বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয় ও গণমুখী তরুণ নেতাদের নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূল গোছানোর কাজে জোর দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। করোনা সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে মাঠে নেমেছেন আট বিভাগীয় সাংগঠনিক টিমের নেতারা। সারা দেশে শুরু হয়েছে মেয়াদোত্তীর্ণ জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর কমিটির সম্মেলনের কাজ। এসব সম্মেলনে নতুন নেতৃত্ব বাছাইয়ে নবীন-প্রবীণের সমন্বয় করতে চাইছে আওয়ামী লীগ। ত্যাগী ও স্বচ্ছ ভাবমূর্তির পুরোনোদের ফের দেওয়া হচ্ছে বড় দায়িত্ব। পাশাপাশি বিতর্কিতদের বাদ দিয়ে জনপ্রিয় ও গণমুখী তরুণ নেতাদের নিয়ে আসা হচ্ছে গুরুত্বপূর্ণ পদে। আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, ভোটের আগে তৃণমূলকে শক্তিশালী করতে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়ে কাজ করছেন তারা। একই সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কমিয়ে দলকে ঐক্যবদ্ধ এবং দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে মনোযোগী তারা।

জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান যুগান্তরকে বলেন, করোনার কারণে আমরা সম্মেলন করতে না পারলেও মানুষের পাশে দাঁড়িয়েছি। এতে জনগণের কাছে আমাদের অবস্থান ভালো হয়েছে। কিন্তু সম্মেলন হতে দেরি হওয়ায় অনেক যোগ্য নেতাও এতদিন জায়গা পাননি। তবে এখন সম্মেলনের কাজে গতি অনেক বেড়েছে। ১০ দিনে অন্তত ২০ জেলা-উপজেলার সম্মেলন হয়েছে। আবার জেলা-উপজেলার সম্মেলনের তারিখও চূড়ান্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, আশা করছি-আগস্টের আগেই অধিকাংশ (প্রায় সব) জেলা-উপজেলার সম্মেলন শেষ করতে পারব। এর মধ্য দিয়ে আমরা আগামী জাতীয় সম্মেলন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেব।

একই বিষয়ে দলটির যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম যুগান্তরকে বলেন, নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাসের মধ্যে তৃণমূল সম্মেলন শেষ করে আমরা সংগঠনকে ঢেলে সাজাতে চাই। আমরা চাই তৃণমূলকে শক্তিশালী করতে। শুধু নামকাওয়াস্তে সম্মেলন করতে চাই না। জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রকৃত অর্থেই একেবারে তৃণমূল পর্যন্ত সংগঠনকে আরও বেশি শক্তিশালী ও গণমুখী করতে চাই। তিনি আরও বলেন, তৃণমূল নেতৃত্বে আমরা ত্যাগীদের নিয়ে আসতে চাই। পাশাপাশি দলের জন্য নিবেদিত ও পরীক্ষিত সাবেক ছাত্রলীগ নেতাদেরও জায়গা দিতে চাই। আমরা চাই-নবীন-প্রবীণ সমন্বয়ের নেতৃত্ব আসুক।

খোঁজ নিয়ে জানা যায়, সারা দেশে আওয়ামী লীগের ৭৮ সাংগঠনিক জেলা এবং সাড়ে ছয়শর মতো উপজেলা কমিটি রয়েছে। এর মধ্যে এখনো ৪০টির মতো জেলা ও চার শতাধিক উপজেলা কমিটি মেয়াদোত্তীর্ণ। গত বছর এ মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শুরুর পরিকল্পনা নিয়েছিল আওয়ামী লীগ। কিন্তু পরে তা থেমে যায়। ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় দলের সভাপতি শেখ হাসিনা পুনরায় এই কাজে গতি বাড়ানোর নির্দেশনা দেন। তার নির্দেশনা মেনে করোনা সংক্রমণ কমা ও বিধিনিষেধ উঠে যাওয়ার পর জোরেশোরে দল গোছানোর কাজ শুরু করেছে আওয়ামী লীগ।

ইতোমধ্যে কয়েকটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আরও বেশ কয়েকটির তারিখ চূড়ান্ত হয়েছে। প্রায় প্রতিদিনই হচ্ছে মেয়াদোত্তীর্ণ উপজেলা, থানা বা পৌর আওয়ামী লীগের সম্মেলন। জেলা-উপজেলায় হচ্ছে প্রতিনিধি সম্মেলনও। বিভাগীয় টিমগুলোও নিয়মিত বৈঠক করছে। সেখানে নানা দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। সম্মেলনের মাধ্যমে দল গোছানোর পাশাপাশি জেলা, উপজেলা আওয়ামী লীগের নেতা এবং স্থানীয় সংসদ-সদস্যদের মধ্যকার বিভেদ কমিয়ে তাদের নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেওয়া হচ্ছে। দ্বন্দ্ব জিইয়ে রাখলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে।

জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক যুগান্তরকে বলেন, মে মাসের মধ্যে আমার দায়িত্বপ্রাপ্ত বিভাগের (খুলনা) জেলা-উপজেলাগুলোর সম্মেলন শেষ করতে পারব বলে আশা করছি। তিনি জানান, ৩১ মার্চের মধ্যে ১২টি উপজেলার সম্মেলন শেষ করা হবে। এছাড়া ১২ মে মাগুড়া, ১৪ মে মেহেরপুর, ১৫ মে চুয়াডাঙ্গা এবং ১৬ মে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনগুলো বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে পরিচ্ছন্ন ভাবমূর্তির পুরোনো ও অভিজ্ঞ নেতাদের প্রাধান্য দেওয়া হয়েছে। সেই সঙ্গে বিতর্কিতদের বাদ দিয়ে তাদের জায়গায় নিয়ে আসা হচ্ছে নতুন নেতৃত্ব। প্রায় সাত বছর পর ১৯ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ জল্পনা-কল্পনা শেষে বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল রহিমকেই সভাপতি এবং সাধারণ সম্পাদক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুককে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সাত বছর পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৮ ফেব্রুয়ারি। সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সদ্য বিলুপ্ত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে কেএম হোসেন আলী হাসান ও আব্দুস সামাদ তালুকদারকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়। দলীয় কোন্দলের কারণে ২০২০ সালের ২২ নভেম্বর সভাপতি আবদুল লতিফ বিশ্বাস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংসদ-সদস্য হাবিবে মিল্লাতকে পদ থেকে অব্যাহতি দিয়ে হোসেন ও আবদুস সামাদকে ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সম্মেলনের মধ্য দিয়ে তারা ভারমুক্ত হন।

দীর্ঘ সাত বছর পর নাটোর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ২০ ফেব্রুয়ারি। নতুন কমিটিতে জেলা আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসকে পুনরায় সভাপতি করা হয়। বিদায়ি কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের পরিবর্তে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

একই অবস্থা দেখা যাচ্ছে উপজেলা, থানা ও পৌর আওয়মী লীগের সম্মেলনগুলোয়ও। দীর্ঘ ৯ বছর পর পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি মো. আমিরুল ইসলাম পুনরায় সভাপতি এবং জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান শেখ মিলন সাধারণ সম্পাদক হয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত অন্যান্য উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনগুলোয়ও দেখা গেছে শীর্ষ নেতৃত্ব বাছাইয়ে সতর্কতা অবলম্বন করে নবীন-প্রবীণের সমন্বয়ের কমিটি গঠন করা হয়েছে।

জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন যুগান্তরকে বলেন, তৃণমূল কর্মীদের আকাঙ্ক্ষাকে প্রধান্য দিয়ে জেলা-উপজেলা কমিটিতে তৃণমূলের দুঃসময়ের ত্যাগী নেতাদেরই জায়গা দেওয়া হয়েছে। কোনো বিতর্কিত, সুবিধাবাদী বা হাইব্রিড নেতাকে জেলা বা উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে রাখা হয়নি। দুঃসময়েও যাদের রাজনীতির ধারাবাহিকতায় বিচ্যুতি ঘটেনি, সেইসব ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ নেতাদের শীর্ষ পদে রাখা হয়েছে। আমরা চেয়েছি তৃণমূলের এসব সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনকে আরও শক্তিশালী হিসাবে গড়ে তুলতে। আমাদের নেত্রীর (আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সার্বিক দিকনির্দেশনায় এই কাজগুলো আমরা সহজে করতে পেরেছি।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশসহ যেসব দেশে আঘাত হানতে পারে

মাগুরা জেলা ছাত্রলীগের নতুন সভাপতি নাহিদ খাঁন-সম্পাদক হামিদুল ইসলাম

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

মাগুরা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে মো:নাহিদ খানকে সভাপতি ও মো. হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মো. নাহিদ খান ও মো. হামিদুল ইসলাম উভয়েই জেলা ছাত্রলীগের সর্বশেষ কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নাহিদ খানের বাড়ি মাগুরা শহরের খান পাড়ায়। তিনি একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়ছেন। আর হামিদুল ইসলামের বাড়ি শহরতলির বরুনাতৈল গ্রামে। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন।

এর আগে মঙ্গলবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন ঘিরে হাজারো কর্মীর ঢল নামে। সকাল থেকেই মিছিল নিয়ে আসতে থাকেন পদপ্রত্যাশীরা।

দুপুরে মাগুরা জেলা ছাত্রলীগ বিদায়ী কমিটির সভাপতি মেহেদি হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সাংসদ সাইফুজ্জামান শিখর। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন মাগুরা-২ আসনের সাংসদ বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সহসভাপতি মুন্সি রেজাউল ইসলাম, আবু নাসির, সাংগঠনিক সম্পাদক খুরশীদ হায়দার প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শওকতুজ্জামান, আপেল মাহমুদ,দেবাশীষ শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি, পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের , সহ সম্পাদক মীর সাব্বির প্রমুখ।

বিকেলে শহরের জামরুলতলায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

খুলনার ডুমুরিয়ায় শিল্প কলায়  দু’দিন ব্যাপি যাত্রা উৎসব শুরু হয়েছে

 

মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন-২০২২অনুষ্ঠিত, সভাপতি-নাহিদ খান, সম্পাদক- হামিদুল ইসলাম

//সুজন মাহমুদ,মাগুরা জেলা প্রতিনিধি//

মাগুরা জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে ১৮ জন এবং সম্পাদক পদে ৬২ জন প্রার্থীতা ঘোষণা করেছেন বলে জানা গেছে একাধিক সূত্রে।উক্ত সম্মেলন শেষে রাতে জানা যায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ নাহিদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হামিদুল ইসলাম।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় জেলার প্রাণকেন্দ্র  সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাগুরা জেলা ছাত্রলীগের  সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব আলী হোসেন মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি  আল নাহিয়ান খান জয়। দুই পর্বের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর মহোদয়।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং মাগুরা-২ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার মহোদয়।  মাগুরা জেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি আ.ফ.ম  আব্দুল ফাত্তাহ,মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব পঙ্কজ কুমার কুন্ডু, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সহ সভাপতি মাগুরা জেলা আওয়ামিলীগ জনাব আবু নাসির বাবলু, মাগুরা পৌরসভার মেয়র ও মাগুরা জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জনাব  খুরশীদ হায়দার টুটুল,  মুন্সী রেজাউল হক সহ সভাপতি মাগুরা জেলা আওয়ামিলীগ। বিশেষ বক্তা ছিলেন শওকতুজ্জামান সৈকত সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, বেনজীর হোসেন নিশি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, আপেল মাহমুদ সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সৈয়দ ইমাম বাকের পাঠাগার সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, দেবাশীষ শিকদার সিদ্ধার্থ সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ও মীর সাব্বির সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা, উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগের, ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সম্মেলন ঘিরে মাগুরা জেলায় ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে ব্যপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পরিশেষে মোঃ নাহিদ খানকে সভাপতি ও মোঃ হামিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বরগুনা তালতলীতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

খুলনা ডুমুরিয়ায় বিএনপির লিফলেট বিতরন

।।জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া  সংবাদদাতা।।
চাল,ডাল,তেল গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ১২ মার্চ শনিবার বিকালে  ডুমুরিয়া উপজেলা বিএনপি,অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরন করা  হয়েছে ।
সদরের বারোয়ানী বাজারের পান বাজার থেকে শুরু হয়ে  বাজারের প্রধান প্রধান সড়কে সাধারণ খেটেখাওয়া ও শ্রমজিবি মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয় এসময় উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ হাফিজুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য গাজী আব্দুল হালিম,জেলা বিএনপির সদস্য সরদার আব্দু মালেক,জেলা বিএনপির সদস্য ও চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ ফরহাদ হোসেন,বিএনপি নেতা খান আছাদুজ্জামান মিন্টু,রুঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রব আকুঞ্জী,খর্নিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল কাশেম মোল্যা,জেলা যুদলের সহ সভাপতি শেখ শাহিনুর রহমান,বিএনপি নেতা আল আমিন সরদার,আবু শাহামা,শেখ আব্দর রশিদ ও শহিদ খান,জাসাস নেতা স ম মোতালব হোসেন,যুবদল নেতা জামিনুর রহমান,শাম্মী মোল্যা,জিয়াউর রহমান খান জিবন,সোহাগ গোলদার,গাজী আব্দুল আজীজ,এমএম জাফর হাসান,শেখ হুমায়ুন কবির,ইমরান হোসেন খাজা,মনিরুজ্আজামান সোহাগ,সাদুজ্জামান আছাদ,,সাকিব হাসান,আশিক শেখ,আব্দুল্লা শেখ,ফরিদুজ্জামান উজ্জল,লালন গাজী,লাচ্চু শেখ,রফিক শেখ,লিটন ফকির,অহিদ সরদার,মাহাবুর সরদার,শেখ আব্দুল মজিদ  প্রমুখ ।

ইউক্রেনের বাইরে বসে ইউক্রেন সরকার গঠনের প্রস্তুতি পশ্চিমাদের

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

রাশিয়ার বাহিনী ইউক্রেনের অধিকাংশ এলাকা দখলে নিলেও লড়াই চালিয়ে যেতে পশ্চিমারা প্রবাসে ইউক্রেন সরকার গঠনের চিন্তাভাবনা করছে। পশ্চিমা দেশগুলোর কর্মকর্তাদের সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রসদ ও মনোবল ঘাটতিতে থাকা রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে অপ্রত্যাশিত প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেনের সেনাবাহিনী। কিন্তু যুদ্ধ মাত্র দুই সপ্তাহে গড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কর্মকর্তারা মনে করছেন, রুশ বাহিনী প্রাথমিক দিককার ক্ষতি শিগগিরই সামলে নেবে এবং এর মাধ্যমে দীর্ঘমেয়াদি রক্তাক্ত লড়াই শুরু হবে। এ ক্ষেত্রে গড়ে ওঠা ইউক্রেনীয়দের প্রতিরোধ অব্যাহত রাখার জন্য পরিকল্পনা করছে পশ্চিমারা। কর্মকর্তারা সেই পরিকল্পনার বিস্তারিত না জানালেও কিয়েভের সম্ভাব্য পতন বিবেচনায় নিয়েই তাঁরা ইউক্রেনের প্রবাসী সরকার গঠনের পরিকল্পনা নিতে শুরু করেছেন। রুশ বাহিনীর বিরুদ্ধে এই লড়াই হতে পারে গেরিলা যুদ্ধ।

কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র পাঠিয়েছে, যা সামনের দিনগুলোতেও বজায় রাখবে। গেরিলা যুদ্ধের সফলতার জন্য এই অস্ত্র খুবই গুরুত্বপূর্ণ।

বাইডেন প্রশাসন ইতিমধ্যে ইউক্রেনে মানবিক ও সামরিক সহায়তার জন্য ১ হাজার কোটি মার্কিন ডলার ছাড় দিতে কংগ্রেসকে অনুরোধ করেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যদি গেরিলা যুদ্ধকে সমর্থন দেয়, তাহলে রাশিয়ার দখলকৃত ইউক্রেনে নাগরিকদের মনোবল ধরে রাখতে এবং শত্রু রুশ সেনাদের প্রতিহত করতে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হবেন প্রধান শক্তি।

রুশ বাহিনীর হাতে কিয়েভ পতনের বিষয়টি ধরে নিয়েই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক দপ্তর পেন্টাগনসহ অন্য সংস্থাগুলো যেসব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তার মধ্যে জেলেনস্কি সরকারের দেশ ছাড়ার বিষয়টিও রয়েছে। স্পর্শকাতর বিষয় বিবেচনায় নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, ‘আমরা প্রতিটি ঘটনার জন্য সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছি। এর মধ্যে পোল্যান্ডে জেলেনস্কির প্রবাসী সরকার গঠনের বিষয়টিও রয়েছে।’

এর আগে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া তাঁকে এক নম্বর লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি কিয়েভেই আছেন, দেশ ছাড়বেন না। জেলেনস্কির জন্য নিরাপদ স্থান পোল্যান্ড সীমান্তের কাছাকাছি লিভ শহরে যাওয়া উচিত কি না, সে বিষয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে তাঁর আলোচনাও হয়েছে। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলছেন, জেলেনস্কির নিরাপত্তা বিবেচনায় তাঁকে এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের দ্রুত অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে এখন পর্যন্ত তিনি কিয়েভ ছাড়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

রুশ বাহিনী কিয়েভ দখল করলে ইউক্রেন সরকার কী করবে, সেই পরিকল্পনার কথা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন জেলেনস্কির উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক। তিনি বলেন, ‘রুশ বাহিনীর কিয়েভ আক্রমণের মুখে ইউক্রেন প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। এ লড়াই ইউক্রেনের মানুষের লড়াইয়ে পরিণত হয়েছে। আমাদের অবশ্যই যুদ্ধে জিততে হবে। আর কোনো উপায় নেই।’

ইউক্রেনের বিরোধী দল ইউরোপীয় সলিডারিটি পার্টি থেকে নির্বাচিত সাংসদ ভলোদিমির আরিয়েভ বলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতিতেও অনেক আইনপ্রণেতা কিয়েভে রয়েছেন। আমাদের দলে এখনো শহর ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়নি। কারণ, আমরা হাল ছাড়ছি না। আমরা সরকারে নেই কিন্তু আমাদের অস্ত্র আছে। আমরা জনগণের সঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করব।’

এরপরও কিয়েভের পতন হলে বা পুরো ইউক্রেন রাশিয়ার দখলে গেলে দেশটির সরকারকে কীভাবে সমর্থন দেবে, তার প্রস্তুতি নিতে শুরু করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কূটনীতিকেরা। ইউরোপের একজন শীর্ষ কূটনীতিক বলেছেন, ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানিয়ে গত সপ্তাহে জাতিসংঘের একটি প্রস্তাব আনা হয়। সেখানে জেলেনস্কির সরকারকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রবাসী সরকারের ভিত্তিও এতে রচিত হয়েছে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাশিয়া বলছে শান্তি বৈঠকের মধ্যস্থতাকারীকে ইউক্রেন খুন করেছে

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধিঃ

বিএনপি – জামাত মুক্তিযুদ্ধে বাঙ্গালীর সাফল্য আজও মেনে নিতে পারেনি।তারা দেশ এবং বিদেশে স্বাধীনতা আর মুক্তিযুদ্বের চেতনার বিরুদ্বে ষড়যন্ত্র করে যাচ্ছে।উন্নয়ন আর অগ্রগতি বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আজ (৬ মার্চ) বরগুনা জেলা আওয়ামীলিগের বর্ধিত সভায় কেন্দ্রীয় আওয়ামীলিগ নেতৃবৃন্দ একথা বলেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বেলা ১০.৪৫ টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্টিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন,জেলা আওয়ামীলিগ সভাপতি সংসদ সদস্য আ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কৃষিবিদ বাহাউদ্দিন নাসিম।প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ্যাডঃ আফজাল হোসেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, নির্বাহী কমিটির সদস্য, আনিচুর রহমান,গোলাম রব্বানী, সংসদ সদস্য সুলতানা নাদিরা, শওকত হাচানুর রহমান রিমন। সভার শুরুতে শোক প্রস্তাব সহ সাংগঠনিক প্রতিবেদন উপস্হাপন করেন,জেলা আওয়ামীলিগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির।জেলা আওয়ামীলিগের যুগ্ম সম্পাদক আঃ মোতালেব মৃধার উপস্হাপনায় জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলিগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আওয়ামীলিগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক বলেন,বিএনপি জনগনের আস্হা হারিয়ে বিদেশীদের সহায়তায় ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। এজন্য বিদেশে লবিষ্ট নিয়োগ করেছে,বিদেশী দূতাবাসে ছোটাছুটি করছে।

বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

বাহাউদ্দিন নাসিম বলেন, হ্যাঁ -না ভোটের মাধ্যমে শতকের উপরে ভোট নিয়ে জিয়াউর রহমান গণতন্ত্র হত্যা করে, জনগনের ভোটাধিকার হরণ করে।

এই অপশক্তির অপরাজনীতি আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে।

পড়ুন দৈনিক বিশ্ব

English Dainikbiswa

দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ‍্য ও অপতৎপরতার বিরুদ্ধে ডুমুরিয়ায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

 

নিত‍্যপ্রযোজনীয় দ‍্রব‍্যমূল‍্য বৃদ্ধির প্রতিবাদে ডুমুরিয়ায় বিএনপির  প্রতিবাদ সমাবেশ

জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া সংবাদদাতা,  খুলনা:
চাল,ডাল, তেলসহ নিত‍্য প্রযোজনীয়  দ্রব‍্যমূল‍্য বৃদ্ধির প্রতিবাদে ৫ মার্চ  শনিবার বিকেলে ডুমুরিয়া উপজেলা বিএনপি উদ‍্যেগে জাকারিয়া সুপার মাকেট চত্বরে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয। উপজেলা  বিএনপির আহবায়ক  মোল্ল‍্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতি ত্বে সভায়  প্রধান অতিথির বক্তব‍্যদেন জেলা বিএনপি ‘র আহবাযক আমির এজাজ খান, বিশেষ অতিথির বক্তব‍্য দেন জেলা বিএনপির সদস‍্য সচিব মনিরুল হাসান বাপ্পী, বক্তব‍্য দেন রাহাত আলীলাচ্চু, নাদিমুজামান জনি, শেখ মতিয়ার রহমান বাচ্চু,  গাজী আব্দুল হালিম, শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ দিদারুল ইসলাম, এফ এম জহিরুল হক, শেখ শাহিনুর রহমান, অরুন গোলদার, জিএম আমানউল্লাহ,  সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন, মশিউর রহমান, শাহানুর রহমান, শেখ হেলাল উদ্দিন,আলফাজ ফারাজী, মাষ্টার আমিরুল ইসলাম,মাহাবুর রহমান, আজমল হুদা, মঞ্জুর রশিদ, মোল্ল‍্যা মশিউর রহমান,দেলোয়ার হোসেন,ভাষ্টার আইযুব আলী,এ‍্যাড,মশিউর রহমান, আহম্মদ আলী ফকির,শহিদুল মোড়ল,হেমায়েত রশিদ,সালাম মহলদার,শাহাদাৎ হোসেন,ছালাম শেখ,সরদার দৌলত হোসেন,গাজী মোনায়েম জিযাউর রহমান জীবন,  প্রমুখ।

দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ‍্য ও অপতৎপরতার বিরুদ্ধে ডুমুরিয়ায় যুবলীগের বিক্ষোভ সমাবেশ

জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া  সংবাদদাতা , খুলনা: 
বিএনপি – জামাতচক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে  ৫ মার্চ শনিবার বিকেলে ডুমুরিয়া  উপজেলা যুবলীগের উদ‍্যেগে দলীয় কার্যলযে সামনে প্রতিবাদ সমাবেশ  ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত  হয।
উপজেলা যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ‘র বক্তব‍্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার। আরো বক্তব‍্য দেন  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু সাঈদ সরদার, শেখ নাজিবুর রহমান,  যুগ্ন সাধারণ  সম্পাদক এম এম সুলতান আহম্মেদ, খান আবু বক্কার, মোল্লা জাহিদুল ইসলাম, অরিন্দম মল্লিক, যুবলীগনেতা আরশাফুল আলম রাজু, শেখ ইকবাল হোসেন, রাজিউল বারী সৈকত, বিকাশ মন্ডল,মিল্টন,রবিউল ইসলাম আন্টু,কামরুল ইসলাম, আবু দাউদ মোড়ল, প্রসূন মন্ডল,জহুরুল ইসলাম,বিশ্বনাথ দে,শেখ মাসুদ রানা,তুষার মন্ডলখান তৌহিদুজ্জামান রাতুল,বিশ্ব নাথ মজুমদার, আছাদুজ্জান মিন্টু,ইকবাল ছালাম,ইমরান হোসেন বাবু, মেহেদি মাসুদ,ব্রজেন সরদার,তৈয়েবুর রহমান,দিলিপ মন্ডল,মাষ্টার আলামিন, রাসেল সরদার প্রমুখ।

দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির  বিক্ষোভ 

//রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে । শনিবার (৫ মার্চ) দুপুর ১২ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিলটি স্থানীয় জগন্নাথপুর শহীদ মিনার থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পৌর পয়েন্টে বিক্ষোভ সমাবেশে শুরু হয়।

জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রাহ সাদ মাস্টারের সভাপতিত্বে ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান হারুন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনার সম্পাদক দিলু মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক সম্পাদক রিপন মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ডাঃ রাজা মিয়া, সৈয়দ আজমল হেসেন, ফকরুল ইসলাম খান, আনিসুর রহমান তুতি, আব্দুস সালাম, হুমাউন কবির, খালেদ হোসেন চুনু, জগন্নাথপুর পৌর বিএনপির সদস্য মুহিবুর রহমান শিশু, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন।

সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আদমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক  সৈয়দ ইশহাক আহমদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, যুগ্ম-আহবায়ক আকমল হেসেন, যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুন রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জয়নুর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক নেওয়াজ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামাল মিয়া। জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক কামাল মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির,উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ আখতার হোছাইন, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হামজা মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মারজান আহমদ,পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সেলিম আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাহিম আমিন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারজান চৌধুরী, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শামিনুর আহমদ,কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইমন আহমদ সহ আরও অনেক। বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্য সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি এড. মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন যে ভাবে তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতির হচ্ছে আমরা মনে করি এই  স্বৈরাচারী আওয়ামী সরকার দেশ চালাতে সম্পূর্ণরূপে ব্যর্থ। তাই এই সরকারের উচিত পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিয়ে জনগনের মুক্তি দেয়া। বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবী জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

রাণীশংকৈলে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালে বিএনপির সমাবেশ পালিত

নিজস্ব প্রতিবেদক:  বরিশাল//

বরিশাল নগরীতে বিএনপির সমাবেশে  আবদুল আউয়াল মিন্টু বলেন আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশে সুষ্ঠু কোনো নির্বাচন হবে না। তাদের ভোট ডাকাতি এখন দেশ ডাকাতিতে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টু।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন মিন্টু। সকাল ১০টায় অশ্বিনী কুমার হল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ করে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

এতে অংশ নিতে জেলার ১০ উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেয়।

দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মুজিবুর রহমান নান্টুর সভাপতিত্বে এতে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করে বলেন, আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা চুরি করতে করতে আজ দেশের সব দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি।

সাধারণ মানুষ নির্যাতনের শিকার বলেও দাবি করেন এই বিএনপি নেতা। তিনি দলীয় নেতাকর্মীদের সব অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি ভুলে সরকারবিরোধী আন্দোলনে তারেসক রহমানের ডাকে একাট্টা হওয়ার আহবান জানান।