Author: জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়ায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে শুভেচ্ছা উপহার বিতরন
ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ডুমুরিয়ায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক বাগদা চিংড়ি ক্লাস্টার পরিদর্শন ও চাষিদের মতবিনিময় সভা
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক শুক্রবার ৩০ সেপ্টেম্বর সকালে ডুমুরিয়া উপজেলার বারুইকাঠি বাগদা চিংড়ি ক্লাস্টার পরিদর্শন ও চাষিদের মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন মোঃ তোফাজউদ্দিন আহমেদ, উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা বিভাগ, জয়দেব পাল, জেলা মৎস্য অফিসার, এ এস এম রাসেল,জেলা মৎস্য অফিসার, বাগেরহাট, সরোজ কুমার মিস্ত্রী, ডিপিডি,এসসিএমএফপি,মৎস্য অধিদপ্তর,খুলনা , মোঃ আবুবকর সিদ্দিক, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা , মো মইনউদ্দিন আহমেদ, এসএলএ,সলিড্যারিড্যাড,ঢাকা, মোঃ মশিউর রহমান, জেলা সমন্বয়কারী।
বিভিন্ন স্টেকহোল্ডারগণ,ক্লাস্টার চাষি, প্রমুখ।
ডুমুরিয়া উপজেলায় শারদীয় দূর্গা পূজায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সাবেক মন্ত্রী এবং শিল্পপতি নির্মল বৈরাগীর ব্যক্তিগত তহবিল থেকে অর্থিক অনুদান বিতরণ
ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উদযাপন
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //
মাদার অব হিউম্যানিটি বিশ্ব শান্তির অগ্রদুত ডিজিটাল বাংলাদেশ রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দারের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি,এম আব্দুস ছালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান জামাল, জামিল খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, চৈতালী হালদার, নূরুল ইসলাম বাদশা, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, হাসনা হেনা, রাখি পারভীন, কৃষকলীগের অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান, ছাত্রলীগের খান আবুল বাশার, মাসুদ রানা প্রমুখ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, সেচ্চাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ কেক কাটেন।
ডুমুরিয়া অফিসার্স ক্লাবের উদ্যেগে তিন কর্মকতার বদলী জনিত বিদায় সংবর্ধনা ক্রেষ্ট প্রদান
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //
ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে বদলি জনিত তিন অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয।
উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতনা, প্রকৌশলী মো: রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান জুয়েল, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সাব রেজিষ্ট্র কর্মকর্তা শাহিদুর রহমান, খাদ্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, ইউআরসি মো: মনির হোসেন, আইসিটি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শিশু দে, মহিলা বিষয়ক কর্মকতা রীনা মজুমদার, বিদায়ী সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, কৃষি কর্মকর্তা মোছাদেক হোসেন, নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, সোনালী ব্যাংক ম্যানেজার রুহোল উল্লাহ আমিন , পল্লী বিদুৎ সমিতির ডিজিএম আব্দুল মতিন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস প্রমুখ। বিদায়ী সংবর্ধিত কর্মকর্তাদের ক্রেষ্ট প্রদান করা হয়।
উল্লেখ্য সহকারী কমিশনার ভূমি বরিশাল, কৃষি কর্মকতা খুলনা জেলা কৃষি সম্প্রারন দপ্তরের উপ পরিচালক (শয্য ও মাধ্যমিক শিক্ষা অফিসার ফকিরহাট উপজেলায় বদলী হযেছেন।
জেলা পরিষদ নির্বাচনে শোভা রানী হালদার টেবিল ঘড়ি প্রতিক নিয়ে লড়ছে
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //
খুলনা জেলা পরিষদের আসন্ন নির্বাচনে সংরক্ষিত ২ নং মহিলা ওয়ার্ডে (বটিয়াঘাটা, ডুমুরিয়া ও ফুলতলা উপজেলা) সদস্য পদে ঘড়ি প্রতিক নিয়ে লড়ছেন জেলা পরিষদের সাবেক সদস্য শোভা রানী হালদার । নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের রাজনগর গ্রামের শিক্ষক অরুন কুমার হালদারের এর স্ত্রী শোভা রানী হালদার ১৯৯৫ সাল থেকে ২০০৮ পর্যন্ত ইউনিয়ন পরিষদের ৩ বার ইউপি মেম্বার নির্বাচিত হন। সেই থেকে আওয়ামী রাজনীতি সমাজ সেবা মুলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ততা, থেকে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন
, উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যানসহ স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংঠনের সাথে যুক্ত রয়েছেন। গত নির্বাচনে জেলা পরিষদ নির্বাচনে জয়লাভ করে এলাকার সুখে দুখে জনগনের পাশে থেকে উন্নযন মুলক কর্মকান্ড করেছি। নারীর অধিকার প্রতিষ্ঠিত করেতে অসহায় দরিদ্র নারীদের নিয়ে কাজ করেছি। আশা করি জনপ্রতিনিধি ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করে আমাকে জনগণের জন্য কাজ করার সুযোগ দিবেন।
উল্লেখ্য, আগামী ১৭ই অক্টোবর খুলনা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ডুমুরিয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা উপলক্ষ্যে ২৭ সেপ্টেম্বর দুপুরে শিক্ষা ভবনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও উপজেলা শিক্ষক সমিতি বিদায়ী শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদকে ফুলেল শুভেচ্চা ও উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার ধননজয় মন্ডল, একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, বান্দা কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ সৌমেন মন্ডল, ডুমুরিয়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আইযুব হুসাইন, শিক্ষক সমিতির সভাপতি বীরেশ্বর মন্ডল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, মাদ্রাসার সুপার বায়জিদ হুসাইন, বিলায়েত হোসেন প্রমুখ।
