শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করলো ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগ

//মোঃ আল-আমিন শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি//

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮ তম জন্মদিন উপলক্ষে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের এর উদ্যোগে আজ কেক কাটা কর্মসূচী পালন করা হয়।

উক্ত কর্মসূচী তে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম (রফিক) উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ-সম্পাদক, জনাব শাকিল আহম্মেদ আমান উল্লাহ ও ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ-সম্পাদক, রাসেল রহমান টিয়া সহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।

 

পড়ুন দৈনিক বিশ্ব …

বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল দিবস উদযাপন

 চট্টগ্রাম প্রতিনিধি।

“শেখ রাসেল

দীপ্ত জয়োল্লাস

অদম্য আত্মবিশ্বাস।”

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মবার্ষিকীতে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভায় পুরস্কার বিতরণ করা হয়। শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে অত্র বিদ্যালয়ে স্থাপিত হয় শেখ রাসেল বুক কর্ণার।

প্রতিযোগিতা শেষে মোরশেদা বেগম এর সভাপতিত্বে আকলিমা নাছরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন প্রধান শিক্ষক শংকর প্রসাদ দাশ। উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে বক্তব্য রাখেন রোকেয়া বেগম, উৎপল দেব, মুহাম্মদ নুরুল হক, মোকাদ্দেছা খানম ও লাভলী সিকদার প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিল হামিদ উল্লাহ। আলোচনা সভাশেষে শিক্ষার্থীদের নিয়ে শহীদ শেখ রাসেল এর ৫৭তম জন্ম বার্ষিকীতে কেক কাটা হয়। আলোচনা সভায় সকল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।

বরিশালে প্রেমের ফাঁদে ফেলে প্রতারনার অভিযোগ

বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ড কলেজ এ্যভিনিউর বাসিন্দা  সিমা আক্তার। অভিযোগ রয়েছে,প্রেমের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে যুবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই  সিমা আক্তার( ছদ্মনাম) এর  নেশা। ইতিমধ্যে  দুই যুবককে  প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে তার বিরুদ্ধে। তবে নিজেকে রক্ষায়   বরিশালের কতিপয় প্রভাবশালীদের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে কথাও শোনা যায় তার বিরুদ্ধে।

ভুক্তভোগী এক ব্যাক্তির ভাষ্যমতে, প্রথমে বিভিন্ন ব্যাক্তিদের সাথে পরিচয় হলে নিজেই ফেইজবুকের মাধ্যমে বিভিন্ন অশ্লীল ছবি প্রদান ও ভিডিও কলে কথা বলা স্ক্রিনশট রেখে দেয় সীমা এবং  পরবর্তী সাক্ষাতে  তাদের কাছে  মোটা অংকের টাকা দাবী করে সিমা ও আয়শা । টাকা না দিলে ফেসবুকে এসব আপত্তিকর ছবি ও স্ক্রিনশট  ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার  হুমকি প্রদান করে। অভিযোগ রয়েছে,  নিয়মিত মাদকসেবী হিসেবে  আয়শা ও সিমা গাজায় আসক্ত। আর তাদের  একটি প্রতারনার গ্যাং রয়েছে যারা প্রতিনিয়ত একই কর্মকাণ্ড ঘটিয়ে থাকে নগরীর বিভিন্ন  স্থানে ।

সর্বশেষ নগরীর এক যুবকের  কাছে পাঁচলাখ টাকা দাবি করে প্রতারক সিমা আক্তার। প্রতারণা  করার চেষ্ঠা ও ষড়যন্ত্রের  একটি ভিডিও ফুটেছে রয়েছে এ প্রতিবেদকের কাছে।। । নগরীর কাউনিয়া থানা সেকসন রোড নিবাসি রাকিবুল অভিযোগ করে বলেন, দুই মাস আগে তার এক বন্ধুর মাধ্যমে  সিমার সাথে পরিচয় হয়।  এর পর প্রেমের ছলনায় ও টাকার বিনিময়ে  রাতকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে। এরপর রাকিবুলকে   বিয়ের প্রস্তাব দেয় সিমা।

