এমপি সালাম মূর্শেদীর আয়োজনে শেখ রেহেনার জন্মদিন পালন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ৬৭ তম জন্মদিন উপলক্ষে এমপি আব্দুস সালাম মূর্শেদীর খুলনাস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা মঙ্গলবার (১৩সেপ্টেম্বর)সন্ধ‍্যায় অনুষ্ঠিত হয়।

এমপি আব্দুস সালাম মুর্শেদী জুম কনফারেন্সের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধুর কনিষ্ঠ মেয়ে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রেরণাময়ী সহোদরা শেখ রেহানার ৬৭ তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি।

বঙ্গবন্ধুর মেয়ে হলেও একজন সাধারণের মতোই জীবনযাপন করেন শেখ রেহানা।

একদম সাদাসিধে একজন নারী। চরিত্রে অহংকার পোষণ করেননি। দেশের জন্য কাজ করে যাচ্ছেন নীরবে-নিভৃতে তিনি।

সংগ্রাম করে যাচ্ছেন জীবনের প্রতিটি পর্যায়ে। সুযোগ্য মায়ের যোগ্য উত্তরসূরি তিনি।

মা শেখ ফজিলাতুন নেছা মুজিব পর্দার অন্তরালে থেকে বঙ্গবন্ধুকে দিয়েছিলেন সাহস ও অনুপ্রেরণা।

তেমনি শেখ রেহানা বড় বোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে থেকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।

যে কারণেই দেশ আজ মধ্যময়ের দেশে পরিণত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, শেখ রেহানার ইতিবাচক ভূমিকার কারণেই শান্তির আলোকবর্তিকা হাতে বিশ্বময় শেখ হাসিনা। শেখ রেহানা বেগম মুজিবের পরিপূরক হয়ে উঠেছেন তার কর্মে এবং যোগ্যতার মাপকাঠিতে।

আওয়ামী লীগের কোনো নেতা নন তিনি। তবে আওয়ামী লীগের বিভিন্ন দুঃসময়ে, বিভিন্ন ক্রান্তিকালে তিনি যেন আশা-ভরসার স্থান। বিশেষ করে শেখ রেহানার কথা উচ্চারিত হলে ২০০৭-এর ওয়ান ইলেভেনের কথা দৃশ্যপটে সামনে চলে আসে। সেসময় আওয়ামী লীগকে বিভক্তির হাত থেকে বাঁচাতে, শেখ হাসিনার মুক্তির প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগ সম্পর্কে সঠিক ধারণা দিতে শেখ রেহানাই মুখ্য ভূমিকা পালন করেছিলেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক এস এম হাবিবের পরিচালনায়

বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামাল, দিঘলিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম,

জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, মোসা:শামসুননাহার,  শিউলি সরোয়ার, ফারজানা নিশা, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন।

এ সময় বক্তৃতা করেন তেরখাদা উপজেলা ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রীচি,  সালাম মূর্শেদীর সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন,  মহিলা আওয়ামী লীগ নেত্রী রিনা পারভিন, দিঘলিয়া উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা শেখ আসাদুজ্জামান শেখ ফরিদ, হারুন মোল্লা, জেলা ছাত্রলীগ নেতা নাজমুল বাসার সম্রাট, তেরখাদা  উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান ফরহাদুজামান সুমন, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,  দিঘলিয়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ আলামিন, তেরখাদা  উপজেলা ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ, সাধারণ সম্পাদক সাধারণ আনারুল ইসলাম, রূপসা  উপজেলা যুবলীগ নেতা সরদার জসিম উদ্দিন, সুব্রত বাগচী, শফিকুর রহমান ইমন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তারেক আজিজ, সাধারণ সম্পাদক শাওন,দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম,ইউসুব শেখ, উপজেলা ছাত্রনেতা শাফিউল ইসলাম হিমেল শিবলু সাদিক, বি এম হাবিব প্রমূখ।

সভার শুরুতে প্রবীণ আওয়ামী লীগ নেতা, সাবেক মন্ত্রী সাজেদা চৌধুরীর মৃত্যুতে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Daily World News

অভয়নগর থানার ওসি শামীম হাসানের বিভিন্ন পূঁজা মন্দির পরিদর্শন

বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শেফালী বেগম ও আ’লীগ সভাপতি সাবেক অধ্যক্ষ সইদুল হক। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অতিথিরা ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বিদেশি চন্দ্র রায় ও আবুল হোসেন, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও ফারুক হোসেন, সোনালী ব্যাংক ম্যানেজার শেখ আব্দুল জব্বার প্রমুখ। উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, রাষ্ট্রীয় মর্যাদায় দাফনসহ বিভিন্ন সম্মাননা ও সুযোগ সৃষ্টি করেছেন।

এ সার্টিফিকেট ও আইডি কার্ড মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন ও সুযোগ বৃদ্ধি করেছে।

ডলারের দর বেধে দেওয়ায় বাজার উল্টো

//বিশেষ প্রতিনিধি//

স্থিতিশীলতা আনার জন্য ডলারের দর বেধে দেওয়ায় বাজার উল্টো অস্থির হয়ে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের নানা সিদ্ধান্তের ফলে বাজারে এতদিন যে স্থিরতা এসেছিল সোমবার তাও উড়ে গেল। ফলে ডলারের বাজারে বিশৃংখলার সৃষ্টি হয়েছে।

আমদানি পর্যায়ে ডলারের দাম এক লাফে রেকর্ড সর্বোচ্চ ১০ টাকা বেড়ে ১০৫ টাকায় দাঁড়িয়েছে। তবে কোনো কোনো ব্যাংক ১০০ টাকায়ও আমদানি পর্যায়ে ডলার বিক্রি করছে। এতদিন আমদানি পর্যায়ে ডলারের দাম বেধে দিয়ে সব ব্যাংকে একই রেট অর্থাৎ ৯৫ টাকা ৫ পয়সা দরে বিক্রি হচ্ছিল।

সোমবার নতুন দর কার্যকর হওয়ার পর আমদানি পর্যায়ে ডলারের দাম বেড়ে গেছে। একই সঙ্গে একেক ব্যাংকে একেক দরে ডলার বিক্রি হয়েছে।

এদিকে আমদানি পর্যায়ে ডলারের দাম এক লাফে প্রায় ১০ টাকা বেড়ে যাওয়ায় বাজারে তিন ধরনের চাপ তৈরির শঙ্কা রয়েছে। একদিকে আমদানি ব্যয়ও বেড়ে যাবে। এতে আমদানি পণ্যের পাশাপাশি আমদানি নির্ভর শিল্প পণ্যের দাম বাড়বে। ফলে মূল্যস্ফীতির উপর চাপ বাড়বে।

অন্যদিকে ডলারের দাম বৃদ্ধির ফলে টাকার মান কমে গেল। এতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যাবে। মূল্যস্ফীতির হারও বাড়বে। ডলারের সংকট ও দাম বাড়ার কারণে বিশেষ করে খাদ্য পণ্যসহ সব ধরনের পণ্যের আমদানি কমে যাবে। এতে বাজারে পণ্যের সরবরাহ সংকট দেখা দেবে। এতেও পণ্যের দাম বেড়ে গিয়ে মূল্যস্ফীতির উপর চাপ সৃষ্টি করবে।

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা রবিবার সকালে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকাদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকারের বিরুদ্ধে গত আগস্ট মাসে জেলায় ১১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় ও পাঁচ লাখ মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়েছে। এছাড়া চিংড়িতে অপদ্রব্য পুশ রোধে অভিযান পরিচালনা করে ১ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা, ৩২৭ কেজি পুশকৃত চিংড়ি ধ্বংস ও ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়।

সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, গত ২৫ আগস্ট হতে খুলনা মেট্রোপলিটন এলাকায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে ৪৬ হাজারের বেশি শিশুকে ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। এছাড়া প্রাপ্ত বয়স্কদের মধ্যে ৯ লাখ ৬৪ হাজার ৪২১ জনকে বুস্টার ডোজ প্রদান সম্পন্ন হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বলেন, অপরাধ সংঘটনের আগে প্রতিরোধ করা জরুরি। আসন্ন দুর্গাপূজায় পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে কাজ করা যেতে পারে। তিনি বলেন, ঘর ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সম্পর্কে ছবিসহ বিস্তারিত তথ্যের ফরম সংশ্লিষ্ট এলাকার থানায় জমা দেওয়ার বিষয়ে বাড়ির মালিকদের ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলার অবনতি অথবা কোন অপরাধ সংঘটিত হলে অবশ্যই পুলিশকে অবহিত করতে হবে। দুর্গাপূজা একটি ধর্মীয় উৎসব হলেও সকল মানুষের অংশগ্রহণে এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। বিগত বছরগুলোর মতো এবারও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে সরকারের সকল সংস্থা সজাগ রয়েছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সবার চেষ্টায় জেলার ৬৮টি ইউনিয়ন পরিষদ এলাকা হতে মাদক প্রতিরোধ করা সম্ভব হলে খুলনা জেলা মাদক মুক্ত হবে। ডিম পাড়ার মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের বিশেষ পদক্ষেপের ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এসময় সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরা ও চিংড়িতে অপদ্রব্য পুশকরার মতো অনৈতিক কর্মকান্ড বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসক সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, খুলনা জেলায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা তৈরীর কাজ চলমান রয়েছে। তালিকা থেকে যোগ্য কোন ব্যক্তি যেন বাদ না পড়ে ও অযোগ্য কেউ যেন অন্তর্ভুক্ত হতে না পারে সেদিকে নজর রাখতে জনপ্রতিনিধিদের আহ্বান জানান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত আগস্ট মাসে ১৮৫টি মামলা দায়ের হয়েছে যা বিগত জুলাই মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার সমান। খুলনা মহানগরী অধিক্ষেত্রে আগস্ট মাসে ১৩৪টি মামলা দায়ের হয়েছে যা বিগত জুলাই মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ১৩টি বেশি। সভায় জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো: সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

Daily World News

খুলনা বিআরটিএ র‌্যাবের অভিযান, ২৫ দালালকে জেল জরিমানা

খুলনা বিআরটিএ র‌্যাবের অভিযান, ২৫ দালালকে জেল জরিমানা

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

খুলনা বিআরটিএ অফিসে দালালদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে এমন সংবাদের পেক্ষিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল  রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  বিআরটিএ অফিস  এ অভিযান পরিচালনা করে মোট ৩০ জনকে আটক করে । খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ আল আমিন ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ৬ জনকে মোট ৫৩ হাজার ২ শ” টাকা অর্থদন্ড ও ৫ জনকে অব্যহতি প্রদান করেন।

অভিযান এর নেতৃত্ব দেন র‌্যাব ৬ এর উপ অধিনায়ক আঃ রাকিব , লেঃ কমান্ডার সরোয়ার হোসেন, সিনিয়র এ এসপি পহন চাকমা। এক মাসের  সাজাপ্রাপ্তরা হলেন  মোঃ  আহাদ আলী, মাসুম হোসেন, মোক্তার হোসেন, রুহল আমিন, রাইজুল ইসলাম, জহিরুল ইসলাম, আব্দুল কাদের, শাকির হোসেন, ১৪ দিনের সাজাপ্রাপ্তরা হলো বেল্লাল হোসেন, মোঃ ইকবাল, আহসান হাবিব, আঃ রাজ্জাক, সুভাষ চন্দ্র সরকার, মনিরুল ইসলাম, রবিউল মোল্লা, মোঃ নাইম ,  দেবাশিষ কে ১০ দিন  এবং  ইকলাছ ,বিশ্বজিৎ দাস, মোঃ রাশেদুল ইসলামকে হোসেনকে ৭ দিনের সাজা প্রদান করেন। এছাড়া অর্থদন্ড প্রাপ্তরা হলো  মোঃ সোহেল রানাকে ২০ হাজার,  মোঃ জাহিদুল ইসলাম , মোঃ আতিয়ার ও মোঃ কামাল হোসেন ১০ হাজার, আরিফুজ্জামান ৩ হাজার ও রাজিব মল্লিক কে ২ শ” টাকা অর্থদন্ড প্রদান করেন ।  বাকি ৫ জনকে মৌখিকভাবে সতর্ক করে অব্যহতি দেয় ।

র‌্যাব ৬ এর কমান্ডেট মোঃ মোস্তাক আহম্মেদ অভিযান শেষে  সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে বলেন খুলনা বিআরটিএতে বেশকিছুদিন ধরেই দালালের তৎপরতা বেড়েছে এমন খবর পেয়ে  গতকয়েকদিন ধরেই আমাদের গোয়েন্দাটিম সেখানে কাজ শুরু করে।

সরকারি সেবা সাধারন মানুষ যেন খুব সহজেই পেতে পারে এজন্য আমাদের এ অভিযান চলমান থাকবে।

অভয়নগরে নকল, ভেজাল,মেয়াদ উত্তীর্ণ বর্জন এবং কেমিষ্টস সচেতনমূলক সভা অনুষ্ঠিত

 

মোঃ শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধিঃ
অভয়নগরে নকল, ভেজাল,মেয়াদ উত্তীর্ণ বর্জন এবং কেমিস্টস্‌ সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ৯সেপ্টেম্বর (শুক্রবার) বেলা ১১ টায় নওয়াপাড়া সরকারি কলেজ সভাকক্ষে। উপজেলা বিসিডিএস সভাপতি মােঃ সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে আলােচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশাের জেলা সহকারী পরিচালক(প্রশাসন ঔষধ) মােঃ নাজমুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, যশাের সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী সাইদ আহমেদ বুলবুল, বিসিডিএস কেদ্রীয় পরিচালক এ এম জালাল উদ্দিন বিলু, যশাের জেলা বিসিডিএস সভাপতি মােঃ আব্দুস শহীদ চাকলাদার পানু, সিনিয়র সহ সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল, মােঃ সিরাজুল ইসলাম, মােঃ রবিউল ইসলাম রবি, বাংলাদেশ কেমিষ্টস্‌ এন্ড ড্রাগিষ্টস সমিতির উপজেলা শাখার উপদেষ্টা মােসলেম সরদার, এম এ গফুর, সাফিয়া খানম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ সিংহ।

অভয়নগরে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর থানায় (৮সেপ্টেম্বর) বৃহস্পতিবার ১১টায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) একেএম শামীম হাসান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার),পিপিএম।

অভয়নগরে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন অভয়নগর থানা মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মো. ইসমাইল হোসেন, গীতা পাঠ করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মিলন কুমার মন্ডল, বাইবেল পাঠ করেন সুবীর মধু।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব, আকিজ গ্রুপের চেয়ারম্যান শেখ নাসির উদ্দিন ( সিআইপি), অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার “খ ” সার্কেল মুকিত সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: কামরুজ্জামান, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল, নওয়াপাড়া পৌর সভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, অভয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মিনারা পারভীন, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী রফিকুল ইসলাম, অভয়নগর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি গাজী নজরুল ইসলাম,

অভয়নগরে থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বাংলাদেশ মোটরযান ফেডারেশনের সহ -সাধারণ সম্পাদক রবিন অধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী নওয়াপাড়া সার সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, নওয়াপাড়া সার সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, নওয়াপাড়া শিল্প নগরের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ, ইমাম পরিষদের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদ সদস্য পদ প্রাথীর মতবিনিময়

মোঃ শফিকুল ইসলাম পিকুল,বিশেষ প্রতিনিধিঃ
যশারের অভয়নগর নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে যশাের জেলা পরিষদ সদস্য পদ প্রার্থী জি এম মনিরুজ্জামান মতবিনিময় সভা করছন। বৃহস্পতিবার দুপুরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক । এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ হােসেন প্রিন্স, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমএম আলাউদ্দিন, দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য মল্লিক খলিলুর রহমান, শওকত বেগ, জাকির হােসন হৃদয়, জসিম উদ্দিন বাচ্চু , ডি আর আনিস জাবেদ আলী, আশরাফুল আলম লিপু, কামাল হােসেন, রাব্বি রাজয়, ছাত্রলীগ নেতা সাব্বির হােসেন, শান্তসহ সাংস্কৃতিক জােটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ডুমুরিয়ার সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে পোনা অবমুক্তি করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়া উপজেলার সাজিয়াড়া মাদ্রাসার পুকুরে পোনা অবমুক্তির মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরের রাজস্ব খাতে ডুমুরিয়া  উপজেলায় সরকারী ও প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানে মাছের পোনা অবমুক্তি করন উপলক্ষে ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার  সকালে সাজিয়াড়া শামসুল উলুম মাদ্রাসার পুকুরে  পোনা অবমুক্তি কার্যক্রম শুভ উদ্বোধন  করা হয়েছে। মাছের পোনা অবমুক্তি করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।  এ সময় উপস্থিত ছিলেন উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, খুলনা’র তোফাজউদ্দিন আহমেদ,জেলা মৎস‍্য কর্মকর্তা জয়দেব পাল,  উপজেলা নির্বাহী অফিসার, শরীফ আসিফ রহমান, উপজেলা মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক,। উপজেলার  ৪২ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ৫৯১ কেজি পোনা বিতরন করা হয়।

রাশিয়া থেকে কার্গো ভর্তি জাহাজ মংলা বন্দরে

//আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য তৃতীয় চালান নিয়ে mv uniwisdom জাহাজটি ১৪০০ মেট্রিক টন কার্গো নিয়ে মংলা বন্দরের ৭ নং জেটিতে এসে নোঙ্গর করেছে। জাহাজটির শিপিং এজেন্ট হিসেবে কাজ করছেন ম‍্যাক শিপিং।

অধিক সাশ্রয়ী ও নিরাপদ বন্দর হওয়ায় দেশের বৃহৎ সর্ব মেগা প্রকল্পের মালামাল এখন মংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হচ্ছে। পদ্মা সেতুর কারণে ঢাকার সাথে দূরত্ব কমে যাওয়ার ফলে সকল ব্যবসায়ীদের মংলা বন্দরের প্রতি আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।