ডুমুরিয়ায় বিএনপি’র বন‍্যার্তদের ত্রান সংগ্রহ কার্যক্রম এর উদ্বোধন

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ৩ রা জুলাই  রবিবার বিকেলে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্ত মানুষের সাহায‍্যের্থে   উপজেলা বিএনপির’র ত্রাণ সহায়তা সংগ্রহ  কার্যক্রম উদ্বোধন  উপলক্ষ্যে দলীয় কার্যলযে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন  খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান,মাষ্টার আমিরুল ইসলাম হালদার,অরুন গোলদার, মশিউর রহমান লিটন, মাষ্টার আইয়ুব আহমেদ, ,শহিদুল ইসলাম মোড়ল,সরদার মোজাফফর হোসেন,আবু জাফর খান, মাষ্টার সেলিম হালদার, শাইকুল ইসলাম, সরদার আঃ সালাম,আশরাফ হোসেন,আঃ মজিদ জোয়াদ্দার, শাহীন আলম, আঃ গফুর গাজী, আফজাল হোসেন, হালিমা বাগাতী,শফিকুল ইসলাম জোয়াদ্দার, মোঃ ইমরান হোসেন,রেজা খান,অলিয়াার রহমান, আবু সাইদ, গোলাম সরোয়ার,নজরুল হালদার,সাদেক,ওলিয়ার খান,টুটুল কুন্ডু,ইয়াসিন,সেলিম গাজী,  ইজাহারুল গাজী,ছাত্রনেতা আবরর হোসেন সৈকত, রিপন সরদার, আসলাম শেখ, রুবেল শেখ, মিঠু শেখ, আলভি আহমেদ, নাছিমুল হাসান,দিপ্ত মহালদার, মৃদুল বিশ্বাস, শরিফুল ইসলাম প‍্রমুখ।

 

রাণীশংকৈলে আ’লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায়(২৩ জুন) বৃহস্পতিবার  বাংলাদেশ আওয়ামী লীগের, ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এদিন সকালে উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বিকেলে পৌর শহরে আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে।র‍্যালিতে আ’লীগ সভাপতি সইদুল হক,সাধারণ সম্পাদক তাজউদ্দিন ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান সহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।পরে আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগ সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সইদুল হকের সভাপতিত্বে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি ছাড়াও বক্তব্য দেন- সহ-সভাপতি জবায়দুর রহমান, সাধারণ সম্পাদক তাজউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, পৌর আ’লীগ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, প্রেসক্লাব(পুরাতন) সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ছাত্রলীগ নেতা মেনন, তামিম, আ’লীগ নেতা এম এ মোমিন, ফজলুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে আ’লীগের দীর্ঘ সংগ্রামমুখর ইতিহাস ও স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু ও আ’লীগের নেতৃত্বের কথা তুলে ধরেন। সঞ্চালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আবু জাহিদ।

রূপসায় ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ//

বাংলাদেশ আওয়ামী লীগের  ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীর পক্ষ থেকে আইচগাতি  ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে রাতে মিলকী দেয়াড়া আমতলা খেয়াঘাট আওয়ামী লীগ অফিসের সামনে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টান অনুষ্ঠিত হয়।

রূপসায় ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য আলহাজ্ব  মো: শেখ আনিসুর রহমান মিঠু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক  মাহমুদ খান রাসেল,  ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মিরাজ মল্লিক, আওয়ামী লীগ নেতা,পল্টু খান, শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ,রুহুল আমিন,আজাহার উদ্দিন,কুদ্দুস খান,মিজান মড়ল, যুবলীগ নেতা,মহিউদ্দিন খান প্রিতম,রাফু খান,শামিম,হাসান,শুকুর,নুরনবি,বাবু প্রমূখ।

আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।। বঙ্গবন্ধুর প্রতিক্রিতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

//দৈনিক বিশ্ব ডেস্ক//

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আজ ২৩ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এ দিনে ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। দলের নামের সঙ্গে মুসলিম শব্দটি নিয়ে অনেকই আপত্তি তুলেছিলেন। পরে ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগে কাউন্সিলে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়।

সে সময়ে সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে তিনি দলটির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেন।

রূপসায় নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের নেতাদের সাথে এক সভা

//খুলনা ব্যুরো//

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প আয়োজনে রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় সভা ২২ জুন বেলা ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি বিকাশ মিত্র, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো:ওয়াদুদ মোড়ল,উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আ: হালিম, প্রধান শিক্ষিক আজিজা সুলতানা।

অপরাজিতা ইউনিয়ন সভাপতি ও ইউপি সদস্যা আকলিমা খাতুন তুলি’র পরিচালনায় বক্তৃতা করেন রূপান্তরের ট্রেইনার মোরশেদা খাতুন দিলারা, অপরাজিতা মাধুরী সরকার,

ইউপি সদস্যা রাবেয়া সুলতানা,  স্বপ্না রানী পাল, শাহানাজ ইসলাম, ফাতেমা ইয়াসমিন বুলু, নাসিমা খাতুন, রুপা আকতার, শাহনাজ ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কাজদিয়া বাজার বণিক কমিটির সভাপতি মো. জুলফিকার আলী, ইউপি সদস‍্য  রিনা পারভীন, শিরিন আক্তার, রেশমা বেগম,  হোসনেয়ারা পারভীন হেনা,  শিউলি সুলতানা, আসমা সিদ্দিকা, রোকেয়া খাতুন,  সাবিনা বেগম, রুমানা আকতার, মমতা হেনা, রাবেয়া সুলতানা, মাহাতাব উদ্দিন, হিরা বেগম, আসমানী বেগম, শাহেলা পলি, শিরিনা ইয়াসমিন, ইউপি সদস‍্য  কামরুল সরদার,  আসাফুর রহমান,

সাবেক সদস‍্য বিনায় কৃষ্ণ হালদার, খন্দকার শরিফুল ইসলাম,মুরাদ শেখ, ফরিদা ইয়াসমিন পপি, জাহিদুল ইসলাম প্রমূখ।

রিজভি জানিয়ে দিলেন দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী….

//দৈনিক বিশ্ব ডেস্ক//

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বন্যা পরিস্থিতির জন্য কে দায়ী? এই পরিস্থিতির জন্য দায়ী বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী, অন্য কেউ দায়ী নয়। জনগণকে ক্ষুধায় রেখে, অনাহারে রেখে, পানিতে ডুবিয়ে  ঝাড়বাতির আলোয় পদ্মা সেতু দেখাবেন প্রধানমন্ত্রী। আর ভারত থেকে নাচনিওয়ালি নিয়ে এসে সেখানে নাচাবেন, এটা দেশের মানুষ আর মেনে নেবে না।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অনশনে তিনি এসব কথা বলেন। ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে এবং বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত সহায়তা প্রদানের দাবিতে’ কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

রিজভী বলেন, সিলেটের বন্যা আমরা যা দেখছি সকালে হাঁটুপানি দুপুরে মধ্যে কোমর পানি। গোটা সুনামগঞ্জ শহর রীতিমতো পানিতে ভাসছে। আর আপনি ভাসছেন আনন্দে আত্মহারায় পদ্মা সেতু, পদ্মা সেতু দেখিয়ে। পদ্মা সেতুর যে ভেলকিবাজি এটা জনগণ জানে যে তামাশা করছেন। জনগণের সঙ্গে একটা মশকরা করছেন।

তিনি বলেন, সিলেট সুনামগঞ্জ ৫০ লাখ লোক পানিবন্দি। তাদের জন্য এক থেকে দেড় টাকা,আর পদ্মা সেতুর বিচিত্র অনুষ্ঠানে ভারত থেকে এসেছেন নাকি একজন নিত্যশিল্পী, তাকে নাকি দেবেন তিন কোটি টাকা। আর সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রামের বন্যার্ত মানুষ তাদের জন্য এক থেকে দেড় টাকা।

সরকারকে হুশিয়ার করে রিজভী বলেন, জনগণের নেত্রী  খালেদা জিয়াকে বন্দী করে তাকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেবেন, এটা আর এদেশের মানুষ সহ্য করবেনা। সময় এসেছে সরকারের গলায় গামছা দিয়ে রাজপথে লুটিয়ে নেবে বাংলার মানুষ। সেই প্রত্যয় সেই অঙ্গীকার নিয়ে এখন মানুষ রাজপথে নেমে পড়বে।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন,আপনারা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবেন তাহলে আজকে কেন রাত আটটা থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নির্দেশ দিচ্ছেন। কারণ কোথাও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ নেই। ঢাকা তো এখন এক থেকে দেড় ঘন্টা রাত্রে, না হলে সকালে বিদ্যুৎ চলে যাচ্ছে। আপনি যে সকল আইন করেছেন শুধু আপনার লোকজনদেরকে ধনী করার জন্য, আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার জন্য। আপনাদের লোকজন যাতে বাংলার মানুষের ভাগ্য হরণ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে এবং এই টাকাতে বিদেশে পাচার করতে পারে আপনি সেই সুযোগ করে দিচ্ছেন।

আয়োজক সংগঠনের সভাপতি আ ন ম খলিলুর রহমান ইব্রাহিমের সভাপতিত্বে এবং কৃষকদল নেতা আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় প্রতিকী অনশনে আরও বক্তব্য দেন- বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা,নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ,আমিনুল ইসলাম, ওলামা দলের সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম, গণতন্ত্র ফোরামের সমন্বয়কারী ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ। সূত্র: যুগান্তর

Daily World News

সাংবাদিকদের জরিমানা করতে পারবে প্রেস কাউন্সিল- মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করছেন

খুলনার রূপসায় মিমের অর্ধ গলিত লাশ উদ্ধার, প্রেমিকসহ আটক-২

ডুমুরিয়ায় যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে  পদ্মার পাড়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষে ২০ জুন সোমবার বিকেলে ডুমুরিয়া  উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে সভায়   বক্তব‍্য দেন জেলা যুবলীগের সদস‍্য মোল্ল‍্যা সোহেল রানা, যুগ্নআহবায়ক এ‍্যাড. আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম,  প্রভাষক মেহেদী মাসুদ, প্রভাষক ব্রজেন সরকার,  বিশ্ব নাথ দে, প্রসুন বিশ্বাস পম্পী, রাজিউল বারী সৈকত,  শেখ দেলোয়ার হোসেন,  তুষার মন্ডল, মোল্ল‍্যা জহিরুল ইসলাম, দিলীপ মন্ডল, আলহাজ্ব রবিউল ইসলাম আন্টু, কামরুল ইসলাম, তৌহিদুজ্জামান রাতুল, হাবিবুর রহমান, আরজান সানা, আ: হামিদ সরদার, আলামিন খান। প্রমুখ। সভায় সকল ইউনিয়নের যুবলীগের নেতাকর্মী উপস্থিত থাকার আহবান জানানো হয়।

ডুমুরিয়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

গ‍্যাস বিদুৎসহ নিত‍্যপ্রযোজনীয় দ্রব‍্যমূল‍্যের লাগামহীন উর্ধগতি প্রতিবাদে ১৩ জুন  সোমবার বিকেলে  ডুমুরিয়া  উপজেলা বিএনপির উদ‍্যেগে জাকারিয়া  সুপার মাকেট চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  হয। উপজেলা বিএনপির আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ  হোসেন মফিজের সভাপতিত্বে  বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য  দেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হোসেন বাবু, বক্তব‍্য দেন জেলা কৃষক দলের সভাপতি  মোল্ল‍্যা কবির হোসেন, উপজেলা বিএনপির নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ শাহিনুর রহমান, মশিউর রমহান, হাবিবুর রহমান হবি, আমিনুর রহমান মোড়ল,  সরদার দৌলত হোসেন,  এমএম জহুরুল হক, মাষ্টার আমিরুল ইসলাম,আহম্মদ আলী ফকির, আব্দূস ছালাম মহলদার,  দেলোয়ার হোসেন,  আ: ছালাম,

কৃষকদলের মাষ্টার আইযুব হোসেন, জি এম সাইকুল ইসলাম, জাসাস দলের আবু জাফর, যুবদলের সদ্বীপ চ‍্যাটাজী,  মোল্ল‍্যা মশিউর রহমান, জেলা ছাত্রদলের মুমিনুর রহমান নযন, মৎসজীবি দলের মাহাবুর রহমান, মাষ্টার  সেলিম, ছাত্রদলের   সৈকত প্রমুখ।

 

রাত ৩টায় হঠাৎ অসুস্থ্য খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

//দৈনিক বিশ্ব ডেস্ক//

মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত ৩ টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য সামছুদ্দিন দিদার।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘গুলশানের বাসায় ম্যাডাম হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে দ্রুত হাসপাতালের নিয়ে এসেছি। তাকে সিসিইউতে নেয়া হয়েছে।’

হার্টের জটিলতা দেখা দেয়ায় বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর করোনার মহামারির মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে থেকে ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। এরপর একাধিকবার তার মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। মুক্তি পাওয়ার পর খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এ সময়ের মধ্যে তিন দফায় প্রায় ৬ মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।

Daily World News

ইংল্যান্ড প্রায়ই হিস্টিরিয়াগ্রস্থ আচরণ করছে বলে রাশিয়ার দাবি

খুলনার তেরখাদা ইউপি চেয়ারম্যান দীন ইসলাম জামিনে মুক্ত

//নিজস্ব প্রতিবেদক//

খুলনার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের বারবার নির্বাচীত  চেয়ারম‍্যান  এস এম দীন ইসলাম দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পায় আজ।

হাজার হাজার নারী পুরুষ তার ভালবাসায় সিক্ত হয়ে জেল গেট থেকে তার বাড়িতে নিয়ে আসেন।

উপজেলার ও  ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষ প্রিয় মানুষটিকে দেখতে তার বাড়িতে আসেন।

২০২১সালের ২৮নভেম্বর  ইউপি নির্বাচনে হত‍্যা মামলায় কারাবন্দী থাকাবস্থায় নির্বাচনে  আনারস প্রতীক নিয়ে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন।  ইউপি চেয়ারম‍্যান দীন ইসলাম ২০১১সাল থেকে ২০২১ সাল পর্যন্ত নির্বাচনে জয়লাভ করেন।

এলাকার বৃদ্ধ কাজী দলিল উদ্দিন বলেন, চেয়ারম‍্যান জনগণের সাথে ভাল ব‍্যবহার, অসহায় মানুষের পাশে দাড়ায়।

পরিষদে সেবা নিতে গেলে সহজে তারা সেবা পান। বিপদে আপদে তাকে কাছে পাই। সরকারের  ভিজিডি,ভিজিএফ সহ সকল প্রকার সুবিধা সাধারণ মানুষকে দেয়।যে কারণে তাকে জনগণ ভোট দেন।