রাকিব জানতে পারে, ইতিপূর্বে  নগরীর বিপ্লব নামে এক যুবকের সাথে প্রেমের নামে  প্রতারনা করে এবং তাকে ব্লাকমেইল করে তার কাছ থেকে প্রতি মাসে টাকা নেয়  সিমা। তখন রাকিবুল সিমাকে বিয়ে না করার  সিদ্ধান্ত  জানিয়ে দিলে সিমা রাকিবুলের  কাছে  পাঁচ লাখ টাকা দাবি করে এবং বিভিন্ন ব্যাক্তির  কাছে মিথ্যা তথ্য দিয়ে রাকিবুলকে বিভিন্ন প্রকার হুমকি অব্যাহত রাখে সীমা। ভুক্তভোগী রাকিবুল, অভিযুক্ত সীমার হাত থেকে রক্ষা পেতে সমাজের সচেতন মহলসহ আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্প্রতি রাকিবুল ইসলাম নামের এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে ব্লাকমেইল ও কথিত নারী শিশু নির্যাতন মামলা দেয়ার পর বেড়িয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও।

তথ্য, উপাত্ত যাচাই-বাছাই করে জানা যায় যে নগরীর একাধিক মাদক,মানব পাচার  ও দেহব্যবসার টিমের সাথে জড়িত মাদক সম্রাজ্ঞী রাবেয়া কাজিপাড়ার নিবাসী  আয়শা, তানহা, সিমা,শিমুল,রাকিন,  পলাশপুরের মুন্নি, কাশিপুরের সিকদার বাড়ির ভাড়াটিয়া উজিরপুরের নুপুর সহ বেশ কয়েকজন। গত বছর ডিবির হাতে রাতের রানী ও ব্লাকমেইলার ঝুমুর বাহিনী গ্যাংসহ ধরা পড়ার পর থেকে বের হতে শুরু করে একের পর এক ব্লাকমেইলার টিম। কাজিপাড়ার আয়শার বিষয়ে অনুসন্ধান করে দেখা যায় যে, আয়শার হাত থেকে রক্ষা পায়নি রাজনৈতিক নেতা, যুবক,ছাত্র, সাংবাদিক, পুলিশ কেউই।  কৌশলে অভিজাত এলাকার ঐহিহ্যপূর্ণ পরিবারের মেয়ে হিসেবে পরিচয় দিয়ে শিকার ঘায়েল করতো আয়শা।

এ বিষয়ে অভিযুক্ত বক্তব্য জানার জন্য বিভিন্ন ম্যধ্যমে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

নিজস্ব প্রতিবেদকঃ

পড়ুন দৈনিক বিশ্ব …

মাগুরায় দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ৫ আহত প্রায় ১০

 

 

কুমিল্লার ঘটনা ব্যাপকভাবে তদন্ত হচ্ছে, তাদেরকে আমরা খুঁজে বের করবই: প্রধানমন্ত্রী

কুমিল্লার ঘটনা ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কুমিল্লায় যে ঘটনা ঘটেছে, তা খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি এবং অবশ্যই এ ধরনের ঘটনা যারা ঘটাবে, তাদের আমরা খুঁজে বের করবই। আমরা তা করতে পারব কারণ এখন প্রযুক্তির যুগ। এটা বের করা যাবে এবং সে যেই হোক কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আর আমরা তা করেছি এবং করব।

বৃহস্পতিবার বিকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে সবাইকে এক হয়ে চলার আহ্বান জানিয়ে বলেছেন, পূজামণ্ডপে অরাজকতা সৃষ্টির অপচেষ্টাকারীদের তার সরকার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। প্রধানমন্ত্রী বলেন, যথাযথ শাস্তি তাদের দিতে হবে। এমন শাস্তি, যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায়, সেটাই আমরা চাই।

প্রধানমন্ত্রী বলেন, যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সার্বক্ষণিকই আমরা যোগাযোগ রাখছিলাম। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে যেখানে যারাই এ ধরনের কোনো ঘটনা ঘটাবে, সঙ্গে সঙ্গেই তাদের খুঁজে বের করা হবে। এটা আমরা অতীতেও করেছি এবং সেটা আমরা করতে পারব।

