রাণীশংকৈলে শিশু মীমের মেরুদন্ড ভেঙে গেছে চিকিৎসার জন্য দরকার ৫ লক্ষ টাকা

মাহাবুব আলম , ঠাকুরগাঁও প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর সরকার পাড়া গ্রামের দিনমজুর সাদ্দাম হোসেনের ছেলে আড়াই বছরের শিশু মীম হোসেনের মেরুদন্ড দুর্ঘটনায় ভেঙে গেছে। এর উন্নত চিকিৎসার জন্য  দরকার প্রায় ৫ লাক্ষ টাকা । এজন্য তার অসহায় দিনমুজুর  বাবা আর্থিক সাহায্যের জন্য সবার কাছে আকুল আবেদন করেছেন।

শুক্রবার (১৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে জানা গেছে,  সাদ্দাম হোসেনের  ছেলে শিশু মীম প্রায় আড়াই বছর আগে জন্ম গ্রহন করে। তার ১ বছর বয়সের সময় একদিন হঠাৎ সে বাড়ির বারান্দা থেকে পড়ে যায়। এ দুর্ঘটনায়  তাঁর নরম মেরুদণ্ড ভেঙে যায়। তার বাবা নিজ উদ্যোগে স্থানীয় লোকজনের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য তুলে প্রায় ১ বছর  চিকিৎসা করান  এবং মীমকে ঢাকা পর্যন্ত নিয়ে যান। কিন্তু সে চিকিৎসায় কোনো ফল হয়নি। পরবর্তীতে মীমের শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার অপরাশনের কথা বলেন। এতে প্রায় ৫ লক্ষ টাকা লাগবে বলে ডাক্তার জানান। কিন্তু এত টাকা ব্যয় করা  গরিব সাদ্দামের পক্ষে কিছুতেই সম্ভব নয়। তাই তিনি একমাত্র ছেলেকে বাঁচাতে আর্থিক সাহায্যের জন্য সকলের দ্বারে দ্বারে ঘুরে আকুল আবেদন করছেন। পারসোনাল বিকাশ,০১৭৩৭৯০৬০৪৮ অথবা, ০১৩২১৩৩৯৮৯০

অভয়নগরে মাছের ঘেরের আইলে সবজি চাষ : আর্থিকভাবে লাভবান কৃষকরা

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি

যশোরের অভয়নগরে মাছের চাষ বাড়ার সঙ্গে বাড়ছে ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ। চলতি বছরে অভযনগর উপজেলায় ৪২৫ হেক্টর জমির আইলে সবজি চাষ হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৭০০শ মেট্রিক টন সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ঘেরের আইলে সবজি আর নিচে পানিতে মাছ। ঘেরের আইলে ‘বিষমুক্ত সবজি চাষ’ জনপ্রিয়তা পেয়েছে অভয়নগরে। ধান ও মাছের পাশাপাশি ঘেরে উৎপাদিত সবজি বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এখানকার কৃষকরা। লাভজনক এই সবজি চাষে এখন তাদের মুখে হাসি ফুটেছে। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ মাছের ঘেরে যতদূর চোখ যায় সবুজের হাতছানি। ঘেরের আইলে ও আইলের ওপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে করলা, লাউ, কুমড়া, ধুন্দল, ঝিঙ্গা আর শসা।

