Author: জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়ায় শিশুসহ বাড়ির মালিককে জিম্মি করে ডাকাতি সংঘটিত
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়ায় শিশু সহ বাড়ির মালিককে জিম্মি করে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার ভোর রাতে উপজেলার খর্ণিয়া ইউনিয়নে বামুন্দিয়া গ্রামে লক্ষ্মণ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতরা নগদ টাকা সোনার গহনাসহ আনুমানিক ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
এলাকাবাসী ও ভূক্তভোগি পরিবার সুত্রে জানা গেছে রাত আনুমানিক তিনটার দিকে বামুন্দিয়া গ্রামের লক্ষ্মণ চন্দ্র বিশ্বাস , তার স্ত্রী লিপিকা বিশ্বাস ও নাতি গুরুপদ বিশ্বাস (৫) বাড়ির দ্বিতল ভবনের নিচ তলায় ঘুমানো ছিলো। সংর্ঘবদ্ধ ডাকাত দল মাক্স পরিহিত অবস্থায় রান্না ঘরের দরজা ভেঙ্গে বারান্দায় প্রবেশ করে। প্রথমেই বারান্দায় ঘুমিয়ে থাকা লক্ষ্মনের স্ত্রীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে আহত করে। এরপর তারা শিশু বাচ্ছাকে জিম্মি করে অস্ত্রের ভয় দেখিয়ে ঘরের আলমারি ও সিন্ধুকের চাবি নেয়। সিন্ধুক খুলে নগদ ১০ হাজার টাকা ও ১০ ভরি সোনার গহনা, দুইটি মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল নিয়ে যায়। ডাকাতরা যাওয়ার সময় পরিবারের সকলকে ঘরের মধ্যে আটকিয়ে রেখে যায়। ঘটনার সকাল ৭ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে আঙ্গারদহ নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় মটরসাইকেলটি দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ভুক্তভোগীর পরিবার মটরসাইকেলটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মটর সাইকেলের তেল ফুরিয়ে গেলে ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে ইনপেক্টর (তদন্ত) মো. মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো কেউ থানায় আসেনি। তারা মামলা করতে চাইলে মামলা রেকর্ড হবে।
ডুমুরিয়ায় সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব-৬
ডুমুরিয়ায় দি স্যালভেশন আর্মি ফলজ বৃক্ষের চারা বিতরন। উদ্বোধন করেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি
ডুমুরিয়া উপজেলা যুবলীগের শোক দিবস পালিত
//ডুমুরিয়া সংবাদদাতা , খুলনা//
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষীকী উপলক্ষে উপলক্ষ্যে ২৪ আগস্ট বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যেগে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে ও শেখ ইকবাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। প্রধান বক্তার বক্তব্য দেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মৃনাল কান্তি জোর্দ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, এ্যাড.আশরাফুল আলম, মোল্ল্যা জাহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, রাজিউল বারী সৈকত, জাহাবুর রহমান, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমূখ।
ডুমুরিয়ায় উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলার বীর মুক্তিযোদ্ধা সাথে ২৪ আগস্ট বুধবার সকালে ডুমুরিয়া -ফুলতলা আসনের সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসাস ক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
মতবিনিময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও শারমিনা পারভীন রুমা। বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, চন্দ্র কান্ত তরফদার, গাজী নাজিম উদ্দিন, নূর নবী খোকা, আবুল কালাম মহিউদ্দিন, মোল্ল্যা মাহাবুর রহমান। এবং প্রশাসনের সাথে মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়ায় আ’লীগের উদ্যোগে ২১ আগস্ট দেশরত্ন শেখ হাসিনার হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলার ও বেগম আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীর বিদেহী আত্মার মাগফেরত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ডুমুরিয়ায় দি হাঙ্গার প্রজেক্টের কোভিট -১৯ প্রতিরোধ ঝুকি নিরুপন, জনসম্পৃক্ততা এবং টিকা বার্তা জোরদার করন টাউন মিটিং অনুষ্ঠিত
ডুমুরিয়ায় শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্ঠমী উৎসব পালিত
ডুমুরিয়ায় জে এমবি সংগঠনের দেশ ব্যাপী ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে উপজেলা আ’লীগের বিক্ষোভ সমাবেশ
//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বিএনপি জামাযাতের মদদপুষ্ঠ নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কতৃক একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ১৭ আগস্ট বুধবার বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয। মিছিল শেষে দলীয় কার্যলযের সামনে সমাবেশের পথ সভায় বক্তব্য দেন সংসদ নারায়ন চন্দ্র চন্দ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড.রবীন্দ্রনাথ নাথ মন্ডল ও মোস্তফা কামাল খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পদাক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান, এমএম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, খান আবু বক্কার, মোল্ল্যা সোহেল রানা, সরদার আব্দুল গনি, বিষ্ণু প্রসাদ মল্লিক, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, শীলা রানী, তহমিনা বেগম, কৃষকলীগের অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।
