ডুমুরিয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশনা অনুযায়ী ওয়ার্ডে নতুন সদস্য নবায়ন, সদস্য সংগ্রহ ওয়ার্ড ও ইঊনিয়ন সম্মেলন অনুষ্ঠান উপলক্ষে ১৮ মার্চ শনিবার ডুমুরিয়া উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ।

প্রধান বক্তা ছিলেন ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড.সুজিত অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি এম এ ছালাম, মোস্তফা কামাল খোকন, এ্যাড. অধ্যাঃ নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, সাংস্কৃতিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু,সদস্য আজগর বিশ্বাস তারাসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ নেতৃবৃন্দ।সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোর্য়াদার। শেষে উপস্হিত নেতৃবৃন্দের হাতে দলীয় টিকেট তুলে দিয়ে সদস্য পদ নবায়ন করা হয়।

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী  উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের এ পর্যন্ত ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রার্থী এডভোকেট এম এ কাদের মিয়া বিপুল ভোট পেয়ে থাকায় তিনিই জয়ী হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ওমর ফারুক জিহাদি হাতপাখা প্রতীকে বিপুল ভোটে পিছিয়ে রয়েছেন।

বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী হলফনামায় তথ্য গোপন করে নির্বাচিত হওয়ায় নিকটতম প্রার্থী প্রার্থী মামলা করলে নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালতে উক্ত বিজয়ী প্রার্থীকে অবৈধ ঘোষণা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন। সেই আদেশ অনুযায়ী নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপুর্নভাবে অনুষ্ঠিত হয়েছে।

যশোরে যুবলীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যশোরে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মিছিলে অংশ নেন জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম রফিক, প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, শ্রম ও কল্যাণ সম্পাদক কামরুজ্জামান মামুন, অর্থ সম্পাদক ফিরোজ আলম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মাসুদ হোসেন, শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোলাইমান খান রাফেল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজু আহমেদ, যবিপ্রবি ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক একরামুল কবির দ্বীপ, হোমিওপ্যাথিক কলেজের ভিপি ওসমানুজ্জামান সাকিব, শহর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল প্রমুখ।আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে শান্তি মিছিলটি বের হয়। এরপর চৌরাস্তা, বড়বাজারসহ বিভিন্ন সড়ক হয়ে দড়া টানা ভৈরব চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান কবির শিপলু।সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের স্বার্থে, জাতির কল্যাণে শেখ হাসিনাকে বার বার রাষ্ট্রক্ষমতায় আনার বিকল্প নেই। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকলে দেশ ও জাতি নিরাপদ থাকবে। আগুন সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদদাতা বিএনপি-জামায়াত কোনভাবেই অপতৎপরতা চালাতে পারবে না। উন্নয়নের মহাসড়কে কোন বাধায় টিকে থাকবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা শতভাগ বাস্তবায়ন হবে। তাই জাতির বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে হবে।

খুলনার ডুমুরিয়ায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় নিদের্শনা অনুযায়ী  পঞ্চগড়ে বিএনপি -জামাতের মদদে সাম্প্রদায়িক  সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ১২ মার্চ রবিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের  উদ‍্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যলযে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব  করেন উপজেলা যুবলীগের সভাপতি প্রভাষক গোবিন্দ ঘোষ।
সমাবেশে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি,  প্রধান বক্ততার বক্তব‍্য দেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইন্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,  উপজেলা আওয়ামী লীগের শেখ নাজিবুর রহমান, মোল্ল‍্যা সোহেল রানা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তহমিনা বেগম, এ‍্যাড.আরশাফুল আলম রাজু, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শেখ ইকবাল হোসেন, তৌহিদুজ্জামান রাতুল, মাহমুদ খান, ইকবাল হোসেন ছালাম, কাজী মেহেদী হাসান রাজা, বিশ্বজিৎ মজুমদার, আব্দুল হামিদ সরদার, আছাদুজ্জামান মিন্টু, জাহিদ শেখ, জাহিদুল খান,  খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, মনজুর, প্রমুখ।
সমাবেশের পূর্বে একটি মিছিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

