খুলনার ডুমুরিয়ার অদম‍্য মেধাবী হতদরিদ্র আম্বিয়ার  শিক্ষার সহায়তায় পাশে দাড়ালেন উপজেলা প্রশাসন ও শেয়ার বাংলাদেশ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

অভাবী পিতার  সংসার নুন আনতে পান্তা পোহায়।  তাই সকল অভিমানের সঙ্গে লড়াই করে অদ‍ম‍্য ইচ্ছা শক্তি ও  নিজের একক প্রচেষ্টায় ভালো ফলাফল করা যায় তারাই  অনন‍্য দৃষ্টান্ত ডুমুরিয়া উপজেলা কাঞ্চননগর গ্রামের মেধাবী আম্বিয়া খাতুন।

সৈয়দ ঈসা ট‍েক‍্যনিকাল কলেজ এন্ড বিজনেস কলেজে থেকে মানবিক বিভাগ থেকে এবছর জিপিএ -৫ পেয়ে সাফল‍্যের সাথে উর্ত্তীন হয়েছে। জীবন সংগ্রামী আম্বিয়ার সকল কষ্টের মাঝে একটি স্বপ্ন ছিল মানব সেবা সরকারী নার্সিং এ পড়ার। কিন্ত  প্রবল ইচ্ছা শক্তি যেন  চান্স না পাওয়ায় কিছুটা হতাশা গ্রস্থ। অর্থের অভাবে ভার্সিটি কোচিং এবং ফরম পুরুন করে পারেনি। একদিকে ঘরে একমাত্র আয়ক্ষম ব‍্যক্তি পিতা অসুস্ত হয়ে ঘরে বসে আছে ।

ইউনিয়ন পরিষদের মাধ‍্যমে জানতে পেরে পিতার জন‍্য সমাজসেবা দপ্তরের প্রতিবন্ধী সনাক্ত কার্যক্রমের প্রতিবন্ধী জন‍্য আবেদন করা হয়। যাছাই বাছাই প্রক্রিয়ার সময় আম্বিয়ার অসায়ত্বের কথা  সমাজসেবা কর্মকর্তা সূব্রত বিশ্বাসের  নিকট তুলে ধরেন। তিনি আম্বিয়াকে ইতি বাচক প্রতিশ্রুতি প্রদান করে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানকে অবগত করেন। পরবর্তীতে  শেয়ার বাংলাদেশ জিইপি এনজিও প্রশাসনের আহবানে সাড়াদিয়ে মেধাবী আম্বিয়ার   শিক্ষা সহায়তা হিসাবে ভর্তির জন‍্য মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে নির্বাহী কর্মকতা শরীফ আসিফ রহমানের উপস্থিতে ৫  হাজার টাকা প্রদান করেন।  এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, শেয়ার বাংলাদেশ জিইপি এরিয়া কোঅডিনেটর সরকার রজারুনা, জুনিয়ার কোঅডিনেটর শামীমা সুলতানা আম্বিয়া খাতুন ও তার মা শিরিনা বেগম।

জীবন সংগ্রামী আম্বিয়া সাথে কথা বলে জানা গেছে,   অশিক্ষিত পিতার স্বপ ছিল মেয়েকে লেখাপড়া শিখিয়ে বড় করার  । দিন মজুর পিতা অন‍্যের বাড়িতে বিশুদ্ধ পানি সরবারাহের যত সামান‍্য আয় ও পাশাপাশি  ভ‍্যান গাড়ী চালিয়ে তাদের সংসার চলতো। সে লক্ষ‍্য নিয়ে যাত্রা শুরু বেতাগ্রাম সরকারী প্রাইমারী থেকে প্রাথমিকে ৩.৯২গেড, এরপর বেতাগ্রাম  মাধ‍্যমিক বিদ‍্যালয় হতে ৮ম শ্রেনীতে ৪.৫০ একই বিদ‍্যালয় হতে এসএসসিতে  ৪.৮৩ গ্রেড পেয়ে আঠারো মাইল সৈয়দ ঈসা টেক‍‍নিক‍্যাল বিজনেস কলেজে ভর্তি হই। পিতার অর্জিত আয়ে ৪জনের সংসারে চলছিল এমন সময় পিতা আ: রব শেখ এক দুঘটায় পড়ে পা ভেঙ্গে অসুস্থ হয়ে পড়ে ।