অভয়নগরে মাছের ঘেরের আইলে সবজি চাষ : আর্থিকভাবে লাভবান কৃষকরাআইলে বিশেষ পদ্ধতিতে বাঁশ ও নেট দিয়ে ঝুলন্ত মাচা তৈরি করা হয়। এতে জায়গা কম লাগে ও অল্প পরিচর্যায় ভালো ফসল পাওয়া যায়। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সিদ্ধিপাশা গ্রামের সাখাওয়াত গাজী জানান, তিনি ১০ বিঘা জমিতে মাছের ঘেরের চারপাশে পাশে সবজি চাষ করেছেন। তার এই চাষে সবমিলে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকার মতো খরচ হয়েছে। যেখান থেকে সবজি বিক্রয় করেছেন প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা।
উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামের শাহ্ আলম জানান, তার ২ বিঘা ঘেরের আইলে মাচা পদ্ধতিতে সবজির চাষ করেছে। উৎপাদিত সবজি পাইকারী ব্যাপারীদের কাছে বিক্রি করেন তিনি। এতে সংসার ভালভাবে চলার পরও কিছু টাকা উদ্বৃত্ত থাকে। সেই টাকা দিয়ে ঘেরে মাছের খাবার কেনেন। একই এলাকার রবিউল শেখ সহ সবজি চাষিদের সাথে কথা হলে তারা জানান, বর্তমানে দেশে ও বিদেশে সবজির ব্যাপক চাহিদা হওয়ায় গতকয়েক বছরে মৎস্য ঘেরের আইলে সবজি চাষে ভাগ্যের পরিবর্তন এসেছে তাদের জীবনে। এছাড়া সবজি চাষে বদলে গেছে তাদের মতো বহু কৃষকের ভাগ্য।
সিদ্ধিপাশা উপ-সহকারি কৃষি কর্মকর্তা শেখ ওয়ালিউর রহমান জানান, কৃষকদের বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এজন্য নিয়মিত উঠান বৈঠক ও সবজির ক্ষেতে গিয়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। এছাড়া উন্নত জাতের বীজ সরবরাহ ও পোকা দমনে ফেরোমন ফাঁদসহ বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানি জানান, অভয়নগর উপজেলায় ঘেরের পাড়ে সবজি চাষ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে শসা ক্ষিরাই করলা লাউ প্রচুর পরিমানে হচ্ছে এবং একই সাথে তরমুজের আবাদ ও বাড়ছে। পদ্মাসেতু হওয়ার কারনে অত্র এলাকা থেকে ঢাকার যোগাযোগ সহজ হওয়াতে একটি বড় বাজার এখানে সৃষ্টি হচ্ছে।লাভ জনক কৃষি হিসাবে চাষীরা ঘেরের পাড়ে সবজি চাষটা গ্রহন করছে এবং তারা উৎসাহিত হচ্ছে আধুনিক কৃষিতে।

অভয়নগরে ভৈরব নদীর দখল-দূষণ বন্ধে নৌকায় মানববন্ধন

/মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে ভৈরব নদীর দখল-দূর্ষণ বন্ধে নৌকায় মানববন্ধন হয়েছে। ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের আয়োজনে ১১অক্টোবর (মঙ্গলবার) বিকালে উপজেলার নওয়াপাড়া-শংকরপাশা খেয়াঘাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভবদহ পানি নিষ্কাশন ও কৃষি জমি রক্ষা জোটের সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নওয়াপাড়া বাজার কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া নদী বন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ, বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান, সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার সম্পাদক এইচ এম সিরাজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, সাবেক কৃতি ফুটবলার ভীম চন্দ্র দে, বিভার’র নির্বাহী পরিচালক সুকুমার বোষ, পাঁজিয়া সমাজকল্যাণ সংস্থার পরিচালক বাবর আলী গোলদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, অভয়নগর সুজনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল লতিফ। ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার নারী, পুরুষ, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি চুল্লি নির্মাণ বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও পরিবেশ দূষণকারী অবৈধ চুল্লি নির্মাণ বন্ধে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। ১০ অক্টোবর (সোমবার) বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে সোনাতলা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি মহাসিন শেখের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবিন্দ দাস, আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন ফারাজী, যুবদল নেতা নাসির উদ্দিন মিলন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, অভয়নগর উপজেলা প্রশাসন ও যশোর পরিবেশ অধিদপ্তর কর্তৃক গত ২১ ও ২৬ সেপ্টেম্বর সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা ও ধুলগ্রামে অভিযান চালিয়ে ১০১টি  কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় ওই চুল্লি মালিকেরা পুনরায় চুল্লি নির্মাণের পায়তারা করছে। দূষণ, মানবদেহের ক্ষতি ও পরিবেশ রক্ষার্থে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে অবৈধ চুল্লি নির্মাণ বন্ধ এবং নতুন চুল্লি নির্মাণকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

ডুমুরিয়ায় সাবেক স্বাস্থ্য মন্ত্রী সালাহ উদ্দিন ইউসুফের মৃত‍্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক প্রেসিডিয়াম সদস‍্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের ঘনিষ্ট সহচর সাবেক স্বাস্থ‍্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ‍্যাড.সালাহ উদ্দিন ইউসুফ এর ২২ তম মৃত‍্যু বার্ষিকী উপলক্ষে ৬ অক্টোবর বৃহস্পতিবার  ডুমুরিয়া উপজেলা আওয়ামী  লীগের উদ‍্যেগে দলীয় কার্যলয়ে  বিকেলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেখ নাজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অন‍্যেনের মধ‍্যে বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড.রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্ত জোর্দ্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, এম এম সুলতান আহম্মেদ, জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, হাসনা হেনা, শেখ ইকবাল হোসেন, অরিন্দম মল্লিক,  ছাত্রলীগ নেতা খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাও: আ: গফুর।

 

নওয়াপাড়ায় ঢাকা ব্যাংকের ১১০তম শাখার শুভ উদ্বোধন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

নওয়াপাড়ায় ঢাকা ব্যাংকের ১১০তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় নওয়াপাড়া আকিজ সিটি দরবার হলে নওয়াপাড়াবাসীদের জন্য ব্যাংকিং খাত ও সেবাকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য এই শহরে এ শাখার শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে নওয়াপাড়া আকিজ সিটি ১১০তম শাখার শুভ উদ্বোধন করেন আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসির উদ্দিন (সিআইপি)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির, ঢাকা ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার, মোঃ হায়াতুজ্জামান, নওয়াপাড়া আকিজ সিটি শাখার ব্যবস্থাপক রাজিব হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফফার আহমেদ, থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান, জেলা পরিষদ সদস্য প্রার্থী আব্দুর রউফ মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয়সহ ব্যবসায়ীবৃন্দ, আকিজ জুট মিলের কর্মকর্তাবৃন্দ ও ঢাকা ব্যাংকের অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওঃ মোঃ ইব্রাহিম খলিল।

 

ডুমুরিয়া অফিসার্স ক্লাবের উদ‍্যেগে তিন কর্মকতার বদলী জনিত বিদায় সংবর্ধনা ক্রেষ্ট প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //

ডুমুরিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে ২৮ সেপ্টেম্বর  বুধবার দুপুরে বদলি জনিত তিন অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান  অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব‍্য দেন কৃষি কর্মকর্তা ইনসাদ  ইবনে আমিন, প্রানী সম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতনা, প্রকৌশলী মো: রবিউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান জুয়েল, অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  সাব রেজিষ্ট্র কর্মকর্তা শাহিদুর রহমান, খাদ‍্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, ইউআরসি মো: মনির হোসেন, আইসিটি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা শিশু দে, মহিলা বিষয়ক কর্মকতা রীনা মজুমদার,  বিদায়ী সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, কৃষি কর্মকর্তা মোছাদেক হোসেন, নবাগত মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস, সোনালী ব‍্যাংক ম‍্যানেজার রুহোল উল্লাহ আমিন , পল্লী বিদুৎ সমিতির ডিজিএম আব্দুল মতিন,  পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস প্রমুখ। বিদায়ী সংবর্ধিত কর্মকর্তাদের  ক্রেষ্ট প্রদান করা হয়।

উল্লেখ‍্য সহকারী কমিশনার ভূমি বরিশাল,  কৃষি কর্মকতা  খুলনা জেলা কৃষি সম্প্রারন দপ্তরের উপ পরিচালক (শয‍্য ও মাধ‍্যমিক শিক্ষা অফিসার ফকিরহাট উপজেলায় বদলী হযেছেন।

ডুমুরিয়া উপজেলা যুবলীগের বিবৃতি

//জাহিদুর রহমান বিপ্লব ডুমুরিয়া//
ডুমুরিয়া  উপজেলা যুবলীগের সদস‍্য সাবেক ছাত্রনেতা সমীর দে গোরা ও মাগুরখালী ইউনিয়ন যুবলীগ নেতা মাইকেল রায়ের বিরুদ্ধে ইরানী পারভীন নামের এক  নারী কতৃক দায়েরকৃত  মিথ‍্যা ও  যড়যন্ত্র মুলক মামলার তীব নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  বিবৃতি দিয়েছেন  উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।
তারা হলেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যূগ্ন আহবায়ক এ‍্যাড. আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শেখ দেলোয়ার হোসেন, বিকাশ মন্ডল, কামরুল ইসলাম, প্রভাষক মেহেদী মাসুদ, জাকির হোসেন মিল্টন, আবু দাউদ মোড়ল, রবিউল ইসলাম আন্টু, দিলিপ মন্ডল, রাজিউল বারী সৈকত, মির্জা সোলাইমান,প্রভাষক  ব্রজেন সরকার, জাকির হোসেন মিল্টন, মাসুদ রানা,বিশ্ব নাথ দে, প্রসূন বিশ্বাস,ইমরান হোসেন বাবু, মোল‍্যা জহুরুল ইসলাম, তুষার কান্তি আ: হামিদ সরদার, আরজান সানা, তৌহিদুজ্জামান রাতুল, ইকতারুল ইসলাম, বিপুল মন্ডল, হাবিবুর রহমান মহলদার, আলামিন খান, মৃদুল জোদ্দার, আমির হামজা, ইকবাল হোসেন ছালাম,রফিকুল ইসলাম, আ: ছালাম, তৈয়েবুর রহমান, সঞ্জয মন্ডল, আতিয়ার রহমান সরদার, মঞ্জুরুল মোড়ল, সিরাজুল ইসলাম, আ: হালিম রাজু, নাজিম উদ্দিন, শরীফুজ্জামান শরিফ, মোল‍্যা মাসুদ রানা, শেখ আছাদুজ্জামান মিন্টু, প্রমুখ।

নওয়াপাড়ায় রিয়াজ মটরস্’র শাখা উদ্বোধন

 

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগরের ভাঙ্গাগেট ট্রাক টার্মিনাল মার্কেটে দক্ষিন বঙ্গের সর্ববৃহত টায়ারের দোকান রিয়াজ মটরস্’র শাখা উদ্বোধন করা হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর (শনিবার) সকালে শাখার অফিস উদ্বোধন করেন এ্যপোলো টায়ারের কান্ট্রি ম্যানেজার শান্তনু দত্ত। এসময় তিনি বলেন, রিয়াজ মটরস্’র টায়ারের সুনাম দক্ষিণ বঙ্গসহ সারা বাংলাদেশে রয়েছে। পরে এক আলোচনা সভায় যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরি মালিক সমিতির সাধারণ সম্পাদক এ টি এম আনোয়ারুল ইসলাম (বাচ্চু) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফর আহম্মেদ। এসময় উপস্থিত ছিলেন রিয়াজ মটরস্ এর সত্বাধিকারী জামাল উদ্দিন শেখ, রিয়াজ মটরস’র পরিচালক রিয়াজ শেখ, জেনারেল ম্যানেজার ইফাদ মটরস, ময়ীদুর রহমান তানভীর, এ্যাপোলো বাংলাদেশ’র সেলস্ ম্যানেজার আরিফুল করিম, খুলনা বিভাগীয় এ্যাসিটেন্ট ম্যানেজার এস এম শাহীনুর রহমান প্রমুখ।

অভয়নগরে এসএম লুৎফর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম ইছামতি নাউলী গোপীনাথপুর সিদ্ধিপাশা উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য ও শিক্ষক এস এম লুৎফর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে বিদ্যালয়ের মিলনায়তনে স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক মো.জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডি আই এন জি এস উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বি এম নজরুল ইসলাম, দাতা সদস্য ও সাবেক সভাপতি এম এম নজির আহমেদ, সাবেক সভাপতি বি এম আবুল কালাম আজাদ, সিটি পলিটেকনিকের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, খুলনা বি এল কলেজ অধ্যপক মো.আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব এম এম আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য শেখ হাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের শিক্ষক এস এম রিজাউল ইসলাম সহ শিক্ষার্থী ও স্থানীয় সুধিজন।