খুলনার রূপসায় ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

//রূপসা প্রতিনিধি//

খুলনার রূপসার ঘাটভোগ ইউনিয়ন শিয়ালী মধ্যপাড়া গ্রামের মৃত নীরধ বালার ছেলে চিত্তরঞ্জন বালা (৬২) চাচাতো ভাইর আঘাতে মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে প্রায়ই ঝগড়া করতে দেখা গেছে। গত ২৩ এপ্রিল সকাল ১১ টায় নিজ বাড়িতে পূর্নরায় কথা কাটাকাটির সৃষ্টি হয়। এ সময় চাচা সমীর কুমার বালা (৮০) ও তার দুই ছেলে সনত বালা (৪৫) এবং সুলভ বালা (৩৫) এর সাথে ১ শতক জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যয়ে তার হাতে বাড়ি লাগে এবং আঘাতে জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক তাকে ধরাধরি করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ অভিজিত রায় মৃত বলে ঘোষণা করেন।

এস আই মোস্তফা কামাল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

মামলার প্রস্তুতি চলছে।

হাইমচরে পূর্ব শত্রুতার জেরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা, আহত ২

মোঃ হোসেন গাজী।।

হাইমচরের জনতা বাজার সংলগ্ন পূর্ব দিকে মিজি বাড়িতে রসু মিজি ও তাহার সন্ত্রাসী বাহিনীরা,নিরীহ মমিনা বেগম,স্বামীঃ আব্বাস মিজি-কে হত্যার চেষ্টায় মারধর করে রসু মিজির সন্ত্রাসী বাহিনীরা,,,

হাইমচর উপজেলার ৩’নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের,জনতাবাজার মিজি বাড়িতে পূর্ব শত্রুতার জেরধরে নিরীহ পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী স্টাইলে হামলা চালায়।

২৩’শে এপ্রিল শনিবার বিকাল ৪ টায়  মিসেস মমিনা বেগম,স্বামীঃআব্বাস মিজি’এর উপর অতর্কিত হামলা করেন,,,উগ্র ও বেপরোয়া রসু মিজি, আনোয়ার মিজি,আমজাদ মিজি,রুবি বেগম সহ আরো অনেকেই-সর্বসাং পূর্ব চর কৃষ্ণপুর।

মমিনা বেগম’কে দেশীয় অস্ত্রশস্ত্র ধারা আঘাত করলে গুরুতর আঘাতের কারণে জ্ঞান হারিয়ে ফেলে মমিনা বেগম।প্রতিবেশীদের সাহায্যে স্বামীঃ আব্বাস মিজি মমিনা বেগম’কে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান,আমেনার মাথায় গুরুতর আঘাত ও ক্ষত রয়েছে,এলোপাথাড়ি মারধর এর কারণে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম রয়েছে।

আমেনার স্বামী বলেন,রসু মিজির অত্যাচারে আমরা আমাদের বসদ ভিটা বিক্রিকরে অন্যত্র চলে যাবার চিন্তা করছি।আমরা রসু মিজি ও তাহার পরিবারের ভয়ে মুখ খুলে জোরে কথাটুকু বলতে পারিনা,আজ আমার স্ত্রী’কে তারা ৫/৭জন একত্রে এলোপাথাড়ি মারধর করে,,,অত্র এলাকার চেয়ারম্যান ও মেম্বার দের কাছে গীয়ে ও আমরা বিচার পাইনি।আমরা এখন আইনের মাধ্যমে এই বর্বরোচিত  হামলার ন্যয় বিচারের প্রার্থনা করছি।

এবিষয়ে রসু মিজি গং দের বাড়িতে গেলে তারা বাড়িতে নেই বলে সংবাদকর্মীদের কিছু বলবেনা বলে এড়িয়ে যান।এবিষয়ে হাইমচর থানায় একটি অভিযোগ করেন মমিনা বেগমের স্বামী আব্বাস মিজি।