সকলে সহযোগিতা ও এক খন্ড জমি বিক্রি করে চিকিৎসা করা হয়। কিন্ত পা আগের মতো হলো না। ঘরে বসেই কাটতে লাগলো। পিতা মাতার ও ছোট ভাই  কষ্টের সংসার চলে না তাই কলেজের একাদশে ভর্তি হয়ে আয়ের সন্ধ‍ানে ঢাকা একটি গার্মেন্টস ফ‍্যাক্টরী কাজ করতে  গিয়ে ছিলাম তিন মাস করার পর কলেজ কর্তৃপক্ষ কলেজে না যাওয়া আমার সাথে কথা বলেন। এর পর ফিরে এসে নিজে কঠোর পরিশ্রম করে লেখাপড়ায়  মনোযোগী হয়ে  পরীক্ষা জিপিও -৫ পেয়ে উর্ত্তীণ হলাম।  ভাল কলেজে ভর্তি হওয়ার স্বপ্ন ছিল কিন্ত সাধ আছে সাধ‍্য নেই  তাই ঐই  ভাবনার দিকে না তাকিয়ে  সরকারী নার্সিং  এ পড়ার বাসনা নিয়ে ফরম পুরন করি। চান্স হয়নি তাই আপেক্ষটা কষ্টের।

অনার্সে ভর্তি হতে না পেরে বাড়িতে বসে আছি। পিতাকে প্রতিবন্ধী জন‍্য আবেদন করি উপজেলা সমাজসেবা দপ্তরে। সনাক্তের সময় কর্মকতার কাছে আমাদের অসহাত্বের কথা জানাই এরপর  ইউএন ও সারের মাধ‍্যমে শেয়ার বাংলাদেশ জিইপি প্রকল্পের আপারা আমাকে ডেকে এনে  ভর্তি ফি বাবদ ৫ হাজার টাকা দিয়েছেন এবং উচ্চ শিক্ষার জন্যে আরো খরচের জন‍্য প্রতিমাসে পাচ শত টাকার আশ্বাস প্রদান করেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা  সুব্রত বিশ্বাস বলেন এ ঘটনা জানার পর নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান স‍্যারের  পরামর্শে   শেয়ার বাংলাদেশ জিইপি নামের একটি এনজিওকে বললে তারা এগিয়ে আসে। এ ছাড়া উপজেলা সমাজ সেবা দপ্তরের মাধ‍্যমে শিক্ষা ভাতা ও তার পিতার চিকিৎসা জন‍্য অনুদানের জন‍্য ব‍্যবস্থা নেওয়া হচ্ছে ।

এ বিষয়ে শেয়ার বাংলাদেশ জিইপি প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর সরকার রজা রুনা জানান, জিইপির উদ‍েশ‍্য  সুবিধা বঞ্চিত হত দরিদ্র পিছিয়ে পড়া শিশুদের (মেয়ে) উচ্চ শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ জনশক্তিতে রুপান্তিত করা এবং তাদের জীবন মান উন্নত করা।

ডুমুরিয়ায় দলিতের উচ্চশিক্ষায় অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীদের মাসিক উপবৃত্তি প্রদান

বিশেষ প্রতিনিধি খুলনা //

খুলনার ডুমুরিয়ায় বেসরকারি স্বেচ্ছাসেবি সংস্হা দলিত-এর উদ্যোগে উচ্চশিক্ষায় অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুন বুধবার দুপুরে চুকনগরস্হ দলিত হাসপাতাল মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দলিত এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ শরীফুর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলিত এর প্রধান অর্থ কর্মকর্তা শিবপ্রসাদ দাস, নিতাই চন্দ্র দাশ (প্রোগ্রাম হেড, হেলথ এন্ড লাইভলিহুড), প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, অডিট ম্যানেজার ও মনিটরিং অফিসার উত্তম কুমার দাস, স্পন্সরশীপ অফিসার অঞ্জনা দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাশ প্রমুখ। অতিথিবৃন্দ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উৎসাহ ও দিকনির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এছাড়া আইন সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও সেবা সম্পর্কে অবহিত করেন।

