পাবজি ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে

 

পাবজি ও ফ্রি ফায়ারের মতো জনপ্রিয় দুই গেম বন্ধ হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে এরইমধ্যে বিষয়টি নিয়ে সুপারিশ করেছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

দুই মন্ত্রণালয় থেকে এমন সুপারিশ পেয়ে এ নিয়ে আলোচনা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

আলোচনায় ওই দুই গেমের আসক্তি নিয়ে উদ্বেগ জানানো হয়। 

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি বন্ধে দুই মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।  এটি সত্য যে ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুটি গেম কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে আসক্তি তৈরি করেছে।  কিন্তু হঠাৎ করে বন্ধ করতে গেলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। তাই ধীরে সুস্থে বিকল্প পদ্ধতিতে গেম দুটি বন্ধের উদ্যোগ নেয়া হবে।

বন্ধ করলেও তরুণরা ভিপিএন দিয়ে গেমটি খেলবে এমন প্রশ্নে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানিয়েছে, হ্যা, যারা এ ধরনের গেমে আসক্ত তারা ভিপিএনসহ নানা বিকল্প উপায়ে গেমটি খেলতে পারে। আমরা সেসবও বন্ধে পদক্ষেপ নেয়ার চেষ্টা করব।

করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সম্প্রতি গেম দুটিতে মাত্রাতিরিক্ত আসক্তি বেড়েছে  শিক্ষার্থীদের।

এমন মন্তব্য জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেম দুটির ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

গত বুধবার এক বিবৃতিতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, করোনা মহামারিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার ফলে অনলাইনভিত্তিক ক্লাসের জন্য অভিভাবকরা সন্তানদের হাতে ল্যাপটপ, মোবাইল ডিভাইস তুলে দিতে বাধ্য হচ্ছে। এ সুযোগে তরুণ প্রজন্ম এ গেম দুটির প্রতি আসক্ত হয়ে পড়ছে।

ফ্রি ফায়ার ও পাবজি আসক্তির ভয়াবহতা তুলে ধরতে উদাহরণ দেন মহিউদ্দিন আহমেদ, গত ২১ মে চাঁদপুরে মামুন (১৪) নামে এক তরুণ মোবাইলের ডেটা কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে।

তিনি বলেন, আমরা যখন আগামীর তরুণ প্রজন্মকে সহজলভ্য দ্রুতগতির ইন্টারনেট প্রাপ্তির জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি, ঠিক তখন আগামী তরুণ প্রজন্ম প্রযুক্তির অপব্যবহার করে বিপথগামী হয়েছে, যা আমাদের ভাবিয়ে তুলেছে। টেলিযোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক কমিশনকে দ্রুত এবং দ্রুততার সহিত এ গেমগুলোর অপব্যবহার বন্ধ এবং প্রযুক্তির ভালো দিক তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনসচেতনতা গড়তে আহ্বান জানাচ্ছি।

এছাড়াও আরো কিছু কারণ দেখানো হয়েছে গেম দুটি বন্ধের বিষয়ে।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের গেম খেলার ফলে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাচ্ছে। অনলাইনে গেম খেলার পাশাপাশি ভার্চ্যুয়ালে অর্থ লেনদেন হচ্ছে এমএমএস প্রতিষ্ঠানের মাধ্যমে। আর এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র, সমাজ, ব্যক্তি ও পরিবার।

সম্প্রতি নেপালে পাবজি নিষিদ্ধ করে দেশটির আদালত। একই কারণে ভারতের গুজরাটেও এ গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এমনকি গেমটি খেলার জন্য কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল।  বাংলাদেশেও পাবজি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল, পরে আবার চালু করা হয়।

প্রসঙ্গত, চীনা প্রতিষ্ঠানের ২০১৯ সালে তৈরি করা যুদ্ধ গেম ফ্রি ফায়ার ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ার গেম ডেভেলপার প্রতিষ্ঠান ব্লু হোয়েলের অনলাইন ভিডিও গেমটির মতোই। ২০১৯ সালে এটি বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা মোবাইল গেম ।

গেমটি অন্য খেলোয়াড়কে হত্যা করার জন্য অস্ত্র এবং সরঞ্জামের সন্ধানে একটি দ্বীপে প্যারাসুট থেকে পড়ে আসা ৫০ জন ও তার অধিক খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করে।

বর্তমানে ফ্রি ফায়ারের উন্নত সংস্করণে কাজ চলছে যা ফ্রি ফায়ার ম্যাক্স নামে পরিচিত।