খুলনার ডুমুরিয়ায় যুবলীগের উদ‍্যোগে শান্তির সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় নিদের্শনায় অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি  মঙ্গলবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যলয় চত্বরে  বিএনপি – জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নযন ও অগ্রযাত্রা অব‍্যাহত রাখতে শান্তির সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক আলহাজ্ব রবিউল ইসলাম খান আন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি”র বক্তব্য  দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। সম্মানিত অতিথির বক্তব‍্য দেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, প্রধান বক্তার বক্তব‍্যদেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, আন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ নেতা  শেখ নাজিবুর রহমান, আবু সাঈদ সরদার, শাহানেওয়াজ হোসেন জোয়াদার, অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিক, যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ ইকবাল হোসেন, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম‍্যান তৌহিদুল ইসলাম, সুরজিৎ বৈধ‍্য, যুবলীগ নেতা শেখ দেলোয়ার হোসেন ব্রজেন সরকার, দিলিপ মন্ডল, কামরুল ইসলাম, আবু দাউদ মোড়ল, জাকির হোসেন মিল্টন,  কাজী মেহেদি হাসান রাজা, রোকনুজ্জামান মন্টু, দিবাশিষ বিশ্বাস, অমিত কুমার  বিশ্বাস, রাশেদ মোল্ল‍্যা হাবিবুর রহমান,আ: হামিদ সরদার , বিভূতি বিশ্বাস, মাহামুদ খান,  সোহেল রানা,ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।

 

প্রধানমন্ত্রীর সাবেক সংসদীয় আসন বরগুনা-৩ পুর্নবহালের দাবীতে সোচ্চার দুই উপজেলার জনগণ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

জনগুরুত্বপূর্ণ এবং
ভৌগোলিক ও প্রাকৃতিক বিষয় বিবেচনা করে বরগুনা-৩ (আমতলী-তালতলী) সংসদীয় আসনটি পুর্নবহালের দাবীতে সোচ্চার দুই উপজেলার জনগন।

এই আসনটি পুর্নবহালের দাবীতে দুই উপজেলার চার লক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে বিভিন্ন ভাবে দাবী জানিয়ে আসছে।বঙ্গোপসাগর ও পায়রা নদীবেষ্টিত এ সংসদীয় আসনটি বিলুপ্তি হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন জনগন।জানা গেছে,ব্রিটিশ শাসনামল থেকে বরগুনা-৩ (আমতলী-তালতলী) আসনটি একটি স্বতন্ত্র আসন ছিল।স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বরগুনা জেলায় সংসদীয় আসন ছিল ৩ টি।

২০০১ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সংসদ সদস্য মজিবর রহমান তালুকদার এ আসন (আমতলী -তালতলী) থেকে মনোনয়ন পত্র দাখিলের পর আকস্মিক মৃত্যু হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসন থেকে নির্বাচন করে জয়লাভ করেছিলেন।সেই থেকে এলাকাবাসী আসনটি প্রধানমন্ত্রীর আসন বলে জানে আর প্রধানমন্ত্রীও বলে থাকেন এটি তার আসন।

কিন্তু ২০০৮ সালের ১/১১’র তত্ত্বাবাধয়ক সরকার সীমানা নির্ধারন অধ্যাদেশ গঠন ১৯৭৬ এর (২) ধারায় প্রশাসনিক কাঠামো,আয়তন,বাস্তবিক অবস্হা ও জনসংখ্যা বিবেচনা না করে এ আসনটি বিলুপ্তি করে।ফলে বৃটিশ আমল থেকে চলে আসা এই এলাকার জনগন চরম ভোগান্তিতে পরেন।

এ আসনটি পুর্নবহালের দাবীতে আমতলী তালতলী মুক্তিযোদ্ধা, রাজনৈতিক,সামাজিক, সাংবাদিক, শিক্ষক সহ সর্বস্তরের জনগন ঐক্যবদ্ধ।