চাঁদপুর চান্দ্রায় যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাখরপুরে ৫ লাখ টাকা না পেয়ে গৃহবধূ সালমা বেগম  (২৬)কে মাছকাটার বটি দিয়ে হত্যার চেষ্টায় নৃশংসভাবে কুপিয়েছে পাষন্ডু স্বামী মোঃ ইমাম শেখ ও শ্বশুর বাড়ির লোকজন।

গত ২১’শে এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে  ১২ নং চান্দ্রা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মিজান গাজীর মেয়ে কে গত ৬ বছর পূর্বে ২ নং ওয়ার্ড সুরুজ গেইটের পশ্চিম পাশে করিম শেখ ছেলে সৌদি প্রবাসী ইমাম হোসেন শেখের সাথে বিবাহ হয়। আহত গৃহধূ সালাম বেগম কে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁদপুর সদর  হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়

কর্তব্যরত চিকিৎসক সালাম বেগমের অবস্থা আশংকা জনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পেরন করা হয়।বর্তমানে সালমা বেগম ঢাকা মেডিক্যালের এআইসিইউতে ভর্তি হয়ে চিকিৎসারত আছেন।

এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে। আহত গৃহবধূর সালাম বেগমের পিতা মোঃ মিজান গাজী  জানান, বিগত ৬ বছর পূর্বে বাখরপুর ২ নং ওয়ার্ড স্থানীয় বাসিন্দা করিম শেখের  ছেলে ইমাম শেখের সঙ্গে সামাজিকভাবে বিয়ে দেয়। বিয়ের সময় সালমা বেগম কে   যৌতুক দেয় তার পরিবার। এর কিছুদিন না যেতেই গৃহবধূ পরিবারের কাছে নিয়মিত যৌতুক  দাবি করে আসছে।

যৌতুকের জন্য চাপ দিলে সালাম বেগম  তার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে এতে ক্ষিপ্ত হয়ে পাষন্ড যৌতুক লোভী স্বামী ইমাম শেখ তাকে হত্যার চেষ্টায় গৃহবধূ সালাম বেগমের মাথায় মাছ কাটার বটি ও টসলাই দিয়ে এলোপাতাড়ি  কোব ও বারিমেরে সালামার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করেন।মাথা ও শরীরের বেশী পরিমাণে আঘাৎ ও জখম হওয়ায় সালাম বেগম চিৎকার করলে আশ পাশের লোকজন ঘটনাস্থলে এসে গৃহবধূকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এবিষয়ে সালমার বাবা বলেন,কিছুদিন পূর্বে বিদেশ হইতে এসে ব্যবসা করবে বলে সালমার পরিবারের কাছে টাকা চায় তাহারা দিতে অস্বীকার করলে প্রতিদিন সালমার উপর নেমে আশে পাশবিক নির্যাতন।

এবিষয়ে ইমাম হোসেনের বাড়িতে সংবাদ কর্মীরা গেলে তাহার পরিবারের কাউকে পাওয়া যায়নি,আশেপাশের লোক মূখে জানা যায় বিষয়টি ন্যক্কারজণক বলে এলাকায় গুনজণ চলছে।

বরিশালে ভুয়া পুলিশ আটক

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশাল  শের-ই-বাংলা মে‌ডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে ভুয়া পুলিশ পরিচয়ধারী এক যুবককে আটক করেছে পুলিশ।

(২১ এপ্রিল) সকালে জুম্মানকে বরিশাল শেবাচিম হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানায় কোতয়ালী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত লোকমান হোসেন। আটককৃতের নাম মো. জুম্মান (৩০)। সে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ড টিয়াখালি ঠাকুরবাড়ি এলাকার মো. আব্দুল জলিল মুন্সির ছেলে।

ওসি বলেন, জুম্মান সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন গেটে একটি ওয়াকিটকি সেট ও দুটি ভুয়া সাংবাদিকদের আইডি কার্ড নিয়ে ঘোরাঘুরি করেন। পড়ে রোগীর স্বজনদের কাছ থেকে এবং ফুটপাতের দোকানদারের কাছ থেকে টাকা আদায় করার সময় সন্দেহ হলে স্থানীয় লোকজন বিষয়টি কোতয়ালী থানার পুলিশকে অবহিত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে মেডিকেল পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়ে আসা হয়।

ওসি তদন্ত লোকমান হোসেন আরও জানান, আটক জুম্মান দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় ঘুরে পুলিশ পরিচয় দিয়ে লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করত। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

বাগেরহাটের রামপালে চাচাতো ভাইকে কুপিয়ে হত‍্যা, আটক-১

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের হামলায় মল্লিক দিদারুল আলম (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২০ এপ্রিল) তারাবির নামাজের পরে রামপাল উপজেলার কুমলাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আ. সাত্তার মল্লিক ও তার ছেলে আবু বক্কর মল্লিকের পিটুনি ও দায়ের কোপে গুরুতর আহত হন দিদারুল। পরে তাকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় হামলাকারী আ. সাত্তার মল্লিককে (৬৩) গ্রেফতার করেছে পুলিশ। তবে তার ছেলে আবু বক্কর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

নিহত মল্লিক দিদারুল আলম কুমলাই গ্রামের ইউনুস মল্লিকের ছেলে। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন বলেন, আ. সাত্তারের স্ত্রী নেই। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ রয়েছে। এই সমস্যার সমাধান করতে তাকে ফের বিয়ে করিয়ে দেওয়ার জন্য ছেলে আবু বক্করকে পরামর্শ দেন মল্লিক দিদারুল আলম। এতে ক্ষিপ্ত হয়ে বাবা-ছেলে মিলে মল্লিক দিদারুল আলমের ওপর হামলা করে। তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে।

এঘটনায় নিহতের ভাই দেলোয়ার মল্লিক বাদী হয়ে বৃহস্পতিবার (২১ এপ্রিল)  সকালে একটি হত‍্যা মামলা দায়ের করেছে।

ওসি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  হামলাকারী আ. সাত্তারকে গ্রেফতার করেছি এবং ছেলে আবু বক্করকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব‍্যাহত আছে।

English Dainikbiswa

রাজধানীর নিউ মার্কেটে সংঘর্ষে ২য় যুবকের মৃত্যু

খুলনার রূপসায় পাওনা টাকা চাওয়ায় হৃদয় নিহত, আহত ২

//রূপসা প্রতিনিধি//

রূপসায় পাওনা টাকা চাওয়ার অপরাধে হৃদয় নামেএক যুবক ছুরিকাঘাতে নিহত, আহত- ২

রূপসায় পাওনা টাকা চাওয়ার অপরাধে হৃদয় শেখ (১৯) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত ও দুইজন আহত হয়েছে।

আহতরা হলো বাগমারা গ্রামের মৃত আবুল কালাম সরদারের ছেলে মিঠু (২২) ও বাগমারা আদর্শ গলির ফল ব্যবসায়ী আফসার শেখ এর ছেলে নাজমুল শেখ (২২)।

আজ সন্ধ্যায় পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সামনে এঘটনা ঘটে। আহত মিঠু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও নাজমুল রূপসার স্থানীয় ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

খুলনার রূপসায় পাওনা টাকা চাওয়ায় হৃদয় নিহত, আহত ২

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে বাগমারা গ্রামের মীর বাড়ির মৃত আবুল কালাম সরদারের ছেলে মিঠু সরদার ও তার খালাতো ভাই হারুন শেখ এর ছেলে হৃদয় পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সামনে চায়ের দোকানদারি করে আসছিলো। গত কয়েক মাস ধরে পূর্ব রূপসা বাজারের আড্ডা গলির মৃত পলাশের ছেলে হৃদয় ও অন্তর মিঠুর দোকানে বাকিতে চা ও অন্যান্য খাদ্য সামগ্রী খায়।

বুধবার ২০ এপ্রিল দুপুরে হৃদয় ও অন্তরের নিকট পাওনা টাকা  মিঠু চাইলে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হ য়।

ওই ঘটনার জের ধরে সন্ধ্যার দিকে হৃদয় ও অন্তর,তুহিনসহ ১০-১২ জন দোকানে এসে মিঠুকে মারপিটসহ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ধরে নিয়ে যেতে  থাকে। এসময় মিঠুকে তাদের কবল থেকে রক্ষা করতে খালাতো ভাই হৃদয় এগিয়ে গেলে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