অন্যদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে বন্দুক দিয়ে মসজিদে মুসলমানদের হত্যা এবং সেই দৃশ্য ফেসবুক লাইভের বিষয়টি অনেকেই পাবজির সঙ্গে তুলনা করেন।

এসব গেম কোমলমতিদের ওপর মনস্তাত্বিক প্রভাব ফেলছে এবং তরুণদের আগ্রাসী করে তুলছে বলে মত দিয়েছেন মন বিজ্ঞানীরা।

।। অনলাইন ডেস্ক ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

মধুপুরের উৎপাদিত রপ্তানী যোগ্য সবজি বিদেশে রপ্তানী হয়েছে

মধুখালী টু মাগুরা রেল লাইন।। স্বপ্ন নয় বাস্তব।। প্রধানমন্ত্রীর ভিত্তি প্রস্তর স্থাপন

 

মধুখালী টু মাগুরা রেল লাইন, মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিস্থাপন হয়েছে। আজ ২৭ মে বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগুরায় সম্প্রসারিত নতুন ব্রডগেজ রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

প্রায় ১ হাজার ২০২ কোটি ৪৯ লাখ ৩৫ হাজার টাকার এ প্রকল্পের মধ্যে রয়েছে, বাংলাদেশ রেলওয়ের মধুখালী হতে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত প্রায় ১৯ দশমিক ৯০ কিলোমিটার মেইন লাইন নির্মাণ, কামারখালী ও মাগুরা স্টেশন ইয়ার্ডে ৪ দশমিক ৯ কিলোমিটার লুপ লাইন নির্মাণ এবং কামারখালী ও মাগুরার উভয় প্রান্তে দুটি নতুন স্টেশন নির্মাণ।

এছাড়া এ রেলপথে ছোট-বড় মোট ৩০টি সেতু নির্মাণ কাজ রয়েছে এই প্রকল্পের মধ্যে। বেলা পৌনে ১২ টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং অপর প্রান্ত মাগুরায় সদর উপজেলার রামনগর হাইস্কুল মাঠে সরকারের রেলওয়ে মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বিরেন শিকদার, খুলনা বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেন, মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, মধুখালী থেকে কামারখালি হয়ে মাগুরা শহর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণের ফলে এই এলাকার মানুষের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। মাগুরায় রেললাইন ছিলো না। আমরাই মাগুরায় রেল লাইন দিচ্ছি। রেল পণ্য পরিবহনে বিশেষ ভূমিকা রাখবে” । বর্তমান সরকার দেশের প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

লক্ষ বাস্তবায়নে মাগুরা জেলাকে নতুন করে রেল সংযোগের আওতায় আনার মধ্যদিয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চালের জনপথকে রেলসেবা প্রদান করা সম্ভব হবে। মাগুরা জেলাকে পদ্মা সেতুর মাধ্যমে রাজধানী ঢাকা ও দেশের অন্যান্য স্থানের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং দেশের অভ্যন্তরীণ যোগাযোগের উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।

 

//সুজন মাহমুদ , মাগুরা জেলা প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

শুনতে অবাক লাগলেও এবার পাখির বাসার ‘ভাড়া’ পেলেন বাগান মালিকরা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মবার্ষিকীতে এমপি সালাম মূর্শেদীর বিনম্র শ্রদ্ধা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২২তম জন্মবার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।
সাম্যের কবি, বিরহ-বেদনার কবি, বিদ্রোহের কবি, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর পক্ষ থেকে জাতীয় কবির প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালবাসা।
কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দে জন্ম গ্রহন করেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে সেটা ছিল ১৮৯৯ সালের ২৪ মে। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্মের পর দুঃখ-দারিদ্র্য ছিল তার নিত্যসঙ্গী। তার ডাকনাম ছিল দুখু মিয়া।
পিতার অকাল মৃত্যুতে পরিবারের ভরণপোষণের জন্য তিনি শিশু বয়সেই মক্তবে শিক্ষকতা, হাজি পালোয়ানের মাজারে খাদেম এবং মসজিদের মুয়াজ্জিনের কাজ করেছেন। যা পরবর্তীকালে বাংলা সাহিত্যে ইসলামী ঐতিহ্যের সার্থক ব্যবহারে এ সম্পৃক্ততা খুব ফলপ্রসূ হয়েছে।
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তার কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল।
১৯৭২ সালের ২৪ মে তৎকালীন প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবি সপরিবারে বাংলাদেশে আসেন। বাংলাদেশ সরকার কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করেন এবং জাতীয় কবি হিসেবে ঘোষণা দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশেই ছিলেন।

