রামপালে ১০ দফা দাবীতে বিএনপির পদযাত্রা পুলিশি হয়রানীর অভিযোগ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

১০ দফা দাবীতে রামপাল বিএনপি পদযাত্রা করেছে। শনিবার সকালে উপজেলা ১০ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পদযাত্রায় স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা অংশ নেন।

এ পদযাত্রার উদ্বোধন করে অনুষ্ঠানের প্রধান অতিথি বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, চাল, ডাল, তেল, গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদসহ ১০ দফা দাবীতে এ পদযাত্রা শুরু হয়েছে। এ সময় তিনি আরো বলেন, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি পালনকে ঘিরে গত শুক্রবার রাতে ও শনিবার ভোরে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, হয়রানী ও ধরপাকড় চালাচ্ছেন। তিনি পুলিশের এ হীন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান পদযাত্রা কর্মসূচি থেকে।

এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন ইউনিয়নের বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

এদিকে মোংলা উপজেলারও ৬ টি ইউনিয়নে বিএনপি নেতা-কর্মীরা এ পদযাত্রা কর্মসূচি পালন করছেন। রামপালেও শনিবার সকালে এ পদযাত্রা কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সেখানকার পদযাত্রা কর্মসূচীতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শেখ ফরিদুল ইসলাম। তিনি আরো বলেন, বিভিন্ন ইউনিয়নব্যাপী শনিবার দিনভর চলবে এ পদযাত্রা কর্মসূচি।

আমতলীতে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রতি সমাবেশ অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে আজ ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল ১২  টায় শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ।

বিএনপি জামাত জোট সন্ত্রাসবাদী কর্মকান্ডের মাধ‍্যমে সাধারণ মানুষের মধ‍্যে বিরাজমান শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষ‍্যে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা আওয়ামী লীগের একাংশ  এ শান্তি ও সম্প্রতি সমাবেশের আয়োজন করে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট এম,এ কাদের মিয়ার সভাপতিত্বে সাকিব প্লাজার সম্মুখে অনুষ্ঠিত সমাবেশে বক্তব‍্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা,সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,চাওড়া ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম, মনিরুল ইসলাম মনি,উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আবদুস সোবহান খান,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক, যুবলীগ, শ্রমিক লীগ,ছাত্রলীগ,মহিলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগ,পৌর আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা,কর্মী,সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ডুমুরিয়ায় যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নিদের্শনা অনুয়ায়ী ইউনিয়ন পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গী বাদের বিএনপি – জামাতের  দেশব‍্যাপী নৈরাজ্যর প্রতিবাদে ১০ ফেব্রুয়ারি  শুক্রবার বিকেলে ডুমুরিয়া সদর ইউনিয়ন  যুবলীগের উদ‍্যেগে চৌরঙ্গী মোড় চত্বরে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয।

ইউনিয়ন যুবলীগের সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম আন্টুর সভাপতিত্বে  সমাবেশে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

সম্মানিত অতিথির বক্তব‍্য দেন কেন্দ্রিয় যুবলীগের প্রেসিডিয়াম সদস‍্য প্রকৌশলী মৃনাল কান্তি জোর্দ্দার, আলোকিত অতিথি’র বক্তব‍্য দেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, বিশেষ অথিতির বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার,  প্রধান বক্তার বক্তব‍্য দেন উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এম সুলতান আহম্মেদ, অধ‍্যাপক জিএম ফারুক হোসেন  মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, বিষ্ণু প্রসাদ মল্লিক, ছাত্র নেতা  খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা সহ সকল ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া  উপজেলা শাখার দ্বি বার্ষিক সম্মেলন ১০ ফেব্রুয়ারি  শুক্রবার বিকেলে শেখ মাকেট চত্বরে অনুষ্ঠিত হয।  মুদারিস সাজিয়াড়া  শামছুল উলুম মাদ্রাসা ও  ইসলামী আন্দোলন ডুমুরিয়া শাখার সভাপতি  আলহাজ মাও : বেলাল হুসাইন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সভাপতি অধ‍্যাপক মাও: আব্দুল্লাহ ইমরান, সেক্রেটারি হাফেজ মাও: আছাদুল্লাহ গালিব, সহ সভাপতি মাও: শায়খুল ইসলাম বিন হাসান, বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপদেষ্টা মাও: মুজিবুর রহমান, মুফতি  আব্দুল জব্বার, মুফতি আ: ছালাম, শফিকুল ইসলাম।ইব্রাহিম খলিল, মোস্তফা কামাল হাবিব, মুফতি ওমর ফারুক, শ্রমিক আন্দোলনের হাবিবুর রহমান।

নব গঠিত  ৩৫ সদস‍্য বিশিষ্ট কমিটির সভাপতি  হযেছেন  মাও: বেলাল হুসাইন ও সহ সভাপতি  আ: জব্বার, ও ডা: ওমর ফারুক,  সেক্রেটারি মো: ওলিয়ার রহমান।  ।  পরবর্তীতে  পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

 

 

ডুমুরিয়ায় এক আ’লীগ নেতার বহিষ্কার আদেশ প্রত‍্যাহার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম এর বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত আজ বুধবারের  এক চিঠিতে এ বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। এদিকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ওবায়দুল কাদের , খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুন অর রশীদ, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ ও খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামালসহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। উল্লেখ্য, গেল ইউপি নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: খুলনায় গয়েশ্বর চন্দ্র রায়

//আ: রাজ্জাক শেখ, খুলনা//
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দেশের বিশিষ্টজন নিয়ে একটা নির্বাচন কমিশন গঠন করতে হবে।

সমাবেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের পূর্বশর্ত হিসেবে শেখ হাসিনা সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং নতুন নির্বাচন কমিশনের অধীনে সবার অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন।

তিনি আরো বলেন,
বর্তমান সরকার বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে।
এ সরকার নির্বাচিত সরকার নয়। তাই সবকিছু লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। দেশের মানুষ অনেক কষ্টে আছে। শেখ হাসিনার ১০ টাকার চাল এখন ৭০ টাকা। চালসহ নিত্যপণ্যের দাম তিন থেকে পাঁচ গুণ বেড়ে গেছে। বিদ্যু, পেট্রল, গ্যাস, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ার কারণে জনগণের পকেট থেকে টাকা নিয়ে কানাডার বেগমপাড়া ও লন্ডনে বাড়ি করছে তারা।
কেউ যদি মনে করে আগামী নির্বাচন আওয়ামী লীগ সভানেত্রীর অধীনে হবে। আর বিএনপি তাতে যোগ দেবে, সেটি ভুল হবে।

দেশের মানুষ এখন ভালো নেই। জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে। প্রতিনিয়ত দ্রব্যমূল্য বাড়ছে। সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, তেল, চাল এবং ডাল থেকে এমন কোনো নিত্যপণ্যের জিনিস নাই যেটা দাম একশো গুণ থেকে দুইশো গুণ বাড়ে নাই। এই দাম কমাতে হলে খালেদা জিয়ার সরকার দরকার। বিএনপির সরকারের দরকার।

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার (৪ ফেব্রুয়ারি) সোয়া ১২ টা থেকে কেসিসি মার্কেটের সামনে সমাবেশ শুরু হয়। সবার শুরু থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে মিছিল সহকারে দলীয় নেতৃবৃন্দ আসতে শুরু করে।

খুলনা মহানগর বিএনপি সভাপতি শফিকুল আলম মনার সভাপতিত্বে বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।
এছাড়া বক্তৃতা করেন মেহেরপুরের জাভেদ মাসুল মিল্টন, কুষ্টিয়ার ইঞ্জিনিয়ার জাকির হোসেন, সেচ্ছাসেবক দল বিএনপি মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর, জেলা সভাপতি শেখ তৈয়েবুর রহমান, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক একরামুল হক হেলাল, কৃষক দল জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, শ্রমিক দল জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, কৃষক দলের মহানগর সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সজীব, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি প্রমূখ।

এমপি আব্দুস সালাম মূশের্দীর নিজস্ব অর্থায়নে রূপসায় আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের মাঝে কম্বল বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা- ৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূশের্দীর নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ

অনুষ্ঠান ২৬জানুয়ারী সকাল ১১টায় নৈহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এমপি আব্দুস সালাম মূশের্দী।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম‍্যান কামাল হোসেন বুলবুল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ফ ম আব্দুস সালাম,

জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন,  উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আক্তার ফারুক, উপজেলা কৃষক লীগের সভাপতি মান্নান শেখ,  সাধারণ সম্পাদক আরমান মিয়া,উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস,  এমপির প্রধান সমন্বয়কারী নোমান ওসমান রিচি, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন,  উপজেলা যুব মহিলা লীগের সভাপতি  আকলিমা খাতুন তুলি,সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা,সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মো:মঈন উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, ফরিদ শেখ, আজমল ফকির, ইউপি সদস্য কামরুজ্জামান সোহেল, বাবর আলী,  শেখ মাসুম,  আসাবুর রহমান, আব্দুর রাজ্জাক শেখ, স্বপ্ন রানী পাল, বিনোদিনী পাল, আইরিন বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফ ম আইয়ুব আলী, সিদ্দিক শেখ,আ:সালাম, সাধারণ সম্পাদক নাজির শেখ, মোজাফফর হোসেন, কামাল হোসেন,মামুন শেখ, মাধুরী সরকার,  ইউনিয়ন কৃষক লীগের সভাপতি জিয়াউর রহমান, রহমত আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম, নাহিদ জামান,  ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুসা  মোল্লা সবুজ, রোমেছা বেগম, যুবলীগের সরদার জসিম উদ্দীন, ইউসুফ শেখ   ছাত্রলীগের শেখ রিয়াজ,হিমেল প্রমূখ।