এসময় নাজমুল প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়। পরে হৃদয়ের পরিবারের লোকজন ও স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় আহত মিঠু ও হৃদয়কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

এখবর পেয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  দুইজনকে জিজ্ঞসাবাদের জন‍্য আটক করা হয়েছে।

এঘটনার খবর পেয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ক সার্কেল রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনার সাথে জড়িত যুবকদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

English Dainikbiswa

নিউমার্কেটের সংঘর্ষে রামদা হাতে বেপরোয়া হেলমেটধারীকে ধরতে মাঠে নেমেছে পুলিশ

রূপসায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে যুবকের কারাদণ্ড

রূপসায় স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে যুবকের কারাদণ্ড

রূপসা প্রতিনিধি :

রূপসার ঘাটভোগ ইউনিয়ন ডোবা গ্রামে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অপরাধে ভ্রাম্যমান আদালত যুবককে ৩ মাসের কারাদন্ড প্রদান করেছেন।

জানা গেছে, ২০ এপ্রিল দুপুরে তেরখাদা উপজেলার শেখপাড়া গ্রামের সাহেব আলী মোল্লার পুত্র আলামিন মোল্লা (৩৪)। ওই এলাকায় পুরাতন মালামাল ক্রয় করতে আসে। সে পতিমধ্যে স্কুলছাত্রীকে ফাকা নির্জন এলাকায় পেয়ে শ্রীলতাহানি ঘটায়। এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

পরে ওইদিন বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা পাওয়ায় উক্ত যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান শেষে জেল হাজতে প্রেরনের নির্দেশ প্রদান করেন।

চট্টগ্রামে প্রেমিকার অশালীন ছবিপ্রচার করে ব্ল্যাকমেলিং: আটক-১

//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//

সাবেক প্রেমিকার সাথে ব্যক্তিগত মুহূর্তের স্পর্শকাতর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে আরিফ উদ্দিন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ডিভাইস জব্দ করা হয়। রবিবার রাতে নগরীর বাকলিয়া থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। গ্রেফতারকৃত আরিফ উদ্দিন বোয়ালখালী উপজেলার চর খিজিরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার ইপিক বিল্ডিংয়ে বসবাস করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এক নারীর সাথে গ্রেফতারকৃত আরিফের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্য়ায়ে আরিফ তার প্রেমিকার অগোচরে অন্যত্র বিয়ে করে। বিষয়টি জেনে ওই নারী তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে ওই নারীও অন্যত্র বিয়ে করেন। তার বিয়ের সংবাদে ক্ষিপ্ত হয়ে সাবেক প্রেমিক আরিফ তার কাছে থাকা বিভিন্ন স্পর্শকাতর ছবি ও ভিডিও ওই নারীর আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের কাছে পাঠিয়ে ব্ল্যাকমেইল করে। অভিযুক্ত আরিফ ভিকটিমের অনুমতি ছাড়া তার নাম ও ছবি ব্যবহার করে ফেইসবুক আইডি চালু করে এবং অশালীন ক্যাপশন দিয়ে তার পরিবারের সদস্যদের ছবি ফেসবুকে আপলোড রতে থাকেন। পাশাপাশি অভিযুক্ত আরিফ প্রতিনিয়ত উক্ত ফেইসবুক আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত ছবি ইন্টারনেটের মাধ্যমে প্রচারের হুমকি প্রদান করতে থাকেন। এ ঘটনায় আরিফ উদ্দিনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়েরের পর সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযুক্তকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহাদত হুসেন রাসেল জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে রবিবার আরিফ উদ্দীনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ডিভাইস জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আরিফের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

English Dainikbiswa

অপারেশন করছে মোবাইলের আলোয়, বিদ্যুৎ সংকট এতটাই প্রকট

বরিশালে পুলিশ তদন্ত করতে গেলে সন্দেহে প্রতিবাসীকে কুপিয়ে জখম

//বরিশাল প্রতিনিধি//

চন্ডিপুর গ্রামের ওমর আলীর পুত্র মোঃ বেল্লাল চৌকিদারের বিরুদ্ধে একাধিক মাদক, চাঁদাবাজী ও জমি সংক্রান্তে মামলা থাকায় এয়ারপোর্ট থানার  পুলিশ এলাকায় তদন্ত করতে গেলে স্থানীয়দের সাথে কথা বলার সন্দেহে দু’জনকে কুপিয়ে জখম করেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদ পাশা ইউনিয়ন চন্ডিপুর গ্রামে ইয়াবা ব্যবসায়ী বেল্লাল অস্ত্রের কোপে এই গ্রামের বাসিন্দা আবুল বাসার ও হনুফা বেগম নামে দুই জনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আজ (১৮ এপ্রিল) সোমবার বিকাল আনুমানিক পাঁচ ঘটিকায় ঘটনাটি ঘটে।

এসময় আহত গৃহবধূ  হনুফা ও জেলা কৃষক লীগের সদস্য আবুল বাসারকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহত আবুল বাসারের ভাই কালাম জানান,বেল্লাল চৌকিদারের বিরুদ্ধে এয়ারপোর্টে থানায় মামলা  আছে। আজ পুলিশ আসছিলো তদন্ত করতে, তারা মনে করছে যে আমরা পুলিশ প্রশাসন আনছি, এ জন্য বেল্লাল চৌকিদার (৩৭) পিতা ওমর আলী চৌকিদার,সাদ্দাম চৌকিদার (৩৩) ঐ,ইকবাল চৌকিদার (২৮) পিতা ঐ। ওমর আলী চৌকিদার, (৬৫) পিতা মৃত জয়নাল চৌকিদার। রানি বেগম (৫৫)।শিমা বেগম (২৫) স্বামী অজ্ঞাত তারা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করে ও আমার ভাইকে  বাসায় আশার পথে তারা অতর্কীতভাবে ধারালো অস্ত্রে দিয়ে পেটে কুপিয়ে জখম করে। এসময় আমার ভাইয়ের চিৎকার শুনে, আমার স্ত্রী হনুফা বেগম ঘটনা স্থানে গেলে তাকেও কুপিয়ে জখম করে। এছাড়াও আরো ১০/১৫ জন যুবক লোহার রড দিয়ে পিটিয়ে তাদেরকে আহত করে। আহত পরিবার থেকে কালাম জানান এয়ারপোর্টে থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

এবিষয়ে এয়ারপোর্টে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, বিষয়টি আমি শুনে তদন্তকারী কর্মকর্তাকে মেডিকেল পাঠানো হয়েছে, তবে লিখিত অভিযোগ পাওয়া যায়নি কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

English Dainikbiswa

১১টি মহিষ চুরি হওয়ায় অশ্রু ঝরছে তালতলীর রাখাইন নারী লাক্রোনের

ফরিদগঞ্জের ফরিদকে গলা কেটে হত্যা করল তার বন্ধু

মোঃ হোসেন গাজী।।

ফরিদ উদ্দিন ভুইয়ার (২৫) এর মানিভ্যাগে এক হাজার টাকার ১০টি চকচকে নতুন নোট দেখে হঠাৎ লোভে পড়ে যায় বন্ধু সালাউদ্দিন ভুইয়া (৩৯)। সেই লোভ এবং পূর্ব শত্রুতার জেরে পাশ্ববর্তী যুবক আব্দুর রহমান (২২) কে সাথে নিয়ে পরিকল্পনা অনুযায়ী রাতের আঁধারে ঘরে ঢুকে দা দিয়ে কুপিয়ে খুন করা হয় ফরিদ উদ্দিনকে।

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার আলোচিত ফরিদ উদ্দিন হত্যার ঘটনার এমনই নির্মম স্বীকরোক্তি দিয়েছেন পুলিশের হাতে আটক দুই আসামি।

১৮ এপ্রিল সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম-বার।

এর আগে গত ১৫ এপ্রিল রাতে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের ভুইয়া বাড়িতে নিজ বসত ঘর থেকে ফরিদ উদ্দিনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ।