রাণীশংকৈলে প্রাথমিক শিক্ষক সমিতির ৩ বছরের নবাগত কমিটি গঠন

//মাহাবুব আলম, রাণীশংকৈলে(ঠাকুরগাঁও) প্রতিনিধি//

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির আহব্বায়ক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপেন্দ্রনাথ বর্ম্বনের সভাপতিত্বে ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা শাখার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নবাগত কমিটি গঠন করা হয়।

কমিটি গঠনের সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আইয়ুব আলী, ইয়াকুব আলী,কুশমত আলী,আব্দুল মান্নান,রমজান আলী,সহমান আলী, ধরনিকান্ত,সহকারি শিক্ষক কামরুজ্জামান, মুন্নি,আবুল অলাম ও পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নের সভাপতি সম্পাদকবৃন্দ।

সমঝতায় নবাগত কমিটির সভাপতি পদে নির্বাচিত হন প্রধান শিক্ষক ইয়াকুব আলী সিনিয়র সহ-সভাপতি কুশমত আলী ও আব্দুল মান্নান। সাধারন সম্পাদক পদে নির্বাচিত হন সহকারি শিক্ষক মোকবুল হোসেন সহ-সম্পাদক প্রধান শিক্ষক রমজান আলী ও ফজলুল করিম সাংগঠনিক সম্পাদক সহকারি শিক্ষক আজিজার রহমান৷ পরিশেষে আগামী ৩ বছরের জন্য ৫১সদস্য বিশিষ্ট একটি পৃর্নাঙ্গ কমিটি গঠন করা হয়৷

রামপালে জেলা প্রশাসকের সংবর্ধনা পেল কৃতি শিক্ষার্থীরা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের জেলা প্রশাসক আজিজুর রহমান বলেন, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু জিপিএ-৫ পেলে হবে না। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ও শিক্ষিত হতে হবে। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের এ দেশ স্বাধীন হয়েছে। তাদের অবদানকে সম্মান জানিয়ে আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে হবে। এ জন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের সচেতনভাবে এগিয়ে আসতে হবে। প্রকৃত শিক্ষাই শিক্ষার্থীদের সুনাগরিক হতে সাহায্য করবে। ডিজিটাল শিক্ষার নামে শিক্ষার্থীদের হাতে ফোন তুলে দিবেন না। আপনার সন্তান কি করে ?  কোথায় যায় ? কার সাথে মেসে ?  এগুলো লক্ষ রাখতে হবে। মাদক, সন্ত্রাসী ও জঙ্গিবাদের দিকে ঝুঁকছে কি না সেটি খেয়াল রাখতে হবে। বুধবার দুপুরে রামপালের ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৬ তম বর্ষে পদার্পণ উপলক্ষে ও জিপিএ – এ পাওয়া কৃতি শিক্ষার্থী শিক্ষার্থীদের সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, সহকারী কমিশনার (ভূমি)’র শেখ সালাউদ্দিন দিপু, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের এ্যাসোসিয়েট অধ্যাপক সঞ্জয় কুমার পাল, বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীরুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল উদ্দিন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান, ভাগা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, স্বাগত বক্তব্য দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলি ভূট্টো, অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক আনোয়ারুল কাদির সোহাগ।

অনুষ্ঠান শুরুর পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। অনুষ্ঠানের শেষে ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, প্রাইজবন্ড  এবং ১২ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়। শুধুমাত্র কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৪৪ জন শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছে। সর্বশেষ উজলকুড় ইউনিয়নের ১৫০ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আজিজুর রহমান।

রামপালে বই পেল প্রাথমিকে অর্ধেক মাধ্যমিকে ৭০ ভাগ শিক্ষার্থীরা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে ইংরেজি নববর্ষের প্রথম দিনে বই উৎসব পালন করা হয়েছে। এ উৎসবে  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫০ শতাংশ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৭০ শতাংশ বই পেয়েছে।

