ডুমুরিয়ায় এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় রুদাঘরা ইউনিয়নের মধুগ্রাম রাজবংশী পাড়ায় মঙ্গলবার বিকেলে  নিরব বিশ্বাস (৫ ) নামের এক  শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুল ইসলাম।

সূত্রে জানা যায়, পরিবারের লোকজন নিরবকে উঠানে রেখে নিজেদের কাজকর্মে ব্যস্ত ছিল। এসময় শিশুটি সকলের অগোচরে বাড়ির পাশে পুকুরে গিয়ে পড়ে যায়।  শিশু নিরবকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মৃত অবস্থায় পুকুরে ভাসতে দেখা যায়। এসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ডুমুরিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু!

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

২৭ সেপ্টেম্বর  মঙ্গলবার  দুপুরে ডুমুরিয়ার বরাতিয়া গ্রামের বিল্লূ মঙ্গল দাস(৪০) নামের এক কৃষক বজ্রপাতে  মৃত্যু হয়েছে।

নিহত পরিবার ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার বরাতিয়া গ্রামের মৃত বাবু রাম রামের পুত্র  বিল্লু মঙ্গল দাস  কুলবাড়িয়া মৌজায় বর্গা  জমিতে  ধান ক্ষেতে সার প্রয়োগ করতে গিয়েছিল । মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার দিকে হঠাৎ হালকা বৃষ্টি সাথে আকর্ষিক ভাবে বজ্রপাত ঘটলে তার দেহের বিভিন্ন স্থানে দগ্ধ হয়ে ঘটনা  স্থলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করছেন ইউপি চেয়ারম‍্যান শেখ হেলাল উদ্দিন।

এসময় মাঠে থাকা অন্যান্য কৃষকরা দ্রুত এগিয়ে গিয়ে তার মৃত্যু দেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর। এলাকাবাসী ঘটনা স্থল থেকে তার মৃত্যু দেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়।

মৃত্যু কালে তিনি ১ পুত্র, ১ কন্যা ও স্ত্রী রেখে গেছেন।

এদিকে তার অকাল মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতরণ ঘটে। গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

 

ডুমুরিয়া উপজেলা যুবলীগের বিবৃতি

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া//
ডুমুরিয়া  উপজেলা যুবলীগের সদস‍্য সাবেক ছাত্রনেতা সমীর দে গোরা ও মাগুরখালী ইউনিয়ন যুবলীগ নেতা মাইকেল রায়ের বিরুদ্ধে ইরানী পারভীন নামের এক  নারী কতৃক দায়েরকৃত  মিথ‍্যা ও  যড়যন্ত্র মুলক মামলার তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বিবৃতি দিয়েছেন  উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
তারা হলেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যূগ্ন আহবায়ক এ‍্যাড. আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শেখ দেলোয়ার হোসেন, বিকাশ মন্ডল, কামরুল ইসলাম, প্রভাষক মেহেদী মাসুদ, জাকির হোসেন মিল্টন, আবু দাউদ মোড়ল, রবিউল ইসলাম আন্টু, দিলিপ মন্ডল, রাজিউল বারী সৈকত, মির্জা সোলাইমান,প্রভাষক  ব্রজেন সরকার, জাকির হোসেন মিল্টন, মাসুদ রানা,বিশ্ব নাথ দে, প্রসূন বিশ্বাস,ইমরান হোসেন বাবু, মোল‍্যা জহুরুল ইসলাম, তুষার কান্তি আ: হামিদ সরদার, আরজান সানা, তৌহিদুজ্জামান রাতুল, ইকতারুল ইসলাম, বিপুল মন্ডল, হাবিবুর রহমান মহলদার, আলামিন খান, মৃদুল জোদ্দার, আমির হামজা, ইকবাল হোসেন ছালাম,রফিকুল ইসলাম, আ: ছালাম, তৈয়েবুর রহমান, সঞ্জয মন্ডল, আতিয়ার রহমান সরদার, মঞ্জুরুল মোড়ল, সিরাজুল ইসলাম, আ: হালিম রাজু, নাজিম উদ্দিন, শরীফুজ্জামান শরিফ, মোল‍্যা মাসুদ রানা, শেখ আছাদুজ্জামান মিন্টু, প্রমুখ।

ডুমুরিয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতা স্কুলের ম‍্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইউপি চেয়ারম‍্যান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউনিয়নের বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি নির্বাচিত হয়েছেন শরাফপুর ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম‍্যান শেখ রবিউল ইসলাম।

২৫ সেপ্টেম্বর রবিবার উপজেলা ম‍্যাধ‍্যমিক শিক্ষা অফিসে ম্যানেজিং কমিটির সকল সদস্য, শিক্ষকপ্রতিনিধি দের উপস্থিততে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটির সদস‍্যদের  মধ‍্যে শেখ রবিউল ইসলাম এর প্রস্তাব করা হলে প্রতিপক্ষ না থাকার সকলের ঐক‍্য মতে তাকে নির্বাচিত করা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, স্কুলের প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন।