স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দলিত এর বিভিন্ন কর্মএলাকার ১৮০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

খুলনার রূপসায় ৫জন শিক্ষার্থী গরম সইতে না পেরে পরীক্ষার মধ্যে অচেতন; হাসপাতালে ভর্তি

//এম মুরশীদ আলী//

খুলনার রূপসায় বালিকা বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে অতিরিক্ত গরম ও বিদ্যুৎ না থাকার কারণে ৫জন পরীক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ ১৩ জুন পরীক্ষা চলাকালীন সময়ে বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত গরম সইতে না পেরে ৫জন পরীক্ষার্থী জ্ঞান হারায়। ছাত্রীরা হলো— ১০ম শ্রেণীর মুনিয়া ইংরেজী ২য় পত্র বিষয়ে পরীক্ষা দিচ্ছিল। তাছাড়া— ৬ষ্ঠ শ্রেণীর মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহনকারী ছাত্রীদের মধ্যে তনুসকা শীল, বৈশাখী, রেক্সনা, সানজিদা প্রমূখ।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চাঁদ সুলতানা বলেন, বিদ্যুৎ না থাকায় ও তীব্র গরমে পরীক্ষার হলে হঠাৎ এক এক করে পরীক্ষার্থী অসুস্থ হয়ে ঘুরে পড়েতে শুরু করে। এমতাবস্থায় তাৎক্ষনিক অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক অক্সিজেন এবং স্যালাইন পুশের মাধ্যমে পরীক্ষার্থীদের ভর্তি করে নেয়। পরে অসুস্থ শিক্ষার্থীর অভিভাবকদের বিষয়টি জানানো হয়।

আবাসিক মেডিকেল অফিসার ডা: পিকিং সিকদার বলেন, অতিরিক্ত গরমের পাশাপাশি পরীক্ষার চাপ থাকায় মানসিক ও শারীরিক ভাবে তারা অসুস্থ হয়ে পড়ে।

রূপসা পল্লী বিদ্যুৎ ব্রাঞ্চের প্রধান মো. এ হালিম খান বলেন, ঘটনার সময়ে ওই এলাকায় ধারাবাহিকভাবে বিদ্যুৎ চলমান ছিল। ঘটনার পর জানতে পারলাম ওই এলাকার সংযোগ ফিউজটি কেটে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খুলনার ডুমুরিয়ায় হিট স্ট্রোকে স্কুল ছাত্রের মৃত‍্যু – এলাকায় শোকের ছায়া

//বিশেষ প্রতিনিধি ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর কালীবাটী মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্র সুরজিত বসাক পরীক্ষা দিতে এসে শ্রেণী কক্ষে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে আকষ্মিক মৃত্যু হয়েছে ।
ঘটনা ঘটেছে ১৩ জুন  মঙ্গলবার সকাল ১০ টায়।
নিহত ছাত্রের পরিবার ও বিদ্যালয়ের শিক্ষকের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ও রংপুর বকুল তলা গ্রামের অনুপতি বসাকের ছেলে সুরজিত বসাক মঙ্গলবার সকালে মুল্যায়ন পরীক্ষা দেয়ার জন্যে স্কুলে আসে।
সকাল ১০ টায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে সুরজিত হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় তার সহপাঠি বন্ধুরা এবং স্কুলের শিক্ষকরা দ্রুত তার চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু ঘটে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ কুমার জানান,সুরজিতের পূর্ব থেকে এ্যাজমা বা শ্বাসকষ্ট রোগ ছিলো। প্রচন্ড গরমে স্কুলে এসে সে অজ্ঞান হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা গেছে। ডাক্তাররা জানিয়েছেন স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
তার এ অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক,  শিক্ষার্থী ও এলাকার সাধারন মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সুরজিতের মৃত‍্যুর খবর শুনে শোকাহত পরিবারের কাছে ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ,  রংপুর ইউপি চেয়ারম‍্যান অধ‍্যক্ষ সমারেশ মন্ডলসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উপজেলা  পরিষদের চেয়ারম্যান তাৎক্ষণিক ভাবে উপজেলা মাধ‍্যমিক শিক্ষা দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

বাগেরহাটের কচুয়ায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

।শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট।।

কচুয়া স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মসনী মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিআরডিবির ইরেসপো প্রকল্পের আওতায় অনুষ্ঠানে কিশোরীদের বাল্যবিবাহের কুফল, বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা সম্পর্কে বিশদ ধারনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিনিয়া ফেরদৌস।

এছাড়া প্রশিক্ষনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শেখ বজলুর রহমান, প্রধান শিক্ষক পিটুন মিত্র, আশিষ কুমার দাস, সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রবীর কুমার মন্ডল ও স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রশিক্ষন শেষে দুই শত জন কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

রূপসায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করছে একটি কু—চক্রী মহল

রূপসা প্রতিনিধি :

শিক্ষার্থীর কাছে বিদ্যুৎ বিল চাওয়াকে কেন্দ্র করে অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে ক্ষুব্দ—প্রতিক্রীয়া দেখা দিয়েছে। পরবর্তীতে অভিভাবক জোরপূর্বক টিসি নিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কু—চক্রীমহলদ্বারা অপপ্রচার করে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান ক্ষুন্ন করার ঘটনা ঘটেয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন আলাইপুর গ্রামে। ১৯৬৫ সনে প্রতিষ্ঠিত হয় আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়টি। এরপর থেকে সু—দক্ষ শিক্ষক ও পরিচালনা পরষদ দ্বারা স্কুলটি পরিচালিত হয়ে আসে। এভাবে বিদ্যালয় চলতে চলতে এক পর্যায়ে পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি গ্রুপের সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে গ্রামে গণ্যমান্য ব্যাক্তিরা ক্ষুব্দ—বিবেদে জড়িয়ে পড়ে। সম্প্রতি রাজনৈতিক প্রভাব বিস্তার করতে গিয়ে সৃষ্টি হয়েছে আবারও দুটি পক্ষ।

সরেজমিনে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে গেলে, পরবর্তীতে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে বিউটি পারভীন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দায়িত্ব—ভার গ্রহন করাকে মেনে নিতে পারছে না বিদ্যালয়ের একটি পক্ষ। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে শুরু হয়েছে শিক্ষকদের মধ্যে তুমুল কাদা ছুড়াছুঁড়ি। তাই কিছু শিক্ষক মিলে প্রতিষ্ঠানের পরিবেশ ঘোলাটে করছে। বিভক্ত হওয়া শিক্ষকরা বিভিন্ন গ্রুপে যোগ দিয়ে জনসমর্থন অর্জনের চেষ্টা করছে। শিক্ষকদের দ্বন্দ্ব প্রকাশ্যে না আসলেও তারা বিদ্যালয়ের তথ্য গোপনে গোপনে বহিরাগতদের মাঝে পাচার করে এলাকার পরিবেশ বিষিয়ে তুলছে। ইতিপূর্বে গ্রামের কিছু অভিভাবক বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের লাঞ্চিত করেছে। এ কারণে আতংকে থাকতে হয় তাদের। কিছু বখাটেরা ছাত্র/ছাত্রীদের উত্যাক্ত করার কারণে পার্শ্ববর্তী এলাকা থেকে অভিভাবকরা তাদের সন্তানদের এ স্কুলে ভর্তি করতে চায় না। এ প্রতিষ্ঠানে দীর্ঘ ৫/৬ বছর যাবৎ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নেই। বর্তমানে ভারপ্রাপ্ত সিনিয়র শিক্ষক দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। একটি ভবন তাও জরাঝিন্ন অবস্থায়। স্কুল ফান্ডে জমা নেই তেমন কোন অর্থ। বিদ্যালয়ের উন্নয়ন নেই বললে চলে। এদিকে মাধ্যমিক শিক্ষা অফিস সবকিছু জেনেও না জানার ভান করে আছে।

প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) বিউটি পারভীন জানান, এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বর্তমানে সুবিধা রয়েছে অতুলনীয়। এখানে ভর্তি ফি নেই, সেশন ফি নেই, মাসিক বেতনও নেই। তাছাড়া প্রতিটি শিক্ষার্থী উপবৃত্তি এবং পাঠ্যবইয়ের সুবিধা বছরের শুরু থেকে পাচ্ছে। বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ২০০জন। তাদের জন্য ক্লাস রুমে ২০টি সিলিং ফ্যান এবং ৫টি বাথরুমে পর্যাপ্ত পানি খরচ হয়ে থাকে। যে কারণে প্রতিমাসে ১হাজার/১২শ টাকা বিদ্যুৎ বিল দিতে হয়। যার জন্য ২০১৭ সালে রেজুলেশন করে বদ্যুৎ বিল বাবদ ১০ টাকা হারে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হতো।

২০২৩ সালে বিদ্যুৎ দর বৃদ্ধি হওয়াতে বছরের প্রথম থেকে আরো ৫ টাকা বাড়িয়ে মোট ১৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত হয়। এ ব্যাপার নিয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজিত হওয়া অভিভাবক মো. রবিউল সিকদার ক্ষিপ্ত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে এসে শিক্ষকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে তাঁর মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী উর্মিলা আক্তার কারিমা কে এ প্রতিষ্ঠানে পড়াবে না বলে তাৎক্ষনিক টিসি দিতে বলেন। ৫ টাকার জন্য (ভার:) প্রধান শিক্ষককে লাঞ্চিত হতে হয়।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীন বলেন, বিদ্যালয় পরিচালনা করতে হলে অর্থের প্রয়োজন হয়। এ জন্য প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট হতে বেতন সহ কিছু অর্থ নেওয়ার নিয়ম আছে।

ডুমুরিয়ায় মাধ‍্যমিক পর্যায়ে শিক্ষার গুনগত মান উন্নযন বিষয়ক মতবিনিময় সভা

 ।। বিশেষ প্রতিনিধি খুলনা।। 

ডুমুরিয়ায় শিক্ষার গুনগত মান উন্নযন বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার সকালে প্রশাসনিক কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয।  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে আলোচনি সভায়

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, মাধ‍্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ বিশ্বাস এর পরিচালনায় প্রকৌশলী অরুন কুমার মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সহকারী শিক্ষা অফিসার ধনঞ্জয় মন্ডল, সরকারী বালিকা বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক সালমা রহমান, এনজিসিএন্ড এনসিজি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব হুসাইন, ইউপি  চেয়ারম‍্যান মোল্ল‍্যা মাহাবুর রহমান, গাজী তৌহিদুজ্জামান, রফিকুল ইসলাম হেলাল, এম এম ইমরান হোসেন, জিএম ফারুক হোসেন প্রমুখ।

সভায় ৬৩ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ও ম‍্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার মান উন্নযনে শিক্ষক ম‍্যানেজিং কমিটির ভূমিকা সমস‍্যা সহ বিভিন্ন দিক তুলে ধরে সমাধানের গুরুত্ব আরোপ করা হয়।

বঙ্গবন্ধুর সমাধিতে মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির শ্রদ্ধা নিবেদন

//স্টাফ রিপোর্টার, সৈয়দ মোহাম্মদ শাকিল//

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতারা।

আজ ১৯ মে (শুক্রবার) দুপুরে তারা সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন ও মোনাজাত করে তার রুহের মাগফেরাত কামনা করেন।

এসময় পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সমস্ত শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যান সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম প্রধান (লাবু), সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম আকতার, দপ্তর সম্পাদক এস এম আবু তালেব, সমাজ কল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন,  শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. ইকবাল হাসান সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে কমিটির নেতারা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লেখেন এবং সরকারি বিশেষ গণগ্রন্থাগার, যাদুঘর, পুরনো বাড়িসহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর খুলনার ডুমুরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি খুলনা//

জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এর খুলনার ডুমুরিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।  এতে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের প্রভাষক (ইংরেজী) ননী গোপাল, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৌমেন মন্ডল, শ্রেষ্ঠ কলেজ প্রতিষ্ঠান ডুমুরিয়া কলেজ।

মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন, কুলটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) মোহিত কুমার মন্ডল। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: সালমা রহমান, প্রধান শিক্ষক, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান: ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ শিক্ষার্থী ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী (বিজ্ঞান) ছাত্রী পূজা অধিকারী। এছাড়াও মাদ্রাসা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী: আয়েশা খাতুন, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: বি এম আনিছূর রহমান, প্রভাষক (ইংরেজি), মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: মোঃ মহিববুর রহমান, অধ্যক্ষ, মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা এবং শ্রেষ্ঠ মাদ্রাসা প্রতিষ্ঠান: মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসা নির্বাচিত হয়েছে।

এছাড়া ডুমুরিয়া কলেজ শিক্ষার্থী হাসিব শেখ শ্রেষ্ঠ স্কাউট,প্রিয়ন্তি রায় অমি শ্রেষ্ঠ রেঞ্জার,শ্রেষ্ঠ রেঞ্জার গ্রুপ ডুমুরিয়া কলেজ ইউনিট,শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক ডুমুরিয়া কলেজের সহকারি অধ্যাপক মোছাঃ মাগফুরা খাতুন।শ্রেষ্ঠ রোভার শিক্ষক সরকারি শাহাপুর মধুগ্রাম কলেজের প্রভাষক লক্ষ্মী কান্ত গাইন নির্বাচিত হয়েছেন। ডুমুরিয়া উপজেলা জাতীয় শিক্ষা সপ্তাহ-২৩ উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এবং কমিটির সদস্য সচিব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন মহাজোট এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিতঃ

//নিজস্ব প্রতিবেদক//
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের সংবাদ সম্মেলনে নবম পে স্কেল ৫০% মহার্ঘ ভাতা তিনটার টাইম স্কুল সিলেকশন গ্রেট সহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষে কামনায় ১৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারকলিপি ৩০ শে মে এর মধ্যে বাস্তবায়ন না হলে ৩ রা জুন ২০২৩ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের সদস্য সচিব বাংলাদেশ সরকারি কর্মচারীর সংহতি পরিষদের মহাসচিব আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান সবাই সভাপতিত্ব করেন মহাজোটের আহ্বায়ক মো মিরাজুল ইসলাম মিরাজ, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ওয়াসা সিবিএ সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগের কেন্দ্র কমিটির সহ-সভাপতি আসগর ইবনে শায়খ খাজা, যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান দক্ষিণ সিটি কর্পোরেশনের সিবিএস সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ১১ থেকে ২০ ফোরামের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় সহ জিয়াউর রহমান,আলী আকরাম,আবদুল করিম খান,মনির হোসেন,মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন,ইবনে ফারুক,আরিফুল ইসলাম,ইমাম হোসেন,মোঃ সোহেল, আশরাফুল আলম,গণপূর্ত কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি এইচ এম মতিউর রহমান, ঢাকা ডিপিডিসি সিবি এ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, বাংলাদেশ পোস্টম্যান ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্র কমিটির সহ-সভাপতি আবু তাহের, জজ কোর্ট কর্মচারী অ্যাসোসিনের প্রতিনিধি ঈমাম হোসেন,খামারবাড়ি কর্মচারী সমিতির প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া ,আলমগীর হোসেন সদস্য সচিব আন্ত বিশ্ববিদ্যালয় গাড়িচালক ফেডারেশন ।আরো উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেডের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।