বিএমপি পুলিশ কমিশনার এর প্রাকৃতিক দূর্যোগেও সর্বাগ্রে জনগণের পাশে থাকবে

 

বিএমপি পুলিশ কমিশনার  উদ্যোগে আজ ২৪ মে ২০২১ বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বরিশালে আসন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলায় দূর্যোগ বিষয়ক জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। সভায় সভাপতি মহোদয় বিএমপি’র সকল কর্মকর্তাবৃন্দের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনগণের পাশে থাকার জন্য পূর্ববর্তী ও দূর্যোগ পরবর্তী দিকনির্দেশনা প্রদান করেন ।

এ-সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর জনাব প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন জনাব এনামুল হক, উপ-পুলিশ কমিশনার সদরদপ্তর বিএমপি জনাব মোঃ নজরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই বিএমপি জনাব মোঃ জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ বিএমপি জনাব মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার নগর বিশেষ শাখা বিএমপি জনাব এসএম তানভীর আরাফাত বিপিএম বার , উপ-পুলিশ কমিশনার ট্রাফিক বিএমপি জনাব মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা ও উত্তর বিভাগ বিএমপি জনাব মোঃ মনজুর রহমান পিপিএম বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন বিএমপি জনাব খাঁন মোহাম্মদ আবু নাসের সহ বিএমপি’র অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

 পলাশ চন্দ্র দাস :: বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল চরকাউয়া পরিবহনে অর্ধেক যাত্রী না নিয়েই ভাড়া নিচ্ছে দ্বিগুণ

 

দেশ ব্যাপি লক্ষ লক্ষ অবৈধ গ্যাস সংযোগ খুজে বের করতে কর্তৃপক্ষের অভিযান

 

দেশ ব্যাপি লক্ষ লক্ষ অবৈধ গ্যাস সংযোগের বিপরীতে মাঝে মাঝে ঝটিকা অভিযানে দেখা যায় ঘুমন্ত মন্থর তিতাস গ্যাস কর্তৃপক্ষ কে। জ্বালানি সংশ্লিষ্ট বিশ্লেষকরা বলছেন প্রতি বছর প্রায় হাজার কোটি টাকার গ্যাস রাজস্ব ফাঁকি যাচ্ছে।

সারাদেশে এমন অবৈধ গ্যাস সংযোগের অভিযোগের বিপরীতে অনুন্নত তিতাস গ্যাস কর্তৃপক্ষ জনবল সংকটের দোহায় দিয়েই চলছে এই যাবৎ কাল অব্দি। ২২মে শনিবার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রায় ৬০/৭০ জনের একটি টিম মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর নামক এলাকায় প্রায় আট কিলোমিটার গ্যাস লাইন উচ্ছেদের এক ঝটিকা অভিযান চালায় যা সরেজমনি দেখা যায়।

সাঁড়াশি এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস কর্পোরেশনের ম্যানিজিং ডিরেক্টর মোঃ নুরু-উল্লাহ্। তিনি বলেন গজারিয়া উপজেলায় প্রতিমাসে প্রায় সাত কোটি টাকা মূল্যমানের গ্যাস থেকে সরকারি কোষগারে প্রাপ্ত রাজস্ব ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ এই উপজেলায় অবৈধ গ্যাস লাইন ব্যবহার করে চলছে এলাকাবাসী। তিতাস গ্যাস ঢাকা বিভাগীয় ডি.এম.ডি (নারায়নগঞ্জ) ইঞ্জিঃ ইনাম উদ্দিন শেখ মুঠোফোনে জানায় এই এলাকায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।

ভবিষৎতে অবৈধ লাইন সংযোগ সংখ্যা বৃদ্ধি না পায় সেই বিষয়ে কর্তৃপক্ষকে সজাগ থাকার অনুরোধ জানান সংশ্লিষ্ট মহল। তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই ধরনের সাড়াঁশি অভিযানে এই এলাকার মাঠ পর্যায়ে শ্রীঘ্রই আরো বেগবান করে তুলবে বলে জানান সংস্থাটির ম্যানেজার মেসবাহ উল ইসলাম।

 

সৈয়দ মোঃ শাকিল গজারিয়া, মুন্সীগঞ্জ।

পড়ুন দৈনিক বিশ্ব …

২০ কেজি গাঁজা, গাঁজা বহনকারী পিক-আপসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

বাজেট অধিবেশন ২০২১-২২ করোনার কারণে এবারও সংক্ষিপ্ত

 

বাজেট অধিবেশন ২০২১-২২ করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও সংক্ষিপ্ত হবে। তবে অধিবেশনে করোনা স্বাস্থ্যবিধি অনুসরণে আরও কড়াকড়ি আরোপ করা হবে। আগামী ২ জুন শুরু হবে অধিবেশন ৩ জুন বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটের ওপর সর্বোচ্চ ১০ দিন আলোচনা হতে পারে। আর অধিবেশন চলতে পারে সর্বোচ্চ ১৫ দিন।

 

সংশ্লিষ্ট সূত্র মতে, রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আগামী ২ জুন থেকে বাজেট অধিবেশন আহ্বান করেছেন। প্রথম দিনে চলতি সংসদের সদস্য আব্দুল মতিন খসরু ও আসলামুল হকের মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণ শেষে অধিবেশন মুলতবি হবে।

পরদিন বিকেল তিনটায় সংসদের বৈঠক বসবে। সেদিন আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। দুদিন বিরতির পর অধিবেশনে আওয়ামী লীগ সরকারের টানা ত্রয়োদশতম এই বাজেট নিয়ে আলোচনা শুরু হবে। আলোচনা শেষে ৩০ জুন বাজেট পাস হবে।

 

এমনটি বিবেচনায় রেখে সংসদ সচিবালয় ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানান সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। তারা জানান, করোনা পরিস্থিতির মধ্যে গত বছর ৯ কার্যদিবসের বাজেট অধিবেশন ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম বাজেট অধিবেশন।

 

গত বছর ১০ জুন বাজেট অধিবেশন শুরু হয়েছিল। পরে ৩০ জুন ওই বাজেট পাস হয়। গত বছর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চালাতে সম্পূরক বাজেট ও প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা সংক্ষিপ্ত হয়। এবারও তেমনটি হবে বলে জানা গেছে।

 

এ বিষয়ে সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত একাধিক কর্মকর্তা জানান, করোনা মহামারীকালে যেভাবে বিগত অধিবেশনগুলো স্বাস্থ্যবিধি মেনে চালানো হয়েছে, বাজেট অধিবেশনও সেভাবে চলবে। অধিবেশনে যোগদানের ক্ষেত্রে সংসদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সকলের করোনা নেগেটিভ নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে টিকা নেয়া হলেও তাদের নমুনা পরীক্ষা করাতে হবে। গত বছরের মতো সংক্ষিপ্ত এই অধিবেশনের মাঝে বিরতি থাকবে বলেও তিনি জানান।

 

সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান, এবার কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবার সম্ভাবনা নেই। তবে প্রতিবছরের মতো বাজেট উপস্থাপনের আগে ওইদিন জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসবে। মন্ত্রিসভার বৈঠকের পর অর্থ বিল যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বিলটি সংসদে তোলা হবে। বরাবরের মতো ওইদিন রাষ্ট্রপতি সংসদ অধিবেশনে উপস্থিত থাকবেন।

 

করোনা পরিস্থিতিতে অনুষ্ঠিত অন্যান্য অধিবেশনের মতো এবারও অধিবেশনে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। সংক্রমণ এড়াতে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। গণমাধ্যমকর্মীরা শুধুমাত্র বাজেট পেশের দিন বাজেটের কাগজপত্র নিতে সংসদ এলাকায় ঢুকতে পারবেন।

গত বছর সংসদের মিডিয়া সেন্টার থেকে কাগজপত্র বিতরণ করা হলেও এখন সেখানে করোনা টিকাকেন্দ্র থাকায় এবার সংসদের টানেলের ভেতর থেকে কাগজপত্র বিতরণ করা হতে পারে।

 

উল্লেখ্য, গত ৪ এপ্রিল মাত্র তিন কার্যদিবসে জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশ শেষ হয়। করোনা পরিস্থিতির কারণে গত ৭টি অধিবেশন ছিল সংক্ষিপ্ত। অনেকটা নিয়মরক্ষার অধিবেশন চলেছে।

// অনলাইন ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

‘লকডাউন’ আরও বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

 

‘লকডাউন’ আরও বাড়ানোর সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ

 

‘লকডাউন’ আরও বাড়ানোর সুপারিশ; করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সারা দেশে রাখা ‘লকডাউন’ বা কঠোর বিধি-নিষেধ আরও সাতদিন বাড়িয়ে ৩১ মে পর্যন্ত বহাল রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে ২৩ মে (রোববার) প্রজ্ঞাপন জারি করা হতে পারে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

তবে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির নতুন করে এই লকডাউন বাড়ানোর কোনো সুপারিশ করেনি। কমিটি এক্ষেত্রে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানানোর ওপর জোর দিয়েছে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে দেশে লকডাউন ঘোষণা করে সরকার। প্রথমে ঢিলেঢালাভাবে চললেও পরে কঠোর বিধি-নিষেধ আরোপ করে দেশজুড়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়া হয়।  পরে ৪ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত থাকবে।

চলমান এই লকডাউনে বন্ধ করে দেওয়া হয় বাস সার্ভিস, লঞ্চ, বিমান ও রেল যোগাযোগ। তবে পরবর্তীতে অর্ধেক আসন খালি রেখে সিটি করপোরেশন এলাকায় বাস ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু করা হয়, যা এখনো চলমান রয়েছে। এ ছাড়া কয়েকটি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালু করা হয়েছে।

জানা গেছে, জনগণের জীবন-জীবিকার কথা বিবেচনা করে লকডাউনের মেয়াদ আর বাড়াতে চায় না সরকার। তবে দেশে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

।। অনলাইন ডেস্ক ।।

পড়ুন দৈনিক বিশ্ব …

রমজানের মধ্যেও একাধিক ছাত্রকে বলাৎকার: মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

আজ শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস

 

আজ ১৭ মে, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ প্রবাস জীবন শেষে ১৯৮১ সালের এই দিনে তিনি বাংলার মাটিতে পা রাখেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নির্মমভাবে নিহত হন। তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা প্রবাসে থাকায় ঘাতকদের হাত থেকে রেহাই পান। এরপর তারা দীর্ঘ ছয় বছর বিদেশেই কাটান। ১৯৮১ সালে আওয়ামী লীগের সম্মেলনে দলের সভাপতির দায়িত্ব পাওয়ার পর দেশে ফিরে আসেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

ওই দিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন। বিমানবন্দরে উপস্থিত লাখো নেতাকর্মীর সংবর্ধনার জবাবে শেখ হাসিনা বলেছিলেন, ‘বাংলার মানুষের পাশে থেকে মুক্তির সংগ্রামে অংশ নেয়ার জন্য আমি দেশে এসেছি। আমি আওয়ামী লীগের নেত্রী হওয়ার জন্য আসিনি। আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আওয়ামী লীগের কর্মী হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই।

’ তিনি আরো বলেন, ‘সব হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তার আদর্শ বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে হত্যার প্রতিশোধ গ্রহণে আমি জীবন উৎসর্গ করতে চাই।’

শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের পর দলের নেতারা তার হাতে তুলে দেন দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যের সাফল্য গাঁথা রাজনৈতিক দল আওয়ামী লীগের পতাকা। এর পর থেকে শেখ হাসিনা দলীয় কাউন্সিলের মাধ্যমে টানা আটবার নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন। টানা তিনবারসহ মোট চারবার তিনি রাষ্ট্রের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন।
গতকাল এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের যথাযোগ্য মর্যাদায় দলীয় সভাপতির স্বদেশ ফেরার দিনটি উদযাপনের জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশের জনগণের প্রতি আহবান জানান।

কর্মসূচি : বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী প্রতি বছর বিস্তারিত কর্মসূচি পালন করলেও এবার করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দিবসটি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের চার দশক পূর্তি উপলক্ষে ‘শেখ হাসিনার চার দশক : বদলে যাওয়া বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী। গতকাল আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির উদ্যোগে এক তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর এবং বেলা ৩টায় মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়াও সারা দেশে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হবে।

// দৈনিক বিশ্ব ডেস্ক //

পড়ুন দৈনিক বিশ্ব …

নড়াইলের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে আহত-১৫, শংকাজনক ৫ জন

ফ্যাসিস্ট ইসরায়েল কর্তৃক বর্বোরচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইঙ্গ- মার্কিন সাম্রাজ্যবাদের সহযোগিতায় ১৯৪৮ সালে উদ্বাস্তু ইহুদিরা ফিলিস্তিনের মাটিতে আশ্রয় নেয় এবং ভূমি ও রাষ্ট্র লাভ করে।যার নাম ইসরায়েল।

