রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

রুখবো দুর্নীতি গড়বো দেশ,  হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ‍্যকে সামনে রেখে ডুমুরিয়ায়  দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক  ও রচনা প্রতিযোগিতা  পুরস্কার বিতরণী ও মতবিনিময সভা  র‍্যালী এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৬ সেপ্টেম্বর  বৃহস্পতিবার স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা  প্রশাসন ও দূনীতি প্রতিরোধ কমিটির আয়োজনে পুরষ্কার বিতরন ও  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ‍্যক্ষ শেখ শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আল আমিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৌমেন মন্ডল মাওলানা ভাসানী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হাই, সমাজসেবক মুফতি আবদুল কাইয়ুম জমাদ্দার,  ডুমুরিয়া  মহাবিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষ ফেরদাউস খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল কবীর,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস,  একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা, প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলাম অধ্যাপক একেএম হযরত আলী,  কমিটির সদস্য সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব ও  সৌমিত্র বিশ্বাস, অধ্যাপক নরেশ গোলদার  আলোচনা সভা শেষে বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজ পর্যায়ে শিক্ষার্থীদের পুরস্কার বিতরন করা হয়।

ডুমুরিয়ায় মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক পরিবারের মানববন্ধন স্মারকলিপি প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বৈষম্য দূরীকরনে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করন, জাতীয়করনে পূর্ব পর্যন্ত প্রতিষ্ঠানে বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ ও শিক্ষা সংষ্কার কমিশন গঠনের দাবীতে ২৪ সেপ্টেম্বর  মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার বেসরকারী মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবারের আয়োজনে বাসষ্টান্ডে প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বীরেশ্বর বৈরাগী, সাধারন সম্পাদক জিএম শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আইয়ুব হুসাইন, স.ম আব্দুর রাজ্জাক,শেখ সিরাজুল ইসলাম, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি বিলায়েত হোসেন, সাধারন সম্পাদক মোল্যা কবির হোসেন, সেলিম হালদার, আইয়ুব আহম্মদ, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান,আরশাফুল আলম, জিএম আকরাম হোসেন,সুপার মাওঃ শহিদুল ইসলাম, মাওঃ আছাবুর রহমান, প্রমুখ। মানবন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী আফিসার কার্যলয়ে স্মারকলিপি প্রদান করেন।

 

ডুমুরিয়ায় শারদীয় দূর্গা উৎসব পালনে পূজা কমিটির নেতৃবন্দের সাথে প্রস্তুতি মুলক সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে  পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ভবনের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ আল-আমিন।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, ডুমুরিয়া সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নাল আবেদীন, থানা অফিসার ইনচার্জ আব্দুল হক

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নির্মল বৈরাগী, প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দীন, অধ্যক্ষ সমরেশ মন্ডল,শেখ তুহিনুর ইসলাম, জামায়েত ইসলামীর  ডুমুরিয়া শাখার আমীর মাওলানা মোক্তার হোসেন, সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান,  সমাজসেবক মুফতি আব্দুল কাইয়ুম জমাদ্দার, পূজা উদযাপন ফন্টের নিত্যানন্দ মণ্ডল, পরিতোষ কুমার বালা, অরুণ কুমার গোলদার ইউনিয়ন পূজা কমিটির পক্ষে জয়দেব,  দীনেশ চন্দ্র মন্ডল,  অতুল পাল,  নিলয় মন্ডল।

উল্লেখ্য এবার উপজেলায় ২০১টি পূজা মন্দিরে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে।  সভায় শারদীয় দূর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে  সকল শ্রেণী-পেশার মানুষকে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন  এবং পুলিশ প্রশাসন, আনসার, ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে জানানো হয়।

ডুমুরিয়ায় তরুন সংঘ ক্লাবের উদ‍্যেগে ভাঙ্গন কবলিত মানুষের সহায়তা ও গাছের চারা বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া তরুণ সংঘ ক্লাবের উদ‍্যেগে সোমবার উপজেলার  শরাফপুর ইউনিয়নের জালিয়াখালী ভাঙ্গন কবলিত  করিম নগরের অসহায় পরিবারদের খাদ‍্য  সহায়তা প্রদান ও  তরুন সংঘ ক্লাবের নিজস্ব কার্যালয়  বিনামূল্যে দুশত মানুষের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ  করা হয়েছে।

সকল বিতরন কর্মসূচিতে উপস্থিত  ছিলেন ক্লাবের সভাপতি   বিশিষ্ট সমাজ সেবক ড.গাজী মাহাবুর রহমান, কাজী মুরাদ হোসেন, শেখ জামিল আক্তার লেলিন, ঢাকাস্থ ডুমুরিয়া সমিতির সরদার ইলিয়াজ হোসেন, সহ ক্লাবের সদস‍্য বৃন্দরা উপস্থিত  ছিলেন।

ডুমুরিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে ঈদ -ই- মিলাদুন্নবী( সা:) পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ মর্যাদায় ১২ ই রবিউল আউয়াল পবিত্র ঈদ -ই-  মিলাদুন্নবী  ( সা:) পালিত হয়েছে। এ  উপলক্ষে ১৬ সেপ্টেম্বর সোমবার সকালে  ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সস্ট্রাক্টর মনির হোসেন, উপজেলা  কৃষি সম্প্রসারন অফিসার মোঃ হামিদুল ইসলাম, মুফতি আব্দুল কাইউম জমাদ্দার, মাওলানা মোক্তার হোসেন, সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসার শিক্ষক  ফযজুল করিম, প্রেসক্লাব সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সাংবাদিক রুহুল আমিন,  ইসলামিক ফাউন্ডেশনের কেয়ার টেকর সাইদুর রহমান ও হাফিজুর রহমান, হাফেজ অহিদুজ্জামান, বেলাল হোসাইন প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা  পরিষদের খতিব মুফতি ফযজুল করিম ।

ডুমুরিয়ায়  কৃষি দপ্তরে কৃষক প্রশিক্ষণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় অনাবাদি পতিত জমি বসত বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টির যোগান প্রকল্পের (১ম সংশোধনী)  আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে।

৯ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) আব্দুস সামাদ, অতিরিক্ত উপ-পরিচালক মহাদেব সানা, উপজেলা কৃষি কর্মকর্তা ইনছাদ ইবনে আমিন, অতিরিক্ত  কৃষি অফিসার মোঃ ওয়ালিদ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হামিদুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ। প্রথম দিনে ৩০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। প্রত‍্যেকে দুটি করে ফলজ বৃক্ষ দেওয়া হয়।

ডুমুরিয়ায় সাংবাদিকদের ইসলামী ব‍্যাংকের ব‍্যবস্থাপকের মতবিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ৪ সেক্টেম্বর বুধবার বিকেলে ইসলামী ব্যাংক লিমিটেড ডুমুরিয়া শাখার ম্যানেজারের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় ইসলামী ব্যাংকের কর্মকাণ্ড তুলে ধরেন এবং সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন ব্যাংকের ব‍্যবস্থাপক (ম্যানেজার) মোঃ অহিদুজ্জামান, এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বিপ্লব সাংবাদিক এসকে বাপ্পী, আরিফুজ্জামান নয়ন, গাজী সোহেল আহমেদ ও মিঠুন মন্ডল প্রমুখ।

ডুমুরিয়া উপজেলা ভিলেজ ডাক্তার এসোসিয়াশনের শোক প্রকাশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ আব্দুল জলিলের পিতা মোঃ ইবাদ আলি মোড়ল এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ডুমুরিয়া উপজেলা ভিলেজ ডাক্তার এসোসিয়াশনের  সভাপতি পল্লী চিকিৎসক মোল্ল‍্যা জাহিদুল ইসলাম সাধারণ  সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস, পল্লী চিকিৎসক আমজাদ  হোসেন, জাহান আলী মোল্ল‍্যা, রিয়াজুল ইসলাম, বাহাউদ্দিন মোল্ল‍্যা, সরোজিত ঢালী, অজুন কুমাররায়, সৌতম রায়, সাবিনা ইয়াসমিন, সহ কমিটির নেতৃবৃন্দ।

আর্ত মানবতার সেবায় বন্যার্তদের পাশে ডুমুরিয়া উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

৩১ আগষ্ট শনিবার ডুমুরিয়া  উপজেলা  শিক্ষা পরিবারের  উদ‍্যেগে পাইকগাছা উপজেলায় বানভাসি অসহায় ২০০টি পরিবারের মাঝে

প্রতি পরিবারকে  ১০ কেজি চাউল,১ লিটার তেল,১ কেজি মুসুরি ডাউল,১কেজি আলু,১কেজি পেয়াজ,আধা কেজি লবন, ৫ লিটার পানি,৫টি স্যালাইন,১০টি ওষুধ, ও ১টি লাইট  সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক সহায়তা কাজে উপস্থিতি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান ইউআরসি ইন্সট্রাক্টর  মোঃ মনির হোসন উপজেলার বিভিন্ন স্কুলের  প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় শিক্ষার্থীদের সাহায‍্যের অর্থ প্রধান উপদেষ্ঠার ত্রান তহবিলে প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বন‍্যাদুগত মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  নবম শ্রেণীর ৯ শিক্ষার্থীর প্রচেষ্টায় বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে ২৫ হাজর ৭৫ টাকা টাকা সংগ্রহ করে অনুদান প্রেরন করেছে।

নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়ার মানবিক উদ্যেগে এবং প্রধান শিক্ষিকা সালমা রহমানের অনুপ্রেরনায় ৯ জনের একটি টিম গঠন করা হয় ওই বিদ্যালয়ে। ৯ জনের ওই টিম বিদ্যালয়টির সকল শ্রেণীর সহপাঠিদের কাছ থেকে , সকল শিক্ষক এবং ডুমুরিয়া উপজেলা সদরে সকল স্তরের মানুষের কাছ থেকে ৩ দিন ধরে অর্থ সংগ্রহ করে। টিমের ৯ জন শির্ক্ষাথী হচ্ছেন সামিয়া সুলতানা, সাদিয়া হোসেন অর্পা, রায়হানা আফরোজ তাহা, মাহিমা তাবাচ্ছুম, আফরিন খাতুন, মোহনা ঘোষ, বৃষ্টি খাতুন, ফাতেমাতুজ জোহরা ও জান্নাতুল মাওয়া নিজে।

গত বৃহস্পতিবার ডুমুরিয়া সোনালী ব্যাংকের মাধ্যমে সংগৃহিত এ টাকা প্রধান উপদেষ্টার ত্রান তহবিলে প্রেরণ করা হয়েছে বলে ব্যাংক ম্যানেজার ইকবাল হোসেন আমাদেরকে জানিয়েছেন। কোমলমতি  এসব শিক্ষার্থীদের মহতি উদ‍্যেগ আগামীর দিনে সকল ভাল কাজের অনুপ্রেরনা যুগাবে বলে  ডুমুরিয়ার সর্বস্থতের মানুষ সাধুবাদ জানিয়েছেন।