এ বিষয় আমতলী পৌর সভার সরকার দলীয় প্রভাবশালী মেয়র মতিয়ার রহমান বলেন, আমতলী-তালতলী মানুষের দুর্দশা লাঘবের জন্য এই আসনটি পুর্নবহাল দরকার।সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদীচীর আমতলী উপজেলা শাখার সভাপতি বাবু অশোক মজুত বলেন,জনসংখ্যা,ভৌগোলিক অবস্হান ও যোগাযোগ ব্যবস্হা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের কাছে আসনটি পুনর্বহালের আবেদন করছি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও আমতলীর সিনিয়র সাংবাদিক সাইফুল্লাহ নাসির বলেন,আমতলী-তালতলী’র মানুষ দীর্ঘদিন ধরে এই আসনটি পুর্নবহালের দাবি জানিয়ে আসছে।আশা করি তাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে নির্বাচন কমিশন আমতলী -তালতলীর মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য (বরগুনা-৩) আসনটি পুর্নবহাল করবেন।

ডুমুরিয়ায়  উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
পদযাত্রার নামে বিএনপির -জামাতের সন্ত্রাস সহিংস রাজনীতি প্রক্যাশে অস্ত্রের মহড়া জনগন ও পুলিশের উপর হামলার প্রতিবাদে গতকাল রবিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগ দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ। যুগ্ন আহবায়ক এ্যাড, আশরাফুল আলম রাজু ও শেভ ইকবাল হোসেন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন জেলা আওয়ামীলীগীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, আরো বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়দ্দার, মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম,মহিলা আওয়ামীলী লীগের শিলা রানী মন্ডল, যুব মহিলা লীগের সভাপতি শিমু আক্তার  যুকলীগ নেতা শাহনেওয়াজ হোসেন শিমুল, অধ্যাপক অমিত বিশ্বাস, দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম আন্টু, বিশ্ব নাথ দে, আবু দাউদ মোড়ল, দিলিপ মন্ডল, জাকির হোসেন মিল্টন,আব্দুল হামিদ সরদার, কামরুল ইসলাম, ব্রজেন সরকার, মনোজ সরকার, তৌহিদুজ্জামান রাতুল, শাহাজালাল মোড়ল, গাজী সোহেল আহম্মেদ লিটন,  খান মাহমুদুল ইসলাম,রাজিউল বারী সৈকত, শেখ আছাদুজ্জামান মিন্টু, আমীর হামজা, ইমরান হুসাইন, মোল্যা শরিফুজ্জামান,  শাহজালাল মোড়ল, স,ম ইকবাল সালাম, এসএম শাহিনুল ইসলাম, ছাত্রলীগের খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।

আমতলী উপজেলা পরিষদ পুনঃ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীকে গণসংবর্ধনা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ শনিবার বেলা ১২টার দিকে উপজেলার শাখারিয়া বাসষ্ট্যান্ড থেকে মোটর শোভাযাত্রা সহকারে আমতলীতে পৌঁছে পৌর ভবনের সামনে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সামনে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়।

গণসংবর্ধনয় বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিক মাকসুদা আক্তার জোসনা, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান খান বাদল,আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন ও গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি।
এছাড়াও গণসংবর্ধনায় উপজেলা ও পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ও নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

গণসংবর্ধনায় বক্তারা আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ পূনঃ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা মার্কার প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়াকে জয়যুক্ত করার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

আমতলী উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এম,এ কাদের মিয়া

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় আমতলী উপ নির্বাচনের দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আমতলীর প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট এম,এ কাদের মিয়া।

২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে ঋণখেলাপির তথ্য গোপন করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীকে অংশগ্রহণ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান। পরে ঋণখেলাপির দায়ে ফোরকানকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে উপজেলা চেয়ারম্যান ঘোষণার জন্য ওই বছরের ২১ এপ্রিল আদালতে মামলা দায়ের করেন ছজু। মামলায় নিম্ম আদালত থেকে উচ্চ আদালত আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান এর প্রার্থীতা অবৈধ ঘোষণা করে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান এর পদ শুন্য ঘোষণা করেন।