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে তাদের আধিপত্য ও দখলদারিত্ব মনোভাব ক্রমানয়ে বৃদ্ধি পেতে থাকে।তারা বার বার ফিলিস্তিন রাষ্ট্রের ভিতর ঢুকে স্থলপথ ও আকাশ পথে হামলা চালায়। স্থল পথে ঢুকে নির্বিচারে গুলি করেও বেওনেট দিয়ে খুৃঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে খুন করছে শিশুকিশোর আবালবৃদ্ধবনিতা এবং ইসরায়েলি সেনাবাহিনী ধর্ষণ করছে ফিলিস্তিন কিশোরী ও নারীদের।

 

আকাশ পথে মুহুর-মুহুর বোমা ফেলাচ্ছে ফিলিস্তিনের বিভিন্ন লোকালয়ের ভবন,দূতাবাস, হাসপাতাল ও ধর্মীয় উপাসনালয়ে।ফলে ফিলিস্তিন রূপান্তরিত হচ্ছে মৃত্যু নগরীতে।

মার্কিন সাম্রাজ্যবাদ সব সময় নির্লজ্জ ও বেহায়ার মতো ইসরায়েলের পক্ষ অবলম্বন করায় আরবের পূর্ণভূমি যুগের পর যুগ ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত হচ্ছে। আর তাই ফিলিস্তিনিদের উপর আধিপত্যবাদ ফ্যাসিস্ট ইসরায়েল কর্তৃক বর্বোরচিত হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী) যশোর জেলার উদ্যোগে আজ ১৬ এপ্রিল-২০২১ রোজ রবিবার বিকাল ৪ঃ৩০ ঘটিকায় নিজস্ব কার্যালয়ের সামনে প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

জেলা সাধারণত সম্পাদক কমরেড জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, জেলা নেতা কমরেড মিজানুর রহমান, কমরেড সখিনা বেগম দিপ্তি, যুবনেতা মঞ্জুরুল আলমসহ আরও অনেকে।

 

বক্তরা ইসরায়েল কর্তৃক এই বর্বোরচিত নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জাতিসংঘসহ বিশ্ববিবেককে ফিলিস্তিনদের পক্ষে অবস্থান নেওয়ার উদ্বার্ত আহ্বান জানান।

 

// নিজস্ব প্রতিবেদক //

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালে আগার ফাউন্ডেশন…

 

 

কোয়াড বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে নিজেদের সম্পর্ক পরিষ্কার করল চীন

 

যুক্তরাষ্ট্রের জোট কোয়াডে যোগ দেওয়া-না দেওয়া নিয়ে কোয়াড বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে চীন। সম্প্রতি চীনা রাষ্ট্রদূতের কোয়াডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বক্তব্য আলোচনার জন্ম দিয়েছে। সেই বক্তব্যের তাদের প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে।

বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে আসা চীন কেন কোয়াডের বিরোধিতা করছে, সেই ব্যাখ্যাও দেন তিনি।

চীন বলছে, তাকে লক্ষ্য করেই যুক্তরাষ্ট্র ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড্রিলেটেরাল সিকিউরিটি ডায়ালগ- কোয়াড নামে পরিচিত ওই জোট গড়েছে।

বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের বড় অংশীদার চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, ওই জোটে বাংলাদেশের অংশগ্রহণের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের ‘ক্ষতি’ করবে।

তিনি উত্তরে বলেন, এটা আমি স্পষ্ট করে বলতে চাই, চীন ও বাংলাদেশ খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি মূলনীতির উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক তৈরি করেছি।

মুখপাত্র বলেন, আমরা একে অন্যকে সবসময় সম্মানের দৃষ্টিতে দেখি এবং মৌলিক স্বার্থ এবং উদ্বেগের মূল বিষয়গুলোতে পরস্পরকে সহযোগিতা করি।

কোয়াড নিয়ে তিনি বলেন, আমরা সবাই জানি কোয়াড কী ধরনের কাঠামো। কয়েকটি দেশ বিশেষ একটি জোট করে চীনের সঙ্গে আঞ্চলিক দেশগুলোর যে সংঘাত উসকে দিতে চায়, চীন সেটার বিরোধিতা করে।

// অনলাইন ডেস্ক //

————————–

পড়ুন দৈনিক বিশ্ব …

ঈদ- উল ফিতর পালন