ডুমুরিয়ায় চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়, এটি একটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

//ডুমুরিয়া সংবাদদাতা //

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ১৯৭১সালের ২০মে পাকবাহিনীর হাতে চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়,এটি একটি পৈচাশিক হত্যাকান্ড। বিশ্বের ইতিহাসে একই দিনে এত অল্প সময়ে, এত বড় হত্যাকান্ড আর কোথাও ঘটেনি। এ হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির বর্বরোচিত হত্যাকান্ডকেও হার মানিয়েছে। ২১ মার্চ  মঙ্গলবার সকাল ৯টার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি পরিদর্শন নিহতদের স্মরনে পূম্পমাল‍্য অর্পন ও আলোচনা সভায়   প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ও  গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান, ডেপুটি রেজিষ্ট্রার এসএম মোরশেদ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাদিউজ্জমান। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, শেখ আবুল কালাম মহিউদ্দীন, গাজী নাজিম উদ্দীন, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক জিএম ফারুক হোসেন,  প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ রহমত উল্লাহ। আলোচনা সভার পূর্বে তিনি শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন। সভাশেষে তিনি সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হন।

ডুমুরিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 ডুমুরিয়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ২১ মার্চ মঙ্গলবার  নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা  অফিসার্স ক্লাবে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, জনশক্তি ও কর্মসংস্হান ব্যুরো খুলনার উপপরিচালক প্রবীর দত্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,বিআরডিবি কর্মকর্তা মোঃ হাসান ইমাম,থানা সেকেন্ড অফিসার এস,আই লক্ষণ দা,সমাজ সেবক সেলিম আক্তার স্বপন,মাসুদ রানা নান্টু,রফিকুল ইসলাম খান, শিমু আক্তার, ভোক্তভূগি বিদেশ ফেরত মোঃ মশিউর রহমান প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক খুলনার সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মেহেদী হাসান।আরো উপস্হিত ছিলেন প্রকল্পের শাহিনা আক্তার রুপা ও সুজন দাস। কর্মশালার উদ্দেশ্য ব্যাখা ও মুল প্রবন্ধ উপস্হাপন করেন ব্র্যাক খুলনার জেলা ব্যবস্হাপক দেবানন্দ মন্ডল।

 পাকা ঘর  ও একখন্ড জমি পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার  সহায় সম্বলনহীন ভূমিহীন ৮০৫  পরিবারের

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 পাকা ঘর  ও একখন্ড জমি পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার  সহায় সম্বলনহীন ভূমিহীন ৮০৫  পরিবারের ।  নুতন করে আরো ঘর পাচ্ছে ২ শতাধিক পরিবার। যা প্রধান মন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়।
সারা জীবনের চেষ্টায় যারা মাথা গোজার মত এক টুকরো ভূমি সংগ্রহ করতে পারে তারা  স্বপ্ন দেখছে। বঙ্গবন্ধুর কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল‍্যানে  এটা  সম্ভব হয়েছে।
জানা গেছে  সহায় সম্বলমহীন মানুষগুলো মাথা গুজার ঠাই পেয়ে  অনেকে বেশ স্বাবলম্বী। ঘরের পাশেই তারা গড়ে তুলেছে, সবজির মাচা, গরু-ছাগল পালনের জন্য করেছে গোয়াল ঘর। খালি জমিতে বেগুন, মরিচসহ বিভিন্ন ধরনের শাক সবজির বাগান।
উপজেলার  কাঠালতলা, চুকনগর বাজার এলাকায়, বরুনা,  খাজুরা থুকড়া, শেয়ারঘাটা, আমভিটা, বাহাদুরপুর, বয়ারসিং,   আশ্রয়ণের সারি সারি ঘর, যা দেখলে মন জুড়িয়ে যায়। এখানে গড়ে উঠেছে ভূমিহীনদের বসতি, সবুজের সমাহার।
ঘরের বাসিন্দারা নারী পুরুষ জীবিকার সন্ধানে ছুটছে। অনেক নারীদের কেউ কেউ ব্যস্ত হাঁস-মুরগি ও গরু-ছাগলের কাজ নিয়ে বাড়ির আঙ্গিনায় গড়ে তোলাছে সবজি বাগান।
কাঠালতলা বাজারের পাশে ভদ্রার নদী  কোল ঘেঁষে গড়ে ওঠা  আশ্রয়ণ প্রকল্পের এই পল্লীতে শতাধিক ঘর সহ উপজেলায় ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের শান্তির  নিবাসের বসবাসকারী পরিবারের সংখ্যা ৮০৫ শতাধিক ।  এ সকল আশ্রয়ণে তাদের জীবনের শুরুটা ভূমিহীন হলেও এখন তারা আর ভূমিহীন নয়। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের বসবাসের জন্য শুধু ঘর নয় সরকারি ২ শতক জমিও প্রদান করেন।
এ ছাড়া শিক্ষার ছোঁয়াও লেগেছে তাদের মধ্যে। আশ্রয়ণে বসবাসরত  ছেলেমেয়ে পড়াশোনা করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিটি  আশ্রয়ণ প্রকল্পের  আশে পাশে রযেছে  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান। ফলে এ আশ্রয়ণে শিক্ষার প্রভাবও পড়েছে। এতে আশ্রয়ণ প্রকল্পের ছেলে মেয়েরা শিক্ষারও সুযোগ পাচ্ছে।
সরেজমিনে  আশ্রয়নে গিয়ে দেখা যায়, ছোট পরিসরে আদর্শ ছিমছাম সারি সারি ঘর। ঘরের বাসিন্দারা  ভ‍্যান চালক, দিন মজুর ।  ভবিষ্যতের জন্য সবাই মিলে সঞ্চয় করছেন। অনেকে নিজেদের সুবিধামতো ঘরের সঙ্গে পাওয়া জমিতে নানা ধরণের ফুল ও ফলের গাছ রোপন   করেছেন।
কাঠালতলা আশ্রয়নের বাসিন্দা  রিনা পারভীন বলেন, ‘আগে আমরা অন্যের জায়গায় ছোট ভাঙা ঘরে থেকে  স্বামী  ও সন্তান  নিয়ে শীত-বৃষ্টি মৌসুমে লড়াই করে অনেক কষ্টে জীবনযাপন করতাম। সরকার আমাদের নতুন ঘর দেয়ায় এখন আমরা পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তায় ঘুমাতে পারছি। আগের মতো কষ্ট আর নেই।’
বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, ইতোমধ্যে যারা ঘর পেয়েছেন তারা স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে জীবনযাবন করছেন। এ ছাড়াও করোনাকালে এ সকল দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। একইসঙ্গে কোনো ভূমিহীন, গৃহহীন যেন প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
এ নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে আশ্রয়ণে- ২ প্রকল্পের   ২  শতাধিক নির্মানের ঘর  তালিকা প্রস্তুত করা হযেছে।   মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ২২ মার্চ উপহারের  গৃহনির্মাণ উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, তাদেরকে স্বাবলম্বী করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এতে জীবনযাত্রায় পরিবর্তন আসছে।

সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
মাদারীপুর শিবচরে সড়ক দূর্ঘটনায় নিহত ডুমুরিয়ার মিকশিমিল রুদাঘরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী,ডাচ্ বাংলা ব্যাংক এর  কর্মকর্তা মহাদেব কুমার সাধুখা অকাল প্রয়ানে   গভীর শোক শোকাহত পরিবার ও অবুঝ দুটি শিশুকে জড়িয়ে ধরে   সমবেদনা জানান ডুমুরিয়া উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান   গাজী এজাজ আহমেদ। এসময সকল ধর্ম বনের নারী পুরুষ এলাকাবাসী শেষ বারের জন‍্য দেখতে আসেন। তাকে শোলগাতিয়া মহা শ্মশানে শেষ কৃত‍্য সম্পন্ন করা হযেছে। উল্লেখ‍্য তার স্ত্রী বিপাশা বসু মহিলা বিষযক কর্মকর্তা হিসাবে দিঘুলিয়া উপজেলা কর্মরত।

ডুমুরিয়া মেম্বার এসোসিয়েশনের প্রতিনিধি সভা অনুষ্ঠিত- সভাপতি বক্কার-সম্পাদক মুন্ন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

১৯ মার্চ  রোববার দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার  এসোসিয়েশন ডুমুরিয়া উপজেলা শাখার প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার শাহপুর ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স টেকনোলজি’র মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্টানের মধ্যে দিয়ে আসন গ্রহন ও ফুল দিয়ে বরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের উপজেলা শাখার আহবায়ক খান আবু বক্কারের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা কমিটির সভাপতি এস এম ফরিদ রানা। আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মান্যবর অতিথি’র বক্তব্য দেন এসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মুন্না, উপজেলা শাখার সদস্য সচিব শেখ আব্দুল হালিম মুন্না’র সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, এসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক সরদার মাসুদ রানা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম, ইউপি সদস্য মুজাহিদুল ইসলাম আকুঞ্জি, মাহাবুর রহমান শেখ, পারভীন বেগম, শফিক আহমেদ, নুর ইসলাম, বাবুল আক্তার, তরুণ সরকার, আব্দুল গফফার গাজী, লাভলী বিশ্বাস, ইকবাল মাসুদ বাবলু, প্রীতিশ বৈরাগী, গোলাম আজম, পলাশ হালদার, মহির উদ্দিন কবিরাজ, মাহাবুবুর রহমান প্রমুখ। সভায় ইউপি মেম্বারদের সম্মানীভাতা বৃদ্ধিসহ ১১দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বক্তারা আলোচনা করেন। এরপর সভা শেষে খান আবু বক্কারকে সভাপতি, সিনিয়র সহসভাপতি মাহাবুর রহমান শেখ ও শেখ আব্দুল হালিম মুন্নাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

