ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে শ্রমিক লীগের অভিনন্দন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ সকলকে জাতীয় শ্রমিক লীগ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

১৮ ডিসেম্বর রোববার সন্ধ‍্যায় ডুমুরিয়া প্রেসক্লাব ভবনে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব, নির্বাহী সদস্য সুজিত মল্লিক ও সাংবাদিক হাবিবুর রহমান। শ্রমিক লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম লিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কাদের, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, সদস্য আবিদুর রহমান বিপ্লব, আব্দুল হালিম গাজী, কামরুল শেখ, গফফার শেখ, আনিচুর শেখ, বিল্লাল শেখ, হানিফ মোড়ল, আজম আলী, নাহিদ শেখ, রিপন গাজী প্রমুখ।

ডুমুরিয়ায় মহান বিজয় দিবসে যুব সংঘ ক্লাবের উদ্যোগে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে  যুব সংঘ ক্লাবের  উদ্যোগে দাবা ও ইন্টারন্যাশনাল ব্রিজ প্রতিযোগিতা আয়োজন করে ১৭ ডিসেম্বর  যুব সংঘ ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত সুইস লীগ পদ্ধতিতে দাবা প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার  ৫০ জন দাবাডু অংশ নেন।

দিন ব‍্যাপী প্রতিযোগীতা শেষে  কেশবপুর উপজেলার পল্লব সাহা প্রথম স্থান অর্জন করেন এবং  প্রাইজমানি হিসেবে ১৫ হাজার টাকা ক্লাব কর্তৃপক্ষ বিজযীর হাতে তুলে দেন জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আবু সাঈদ আহম্মেদ, ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন কচি, সাধারন সম্পাদক আফছার হোসেন জোয়াদ্দার,এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের  সহকারী অধ‍্যাপক খান নূরুল ইসলাম, খান আনিচুর জ্জামান, খান আফজাল হোসেন, শেখ কামরুজ্জামান টিপু, মাসুদ রানা নান্টু, আনিচ বিশ্বাস, শেখ মোশাররফ হোসেন, এ‍্যাড. মোশাররফ হোসেন, শফিকুল ইসলাম, সমারেশ মন্ডল ।

১৮ ডিসেম্বর রবিবার ইন্টারন্যাশনাল ব্রিজ প্রতিযোগিতা শুরু হবে সকালে অনুষ্ঠিত হবে।

ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। সভাপতি জাহাঙ্গীর আলম ও সম্পাদক শেখ মাহাতাব হোসেন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় উৎসব মুখোর পরিবেশের মধ্য দিয়ে  প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

১৭ ডিসেম্বর  শনিবার সকালে প্রেসক্লাব এর দ্বিতল ভবনে সকাল ১০টা হতে বেলা ২টা পর্যন্ত বিরতিহীন ভাবে ২৩ জন  ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  নির্বাচনের ফলাফলে  সভাপতি পদে এস‌এম জাহাঙ্গীর আলম (সকালের সময়) ১৫ ভোট, সাধারণ সম্পাদক পদে শেখ মাহাতাব হোসেন (ভোরের কাগজ ) ১১, কোষাধ্যক্ষ পদে এস রফিকুল ইসলাম (জন্মভূমি) ১২, সহ-সভাপতি পদে আব্দুর রশিদ এলিন (জন্মভূমি) ১১, যুগ্ম সম্পাদক পদে উদয় চক্রবর্তী (সংবাদ) ১৪ ও দপ্তর সম্পাদক পদে আব্দুল মজিদ (যশোর) ১১ ভোট পেয়ে নির্বাচিত হন।

এ ছাড়া  বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব (পূর্বাঞ্চল) , ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ বাচ্চু (ঢাকা প্রতিদিন), কার্য নির্বাহী সদস্য পদে এমএ এরশাদ (সমকাল), শেখ এনামুল বাসার টিটো (সংবাদ সারাবেলা) ও সুজিত মল্লিক (প্রবাহ) নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক এম‌এ এরশাদ, সহকারী ছিলেন শেখ এনামুল বাসার টিটো ও সুজিত মল্লিক।

প্রেস ক্লাবের  নির্বাচন সাংবাদিক দের সাথে কুশল বিনিময়  করেন স্থানীয় সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ।এসময় তার সাথে ছিলেন মহিলা ভাইন্সচেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

ডুমুরিয়ায় এক হতদরিদ্র পরিবারের একমাত্র সম্বল গরু আগুনে পুড়ে মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় ১২ ডিসেম্বর  সোমবার রাতে খলশীর খাজুরার আবাসনের  এক হতদরিদ্র এক পরিবারে   সহায় সম্বলহীন একমাত্র গরু  ( গাভী ) আগুনে পুড়ে মারা গেছে।

জানা গেছে উপজেলার খলশী খাজুরা এলাকার হত দরিদ্র  পারভীন বেগমের গোয়াল ঘরে আগুন লেগে আনুমানিক লক্ষাধিক টাকার মূল‍্যে একটি গরু  (গাভী) আগুনে পুড়ে মারা যায়। এবং ছোট বাছুরটি আগুনে পুড়ে আহত হয়েছে। পারভীন বেগম বলেন সোমবার রাতে গোয়াল ঘরের পাশে বিচলীর রাখা স্থান থেকে আগুন লাগে।

আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়লে ঘরে থাকা গরুটি আগুনে পুড়ে মারা যায় এবং বাছুরটি গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করি। খবর পেয়ে সকালে উপজেলা মহিলা ভাইনস চেয়ারম্যান শারমিন পারভীন রুমা ভূক্তভোগী পরিবারকে সমবেদনা প্রকাশ করে তাদের বাড়িতে যান ।

 

ডুমুরিয়া মুক্ত দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
১৩ ডিসেম্বরে ডুমুরিয়া মুক্ত দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, মোল্ল‍্যা মাহবুর রহমান, দিলিপ কুমার রায়, প্রমুখ। আলোচনা সভায় পূর্বে একটি র‍্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

ডুমুরিয়ায় বন্য প্রানী বিষযক এক জনসচেতনা মুলক সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

আমরাই পারি বন্য প্রানী বাঁচাতে পরিযায়ী পাখি ও বন্য প্রানী বিষযক এক জনসচেতনা মুলক সভা গতকাল রবিবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলানায়তে অনুষ্ঠিত হয।

পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের  বন অধিদপ্তর উদ বন্য প্রানী অপরাধ দমন ইউনিট এর আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন স।

কারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুফ, জেলা রেঞ্জ অফিসার মো: হাফিজুর রহমান, বন কর্মকর্তা লিয়াকত  আলী, থানার সেকেন্ড অফিসার লক্ষণ দাশ, বায়জিদ বোস্তামি, শেখ জসিম উদ্দিন  প্রমুখ। উপস্থিত  ছিলেন সাংবাদিক  জন প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনির প্রতিনিধি।

 

ডুমুরিয়ায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ ডিসেম্বর  শনিবার সকালে ডুমুরিয়ায় ন্যাশনাল হিউম্যান রাইটস এ্যান্ড হেলথ কেয়ারের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন শঙ্খ সিনেমা হলের সামনে ডুমুরিয়ার সংগঠনের  কার্যলযে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি গাজী মোস্তফা’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, সংগঠনের সাধারন সম্পাদক এ্যাড আশরাফুল আলম রাজু, সাংবাদিক সাব্বির খান ডালিম, জামিল আক্তার লেলিন, শেখ সিরাজুল ইসলাম, ওলিয়ার রহমান খান, আসাদুজ্জামান শেখ, মনিষা রানী, অনিতা মন্ডল, সুনিতা মন্ডল, আবুল হাসান শেখ, জি এম সাঈদ হোসেন, দেব কুন্ডু ও  এসকে বাপ্পী প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র‌্যালী বাজার ও উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ৯ ডিসেম্বর শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা  প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ‍্যেগে ফেস্টুন উড্ডয়ন,  জাতিয় পতাকা  উত্তোলন মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত হয।  উপজেলার  পরিষদ চত্বরে মানববন্ধন শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন এর পরিচালনায় আরো বক্তব‍্য দেন মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা স্বাগত বক্তব‍্য কমিটির সভাপতি  সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক,  মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা রানী মজুমদার, ইন্সটেক্টর মনির হোসেন বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিম উদ্দিন, আতিয়ার রহমান মোড়ল, সাংবাদিক  জাহিদুর রহমান বিপ্লব, রেবেকা হক, বিউটি বিশ্বাস, রবীন্দ্রনাথ বৈরাগী, অশোক ফৌজদার, আবু বক্কার ফকির প্রমুখ।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান উপলক্ষে ৯ ডিসেম্বর  শুক্রবার সকালে  উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে  এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত  অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ এর আওতায় উপজেলায় ৫ ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট, চাদর ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

নির্বাচিত জয়িতারা  হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ভদ্রদিয়া গ্রামের ছায়া রাণী বসাক, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শোলগাতিয়া গ্রামের রীণা ঘোষ, সফল জননী নারী হাসানপুর গ্রামের বেগম রাবেয়া রশিদ ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী সাজিয়াড়া গ্রামের লতিফা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে নোয়াকাটি গ্রামের মোছাঃ নাছিমা বেগম।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।অনুষ্ঠানে তিনটি মহিলা সমিতিকে ঋণ প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করে।

ডুমুরিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) যোগদান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা নবাগত  সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু  ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে  যোগদান করেছেন ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আসিফ রহমান  এর দপ্তরে নবাগত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন । এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল্লাহ, অফিস সহকারী  মোঃ মোছাদ্দেদ হোসেনসহ  কর্মচারীবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশীদ সিনিয়র সহকারি কমিশনার হিসাবে পদোন্নতি পেয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলীর কারনে  পদটি শুন্য হয়ে পড়ে।  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ভূমি অফিসের দায়ীত্ব পালন করে আসছিলেন।  নবাগত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আফরোজ শাহীন খসরু ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে  গত ২৫ জুলাই ২০২১ইং তারিখে তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন। তিনি  ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার স্থায়ী বাসিন্দা।