ডুমুরিয়ায় আটলিয়া, খর্নিয়া ও গুটুদিয়া ইউনিয়নে বিএনপির দ্বিবার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় গতকাল  মঙ্গলবার পৃথক পৃথকভাবে গুটুদিয়া, আটলিয়া ও খর্নিয়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সকালে গুটুদিয়া গায়ের হাট নামক স্থানে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম মোড়ল। সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক।

বিএনপি নেতা মোনায়েম গাজী ও পিকুল মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবির হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, শেখ ফরহাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, শাহাজান জমাদ্দার,সাইকুল ইসলাম ,মোনায়েম গাজী, আঃ মান্নান, দেলোয়ার হোসেন, জিল্লুর তরফদার, আঃ রশিদ, মহসিন বিশ্বাস,পল্টু খান, হাফেজ খলিলুর রহমান, হান্নান গাজী, লতিফ কাজি, জাফর মোড়ল, প্রমুখ।

সম্মেলন শেষে  শহিদুল ইসলাম মোড়ল কে সভাপতি, গাজী মোনায়েম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান পিকুল কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট  কমিটি গঠন করা হয়। অপরদিকে খর্ণিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলামের সভাপতিত্বে খর্ণিয়া বাজারস্থ গণি মার্কেটে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায়  প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিএনপি নেতা শফিকুল জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান,শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন,মোল্যা মাহাবুর রহমান,  এ্যাডভোকেট মুনিমুর রহমান নয়ন, শেখ শাহিনুর রহমান শাহিন,শেখ ফরহাদ হোসেন, খান আসাদুজ্জামান মিন্টু, শাহাজান জমাদ্দার,এফ‌এম রফিকুল ইসলাম, শেখ আঃ মান্নান, শেখ রবিউল ইসলাম প্রমুখ। সম্মেলনে চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার কে সভাপতি শফিকুল জোয়ার্দার সাধারণ সম্পাদক ও শেখ হুমায়ুন কবির কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট একটি ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। বিকেলে উপজেলার  চুকনগর বাস¯ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সালাম মহলদার।

সদস্য সচিব ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও  উপজেলা বিএনপি’র  আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।

সম্মেলন উদ্বোধন  করেন উপজেলা  বিএনপির  সদস্য সচিব সরদার আব্দুল মালেক। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মাহবুর রহমান মোল্যা, জেলা কৃষক দলের সভাপতি মোল্যা কবির হোসেন, বিএম হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান মোড়ল।

আরো বক্তব্যদেন শেখ শাহাবুদ্দিন, এফএম রফিকুল ইসলাম, খান আফজাল হোসেন, প্রভাষক আব্দুর রাজ্জাক, মাওলানা মোঃ মতিয়ার রহমান, দেলোয়ার হোসেন, শেখ আবু সাহামা, কবির হাসান ডবলু, শেখ কামাল হোসেন,শাহিনুর রহমান,সিরাজুল ইসলাম,শেখ মফিজুল ইসলাম, মনিরুল ইসলাম,ছাত্রদল নেতা তৌফিক হোসেন, ইভান গাজী প্রমুখ। সভায় আব্দুস সালাম মহলদারকে সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনকে সদস্য সচিবকে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

Daily World News

ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণের পর শ্বাস রোধ করে মারা হয় চিকিৎসক মৌমিতাকে

ডুমুরিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলার সকল কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্প্রসারিত কম্মেপ্লেক্সের সেমিনার কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তৃতা করেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ এম এ হক, সেনাবাহিনী ডুমুরিয়া ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার জয়নুল আবেদিন, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি ও সাংবাদিক  কল‍্যান সমিতির সভাপতি  কাজী আব্দুল্লাহ, সাবেক সভাপতি জি এম আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ আনোয়ার হোসেন আকুঞ্জি, সাবেক সভাপতি এম এ এরশাদ, সাবেক সভাপতি মোঃ বিলায়েত হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেন, সাংবাদিক  কল‍্যান সমিতির সাধারণ  সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, জাহিদুর রহমান বিপ্লব, এস এম মাহাবুর রহমান, আব্দুর রশিদ এলিন, আব্দুর রশিদ বাচ্চু, শেখ এনামুল বাসার টিটো, এস রফিক, সাব্বির খান ডালিম, এম রুহুল আমিন, গৌতম রাহা, শেখ সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক,  এম এ মজিদ, হাবিবুর রহমান,  অরুন দেবনাথ, আশরাফুল ইসলাম,খান মহিদুল ইসলাম, মোঃ মোক্তার খান , আরিফুজ্জামান নয়ন, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল,  গাজী সোহেল, এস কে বাপ্পী, গাজী আব্দুল কুদ্দুস, কবি ইব্রাহিম রেজা,  শেখ আব্দুস সালাম, সুমন ব্রক্ষ্ণ,  জি এম ফিরোজ, এস এম ফরিদুল ইসলাম, গাজী আতিয়ার রহমান, সুব্রত ফৌজদার, গাজী মাছুম, গাজী নাছিম, শংকর ঘোষ, এফ এম মনির, সেলিম আবেদ, মিঠুন মন্ডল, তুষার কবিরাজ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বর্তমান সময়ে দেশ গঠনে সকল সাংবাদিককে এক হয়ে সততা ও নিষ্ঠার সাথে মানুষের কল‍্যানে  বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান।