 

খুলনার ডুমুরিয়ায় সংবাদ সন্মেলন অনুষ্ঠিত

//জাহাদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় এক অসহায় পরিবারের সম্পত্তি আত্মসাতের প্রতিবাদে সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ মার্চ  রোববার বেলা ১১টায় ডুমুরিয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অসহায় কিংকর বসাক।

তিনি লিখিত বক্তব্যে বলেন, আমি ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের উত্তর গোবিন্দকাটি গ্রামের বাসিন্দা। দেশ স্বাধীনের পরে আমার বাবা নির্মল বসাক মারা যান। তখন আমার বয়স ছিল মাত্র সাত মাস। বিধবা মা চমৎকার রানী দুধের শিশু নিয়ে কোন রকমে চালাতেন অভাবের সংসার। এরই মধ্যে প্রতিবেশী কালিচরণ মল্লিকের ছেলে প্রভাবশালী রবীন্দ্রনাথ মল্লিকের নজর পড়ে বাবার রেখে যাওয়া শেষ সম্বল ৩৩শতাংশ জমির ওপরে।

ফন্দি করে আমার মেঝকাকা বিমল বসাকের নিকট থেকে দলিলে না দাবি উল্লেখ করে ওই সম্পত্তি লিখে নেন তিনি। আমি বড় হওয়ার পরে বুঝতে শিখে এ বিষয়ে অবগত হই। সেই থেকে পৈত্রিক সম্পত্তি উদ্ধারে চেষ্টা চালাতে থাকি। কিন্তু প্রভাবশালী রবীন্দ্রনাথ মল্লিক সম্পত্তি নিয়ে তোড়জোড়ের খবর পেয়ে আমার ওপর নানা ভাবে হয়রানি ও হুমকি ধামকি অব্যাহত রেখেছেন।

সংবাদ সন্মলনে তিনি আরও বলেন, আমার মৃত বাবার জমি ওয়ারেশ সুত্রে আমার হওয়ার কথা। সেখানে কি করে আমার কাকা বিমল বসাক মালিক হলেন আর লিখে দিলেন। যা নিয়ে আমি সেটেলমেন্ট অফিসের দারস্থ হয়েছি। এছাড়াও ১/১২/২২ তারিখে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলাও রুজু করেছি। যার নং-৫০৩/২২। এদিকে জমি উদ্ধারে যেন বাড়াবাড়ি না করি এজন্য প্রভাবশালী রবীন্দ্রনাথ উঠেপড়ে লেগেছেন। যা নিয়ে আমি ১/৩/২০২৩ তারিখে ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও করেছি। সংবাদ সন্মেলনে আরও উপস্থিত ছিলেন কিংকর বসাকের মা চমৎকার রানী, মামা পবিত্র মল্লিক, প্রতিবেশী উমাপদ বসাক ও সাবেক ইউপি সদস্য রাজু আহমেদ।

 

ডুমুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডে নতুন সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ওয়ার্ড ও ইঊনিয়ন সম্মেলন অনুষ্ঠান উপলক্ষে ১৮ মার্চ শনিবার ডুমুরিয়া উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।

প্রধান বক্তা ছিলেন ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু,সদস্য আজগর বিশ্বাস তারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোর্য়াদার। শেষে উপস্হিত নেতৃবৃন্দের হাতে দলীয় টিকেট তুলে দিয়ে সদস্য পদ নবায়ন করা হয়।

প্রয়াত শিক্ষার্থী নিরব এর স্মরনে গুটুদিয়া বিদ‍্যালয় প্রাঙ্গনে স্মরন সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার গুটুদিয়া মাধ‍্যমিক বিদ‍্যালয়ের কতিপয় সহপাঠীদের নৃশংসতার শিকার প্রয়াত শিক্ষার্থী নিরব এর স্মরনে মঙ্গলবার বিকেলে বিদ‍্যালযে প্রাঙ্গনে শোকাহত হ্নদয়ে শিক্ষার্থী শিক্ষক ও ম‍্যানেজিং কমিটির উদ্যেগে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম‍্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য সরদার মাসুদ রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা নিবাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার্স ইনচাজ শেখ কনি মিয়া, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজাজার খান আতিয়ার রহমান,  অফিসার্স ইনচাজ তদন্ত মুক্ত রায় চৌধুরি,  প্রাক্তন ছাত্র কাজী মেহেদি হাসান রাজার পরিচালনায় বক্তব‍্য দেন আওয়ামীলীগ নেতা এস এম সুলতান আহম্মেদ, কাজী আব্দুল মজিদ, স্কুলের প্রধান শিক্ষক শংকর মন্ডল, শিক্ষক হারুনুর রশিদ, যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, ম‍্যানেজিং কমিটির সদস‍্য ইজ্জত আলী, আছাদুজ্জামান মিন্টু,প্রভাষক যতিন্দ্রনাথ মন্ডল প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন একজন পিতা মাতা সন্তান জম্ম দেন কিন্ত স্কুলের শিক্ষকদের ¯েœহ ভালবাসা দিয়ে লালন পালন  করেন। আমাদের শিক্ষার্থীদের  পারিবারিক  ও সামাজিকভাবে  শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয রোধে সকলকে এক‍্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভবিষৎ প্রজম্মদের মানুষের মতো মানুষ করতে সম্মিলিত প্রচেষ্টা দরকার। উল্লেখ‍্য ৩ ফেরুয়ারি স্কুলের কতিপয় ছাত্র নিরবকে সুকৌশলে ডেকে স্কুলের একটি পরিত‍্যাক্ত ঘরে হত‍্যা করে। পুলিশ ৬ ঘন্টার মধ‍্যে হত‍্যার ক্লু সহ ঘাতকদের আটক করে।

 

খুলনার ডুমুরিয়ায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় নিদের্শনা অনুযায়ী  পঞ্চগড়ে বিএনপি -জামাতের মদদে সাম্প্রদায়িক  সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ১২ মার্চ রবিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের  উদ‍্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলযে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব  করেন উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক গোবিন্দ ঘোষ।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,  প্রধান বক্ততার বক্তব‍্য দেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,  উপজেলা আওয়ামী লীগের শেখ নাজিবুর রহমান, মোল্ল‍্যা সোহেল রানা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, এ‍্যাড.আরশাফুল আলম রাজু, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, তৌহিদুজ্জামান রাতুল, মাহমুদ খান, ইকবাল হোসেন ছালাম, কাজী মেহেদী হাসান রাজা, বিশ্বজিৎ মজুমদার, আব্দুল হামিদ সরদার, আছাদুজ্জামান মিন্টু, জাহিদ শেখ, জাহিদুল খান,  খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, মনজুর, প্রমুখ।
সমাবেশের পূর্বে একটি মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

যাত্রী হয়রানীর পরিত্রাণ চাই

যাত্রী হয়রানীর পরিত্রাণ চাই

                                                    —- তুষার দত্ত

 

ডুমুরিয়া থেকে খুলনা গেলে শুরু হয় জামাই আদর,

খুলনা থেকে ফেরার সময় থাকেনা কোন কদর।

গল্লামারী দাড়িয়ে যখন ডুমুরিয়ার কথা বলি,

তখনই শুরু হয় যেন অপমান, অপদস্ত আর গালি।

গাড়িতে উঠতে গেলে বুকে মারে জোরে ধাক্কা,

তখন তারা চিনতে চায়না কে ভাইপো আর কে হলো কাক্কা।

কন্ট্রাক্টর হেলপার মিলে সাতক্ষীরার যাত্রী খোজে,

ডুমুরিয়ার যাত্রী বল্লেই ওরা ধাক্কা মারে বুকের মাঝে।

চুকনগরের যাত্রী বল্লে একটু রেহাই হয়,

তারপরেও মনের মাঝে লাগে চরম ভয়।

মাহিন্দ্র, সিএনজি চলতো যখন হাইওয়েতে,

আমরা তখন উঠতামনা বাসে অপমান আর লাঞ্চনার ভয়ে।

আইনের বেড়াজালে করে দিলো বন্ধ,

মনে মনে ফেটে পড়লেও বাঁধাতে পারিনা দন্দ।

মুখে গালি বুকে ধাক্কা সইবো আর কত অপমান,

এর থেকে হয়তোবা পাবোনা মোরা পরিত্রাণ।