পরবর্তীতে নির্বাচন কমিশন উপ নির্বাচনের তফসিল ঘোষণা করলে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বোর্ড মনোনয়ন ফরম বিক্রি শুরু করেন।

আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে দলীয় মনোনয়ন  পেতে মোট আটজন মনোনয়ন ফরম ক্রয় করলেও দলীয় মনোনয়ন বোর্ড প্রার্থীদের সাক্ষাৎকার শেষে আজ বিকেল পাঁচ টায় আমতলী উপজেলা পরিষদ এর উপ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে এডভোকেট এম,এ কাদের মিয়ার নাম ঘোষণা করেন।

বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে বলে মানুষ শান্তিতে বাসবাস করতে পারে, দেশে উন্নয়ন হয়। আওয়ামীলীলীগ কেন্দ্রিয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন

//জাহিদুর রহমানঝ বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ আওয়ামীলীলীগ কেন্দ্রিয় সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় আছে বলে মানুষ শান্তিতে বাসবাস করতে পারে, দেশে উন্নয়ন হয়। পাকিস্তানির এ দেশিয় দোসর জামাত বিএনপি পারে নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে হত্যা করতে পারে। তারা বিগত দিনে  ক্ষমতার মসনদে বসে ঘুষ দুনীতি হত্যা লুন্ঠ করে কালো টাকা বিদেশে পাচার করেছে।

তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলার মানুষে মুখে হাসি ফোটাতে শহর থেকে গ্রাম পর্যন্ত উন্নয়ন করে চলেছে। কোরনা পরবর্তী বিশ্ব যখন থমকে গিয়েছিল তখন মানুষের কল্যানে সকল ধরনের সহয়তা পৌছিয়ে দিয়েছে।  বিএনপি নেতারা  কথায় কথায় মিথ্যা আর ছলনা করে দেশের মানুষকে  বোকা বানাতে চায়। জনগন জেগে উঠেছে। আগামী নির্বাচনে স্বাধীনতার পরাজিত শত্রæদের প্রতিহত করতে হবে।  পদ্দা সেতু নিয়ে কতই নাটক করেছে বিএনপি কিন্ত শেখ হাসিনার দৃড় মনোবল সেটা বাস্তবায়ন হয়েছে।

সরকার টিসিবি পণ্য, বষষ্কভাতা, বিধবা, পঙ্গুভাতা, মার্তত্বভাতা, সহ কৃষি ক্ষেত্রে সকল ধরনের উপকরন দিচ্ছে বিনামুল‍্য দিচ্ছে ১১ ফেব্রুয়ারি  শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের অফিস চত্বরে ডুমুরিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রিয় নিদের্শনা অনুয়ায়ী ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস জঙ্গীবাদের মদদদাতা বিএনপি- জামাতের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে প্রধান অতিথি’র বক্তৃতায় এ কথা বলেন। ইউনিয়ন আ’লীগের সহ সহসভাপতি মোশাররফ হোসেন কাচির সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আছফার হোসেন জোয়াদারের পরিচালনায় সভায় প্রধান বক্ততার বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

জেলা আওয়ামীলীগ নেতা আজগর বিশ্বাস তারা, উপজেলা আওয়ামীলীলীগের যুগ্ন সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর হোসেন, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, আ’লীগ নেতা মোল্যা মোহেল রানা, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি ও আলীগ নেতা এম এম জাহাঙ্গীর আলম, শেখ ইকবাল হোসেন, শিলা রানী মন্ডল, শেখ শওকাত হোসেন, শোভা রানী হালদার, চেয়ারম্যান সুরজিত বৈধ্য, আরিন্দম মল্লিক, মহিলা আওয়ামীলীগের তহমিনা খাতুন, আ: ছালাম মাঝি, মাসুদ রানা নান্টু, শিমু আক্তার খান আবুল বাশার প্রমুখ।