ডুমুরিয়ায় মহান স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত- গ্রাম ডাক্তার এ‍্যসোসিয়েশান শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায় যথাযোগ‍্য মর্যাদায ও বিভিন্ন কর্মসূচির মধ‍্যেদিয়ে স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি,  মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, বে সরকারি প্রতিষ্ঠান ব‍্যাংক বীমা, সাংস্কৃতিক সংগঠনের উদ‍্যেগে পুষ্পমাল‍্য অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হযেছে।

ডুমুরিয়া উপজেলা গ্রাম ডাক্তার এ‍্যসোসিয়েশান কমিটির নেতৃবন্দ স্মৃতি স্ভম্ভে পুষ্প মাল‍্য অর্পন শেষে বাজারের অস্থায়ী কার্যলয়ে এক আলোচনা সভা কমিটির সভাপতি ডা: মোল্ল‍্যা জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও  জাহান আলী মোল্ল‍্যার পরিচালনায় বক্তব‍্য দেন বিএম এ হালিম, এসএম আমজাদ হোসেন, আন্দন বিশ্বাস, শেখ হাবিবুর রহমান, সৌতমরায়, রিয়াজুল ইসলাম, বাহাউদ্দিন, সাবিনা ইয়াসমিন, সরোজিত ঢালী, রিপন জোয়াদ্দার, অজুন রায়, শিবপদ মন্ডল, শিমুল কুমার বিশ্বাস, আন্দন বিশ্বাস, আসিক মোল্ল‍্যা,প্রমুখ।

বরগুনার আমতলীতে উৎসব উদ্দিপনায় পালিত হলো মহান স্বাধীনতা দিবস

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে যথাযোগ্য মর্যাদায়  ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনি’র মাধ্যমে কর্মসুচীর সুচনা হয়। সকালে সরকারী এবং বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৭.৩০ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ভাবে  পুষ্পস্তবক অর্পন করা হয়।এ সনয় উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ আশরাফুল আলম সহ  সকল সরকারী কর্মকর্তা বৃন্দও উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,সাথে ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া,নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি সহ সকল কর্মকর্তা বৃন্দ।

আমতলী পৌরসভার পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান।

এসময় তার সাথে প্যানেল মেয়র মোঃ হাবিবুর রহমানসহ সকল কাউন্সিলরগন,পৌরসভার কর্মকর্তা,কর্মচারীরা উপস্থিত ছিলেন।উপজেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন সাধারণ সম্পাদক জি,এম ওসমানী হাসান ও আনোয়ার হোসেন ফকিরসহ নেতৃবুন্দ। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে পুস্পমাল্য অর্পন করেন কমান্ড কাউন্সিলের প্রশাসক আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শামসউদ্দিন শানু। পরে  একে একে পুষ্পমাল্য অর্পন করেন আমতলী থানা পুলিশের পক্ষে আমতলী-তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রুহুল আমিন ও ভারপ্রাপ্ত কর্মকত এ,কে,এম মিজানুর রহমান।

আরও পুস্পস্তবক অর্পন করেন আমতলী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মন্নান,আমতলী সরকারী এ,কে হাইস্কুল, এম,ইউ বালক বিদ্যালয়,এম,ইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয়,আচল ইন্টার ন্যাসনাল স্কুল,আমতলী প্রেসক্লাব,রিপোর্টাস ইউনিটি, সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ক্লাব,আমতলী উপজেলা প্রেসক্লাব,আমতলী অনলাইন প্রেস ক্লাব,আনতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়,ফায়ার সার্ভিস,এ,কে,হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন সরকারী ও বেসরকারী সংগঠন। পরে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ,কে,এম মিজানুর রহমান। এসময় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান ২৬ মার্চ স্বাধীনতা দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ও আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

Daily World News

আমতলীতে পায়রা নদীর ভাঙ্গন প্রতিরক্ষা প্রকল্পের উদ্ভোদন

 

বাগেরহাটের কচুয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সার, বীজ বিতরণ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়ায় খরিফ-১ মৌসুম  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় সার,বীজ ও উপকরণ  বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসের হলরুমে গত বৃহস্পতিবার সকালে সার,বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাসমিনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক(বাগেরহাট) মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সারোয়ার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মামুনুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আশফাকুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার কিরন্ময় সরকার,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিভাষ চন্দ্র সাহা প্রমূখ।

উপজেলার ৩হাজার ১শ জন কৃষকের মধ্যে জনপ্রতি ডিএপি সার-১০ কেজি, এমওপি সার-১০ কেজি, ও আউশ ধানের বীজ-৫ কেজি করে বিতরণ করা হয়।

 

ডুমুরিয়ায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরষ্কার   বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায়  পুরষ্কার বিতরন অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন প্রক্লল্পের পরিচালক শেখ ফজুলুল হক মনি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন কৃষি সম্প্রসারণ  অফিসার  কৃষিবিদ মো; ওয়ালিদ হোসেন ও কৃষিবিদ আরাফত জামিল, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পুরাঞ্জয মন্ডল , উপসহকারী কৃষি কর্মকতা ও ডিপ্লোমা কৃষি পরিষদের সভাপতি  তুষার বিশ্বাস, সাধারন সম্পাদক  জাহাঙ্গীর  হোসেন  প্রমুখ। মেলায় কৃষি প্রযুক্তির উপর  ১০ টি স্টলের প্রদর্শন  করা হয।

বাগেরহাটের কচুয়ায় এসিল্যান্ডের ব্যতিক্রমি উদ্যোগ “ভূমি কথা ” চালু

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া প্রতিনিধি //

ভূমি সেবা সহজীকরণের লক্ষে, সাধারন মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে কচুয়া উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ব্যতিক্রমি কর্মসুচি “ভূমি কথা ” চালু করেছেন, কচুয়ার সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন।

বৃহস্পতিবার (২৩মার্চ) বাঁধাল ইউনিয়ন পরিষদে “ভূমি কথা ” নামক একটি গণশুনানির আয়োজন করা হয়েছে। এতে ওই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের মানুষ ভ’মি সংক্রান্ত সমস্যা নিরসনে হাজির হন। এসময়ে তাদের সমস্যার কথা শুনে তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করা হয়।

এ ব্যতিক্রমি কর্মসুচিতে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন, বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, গণমাধ্যমকর্মী, সকল ইউপি সদস্য, ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারী, স্থনীয় সূধীজন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো.জাকির হোসেন বলেন, বর্তমান সরকার ডিজিটাল ভূমি সেবা চালু করেছেন। এর সুফল সাধারন মানুষের কাছে পৌছে দিতে, ভূমি অফিস দুর্নীতিমুক্ত রাখতে, সাধারন মানুষের সেবা দ্রুত নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। গণশুনানীর মাধ্যমে সেবা গ্রহিতারা তাদের সমস্যা সহজে তুলে ধরতে পেরেছেন। আমরা দ্রুত তাদের সমস্যা সমাধানে ব্যবস্থা গ্রহন করেছি। এ উপজেলার সকল ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

//ডুমুরিয়া সংবাদদাতা //
ডুমুরিয়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাধীনতা  চত্বরে  ২২ মার্চ বুধবার দুপুরে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি প্রধান অতিথি হিসেবে  মেলার শুভ উদ্বোধন করেন।
 উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন উপস্থিত ছিলেন  ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস,এম জাহাঙ্গীর আলম,উপজেলা  কৃষক লীগের সভাপতি অরিন্দম মল্লিক, প্রাক্তন জেলা পরিষদের সদস‍্য শোভারানী হালদার,  অতিরিক্ত কৃষি অফিসার মো; ওয়ালিদ হোসেন, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পুরঞ্জয রায় , উপসহকারী কৃষি কর্মকতা তুষার বিশ্বাস  প্রমুখ।
মেলায়  মোট ১৪’টি স্টলে কৃষি  প্রযুক্তি কাজে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি উপস্থাপন করা হয়েছে। প্রধান  অতিথি আউশ ধান ও  পাট বীজ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পূর্নবাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে  আউশ ধান বীজ ও রাসায়নিক সার এবং  পাট বীজ এবং কৃষি ঋনেরচেক  বিতরণ  করেন।

ডুমুরিয়ায় চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়, এটি একটি পৈচাশিক হত্যাকান্ড- প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

//ডুমুরিয়া সংবাদদাতা //

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ১৯৭১সালের ২০মে পাকবাহিনীর হাতে চুকনগরে ঘটে যাওয়া হত্যাকান্ড শুধু নারকীয় হত্যাকান্ড নয়,এটি একটি পৈচাশিক হত্যাকান্ড। বিশ্বের ইতিহাসে একই দিনে এত অল্প সময়ে, এত বড় হত্যাকান্ড আর কোথাও ঘটেনি। এ হত্যাকান্ড হিরোসিমা নাগাসাকির বর্বরোচিত হত্যাকান্ডকেও হার মানিয়েছে। ২১ মার্চ  মঙ্গলবার সকাল ৯টার খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমি পরিদর্শন নিহতদের স্মরনে পূম্পমাল‍্য অর্পন ও আলোচনা সভায়   প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে ও  গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার মোঃ মশিউর রহমান, ডেপুটি রেজিষ্ট্রার এসএম মোরশেদ, খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর আলিফ রেজা, সিনিয়র সহকারী জজ নয়ন বড়াল, অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাদিউজ্জমান। বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, শেখ আবুল কালাম মহিউদ্দীন, গাজী নাজিম উদ্দীন, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক জিএম ফারুক হোসেন,  প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ রহমত উল্লাহ। আলোচনা সভার পূর্বে তিনি শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন। সভাশেষে তিনি সাতক্ষীরা উদ্দেশ্যে রওনা হন।

ডুমুরিয়ায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 ডুমুরিয়ায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ২১ মার্চ মঙ্গলবার  নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা  অফিসার্স ক্লাবে  আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল কবির, জনশক্তি ও কর্মসংস্হান ব্যুরো খুলনার উপপরিচালক প্রবীর দত্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ওবাইদুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার,বিআরডিবি কর্মকর্তা মোঃ হাসান ইমাম,থানা সেকেন্ড অফিসার এস,আই লক্ষণ দা,সমাজ সেবক সেলিম আক্তার স্বপন,মাসুদ রানা নান্টু,রফিকুল ইসলাম খান, শিমু আক্তার, ভোক্তভূগি বিদেশ ফেরত মোঃ মশিউর রহমান প্রমূখ।
সভায় স্বাগত বক্তব্য দেন ব্র্যাক খুলনার সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন মেহেদী হাসান।আরো উপস্হিত ছিলেন প্রকল্পের শাহিনা আক্তার রুপা ও সুজন দাস। কর্মশালার উদ্দেশ্য ব্যাখা ও মুল প্রবন্ধ উপস্হাপন করেন ব্র্যাক খুলনার জেলা ব্যবস্হাপক দেবানন্দ মন্ডল।

 পাকা ঘর  ও একখন্ড জমি পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার  সহায় সম্বলনহীন ভূমিহীন ৮০৫  পরিবারের

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 পাকা ঘর  ও একখন্ড জমি পেয়ে জীবন বদলে গেছে ডুমুরিয়ার  সহায় সম্বলনহীন ভূমিহীন ৮০৫  পরিবারের ।  নুতন করে আরো ঘর পাচ্ছে ২ শতাধিক পরিবার। যা প্রধান মন্ত্রীর উদ্বোধনের অপেক্ষায়।
সারা জীবনের চেষ্টায় যারা মাথা গোজার মত এক টুকরো ভূমি সংগ্রহ করতে পারে তারা  স্বপ্ন দেখছে। বঙ্গবন্ধুর কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল‍্যানে  এটা  সম্ভব হয়েছে।
জানা গেছে  সহায় সম্বলমহীন মানুষগুলো মাথা গুজার ঠাই পেয়ে  অনেকে বেশ স্বাবলম্বী। ঘরের পাশেই তারা গড়ে তুলেছে, সবজির মাচা, গরু-ছাগল পালনের জন্য করেছে গোয়াল ঘর। খালি জমিতে বেগুন, মরিচসহ বিভিন্ন ধরনের শাক সবজির বাগান।
উপজেলার  কাঠালতলা, চুকনগর বাজার এলাকায়, বরুনা,  খাজুরা থুকড়া, শেয়ারঘাটা, আমভিটা, বাহাদুরপুর, বয়ারসিং,   আশ্রয়ণের সারি সারি ঘর, যা দেখলে মন জুড়িয়ে যায়। এখানে গড়ে উঠেছে ভূমিহীনদের বসতি, সবুজের সমাহার।
ঘরের বাসিন্দারা নারী পুরুষ জীবিকার সন্ধানে ছুটছে। অনেক নারীদের কেউ কেউ ব্যস্ত হাঁস-মুরগি ও গরু-ছাগলের কাজ নিয়ে বাড়ির আঙ্গিনায় গড়ে তোলাছে সবজি বাগান।
কাঠালতলা বাজারের পাশে ভদ্রার নদী  কোল ঘেঁষে গড়ে ওঠা  আশ্রয়ণ প্রকল্পের এই পল্লীতে শতাধিক ঘর সহ উপজেলায় ভূমিহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের শান্তির  নিবাসের বসবাসকারী পরিবারের সংখ্যা ৮০৫ শতাধিক ।  এ সকল আশ্রয়ণে তাদের জীবনের শুরুটা ভূমিহীন হলেও এখন তারা আর ভূমিহীন নয়। মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীনদের বসবাসের জন্য শুধু ঘর নয় সরকারি ২ শতক জমিও প্রদান করেন।
এ ছাড়া শিক্ষার ছোঁয়াও লেগেছে তাদের মধ্যে। আশ্রয়ণে বসবাসরত  ছেলেমেয়ে পড়াশোনা করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে। প্রতিটি  আশ্রয়ণ প্রকল্পের  আশে পাশে রযেছে  প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থান। ফলে এ আশ্রয়ণে শিক্ষার প্রভাবও পড়েছে। এতে আশ্রয়ণ প্রকল্পের ছেলে মেয়েরা শিক্ষারও সুযোগ পাচ্ছে।
সরেজমিনে  আশ্রয়নে গিয়ে দেখা যায়, ছোট পরিসরে আদর্শ ছিমছাম সারি সারি ঘর। ঘরের বাসিন্দারা  ভ‍্যান চালক, দিন মজুর ।  ভবিষ্যতের জন্য সবাই মিলে সঞ্চয় করছেন। অনেকে নিজেদের সুবিধামতো ঘরের সঙ্গে পাওয়া জমিতে নানা ধরণের ফুল ও ফলের গাছ রোপন   করেছেন।
কাঠালতলা আশ্রয়নের বাসিন্দা  রিনা পারভীন বলেন, ‘আগে আমরা অন্যের জায়গায় ছোট ভাঙা ঘরে থেকে  স্বামী  ও সন্তান  নিয়ে শীত-বৃষ্টি মৌসুমে লড়াই করে অনেক কষ্টে জীবনযাপন করতাম। সরকার আমাদের নতুন ঘর দেয়ায় এখন আমরা পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তায় ঘুমাতে পারছি। আগের মতো কষ্ট আর নেই।’
বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান জানান, ইতোমধ্যে যারা ঘর পেয়েছেন তারা স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয়ে জীবনযাবন করছেন। এ ছাড়াও করোনাকালে এ সকল দরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। একইসঙ্গে কোনো ভূমিহীন, গৃহহীন যেন প্রধানমন্ত্রীর উপহার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বাংলাদেশের একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না।
এ নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিকভাবে আশ্রয়ণে- ২ প্রকল্পের   ২  শতাধিক নির্মানের ঘর  তালিকা প্রস্তুত করা হযেছে।   মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ২২ মার্চ উপহারের  গৃহনির্মাণ উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, তাদেরকে স্বাবলম্বী করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে। এতে জীবনযাত্রায় পরিবর্তন আসছে।

অভয়নগরে ব্যাপক উৎসব মুখোর পরিবেশে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে ২০ মার্চ (সোমবার) সকালে যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়ার বিখ্যাত আকিজ দরবার হলে বিভিন্ন জেলা ও উপজেলার (বিএমএসএস)এর উৎসবমুখর পরিবেশে আনন্দ উল্লাসে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রাজশাহী বিভাগীয় ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রশিদের কোরআন তেলাওয়াত ও অভয়নগর উপজেলার সাংস্কৃতিক সম্পাদক সব্যসাচী বিশ্বাসের গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির উপ শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাস্টার আমিনুর রহমান ও উপ-দপ্তর সম্পাদক রেজোয়ান হোসেন রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান।

এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক । উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল,যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনু,সহ সম্পাদক সুব্রত শর্মা, মো. রমজান আলী, রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য সামিউল আলম,আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী, সহ সম্পাদক সেলিম রেজা সালাম,সাংগঠনিক সম্পাদক শাহীন আহমেদে, দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, সিলেট বিভাগীয় সম্পাদক গোলাম রব্বানী,রাজশাহী বিভাগীয় সভাপতি জুয়েল আহমেদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হারুন অর রশীদ হাবিবুল্লাহ, সিলেটের শাহাজান সিরাজ, যশোর জেলা কমিটির সভাপতি নাসিম রেজা,সম্পাদক শরিফুল ইসলাম সহ সম্পাদক আবুল বাশার জীবন, ফরিদপুরের হাসিব মিয়া,তরিকুল সালাম,এ্যাড. মো. ইদ্রিস আলী,অভয়নগর উপজেলা কমিটির উপদেষ্টা মুনশী আব্দুল মাজেদ, সভাপতি রকিবুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ফিরোজ খান সিনিয়র সহসভাপতি গাজী আবুল হোসেন, মো. তাজাম্মুল ইসলাম দিপু,কেশবপুরের কামরুজ্জামান, খুলনার মোঃ সিরাজুল ইসলাম,বাঘারপাড়ার আমির হোসেন,রাজশাহীর শিশু সাংবাদিক জেসমিন আহমেদ আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটিসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের ২য় পর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ও সংগঠনের জন্য অবদান রাখায় বেশ কয়েকজন সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ৪ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।