কচুয়ায় লক্ষাধিক টাকার গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ার খলিশাখাতে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা।

উপজেলা সদরের খলিশাখালী গ্রামের মৃত আমি আলীর পুত্র মকবুল হোসেন জানান, তার ভাই মজিবর শেখের সাথে জমা জমি নিয়ে সহকারী জজ আদালত কচুয়া, বাগেরহাটে বাটোয়ারা বাবদ মিস দেওয়ানী ২১/২১নং মামলা চলছে।

সে বাড়িতে না থাকার সুযোগে মঙ্গলবার বিবাদী মজিবর শেখ ১০/১২ জন লোক নিয়ে তার ভোগদখলি  ১৮১২ দাগের জমির মধ্যে থাকা প্রায় দেড়লক্ষ টাকার মেঘনিষ, মেহগনি ও চম্বল সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায় এবং বিভিন্ন ধরনে ভয় ভিতি সহ হুমকি প্রদান করে।

এঘটনার ভুক্তভোগীরা উর্দ্ধতন কর্তৃপক্ষে হস্তক্ষেপ কামনা করছে।

 

খুলনার রূপসা থানা পুলিশ অস্ত্রগুলি সহ এক যুবককে গ্রেফতার করেছে

রূপসা প্রতিনিধি:
খুলনার রূপসা থানার আইচগাতি ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ শামীম শেখ (৪৩) নামে এক যুবক গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত শামীম রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া গ্রামের রস্তুম শেখ এর ছেলে।

মামলা সূত্রে জানাযায়, আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই নকিব ইকবাল গত ১৯জুলাই ১১-৫০মিনিটের দিকে মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার গ্রেফতারী পরোয়ানা তামিল করার লক্ষে অভিযানে বের হয়ে সেনেরবাজার এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি গ্রামস্থ ইউপি সদস‍্য
কওসার মল্লিক ওরফে সোহেল এর বাড়ির পাশে ইটের সলিং রাস্থার উপর অস্ত্র ক্রয় বিক্রয় করছে।

এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।

এসময় শামীম নামে এক যুবক কে আটক করে। আটককৃত যুবকের নিকট থেকে ওয়ান শুটার গান লোহার বাট যাহা ৯.৫ ইঞ্চি ও এম এম রাইফেলের কাতুর্জ ৩টি জব্দ করে তাকে গ্রেফতার করা হয়।

এস আই নকীব ইকবাল বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। যার নং ১৭, তাং- ২০/৭/২৩ ।

অভয়নগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীসহ দুলাভাই এর মুক্তিপণ দাবি, থানায় অভিযোগ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে স্বামীকে আটকে রেখে স্ত্রীর দুলাভাই ও স্ত্রী মিলে মুক্তিপণ দাবি -বাচাঁর আকুতিতে ৯৯৯ কল। স্থানীয় ও পুলিশের সহযোগিতায় জলিল মোল্যাকে (৩৫) উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে অভয়নগর সিদ্ধিপাশা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে।

এ ব্যাপারে ১৬ জুলাই রবিবার দুপুরে জলিল মোল্যা নিজে বাদী হয়ে অভয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের বিবরণী থেকে জানা যায়, চলতি মাসের ইং-০৪/০৭/২০২৩ তারিখ বিকাল ৪:০০ টার  সময় ০৩ নং বিবাদী তার মোবাইল নাম্বার ০১৯৫৪-৪৪৫৫১৫ দিয়া আমাকে কল করিয়া অভয়নগর থানাধীন আমতলা কালিবাড়ী রোডে ভুক্তভোগি জলিল মোল্যার ফুপু শাশুড়ি অসুস্থ বলিয়া সেখানে যেতে বলে।

পরবর্তীতে রাত ০৯:৩০ ঘটিকার সময় তার ফুপু শাশুড়ির বাড়ীতে গেলে তিন মোটর সাইকেল যোগে সকল বিবাদীরা সেখানে গিয়ে তাকে বলে তোর স্ত্রীকে এখনই তালাক দিতে হইবে এবং নগদ ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা দিতে হইবে। তিনি দিতে না চাইলে বিবাদীরা তাকে গাছের সাথে বেঁধে এলোপাথাড়ি মারধর করিতে থাকলে  তার মাথা ফেটে যায়। একপর্যায়ে তার আত্বীয় সাদ্দাম হোসেন (২৩) পিতা- মৃত নাজের মোড়ল,সাং-জামিরা (পিপরাইল), থানা-ফুলতলা, জেলা-খুলনা তার কথাতে ৯৯৯-এ কল করিলে পুলিশ-প্রশাসন স্থানীয় মেম্বার ইসমাইলকে বিষয়টি দেখতে বলেন, তাৎক্ষণিক মেম্বর ঘটনা স্থানে গিয়ে ভিকটিম জলিল মোল্যাকে উদ্ধার করেন।

বিবাদীরা মারধর করে চলে যাওয়ার সময ভিকটিম জলিলকে এই বলে শাসিয়ে যায় থানায় অভিযোগ করলে প্রাণে মেরে ফেলবো । জলিলের প্রচুর রক্ত ক্ষরণের কারণে  শারীরিক অবস্থা খারাপ হওয়ায় এলাকাবাসী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। ভুক্তভুগি জলিল মোল্যা খুলনা জেলার ফুলতলা উপজেলার সাং-জামিরা পিপরাইলে মৃত মোসলেম মোল্যা ছেলে।

ভুক্তভোগি জলিল মোল্যা জানান, আমার ভায়রা জাহিদুল ইসলাম (৩৮) পিতা- অজ্ঞাত,মাতা-রোকেয়া বেগম,মিতু বেগম (৩০), স্বামী- জাহিদুল ইসলাম, উভয় সাং-শংকরপাশা, রাজু ফকির (৩২) হিরা বেগম (২৩) উভয় পিতা- নিজাম ফকির,নিজাম ফকির (৬০) পিতা- অজ্ঞাত, সর্ব সাং- গোপিনাথপুর, সর্ব থানা-অভয়নগর, জেলা- যশোর তাদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করেছি। ০১ নং বিবাদী আমার ভায়রা-ভাই। ০২ নং বিবাদী তার স্ত্রী। ০৩ নং বিবাদী আমার শ্যালক এবং ০৪ নং বিবাদী আমার স্ত্রী ও ০৫ নং বিবাদী আমার শ্বশুর। আমি একজন ড্রাইভার। ০১ নং বিবাদীও একজন ড্রাইভার। ০১ নং বিবাদীর নিজের একটি পুরাতন ৬ চাকার কাভার্ড ভ্যান সে বিক্রয় করিতে চায়। কাভার্ডভ্যানের মূল্য ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা ধার্য্য করা হয়। গত ইং-১০/০৫/২০২৩ তারিখ আইএফ আইসি ব্যাংক, ফুলতলা শাখায় ০১ নং বিবাদীর নিজ একাউন্ট নাম্বার ০১৯০০৫৬৫১৪৮১১-এ বায়না স্বরুপ নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জমা দেয়। পরবর্তীতে বিবাদীর পার্সোনাল নগদ ও বিকাশ নাম্বারে দুইবারে ৮০,০০০/- (আশি হাজার) টাকা প্রদান করি।

উক্ত টাকা নেওয়ার পরে স্ট্যাম্পে লিখিত বায়না পত্র করার কথা থাকিলেও ০১ নং বিবাদী অসৎ উদ্দেশ্যে বায়নাপত্র করিতে বিলম্ব করিতে থাকে। আমি আমার স্ত্রীকে নিয়া মানিকগঞ্জে বাসা ভাড়া থাকি এবং একটি কোম্পানীর গাড়ি চালাই। সর্ব শেষ গত ইং-২৭/০৬/২০২৩ তারিখ সকালে আমি আমার স্ত্রী অর্থাৎ ০৪ নং বিবাদীকে নিয়া বাড়ীতে আসি।

ওই দিনেই আমার স্ত্রী বায়নাপত্র করার জন্যে তার বাপের বাড়ী যাওয়ার কথা বলিয়া তাদের বাড়ীতে যায়। পরবর্তীতে সে আর না আসায় তাকে মোবাইলে কল করিলে সে মোবাইল বন্ধ করিয়া রাখে। এমনকি ০৪ নং বিবাদী আমাকে না জানিয়ে অন্যান্য বিবাদীদের সহায়তায় মানিকগঞ্জের আমার ভাড়া বাসা হইতে ঘরের যাবতীয় ফার্নিচার, ফ্রীজ, ৩২ ইঞ্চি এলইডি টিভি সহ সাংসারিক সমস্ত মালামাল, যাহার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা নিয়ে চলে আসে।

বিবাদী জাহিদুল ইসলাম মুঠোফোনে জানান, এটা তেমন কিছু না এটা পারিবারিক সমস্যা আমি আমার ভাইরা ভাইয়ের সঙ্গে কথা বলে মিটিয়ে নেব। এ ঘটনায় সিদ্দিপাশা ক্যাম্পের ইনচার্জ এসআই আকরাম হোসেন জানান, বাচাঁর আকুতিতে ৯৯৯ কলে জলিলের ঘটনাটি জানান ওসি স্যার। ওসি স্যারের নির্দেশে আমি স্থানীয় মেম্বারকে কল করি এবং মেম্বার এর সহযোগিতায় জলিলকে উদ্ধার করি। অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, এমন একটা অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত চলছে । তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নাঙ্গলকোটে উদ্বোধনের ২ দিন পর এজি ভূইয়া মেডিকেল সিলগালা!

//নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লার নাঙ্গলকোটে উদ্ভোদনের ২ দিন পর বেসরকারি এজি ভূইয়া মেডিকেল সেন্টার বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিদর্শন টীম মেডিকেল টি পরিদর্শন করে সরকারি কোন অনুমোদন ও কাগজপত্র না থাকায় মেডিকেলটি বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার বক্সগঞ্জ ইউপির অষ্টগ্রামে সোমবার (১০ জুলাই) মেসার্স আমেনা ইসলাম ভূইয়া ম্যানশন ভবনে এই মেডিকেল টি উদ্ভোদন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ দেবদাস দেব যুগান্তরকে বলেন, ফেসবুকে মেডিকেল টি উদ্ভোদন সম্পর্কে জেনে পরিদর্শন টীম পাঠিয়ে মেডিকেল টি বন্ধ ও সিলগালা করে দেওয়া হয়। এবং এই অভিযান অব্যাহত থাকবে।

নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে এক নারীর মৃত্যু!

///নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি//

কুমিল্লার নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত বিউটি আক্তার (৩৫) উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ড নাওগোদা গ্রামের মিয়াজী বাড়ির বজলুর রহমানের ছেলে সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রবাসী স্বামী সিরাজুল ইসলামের সাথে ভিডিও কলে কথা বলার সময় বিদ্যুৎ এর খুটি থেকে আসা মেইন তার থেকে ঘরের টিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কথা বলার এক পর্যায়ে টিনের মধ্যে হাত লাগলে ঘটনাস্থলেই বিউটির মৃত্যু হয়। বিউটির সাথে তার ছেলে সাজ্জাদ হোসেন (১২) সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিউটি কে মৃত ঘোষণা করেন। এবং ছেলে সাজ্জাদ হোসেন কে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি প্রাইভেট হসপিটালে পাঠিয়ে দেন।

মৃত্যুর বিষয় নিশ্চিত করে পৌর কাউন্সিলর আক্তারুজ্জামান বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি তবে ব্যাস্তর কারণে এখনো ঘটনাস্থল পরিদর্শন করা সম্ভব হয় নি।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক নিশাত বড়ুয়া বলেন, নিহতের পরিবারের মৃত্যু নিয়ে কোন সন্দেহ/অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করলে তিনি উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেন।

ডুমুরিয়ায় বিদুৎস্পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি খুলনা //

ডুমুরিয়ায় নানা বাড়িতে  বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে  মো: রাকিব হাসান (১৫) নামের স্কুল ছাত্র মারা গেছে ।  ঘটনাটি ঘটেছে ৬ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার খলশী গ্রামে।

থানা পুলিশ ও নিহত রাকিব এর পরিবার সুত্রে জানা গেছে  উপজেলার খনির্য়া ইউনিয়নের গোনালী গ্রামের  মহেন্দ্র চালক আবুল কালাম এর পুত্র ও টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেনির ছাত্র রাকিব হাসান ডুমুরিয়া  সদর ইউনিয়নের খলশী গ্রামের  নানা বাড়িতে বেড়াতে যায়।

বৃহস্পতিবার সকালের  সে  ছাগলের জন্য বাড়ির পাশ্বে একটি  মেহগনি গাছের পাতা ছিড়তে  গাছে উঠে এমন সময়  বিদ্যুৎয়াতি গাছের  ডাল  ধরার সাথে সাথে   রাকিব হাসান  বিদুৎস্পৃষ্ট হয়ে সর্ট খেয়ে মাটিতে পড়ে গুরুত্বর আহত হয়।   মামাসহ এলাকার  লোকজন  তাকে উদ্ধার করে দ্রুত  ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসে।  এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। তার এ মৃত‍্যুর খবর বাড়িতে পৌছালে পিতা মাতা সহ এলাকার প্রতিবেশি আত্নীয় স্বজন স্কুলের সহপাঠী কান্নায় ভেঙ্গে পড়ে।

 

বাগেরহাটের রামপালে ব্যাবসায়ী বিধানকে হত্যাচেষ্টার প্রধান আসামী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে বেকারি ব্যাবসায়ী বিধান সাহাকে হত্যার চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার (৩ জুলাই) মামলাটি করেন ভিকটিম বিধান সাহা।

পু্লিশ প্রধান আসামী মো. ইসমাইল ইজারদার (১৯) কে গ্রেফতার করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে। আটক ইসমাইল পেড়িখালী গ্রামের জাফর ইজারদারের পুত্র।

জানা গেছে, গত ২৩ জুন রাত পৌনে ১০ টায় উপজেলার পেড়িখালী বাজারের ভাই ভাই বেকারির কারখানায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ব্যাবসায়ী বিধান সাহা। আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ব্যাবসায়ী বিধানকে হত্যার উদ্যেশে কাঠের চলা দ্বারা মাথায় উপুর্যুপরি আঘাত করে। এতে বিধান সাহা গুরুতর আহত হন।

সোমবার (৩ জুলাই) রাতে মামলা দায়ের করার পরপরই পু্লিশ ইসমাইলকে গ্রেফতার করে। উল্লেখ্য, ইসমাইল ওই কারখানায় কর্মরত ছিল। বেকারি মালিকের খারাপ আচারণের কারণে তাকে মারপিট করা হয়েছে বলে প্রাথমিকভাবে সে স্বীকার করে।

যশোরে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক পেটালেন সার্জেন্ট

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

যশোরের শার্শায় আসাদুর রহমান আসাদ নামের এক সাংবাদিককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে নাভারন হাইওয়ে থানার সার্জেন্ট রফিকুল ইসলামের বিরুদ্ধে। আসাদুর রহমান যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার।

শনিবার রাত সাড়ে ৮টায় উপজেলার নাভারন মোড়ে তাকে পিটিয়ে আহত করা হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন সহকর্মীরা। তাদের অভিযোগ, অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আসাদকে নির্যাতন করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যশোরের সাংবাদিক মহল। অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সাংবাদিকরা জানান, ২৪ ঘণ্টার মধ্যে সার্জেন্ট রফিকুলের শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।

/এইচকে/

সদরঘাটে ময়ূর-৭ এ ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

//নিজস্ব প্রতিবেদক//

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

শুক্রবার বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, আজ বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

 

দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

কচুয়া, বাগেরহাট প্রতিনিধি॥

খুলনা থেকে প্রকাশিত দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক ও খুলনা আঞ্চলিক সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগকে হত্যার উদ্দেশ্যে দৈনিক দেশ সংযোগ পত্রিকা অফিসে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় প্রকাশ্য দিবা লোকে এ ধরনের হামলাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হলেন,প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সহ-সভাপতি সমির বরন পাইক,সাধারন সম্পাদক কাজী সাইদউজ্জমান সাইদ,যুগ্ন-সাধারন সম্পাদক শুভংকর দাস বাচ্চু, কোষাধ্যক্ষ রথীন সাহা, নির্বাহী সদস্য তুষার কান্তি রায় রনি,সুপার্থ কুমার মন্ডল,খান সুমন,প্রদ্যুৎ কুমার মন্ডল,সদস্য নকীব মিজানুর রহমান,পার্থ চক্রবর্তী,মোঃ মইনুল ইসলাম,মোঃ খোকন,আজমির আলম খান, মোঃ রুম্মন, শেখ সাইদ প্রমূখ।