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান জানান, এ উপজেলায় প্রাক প্রাথমিকে ৩ হাজার ২৫ টি শিশুকে শতভাগ বই দেয়া হয়েছে। ২ হাজার ৯৭০ জন ১ম শ্রেণির শিক্ষার্থীর মাঝে ১ খানা, ২য় শ্রেণির ২ হাজার ৮২৫ জন শিক্ষার্থীর মাঝে ২ খানা, ৩য় শ্রেণির ২ হাজার ৭৪৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা, ৪র্থ শ্রেণির ২ হাজার ৬১০ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা ও ৫ম শ্রেণির ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থীর মাঝে ৩ খানা করে বই বিতরণ করা হয়েছে। প্রাথমিকের ১২৮ টি, কিন্ডারগার্টেনের ৯ টি ধরে মোট ১৩৭ টি বিদ্যালয়ের মোট ১৬ হাজার ৪৫০ জন শিক্ষার্থীর মাঝে শতকরা ৫০ ভাগ বই বিতরণ করা হয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়ের সম্পূর্ণ পরিসংখ্যান না পাওয়া গেলেও শতকরা ৭০ ভাগ বই বিতরণ করা হয়েছে বলে জানা গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনার আমতলীতে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলী উপজেলার ৬১ হাজার ১৬৬ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।নতুন বছরের প্রথম দিন নতুন বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা।

রবিবার আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এ বই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন।

জানা গেছে,আমতলী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক,দাখিল ও ইবতেদায়ী মাদ্রাসায় ৬১ হাজার ১৬৬ নতুন শিক্ষার্থীদের মাঝে এ বই নতুন বিতরণ করা হয়। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২৮ হাজার ৫৬৬, মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ হাজার ৮০০, দাখিল মাদ্রাসায় ৮ হাজার ১০০ এবং ইবতেদায়ী মাদ্রাসায় ১০ হাজার ৭০০ শিক্ষার্থী।

এদিকে বই না আসায় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সপ্তম শ্রেনীর শিক্ষার্থীদের বই বিতরণ করা সম্ভব হয়নি।

বই আসা মাত্রই এ সকল শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে বলে নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান।

বরিবার আমতলী এম,ইউ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে বই বিতরনী উৎসবে  প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন,আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,এ হান্নান,সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুল জববার মিয়া ও মোঃ নাসির উদ্দিন,প্যানেল মেয়র হাবিবুর রহমান,পৌর কাউন্সিলর শামসুল হক, এম,এউ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধা প্রমুখ।

নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর)  সকালে স্কুল প্রাঙ্গণে আলহাজ্ব আব্দুল কাদের বৃত্তি প্রদান ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ওহিদুল ইসলামের সঞ্চালনায় ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. হাদীউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন, সরকারি ব্রজলাল কলেজের সহকারি অধ্যক্ষ জোবায়ের হোসেন, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল কাদের মোল্যা, ২নংওয়ার্ড কাউন্সিলর মোস্তফা কামাল, স্কুল পরিচালনা পরিষদের সদস্য নূর আলম পাটোয়ারী, হাসান আলী গাজী, ইকবাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আমির হোসেন, শাহ্ আলম, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার। আলোচনা শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।

অভয়নগরে মথুরাপুর পুড়াখালি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ,পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলার মথুরাপুর পুড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার সময় জাঁকজমকপূর্ণ ভাবে উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক খায়রুল ইসলাম নয়নের সঞ্চালনায় ও মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখতে হবে, সমাজে মাদকের প্রভাব বিস্তার করছে, অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যেন শিক্ষার্থীরা জড়িয়ে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। এছাড়া স্মার্টফোন থেকে বিরত থাকার প্রতি জোর তাগিদ দিয়েছেন তিনি। এছাড়া তিনি আরও বলেন লেখা পড়া শিক্ষা করে মানুষের মত মানুষ হতে হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান ফেরদৌস জাহান। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ মফিজুর রহমান দপ্তরী, ৫নং শ্রীধরপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ রওশন আলী মোড়ল, ইউনিয়নের সেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম (জুয়েল), ডাঃ মতিয়ার রহমান , নাজমুল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বাবু বলায় স্যারের স্মরণে তার পরিবারের পক্ষ থেকে প্রত্যেক ক্লাসের প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীকে এক হাজার টাকা পুুরষ্কার প্রদান করা হয়।

নওয়াপাড়া শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে নওয়াপাড়া শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে ।

বৃহস্পতিবার বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, দুনীর্তি দমন প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাথমিক শাখার প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস।

এসময় আরো  উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন হাসান, সদস্য রাকিবুল ইসলাম রুবেল। অনুষ্ঠান অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

অভয়নগরে মহাকাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে মহাকাল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।  বহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল প্রাঙ্গনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফায়সাল রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সামসুল হক শমসের আলী খান, ইঞ্জি: আবুল হাসান,সহকারি অধ্যাপক ড. প্রদিপ কুমার দে, সাংবাদিক জাকির হোসেন হৃদয়। এসময় আরা উপস্থিত ছিলেন, মুক্তার হোসেন, আবুল কালাম, সমাজসেবক আফসার আলী, শিক্ষক মোঃ. মোয়াজেম হোসেন, আব্দুল গফুর মোল্যা, মোহন লাল, প্রভাষক রেখা রানী, দেব কুমার।

অনুষ্ঠান অতিথিগণ কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে সকাল ১০ টায় মহাকাল মোজ্জাদ্দদীয়া দাখিল মাদ্রাসায়  আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ।

অভয়নগরে পিএস কম্পিউটার ই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ পিএস কম্পিউটার ই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পিএস কম্পিউটার-ই-স্কুলের মোট ছাত্র-ছাত্রী ১১০জন । বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে উক্ত অনুষ্ঠানে মোঃ সেলিম হোসেনের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেমবাগ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মান্না, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কামাল হোসেন, ১নং প্রেমবাগ ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ কামরুজ্জামান,প্রেমবাগ বাজার কমিটির সাবেক সভাপতি মোঃ লিয়াকত হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ রেজাউল ইসলাম,প্রেমবাগ বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোঃ আবু তাহের প্রমুখ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিএস-কম্পিউটার‌-ই-স্কুলের শিক্ষকবৃন্দ মোসাঃ নাজমা খাতুন, মোসাঃ ফারজানা খাতুন, লিপু খাতুন,জিনিয়া খাতুন, সুরাইয়া ইয়াসমিন, খাদিজা খাতুন জুঁই ও সন্মানিত অভিভাবকবৃন্দ।

অভয়নগরে সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অবস্থিত সিদ্ধিপাশা ইন্সটিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক, পরিছন্নতা কর্মী, নিরাপত্তা কর্মী, আয়া পদে নিয়োগের বাণিজ্য করা হয়েছে বলে ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবক সদস্যরা বিভিন্ন দপ্তরে গত অক্টোবরের শেষে দিকে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, অত্র বিদ্যালয়ে ৪টি পদে প্রধান শিক্ষক হাবিবুর রহমান গোপনে প্রায় ২৮ লাখ টাকার বিনিময়ে এ নিয়োগ দিয়েছেন।

যে কারণে অভিভাবক সদস্য ও এলাকাবাসীরা ফুসে উঠেছেন। অভিভাবক সদস্য দেবব্রত ভদ্র, পিয়ারি, জাকির ফারাজী, আবের আলী শেখ বাদী হয়ে মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকা, পরিচালক ব্যানবেইস ঢাকা, পরিচালক দুদক কার্যালয় খুলনা, উপপরিচালক দুদক কার্যালয় যশোর, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরে ওই নিয়োগ বন্ধ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক হাবিবুর রহমান ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটিকে না জানিয়ে অফিস সহায়ক, পরিছন্নতাকর্মী, নিরাপত্তা কর্মীও আয়া পদের জন্য গোপনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটিকে কোন সভা, বা কোন প্রকার মৌখিক ভাবে কিছু না জানিয়ে অবৈধভাবে নিয়োগ কমিটি গঠন ও নিয়োগ পরীক্ষা গ্রহণ সহ নিয়োগ ও যোগদান পত্র দিয়ে যোগদান করানো হয়। এতে মোটা অংকের বিনিময়ে আইন বর্হিভুত ভাবে নিজের ইচ্ছেমত সভাপতির আপন বোন ও আত্মীয়দের এ নিয়োগ দেয়া হয়েছে। বলা হয়েছে, রেজুলেশনে ব্যবস্থাপনা কমিটির কোন স্বাক্ষর নেই। প্রধান শিক্ষক জাল স্বাক্ষর করে এই কাজ পরিচালিত করেছেন।  তিনি স্বার্থসিদ্ধি ও বিদ্যালয়ের আর্থআত্মসাৎ ও ভুয়া ভাউচারসহ নিয়োগ বানিজ্যের উদ্দেশ্যে এ কার্য সাধন করেন। যেন কোন লোকজন জানতে না পারে। সে জন্য গত অক্টোবর মাসে রাতের বেলায় উক্ত চারটি পদে বিদ্যালয়ে নামমাত্র নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। এরপর ওই চার প্রার্থীর কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের যোগদানপত্র দেয়া হয়।

এ ব্যাপারে অভিভাবক সদস্য দেব্রত ভদ্র, পিয়ারী , জাকির ফারাজী, আবের আলী শেখ জানান, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অফিস সহায়ক পদে সুফিয়া খাতুনকে সনদ বানিয়ে নিয়োগ প্রদান করেছেন। এবং সভাপতি জিয়া মোল্যার স্ত্রী শারমিন বেগম তার বোন সুফিয়া খাতুনের লিখিত পরীক্ষাটি করে দেন। খাতা চেক করলে হাতের লেখায় প্রমাণ পাওয়া যাবে। আয়া পদে সোনালী দাসের শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয় পত্রের মায়ের নাম ও জন্ম তারিখ মিল না থাকার স্বত্তেও যাচাই বাছাইয়ে বাদ দেওয়া হয়নি। তাকেও এ নিয়োগ দেয়া হয়েছে। তারা আরো বলেন, প্রধান শিক্ষকের ব্যানবেইস ও ব্যাংক হিসাব নম্বর ৯৬২৫। অথচ তিনি বেতন তোলেন ৯৬২৮ এ ব্যাংক এ্যাকাউন্ট থেকে যা অবৈধ। প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ। তার বিরুদ্ধে ২০০৭/০৮ অর্থ বছরে মিনিস্ট্রির অডিটের আপত্তি দেওয়া হয়। ওই সময়  প্রধান শিক্ষক তার নিয়োগে তিনি জাল স্বাক্ষর ও সিল তৈরি করেন। যা এখনো তদন্ত করলে থলের বিড়াল বেরিয়ে আসবে। এখনো তার বিরুদ্ধে শিক্ষা মন্ত্রনালয়ের অডিট আপত্তি আছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. জিয়া মোল্যার সাথে কয়েকদিন যাবত যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি (০১৯৫৯৮০৯০৫১) বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান তার বিরুদ্ধে মোটা অংকের উৎকোচের বিনিময়ে শিক্ষক নিয়োগের অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির বোনকে অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হয়েছে। যারা আমার বিরুদ্ধে আনিত অভিযোগ করেছেন তাদের মধ্যে থেকে নিয়োগ পেতে চেয়েছিল। তাদেরকে নিয়োগ দেয়া হয়নি। অত্র বিদ্যালয়ে ৪টি পদে প্রধান শিক্ষক হাবিবুর রহমান গোপনে প্রায় ২৮ লাখ টাকার বিনিময়ে এ নিয়োগ দিয়েছেন, বেতন প্রসঙ্গে কথা হলে তিনি জানান, এ ব্যাংক ৯৬২৮ এ্যাকাউন্ট থেকে তুলে থাকি। ব্যাংক হিসাব নম্বর ৯৬২৫ টা সচল নেই। এইটার ব্যাপারে ব্যাংকে অবজেকশন দেয়া আছে। কিংবা কোনো সদস্য বা অভিভাবকরা কি মনে করল সেটা তার দেখার বিষয় নয়। যথাযথ নিয়মানুসারে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম বলেন, এ নিয়োগ বিষয়টি নিয়ে ডিডি অফিস থেকে কোন তদন্ত হয়েছে কিনা আমার জানা নেই। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাবিবুর রহমান আমার নিকট আসছিলেন এ বিষয়ে কথা বলতে। এই প্রতিবেদককে তিনি আরো জানান, বিষয়টি আমি জানিনা।

Daily World News

রুবেল এখন টক অব দ্যা নাঙ্গলকোট

অভয়নগরে তরুণলীগের নব গঠিত কমিটির পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা

ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঝামা বাজার শাখা’র ৩য় বর্ষপূর্তিতে গ্রাহক সমাবেশ