সভায় সাংবাদিক নের্তৃবৃন্দ সাংবাদিকদের জামমালের নিরাপত্তা বিধানে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অধীন (আরই আর এম পি -৩) প্রকল্পের আওতায় নারী কর্মিদের সঞ্চিত অর্থের চেক ও সনদপত্র বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় স্থানীয় সরকার  প্রকৌশলী অধিদপ্তর এর অধীনে ( আর আর এম পি -৩) প্রকল্পের নারী কর্মীদের সঞ্চিত অর্থের চেক সনদ বিতরন উপলক্ষে  ১৮ আগষ্ট সোমবার দুপুরে , ডুমুরিয়া উপজেলা  প্রকৌলশী দপ্তরের আয়োজনে  শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক  অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন,  এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে বক্তব্য দেন  স্থানীন সরকার প্রকৌশলী দপ্তরেরর  নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান সরদার, স্বাগত বক্তব্য দেন  উপজেলা প্রকৌশলী মোহাঃ রবিউল ইসলাম,  উপস্থিত ছিলেন  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস,  সহকারী প্রকৌশলী ফেরদৌস, প্রমুখ।।

আলোচনা সভা শেষে  নারী কর্মীকে ১ লাখ ২১ হাজার ৩‘শ ৭৩ টাকার চেক প্রদান করা হয়। ৪ বছরে উপজেলার ১৪ইউনিয়নের ১৪০ জন নারী কর্মীদের মধ্যে মোট ১ কোটি ৬৮লাখ ১২ হাজার ৮‘শ ৬১ টাকার সঞ্চিত অর্থের চেক প্রদান করা হয়।

ডুমুরিয়ায় বিএনপির ৬ টি ইউনিয়নে দ্বি বাষিক সম্মেলন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

দলবিএনপি ডুমুরিয়া উপজেলার মাগুরখালী, সাহস ও ভান্ডারপাড়া, রুদাঘরা, রংপুর ও শোভনা ইউনিয়ন শাখার দ্বি বার্ষিকী সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে মাগুরখালী কেএম মাধ‍্যমিক বিদ‍্যালয়ের হলরুমের  অরুন কুমার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অরুন কুমার গোলদার, সাধারন সম্পাদক আব্দুস ছালাম সহ ৭১ সদস‍্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

সকল ইউনিয়নের সম্মেলনে প্রধান অতিথির বক্তব‍্য দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজ, উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস‍্য সচিব সরদার আব্দুল মালেক, প্রধান বক্তার বক্তব‍্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ হাফিজুর রহমান, বিশেষ অতিথি”র বক্তব‍্য দেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সভাপতি মোল্ল‍্যা কবির হোসেন, সাহস ইউপি চেয়ারম্যান ও উপজেলা  বিএনপির যুগ্ন আহবায়ক মোল্ল‍্যা মাহাবুর রহমান, শেখ মশিউর রহমান লিটন, শাহজাহান জমাদ্দার, আব্দুস সালাম, মোস্তাইন শেখ, সরদার মোজাফ্ফর হোসেন, আব্দুর রাজ্জাক মোড়ল, আমানুর রহমান মোল্যা, মকবুল হোসেন, আছাবুর মোল্যা, বায়জিদ শেখ, জাদিদ শেখ প্রমুখ। সাহস ইউনিয়ন সম্মেলন শেখ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক শেখ জামিনুর রহমান সহ ৭১ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। সন্ধ‍্যায় ভান্ডারপাড়া ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন উলা বাজারে অনুষ্ঠিত হয়।

মোল্যা ইকরামুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, জিয়াউর রহমান জীবন,  অংশুপতি বৈরাগী, মহিউদ্দিন কবিরাজ, শ্যামল গোলদার, আকরাম খান, চারু বিশ্বাস , সুধাময় মন্ডল, তুষার মিস্ত্রী, কল্যান বিশ্বাস,  সাত্তার সরদার, নান্টু কবিরাজ, সুকেশ ঢালী। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ইকরামুল হোসেন, সাধারন সম্পাদক অংশপতি বৈরাগী সহ ৭১ সদস‍্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। অরপদিকে শোভনা, রংপুর ও রুদঘরা ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ১৯ আগষ্ট সোমবার অনুষ্ঠিত হয়েছে। শোভনা ইউনিয়ন বিএনপি’র সম্মেলন স্থানীয় গাবতলা ফুটবল ময়দানে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপি’র আহবায়ক আহম্মদ আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ও উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা  বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক শেখ হাফিজুর রহমান শেখ মতিয়ার রহমান বাচ্চু, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান জেলা কৃষক দলের সভাপতি মোল্ল‍্যা কবির হোসেন ,খান আসাদুজ্জামান মিন্টু শেখ জাকারিয়া,  আবদুল গফফার, অরুন কুমার গোলদার, মিজানুর রহমান, ফরিদুল ইসলাম,  আনোয়ার হোসেন, আবদুল মান্নান প্রমুখ। সভায় সভাপতি নির্বাচিত হয়েছেন আহম্মদ আলী ফকির, সাধারন সম্পাদক আব্দুল গফফারসহ ৭১ সদস‍্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

Daily World News

অসাম্প্রদায়িক দেশ গড়তে জামায়াতে ইসলামী সারাদেশে কাজ করছে

ডুমুরিয়ায় চারু বসু স্মৃতি পরিষদের উদ‍্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জাতি ধর্ম  বর্ণ নির্বিশেষে নিপীড়নমুক্ত বৈষম্যহীন সম্প্রীতির স্বদেশ গড়ি এই শ্লোগানে ১৭ আগষ্ট শনিবার বিকেলে বিপ্লবী চারু বসু স্মৃতি পরিষদ ডুমুরিয়ার উদ্যোগে বাস স্ট্যান্ড চত্বরে এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিপ্লবী চারু বসু স্মৃতি পরিষদের সভাপতি শফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট বাচিক শিল্পী কাজল ইসলাম,  বিপ্লবী চারু বসু  পরিষদের সাধারণ সম্পাদক  বেনজির আহমেদ জুয়েল,এ‍্যাড় নজরুল ইসলাম,,বৈষম‍্য ছাত্র আন্দোলনের সাব্বির হোসেন রাজু প্রমুখ।

ডুমুরিয়ায় শান্তি পরিবেশ বজায় রাখতে উপজেলা বিএনপি সকলে নিয়ে কাজ করবে

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে কেউ পার পাবে না।  ছাত্র জনতার  এ বিজয় দেশকে সমৃদ্ধির পথ দেখাবে। হিংসা বিদেষ ভুলে সকল শ্রেনীর মানুষের বাসযোগ‍্য করার প্রত‍্যয় নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক জিয়ার নিদের্শ মোতাবেক অরাজগতা নৈরাজ্য পরিহার করে সকল ধর্ম বনের মানুষের কল‍্যানে বিএনপি পাশে থেকে কাজ করবে।

এক শ্রেনীর দুবৃর্ত্ত  হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ভীতি সৃষ্টি করে ছাত্র জনতার রক্তকে কলংকিত করার পায়তারা চালাচ্ছে। তাদেরকে সকলে মিলে প্রতিহত করতে হবে।  ডুমুরিয়া উপজেলা বিএনপি আয়োজনে মাগুরখালী মাধ্যমিক বিদ্যালয় হল রুমে শান্তি সমাবেশে হিন্দুদের উদ্দেশ্য প্রধান অতিথির বক্তব্যে

জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ এসব কথা বলেন। তিনি আরও বলেন,দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে সকল নেতাকর্মীকে‌  আহবান জানান।

শুক্রবার দুপুরে মাগুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি অরুণ কুমার গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, মোল্লা কবির হোসেন,সেখ শাহীনুর রহমান, নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, এডভোকেট অশোক কুমার সিংহ,তপন সাহা, অশোক আচায‍্য,  আসাদুজ্জামান মিন্টু,শাহাজাহান জমাদ্দার, টুটুল কুন্ডু, সালাম সরদার, মুস্তাইন শেখ, জামিনী রঞ্জন বালা, সাত্তার গাজী,জয়দেব সাহা,শাহানুর রহমান,হেমায়েত রশিদ খান, আজমল হুদা মিঠু, আফজাল বিশ্বাস,আব্দুর রশিদ, আঃ রব  সহ কেন্দ্রিয় কালি বাড়ি মঠ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর বিকেলে শরাফপুর ইউনিয়নে দাশপাড়া পূজা মন্দির, রংপুর কালি তলা মন্দিরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় দিনব্যাপী বিএনপির শান্তি সমাবেশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায়  সনাতন ধর্মালম্বীসহ সকল  মানুষের শান্তি ও নিরপত্তা নিশ্চিত  করতে হবে। ডুমুরিয়া উপজেলায় ধরনের নৈরাজ্য প্রতিহত করবে উপজেলা বিএনপি।

সকল সম্প্রদায়ের মানুষকে একত্রে নিয়ে বসবাস করতে চাই। হিন্দু সম্প্রদায়ের আগত দূর্গাপূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান পূর্বের চেয়েও জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হবে। এজন্য সকল সহযোগিতায় থাকবে উপজেলা বিএনপি। দৃবৃত্তরা কোন নৈরাজ্য সৃষ্টি না করতে পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। দেশ নায়ক তারেক জিয়ার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে গোটা দেশকে একটি শান্তির জনপদ হিসেবে দাঁড় করানো হবে এটাই আমাদের অঙ্গীকার। এজন্য আমরা বদ্ধ পরিকর।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপি আয়োজিত রঘুনাথপুর বাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক য়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ এসব কথা বলেন।

রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান মনোজিৎ কুমার বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক  সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন,মোল্লা কবির হোসেন, শেখ শাহীনুর রহমান,  মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান  ফ্রন্টের নেতা নিত্যানন্দ মন্ডল, পরিতোষ বালা, মাষ্টার আমিরুল হালদার, সাবেক চেয়ারম‍্যান অধ্যাপক আমানুল্লাহ, এফ এস সরোয়ার, মেম্বর নুর ইসলাম, সাহিদুজ্জামান বাবু, আমিনুর রহমান,মাষ্টার আইয়ুব মাহমুদ, সেলিম হালদার, ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ী মঠ কমিটির নেতা এ্যাডভোকেট অশোক কুমার সিংহ,  তপন কুমার সাহা, অশোক আচার্য, অভিজিৎ কুন্ডু, পরিমল কুন্ডু, পরিতোষ বৈরাগী, প্রদীপ দেবনাথ, টুটুল কুন্ডু জয়দেব সাহা, অমর সাহা, দীলিপ মন্ডল, তরুণ পাল, অমর দেবনাথ, শিবপদ বিশ্বাস, অমরকৃষ্ণ, নেপাল দেবনাথ, তুষার দত্ত-সহ হিন্দু সম্প্রদায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ও পরে দিনব্যাপী আয়োজিত সমাবেশে ডুমুরিয়া সদর কালিবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল বৈরাগীর দিক নির্দেশনায় উপজেলার মিকশিমিল মন্দির, শোলগাতিয়া শ্রী শ্রী পঞ্চানন মন্দির, বান্দা বটতলা মন্দির, মধুগ্রাম রাজবংশীপাড়া মন্দির, কুলটি সার্বজনীন মন্দির সহ বিভিন্ন মন্দিরে শতাধিক নেতাকর্মী সাথে নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ডুমুরিয়ায় জাতীয় মৎস‍্য সপ্তাহ পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ভরবো মাছে মোদের  দেশ গড়বো স্মার্ট  বাংলাদেশ এবারের এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় জাতীয়  মৎস‍্য সপ্তাহ ২০২৪  পালিত হয়েছে। গতকাল বুধবার  মৎস‍্য দপ্তরের আয়োজনে র‍্যালি উদ্বোধন অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা এবং মৎস‍্যচাষী পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বেলা ১২ টায় উপজেলা  পরিষদ চত্বর থেকে র‍্যালী বের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহি অফিসার মুহাম্মদ  আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ,  আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ,  থানা অফিসার সুকান্ত সাহা স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বক্কার,  উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ইনছাদ ইবনে আমিন  প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম। আলোচনা শেষে  দশজন শ্রেষ্ট মৎস‍্য চাষী উদ‍্যাক্তাকে  ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনা সভার পূর্বে সরকারি বালিকা বিদ্যালয় পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ করা

ডুমুরিয়ায় শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সেমিনার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জীবন স্বাস্থ্য সুরক্ষায় খাদ্য এই প্রতিপাদ‍্যকে সামনে রেখে খাদ‍্য মন্ত্রণালয় উদ্যোগে ও বাংলাদেশ  নিরাপদ খাদ‍্য কর্তপক্ষের আয়োজনে  ১৮ জুলাই  বৃহস্পতিবার  ডুমুরিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনিক ভবনে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  শেখ অহিদুল আলম,  বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবিবুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন রহমান জেলা নিরাপদ খাদ্য অফিসার মোকলেচুর রহমান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আল-আমিন। প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম এর পরিচালনায়  আরো বক্তব‍্য দেন ইন্সট্রাক্টর মো: মনির হোসেন, শিক্ষক আব্দুস ছালাম, শহিদুল ইসলাম প্রমুখ। সেমিনারে উপজেলা প্রাথমিক বিদ‍্যালয়ের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে কিডনি চুরির অভিযোগে চিকিৎসক পিতা-পুত্রের বিরুদ্ধে মামলা

//আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো//

কিডনি চুরির অভিযোগে চিকিৎসক পিতা-পুত্রের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। অভিযুক্তরা হলেন- আন্তর্জাতিক চক্ষু বিশেষজ্ঞ ও চট্টগ্রাম আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্সের (সিইআইটিসি) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. রবিউল হোসেন, তার ছেলে ডা. রাজীব হোসেন ও স্ত্রী খালেদা বেগম। রোববার (১৪ জুলাই) মো. আবু বক্কর নামে ভুক্তভোগি এক ব্যক্তি চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে মামলাটি দায়ের করেছেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট আহসানুল হক হেনা বলেন, ভুক্তভোগী আবু বক্কর সরল বিশ্বাসে অভিযুক্ত ডা. রবিউল হোসেনকে সহযোগিতার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে কৌশলে তার ডান কিডনি চুরি করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১২ সালে ডা. রাজীব হোসেনের অনুরোধে তার বাবা ডা. রবিউল হোসেনের চিকিৎসার জন্য রোগীর অ্যাটেনডেন্টস হিসেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান অভিযোগকারী। ঐ বছরের ১০ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত তিনি অভিযুক্ত তিনজনের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করেন। এ সময় ডা. রাজীব হোসেন জানান তার বাবার অবস্থা ভালো নয়, তাকে সুস্থ করতে কিছু টিস্যু দিতে হবে। টিস্যু নিতে গেলে ছোট একটি অপারেশন করাতে হবে। ভুক্তভোগী সরল বিশ্বাসে অপারেশনের জন্য রাজি হন। ৩ এপ্রিল মাউন্ট এলিজাবেথ হাসপাতালেই অপারেশন সম্পন্ন হয়। ডা. রবিউল হোসেনের জীবন বাঁচানোর কৃতজ্ঞত স্বরূপ বাদীকে চট্টগ্রাম চক্ষু হাসপাতালে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। কিন্তু ২০১৭ সালের জানুয়ারি মাসে ভুক্তভোগী আবু বক্করকে শারীরিকভাবে অক্ষম দেখিয়ে সেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই ঘটনার দীর্ঘদিন পর বাদী শরীরে অসুস্থতা বোধ করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ২১ মে চট্টগ্রামের একটি ডায়াগনস্টিক সেন্টারে শারীরিক পরীক্ষায় জানা যায়, সার্জারির মাধ্যমে বাদীর ডান কিডনি নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ভুক্তভোগী মো. আবু বক্কর বলেন, চিকিৎসকের কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক আমি ডা. রবিউল হোসেন ও ডা. রাজীব হোসেনের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তারা এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি। পরে ৩০ লাখ টাকার বিনিময়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়। কিন্তু গত ১৩ জুন কথা বলতে তাদের স্টাফ কোয়ার্টারে গেলে আমাকে গালিগালাজ করে এবং হুমকি দেয়।

মামলার অভিযোগ সম্পর্কে জানতে অভিযুক্ত ডা. রাজীব হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। ভুক্তভোগী মো. আবু বক্করের অভিযোগ, সর্বশেষ ১৩ জুন অভিযুক্তরা চট্টগ্রাম চক্ষু হাসপাতালের স্টাফ কোয়ার্টারে অবস্থান করছিলেন। এরপর থেকে পিতা-পুত্র দুইজনের মুঠোফোন তিনিও বন্ধ পাচ্ছেন।

Daily World News

ডুমুরিয়ায় ইউপি চেয়ারম‍্যান রবিউল ইসলাম হত‍্যার প্রতিবাদে বাজার কমিটির প্রতিবাদ সভা