীজ নির্মান কাজের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন । পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভনা ইউপি চেয়ারম্যান সুরজিত বৈধ্য।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, পল্লী শ্রী কলেজের অধ্যক্ষ সুভাষ সরদার, ইউপি সদস্য দেব্রত সরদার, ঠিকাদার মাসুদ আলম প্রমুখ। প্রধান অতিথি আরো বলেন সরকারের উন্নয়ন ধরে অব্যহত রাখতে শেখ হাসিনার সরকার কে আবারো ক্ষমতায় আনতে হবে। নুতন প্রজম্মদের নৈতিকতার শিক্ষায় গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহবান জানান ।
উল্লেখ্য ২০- ২১ অর্থবছরে গ্রামীন অবকাঠামো উন্নয়নে ৮০ লাখ ৩৯ হাজার ৫৫২ টাকা ব্যয়ে মাদার তলা পুুলিশ ক্যাম্পের পার্শে ব্রীজ নির্মান ও চলতি অর্থ বছরে শোভনা পাড় মাদারতলা পল্লী শ্রী মাধ্যমিক বিদ্যালয় হতে নিউটন মন্ডলের ঘের অভিমুখি ৮৪ লাখ ৪১ হাজার ৭শত টাকা ব্যায়ে হেরিং বন্ড রাস্ত নির্মান করা হয়েছে।