অনুষ্ঠানে নৈহাটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে  ও উপজেলা কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ,যুবমহিলালীগ ও মহিলা আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঝে কম্বল বিতরণ করা হ য়।

আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা- শেখ ফজলে শামস পরশ

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলছেনে, বাগেরহাটের কচুয়ায় স্থাপিত শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজ এই এলাকাকে সমৃদ্ধ করবে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার মাধ্যমে আমরা সেই আলোকিত প্রজন্ম পাবো যে আলোকিত প্রজন্মের স্বপ্ন দেখেছিল জাতির জনক বঙ্গবন্ধু, প্রজন্মের নিয়ে স্বপ্ন দেখে আমাদের জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের কচুয়া শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি স্কুল এন্ড কলেজে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাসমিনা খাতুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাবার নামের এই শিক্ষা প্রতিষ্ঠান সত্যিই আমাকে উদ্বেলিত করে বিমোহিত করে। আমি আবেগে আপ্লুত যে আমার বাবার হাজার হাজার অনুসারী আছেন, এটা আমার জন্য গর্বের।

কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায়  সম্মানিত অতিথি ছিলেন,বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়, বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক শেখ সোহেল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ভাইস চেয়ারম্যান  শিকদার ফিরোজ আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু,নকীব নজিবুল হক,বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান ঝুমুর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুল হাসান কচি। কচুয়া শহিদ শেখ  ফজলুলহক মনি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ নরেশ চন্দ্র রায় সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম।

খুলনায় নব নির্বাচিত যুবলীগ কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা

//মোল্লা জাহাঙ্গীর আলম- খুলনা //

খুলনায় গত মঙ্গলবার ২৪শে জানুয়ারি ২০২৩ এর আওয়ামী যুবলীগের সম্মেলনের মাধ্যমে খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি ঘোষণা অনুযায়ী -খুলনা মহানগর যুবলীগের নব নির্বাচিত সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।

খুলনা জেলা যুবলীগের নব নির্বাচিত সভাপতি সাবেক ছাত্রনেতা চৌধুরী রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ ।

খুলনা মহানগর ও খুলনা জেলা যুবলীগের নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই- বাংলাদেশ প্রেসক্লাব, রূপসা উপজেলা শাখা কমিটি ও মোল্লা জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে….

১০ দফা ও বিদ্যুতের মূল্য কামানোর দাবিতে অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ

//মো: শফিকুল ইসলাম পিকুল,  বিশেষ প্রতিনিধি//

দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ১০ দফা ও বিদ্যুতের মূল্যে কামানোর দাবিতে অভয়নগরে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। অভয়নগরে থানা নওয়াপাড়া পৌর বিএনপি’র আয়োজনে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ জানুয়ারি) বিকালে নওয়াপাড়া বাজার বিএনপির কার্যালয়ে নওয়াপাড়া পৌর বিএনপি’র আহবায়ক আবু নঈম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। প্রধান বক্তা বলেন, ১০ দফা দাবি আদায়সহ বিদ্যুতের মূল্যে কামাতে হবে। নিজেদের ক্ষুদ্রস্বার্থ পরিত্যাগ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এবং এ ফ্যাসিস্ট সরকারের হাত থেকে এ দেশের মানুষকে মুক্ত করতে হবে।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, যশোর জেলা মহিলাদলের  সভানেত্রী রাশিদা রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,অভয়নগর উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক গোলাম হায়দার ডাবলূ , মশিয়ার রহমান মশি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক রেজাউল করিম, বিএনপি নেতা মাহামুদুল হাসান লিপু, এফ এম গিয়াস উদ্দিন, নওয়াব আলী,এস এম মুজিবর রহমান, মাসুদ রানা, আসাদুল্লাহ আসাদ জিএম বাচ্চু, কামাল হোসেন, বাকিউদ্দিজ্জামান রানা, হাবিবুর রহমান হাবিব, সিরাজুল ইসলাম মান্নু, মাসুদ পারভেজ সাথী, সম্রাাট হোসেন, আলতাফ হোসেন, ইকবাল সরদারসহ অন্যান্যে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন বিএনপি নেতা এফ এম আলাউদ্দিন ও আসাদুজ্জামান জনি। অনুষ্ঠান শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।