সরকার প্রধান বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, সে সময় এই যাত্রাটাকে ব্যাহত করার এবং সঙ্গে সঙ্গে দেশের ভেতরে একটা সমস্যা সৃষ্টি করার এ ধরনের কিছু দুষ্টুলোক দেশে রয়ে গেছে। যারা জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে না। রাজনীতি নেই, কোনো আদর্শ নেই, আসলে তারাই এ ধরনের কাজ করে। এটা তাদের একধরনের দুর্বলতা। কিন্তু এর বিরুদ্ধে যদি সবাই সচেতন থাকে, তাহলে এগুলো যেমন প্রতিরোধ করা যায়, তেমনই এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মহানগর পূজা কমিটির সভাপতির আশঙ্কা ব্যক্ত করার প্রসঙ্গ টেনে সবাইকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, অবশ্যই এ ব্যাপারে আমরা জানি এবং যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কিশোর রঞ্জন মণ্ডল। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মনন্দ মহারাজ। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদার।

জাতির পিতার রেখে যাওয়া অসাম্প্রদায়িক আদর্শ নিয়েই তার সরকার পথ চলবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে সব ধর্ম, বর্ণের মানুষ সবাই একসঙ্গে বসবাস করবে এবং যার যার ধর্ম সে সে পালন করবে। অর্থাৎ ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। এটা বাংলাদেশে সব সময় ছিল এবং আছে। যে প্রতিটি উৎসবের সময় সবাই একসঙ্গে শামিল হয়ে আনন্দ উপভোগ করে। কিন্তু মাঝেমধ্যে কিছু দুষ্টুচক্র কিছু ঘটনা ঘটিয়ে মানুষের ভেতরের এই চেতনাটাকে নষ্ট করতে চায়। সূত্র: যুগান্তর

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

মন্দিরে হামলার চার্জশিটভুক্ত ২ আসামি নৌকার মনোনয়ন হারালেন

অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর (সোমবার) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসনের আয়োজনে,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে শুরু হয়। অনুষ্ঠিত সভায় অভয়নগর উপজেলায় শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ করা,ঝরেপড়া শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরিয়ে আনা, সাংবাদিক পরিচয়ে প্রতারণা বন্ধে ব্যবস্থা গ্রহন, যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদে কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ বিভিন্ন বিষয়ের উপর সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপস্থিত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা আক্তার,অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান,উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের  আরএমও ডাঃ আলিমুর রাজিব,সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর,নওয়াপাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আব্দুল্লাহ আল মামুন,নওয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহাঙ্গীর আলম,মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল,নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক  বিদ্যালয়ের শিক্ষক এস এম ফারুক আহমেদ,নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ প্রমুখ।

“বরিশাল জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থা একদমই নেগলেটড” পানি সম্পদ প্রতিমন্ত্রী

৭ অক্টোবর বৃহস্পতিবার পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সাংসদ জাহিদ ফারুক  বরিশাল জেনারেল হাসপাতালের কনফারেন্স রুমে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা বলেন বরিশাল জেনারেল হাসপাতাল একদমই নেকলেটেড। এখানে আমাদের যে চিকিৎসক রয়েছেন তাদের হয়ত পুরাতন বিল্ডিংএর উপর মায়া না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এসময় তি‌নি আরও ব‌লেন, জেনা‌রেল হাসপাতালের ম‌্যা‌নেজ‌মেন্ট নি‌য়ে ব‌রিশাল বাসীর স‌ন্দেহ র‌য়ে‌ছে। এটা ঠিক ভা‌বে চল‌ছে না, প‌রিষ্কার প‌রিচ্ছন্নতার ঠিক নেই, ডাক্তা‌রের কম‌তি আ‌ছে। রোগী‌দের ঠিকমত চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে না। প্রতি সপ্তা‌হে এখানে  মি‌টিং হওয়া দরকার বলেও তিনি  মনে করেন। তিনি বলেন, আ‌মি চেষ্টা কর‌বো এই হাসপাতাল যেন মানসম্মত হাসপাতাল হয়, এই হাসপাতাল থে‌কে যা‌তে জনগন উপকৃত হয় এবং জনগন যা‌তে স‌ঠিক সেবা পায় সেই ব‌্যবস্থা কর‌তে।

সভায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন  ব‌রিশাল জেলা প্রশাসক মো. জসীম উ‌দ্দিন হায়দার, সি‌ভিল সার্জন ডা: ম‌নোয়ার হো‌সেন, জেনা‌রেল হাসপাতা‌লের আরএমও মলয় কৃষ্ণ বড়াল সহ হাসপাতাল ব‌্যবস্থা ক‌মি‌টির সদস‌্যরা।

//পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

রূপসা শ্রীফলতলা ইউপিতে নৌকার মনোনয়ন প্রত্যাশায় হেভীওয়েট প্রার্থী হাবিব

সেজেছে অষ্টকোন মন্দিরে দেবী দুর্গা রং তুলির আঁচড়

অসুর বিনাশিনী সর্বজয়া দেবী মহামায়ার শুভাগমনে প্রতিবছরের ন্যায় এ বছরেও অমৃত লালদে সড়ক, বরিশাল শহরের ঐতিহ্যবাহী  অষ্টকোনা শ্রী শ্রী  লোকনাথ বাবার মন্দিরে উদযাপিত হতে যাচ্ছে নারায়নী দেবী দুর্গার আবাহন বরন আরাধনা। যানা গেছে এবছরো বরিশাল নগরীতে ৬টি ব্যাক্তি গত সহ ৪২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। তবে এবছর একটু ভিন্নরুপে  অষ্টকোনা লোকনাথ মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে, অষ্টকোনা মন্দিরে  দুর্গা  প্রতিমার কাজ শেয় হয়েছে, এখন বিভিন্ন  রংতুলি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। তবে নেই কারো মনে উৎসাহীত মহামারী করোনা ভাইরাসের কারনে সম্পুন্ন অনারম্বর পরিবেশে হতে যাচ্ছে অষ্টকোনা লোকনাথ মন্দিরের  দুর্গা পূজা।

এ বিয়য় অষ্টকোনা লোকনাথ বাবার মন্দির ও সার্বজনীয় দুর্গা পূজা কমিটির সভাপতি পঙ্কজ কুমার গুপ্ত, কাছে জানতে চাইলে তিনি বলেন ।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে  সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব পালন করার জন্য মন্দির কমিটির প্রতি সদস্যদের কাছে নির্দেশ দেয়া হয়েছে, এবং কোনরকম বিশৃঙ্খলা ঘটনা না ঘটতে পারে সেই জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিজস্ব কর্মী থাকবে। গত বছরের ন্যয় এ বছরো সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালন করবেন সকল দর্শনার্থীদের মাক্স পরিধান করে মন্দিরে প্রবেশ করতে দেয়া হবে।

//পলাশ চন্দ্র দাস:: বরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

 

নড়াইল জেলা পুলিশের আয়োজনে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

নড়াইল জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত কিট প্যারেডের সালামী গ্রহণ এবং কিট পরিদর্শন করেন জনাব প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।

সালামী গ্রহণ এবং পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সকল পুলিশ সদস্যদের যথা নিয়মে ইউনিফর্ম পরিধান, নিয়ম অনুযায়ী সরকারি মালামাল গ্রহণ ও সরকারি মালামাল যত্নের সহিত ব্যবহারের জন্য নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়াটার্স) জনাব এস. এম. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) জনাব প্রণব কুমার সরকার, সকল থানার অফিসার ইনচার্জ, জেলা বিশেষ শাখার কর্মকর্তাগণ ও রিজার্ভ ইন্সপেক্টর(আরআই), নড়াইলসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ।

 

শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন।। ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবীদের বিশেষ আলোচনা সভা ও খাবার বিতরন

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর উদ্ধোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল,দুস্থদের মাঝে খাবার বিতরন ও স্বারনিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাদার অব হিউম্যানিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে

১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর উদ্ধোগে ১/১০/২০২১ ইং তারিখ শুক্রবার সকাল ১০ ঘটিকায় এন আই এল জি, আগারগাঁও এ  আলোচনা সভা,দোয়া মাহফিল,দুস্থদের মাঝে খাবার বিতরন ও স্বারনিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আনুষ্ঠানে উপস্থিত ছিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর  সভাপতি মোঃ মিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ,কার্যকরী সভাপতি মোঃ জিয়াউর রহমান,সিনিয়র সহঃসভাপতি মোঃ মনির হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা পারভীন,অর্থ সম্পাদক খন্দকার ইসমাইল হোসেন,ঢাকা মহানগর আহ্বায়ক পরিষদ এর আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন কবির, সদস্য সচিব এবনে ফারুক,যুগ্ম আহবায়ক মোঃ তৌহিদুল ইসলাম,রংপুর বিভাগের যুগ্ম আহবায়ক মোছা: সাজেদা সাজু সহ কেন্দ্রীয়,মহানগর ,বিভাগীয় জেলা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দপ্তরে কর্মরত ১১-২০ গ্রেড এর কর্মচারীবৃন্দ।

 ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী জাতীয় ফোরাম এর উদ্ধোগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ এর সভাপতি মোঃ মিরাজুল ইসলাম বলেন ,আমরা ১৪ লক্ষ কর্মচারীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাই এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল,দুঃস্থ ও পথশিশু দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছি।

দ্রুত নবম পে কমিশন গঠন এর মাধ্যমে একটি বৈষম্য মুক্ত  নবম পে স্কেল প্রদান সহ  ৫  দফা দাবি বাস্তবায়নে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের ৫ দফা দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন।

// শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

রাণীশংকৈলে শারীরিক প্রতিবন্ধী দুই ভাই-বোনকে হুইলচেয়ার দিলেন ইউএও স্টিভ কবির

 

‘ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি’ – খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান

‘চাকরি নয় সেবা’ এই মর্মে আমরা যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশে স্বাগত জানাচ্ছি। খুলনায় পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে ঘুষ-তদবির ছাড়াই স্বচ্ছতার মাধ্যমে। বুধবার (২৯ সেপ্টেম্বর) থেকে আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এ কথা বলেন।

এ বছর কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার আধুনিকায়ন করা হয়েছে। নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগের জন্য সাতটি ধাপ অনুসরণ করে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। নিয়োগ প্রক্রিয়াটি শতভাগ স্বচ্ছভাবে সম্পন্ন করতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে ৬৪ জেলায় তিন হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।

পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার পরিকল্পনার নানা দিক তুলে ধরে পুলিশ সুপার মাহবুব হাসান বলেন, ইতোমধ্যে অনলাইনে কনস্টেবল পদে নিয়োগের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। যা আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলবে। এরপর ২৫, ২৬ ও ২৭ অক্টোবর খুলনা জেলার জন্য পুলিশ লাইন শিরোমনিতে মাঠপর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ পর্যায়ে ৭টি ধাপের মধ্যে বিভিন্ন ইভেন্টে যারা কৃতকার্য হবে শারীরিকভাবে সার্থবান হিসেবে গণ্য হবে পরবর্তীতে ২৮ অক্টোবর তারা লিখিত পরীক্ষায় নিবে।

এভাবে পরবর্তী ধাপগুলো অতিবাহিত হবে। এই নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ দুর্নীতি মুক্ত ও তদবির মুক্ত রাখাতে আমাদের আইজিপি মহোদয় ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন। সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে আমরা যোগ্য লোক বাছাই করতে পারি এ জন্য এ পদ্ধতি। খুলনাবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ক্রমে দালাল ও প্রতারকের খপ্পরে পরবেন না। আর্থিক বা অন্য কোনো সুবিধা দিয়ে কেউ কাউকে প্রভাবিত করবেন না। কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজের যোগ্যতা অনুযায়ী প্রার্থী আসবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল কিংবা প্রতারকচক্র যাতে সুবিধা করতে না পারে সেজন্য জেলা পুলিশ বিষয়টি কঠোরভাবে নজর রাখছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দালাল, প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

খুলনায় করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

খুলনায় করোনা টেস্টের আড়াই কোটি টাকা আত্মসাৎ

শেখ হাসিনার জন্মদিন।। দুস্থ নারীদের শাড়ী উপহার দিল সেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো