চাঁদপুর সদরের এতিমখানা নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসায় চান্দ্রা বাজার নুরীয়া তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) সকাল ১০ টায় চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার আয়োজনে ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন ইসলাম নাজিম দেওয়ান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নং চান্দ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, চান্দ্রা বাজার নুঃ ফাঃ ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এটি.এম মোস্তফা হামিদী, চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহবায়ক শেখ মোঃ আলমগীর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা বাজার নুরীয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মাহমুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতাউর রহমান রাজু, ১ নং ওয়ার্ড মেম্বার খাজা আহমেদ পাটওয়ারী সহ চান্দ্রা বাজার নুরিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মন্ডলি ও অন্যন্নরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় যুবলীগের উদ‍্যেগে দোয়া মাহফিল ও প্রার্থণা সভা অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা, খুলনা//

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান,মানবিক যুবলীগের প্রবক্তা অধ্যাপক শেখ ফজলে শামস্ পরশ ও তাঁর সহধর্মিণী,বিশিষ্ট আইনজীবী অ্যাড.নাহিদ সুলতানা যূথীর আশু শারীরিক সুস্থতা কামনায়  ৫ মে  বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের উদ্যােগে   দলীয় কার্যালয়ে  এক দোয়া ও মিলাদ মাহফিল এবং উপজেলা কেন্দ্রীয় কালীবাড়ি ও মঠ প্রাঙ্গণে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা যুবলীগের আহবাযক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে  ও যুগ্ন আহবায়ক এ‍্যাড আরশাফুল আলম রাজুর পরিচালনায় আলোচনা  সভায় বক্তব‍্য দেন সাবেক  মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য প্রকৌশলী মৃনাল জোদ্দার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল,  জেলা আওয়ামী লীগ নেতা জামিল খান জেলা যুবলীগ নেতা  সরদর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোযাদার, শেখ ইকবাল  হোসেন,  মোল্ল‍্যা জাহিদুল ইসলাম ইসলাম, রাজিউল বারী সৈকত, রবিউল ইসলাম আন্টু, মেহেদী মাসুদ, দেলোয়ার হোসেন, বিশ্ব নাথ দে, বিকাশ মন্ডল, প্রসূন বিশ্বাস পম্পী, আব্দুল হামিদ সরদার,  ইউপি সদস‍্য সঞ্জয মন্ডল, মনোজ সরকার ছাত্রলীগের সভাপতি  খান আবুল বাশার, সাধারণ  সম্পাদক শেখ মাসুদ রানা, প্রমুখ।

দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

ডোমারে ঈদের নামাজ শেষে হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ

//বিশেষ প্রতিনিধি, মোঃ মোস্তাফিজুর রহমান//

নীলফামারীর ডোমার থানাধীন সোনারায় ছোট হুজুর পাড়া গ্রামে প্রতিষ্ঠিত জামিরবাড়ী একরামিয়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিংয়ের কোরআনে হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ করা হয়েছে।

এতিমখানার সভাপতি জনাব মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামিরবাড়ী একরামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ খন্দকার একরামুল হক (বাদশা), জামিরবাড়ী একরামিয়া দরবার শরীফের গদীনিশীন পীর সৈয়দ খন্দকার এরফানুল হক, জামিরবাড়ী একরামিয়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিংয়ের ঈদগাঁও ময়দানের ইমাম আলহাজ্ব মোজাম্মেল হক, জামিরবাড়ী একরামিয়া ফোরকানিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিংয়ের মুহতামিম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।

নামাজ শেষে হাফেজ ছাত্রদের পাগড়ী পড়িয়ে দেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তরিকুল ইসলাম।  মোঃ মারুফ ইসলাম, মোঃ আশিকুর রহমান ও মোঃ মোস্তাকিম ইসলাম   তিনজন ছাত্রকে পাগড়ী বিতরণ করা হয়।

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

//দৈনিক বিশ্ব ডেস্ক//

করোনা মহামারীর প্রকোপ কাটিয়ে দুই বছর পর রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় শুরু হয়ে নামাজ শেষ হয় ৮টা ৩৭ মিনিটে।

ঈদের জামাতে ইমামের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ জামাতে নামাজ আদায় করেন।

দুই রাকাত নামাজের পর ঈদের বিশেষ খুতবা পড়া হয়। খুতবা শেষে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে গুনাহ থেকে মুক্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। জামাত শেষে পরস্পরের সঙ্গে মোসাফাহা ও কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

দুই বছর পর বড় জামাতে অংশ নিতে পেরে তৃপ্ত মুসুল্লিরা। তাদের চোখেমুখে উচ্ছ্বাাস লক্ষ্য করা গেছে।

এর আগে, নামাজ আদায়ের জন্য সকাল ৭টা থেকে থেকে জায়নামাজ হাতে ঈদগাহে ভিড় করেন মুসল্লিরা। তাদের অনেকের হাতে ছাতাও দেখা যায়। সকাল থেকে আকাশ ছিল কিছুটা মেঘলা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে।

এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টায় ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। আরও চারটি জামাত সেখানে অনুষ্ঠিত হচ্ছে।

 

সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি ।।

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ঠাকুরগাঁও জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো । (২ মে সোমবার) এক বার্তায় সমগ্র দেশবাসির সর্বস্তরের মানুষকে এই শুভেচ্ছা জানান তিনি।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন যে, দীর্ঘ ১ মাস পবিত্র সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সব হলো ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতর উপলক্ষে আমরা যেন সবাই, সকল বেদাবেদ ভূলে গিয়ে একসাথে মিলেমিশে ঈদের আনন্দকে ভাগাভাগি করে সুন্দর ভাবে ঈদ উদযাপন করি।

পাশাপাশি ধনীরা যেন, ঈদ উপলক্ষে গরীব ও অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়ে ঈদ উপহার সামগ্রী বিতরন করে মানবিক ভাবে সহযোগিতা করেন। পরিশেষে আবারো সবাই কে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সোনারায় ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সুমন

//বিশেষ প্রতিনিধি//

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার ৯নং  ইউনিয়নসহ দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সোনারায় ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ সোহানুর রহমান সুমন ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি উপজেলার ৯ নং সোনারায় ইউনিয়নসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও (মোবারকবাদ) ‘ঈদ মোবারক’।

সোহানুর রহমান সুমন বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এ দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন।

এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’

ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অভিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। এবং ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্য।’

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।’

ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন 

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।

প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আমি অনুরোধ করবো যথাসম্ভব গণজমায়েত এড়িয়ে পরিবার-পরিজন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করতে। সেই সঙ্গে আল্লাহতায়ালার দরবারে বিশেষ দোয়া করি, যেনো এই সংক্রমণ থেকে আমরা সবাই দ্রুত মুক্তি পাই।

মঙ্গলবার ঈদ

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার। ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে পূর্ণ হচ্ছে ৩০ রোজা। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে মঙ্গলবার।

রোববার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

মাগুরা মহম্মদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা শাখার উদ্যোগে  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দুস্থ গরিবদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

রবিবার বিকাল ০৫ টায় মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এন কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিরাজ,মুভি বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার ক্রাইম কৌশিক আহমেদ, মাগুরা রিপোর্টার্স ইউনিটির মহম্মদপুর উপজেলার সভাপতি তৌহিদুল ইসলাম ইমরুল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সেতুসহ মহম্মদপুরে  কর্মরত মাগুরা রিপোর্টার্স ইউনিটির সকল পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

ডুমুরিয়ায় সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়া  উপজেলা প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে ২৭ এপ্রিল  বুধবার বিকেলে স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।

ইফতার মাহফিল পূর্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সমিতির সভাপতি  রাকিবুজ্জামান সরদার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শফিকুল ইসলামের পরিচালনায় বক্তব‍্য দেন সমিতির জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা জেলা পরিষদ সদস‍্য শোভা রানী হালদার শিক্ষক মো:  রবিউল ইসলাম, সমারেশ রায়, আব্দুল্লাহ আল কবির, মোস্তাফিজুর  রহমান, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন, হাছিনা খানম ঝর্না, মনিকা কুন্ডু প্রমুখ। অনুষ্ঠানে এতিম শিশুদের আর্থিক সহায়তা ও শিক্ষা পরিবারের সদস‍্য ত্রীদিপ মল্লিকের পুত্র অভিক মল্লিক মেড়িকেল দেশের ৩য় স্থান পাওয়ার তাকে ক্রেস্ট প্রধান করা হয।