 

ডুমুরিয়ায় মীনা ও শেখ রাসেল দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
নিরাপদ ও আনন্দময় পরিবেশ মান সম্মত শিক্ষা এবারের এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে ২৪ সেপ্টেম্বর  সকালে ডুমুরিয়া  উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে মীনা দিবস ও শেখ রাসেল দিবস  পালিত হয়েছে। সকাল ১০ টায় র‍্যালী শেষে জোবায়েদ আলী মিলনায়তনে গল্প বলার আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল ১১ টায় শিল্প কলা একাডেমিতে শেখ রাসেল দিবসে কুইচ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত  ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, ইউআরসি  মো: মনির হোসেন,  সহকারী শিক্ষা অফিসার যারর্জিজ, আব্দুল্লাহ আল মামুন,  প্রধান শিক্ষক শহিদুল ইসলাম মোড়ল, এস এম রবিউল ইসলাম , দেবাষিশ চন্দ্র চন্দ, মফিজুর রহমান, আ: ছালাম গাজী,সহকারী শিক্ষক  জাহাঙ্গীর  আলম, শফিকুল আলম, রবিউল ইসলাম, শাহিন খান  প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।

ডুমুরিয়ায় নদী খালে অবৈধ নেট-পাটা উচ্ছেদ অভিযান

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া// :
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ‍্যেগে উপজেলার বিভিন্ন এলাকায়  জলাবদ্ধতা নিরসনে লক্ষ‍্যে নদী,খাল ও জলাশয়ে অবৈধ ভেড়ীবাঁধ ও নেট-পাটা অপসারণ  ধারাবাহিক অংশ হিসাবে  ২১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুনুর রশীদ নেতৃত্বে ঘ‍্যাংরাইল, হাতিটানা ও চিলা নদীতে অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অবৈধ নেট পাটা ও ভেড়ীবাঁধ অপসারণ করা হয়েছে । এ সময় উপস্থিত ছিলেন মাদারতলা পুলিশ ক্যাম্পের এস‌আই মাহাবুর রহমানসহ পুলিশ  সদস‍্য স্থানীয় জনপ্রতিনিধিগন । উল্লেখ্য এসকল নদী খালে দীর্ঘদিন ধরে নেটপাটা দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা মাছ শিকার করায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয।

খুলনার ডুমুরিয়ার সাহস ইউপি’র সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন শ্রীঘরে

/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ভূমিহীন,গরীব অসহায় মানুষের জন্যে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্ধ পাইয়ে দেয়ার কথা বলে অনৈতিক আর্থিক সুবিধা গ্রহনের অপরাধে রেশমা বেগম নামে এক বিধবা নারীর দায়ের করা মামলায় খুলনার ডুমুরিয়ার সাহস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম জয়নাল আবেদীন কে জেল হাজাতে পাঠানো হয়েছে।  ১৯ সেপ্টেম্বর সোমবার বিজ্ঞ অতি: চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট এর আমলী আদালত, ডুমুরিয়া খুলনার বিজ্ঞ বিচারক আসামীর জামিন আবেদন নাকচ করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
 মামলার বিবরণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,উপজেলার সাহস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম জয়নুল আবেদীন গত ১০ জানুয়ারী ২০২১ ইং তারিখে তৎকালীন চেয়ারম্যান থাকা কালিন ওই ইউনিয়নের গজেন্দ্রপুর গ্রামের মৃত আলেক গাজীর বিধবা স্ত্রী ভূমিহীন হতদরিদ্র পরিবারের সদস্য ও মামলার বাদী রেশমা বেগম(৪৮)সহ ওই গ্রামের বিধবা নারী সুফিয়া বেগম ও খাদেজা বেগম,নাজমা বেগম,সাহিদা বেগম,ফাতেমা বেগম,আমেনা বেগম ও মর্জিনা বেগম এর কাছ থেকে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্ধ পাইয়ে দেয়ার কথা বলে প্রত্যেক নারীর কাছ থেকে ‘খরচাপাতি’ বাবদ ৩৫ হাজার টাকা হিসেবে মোট ২লাখ ৮০ হাজার টাকা অনৈতিক সুবিধা গ্রহন করেন।
 ৩ মাসের মধ্যে ঘর বরাদ্ধ পাইয়ে দেয়ার কথা বলে  দীর্ঘদিন অতিবাহিত হলেও ওই নারীরা ঘর বরাদ্ধ না পাওয়ায় তারা  জয়নাল আবেদিনের কাছে ধর্ণা দিতে থাকেন। এক পর্যায়ে গত বছর ১০ অক্টোবর ভূক্তভোগী নারীরা চেয়ারম্যানের কাছে ঘর বরাদ্ধ এনে দিতে অথবা তাদের দেয়া টাকা ফেরৎ চাইলে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে বাদী রেশমা বেগমসহ অন্যান নারীদের বলেন,তোরা কোন ঘর বরাদ্ধ পাবিনা।আমার নিকট কোন টাকা দাবী করবিনা।বেশি বাড়াবাড়ি করলে বিপদে পড়ে যাবি। আমি তোদের কাছ থেকে কোন টাকা-পয়াসা নেয়নি।একপর্যায়ে তিনি ওই নারীদের নানাবিধ হুমকি-ধামকি দেয়াসহ টাকা ফেরৎ দিতে অস্বীকার করেন। পরে ভূক্তভোগী নারীদের পক্ষে রেশমা বেগম বাদী হয়ে গত বছর ২৫ অক্টোবর বিজ্ঞ অতি: চীফ জুডিশিয়াল আমলী আদালত,ডুমুরিয়া খুলনায় একটি মামলা দায়ের করেন।যার নং সি,আর ৪৭৯/২১, ধারা-৪০৬/৪২০/৫০৬(।।)
 পেনাল কোড। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবি বাসোক কুমার হুই জানান,পিবিআই’র তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামী জয়নাল আবেদীন এর প্রতি সমন জারি করেন।সমন অনুযায়ী আসামী আদালতে হাজির না হওয়ায় পরবর্তিতে আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।যার প্রেক্ষিতে আসামী জয়নাল আবেদীন সোমবার বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ডুমুরিয়ায় মোটর সাইকেল দুঘটনায় এক স্কুল শিক্ষক নিহত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনা সাতক্ষীরা মহাসড়কের মেছাঘোনা এলাকায়  ২০ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ব্রাক অফিসের সামনে  মোটর সাইকেল  দুঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও এলাকা বাসী সুত্রে জানা গেছে পাইকগাছা উপজেলার রাড়ুলি দক্ষিণ পাড়ার হরিচান  সরকারের পুত্র স্কুল শিক্ষক অনাদি কুমার সরকার (৪২)

মঙ্গলবার সকালে বাড়ি থেকে নিজ মোটর সাইকেল যোগে জুরুরী কাজে খুলনার উদ্দ‍্যেশে যাত্রা করে সকাল  সাড়ে ১১ টার দিকে খুলনা সাতক্ষীরা  মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় পৌছালে নছিমন গাড়ীর সাথে দুঘটনায় শিকার হয়। মোটর সাইকেল ও লোক পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের দল তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব‍্যরত চিকিৎসকরা তাকে মৃত্যু  ঘোষনা করে।   অনাদি কুমার সরকার পাইকগাছা উপজেলার বোরহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ।

পুলিশ দুঘটনা কবলিত মোটর সাইকেলটি হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।

 

ডুমুরিয়ায় মহাশ্মশানের নতুন পাকা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়া  উপজেলার  ধামালিয়া ইউনিয়নের পাকুড়িয়া, ছয়বাড়িয়া, বরুনা গ্রামের সনাতন ধর্মানুলম্বী মানুষের  শেষ কৃর্ত সম্পন্ন  মহাশ্মশানের নতুন পাকা ভবন নির্মাণ কাজ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালে   উদ্বোধন করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান – গাজী এজাজ আহমেদ এলাকা বাসীর দাবীর প্রেক্ষিতে মহা শ্মশানটি পাকা করনের ব‍্যবস্থা করেন এবং শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১নং ধামালিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

ডুমুরিয়ায় ইউনিয়ন পরিষদে অগ্নি নির্বাপক যন্ত্র, ইলেকট্রিক হেক্সস মেশিন বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়ায় প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ‍্যেগে গ্রামীন অবকাঠামো সংস্কার ও গ্রামীন অবকাঠামো রক্ষাবেক্ষন  কমিটি ১৫ সেপ্টেম্বর  বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদে অগ্নি নির্বাপক যন্ত্র, ইলেকট্রিক  হেক্সস মেশিন বিতরন করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ গাজী পরিষদের ইউপি চেয়ারম‍্যানদের হাতে এসব তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন  ভাইস  চেয়ারম‍্যান গাজী আবদুল হালিম, প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মো: আরশাফ হোসেন, ইউপি চেয়ারম‍্যান জহুরুল হক, মনোজ বালা, গাজী তৌহিদুল ইসলাম, শেখ দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন, শেখ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত শেখ শফিকুল ইসলাম, গাজী হুমাউন কবির, অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, শেখ তুহিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রাসেল আহম্মেদ প্রমুখ।