বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে বৃত্তি প্রদান

//বিশেষ প্রতিনিধি, জেনিভা প্রিয়ানা//

বাগেরহাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা পরিষদ এর আয়োজিত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাষ্কর দেবনাথ বাপ্পি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডাঃ মোঃ ফকরুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আই সিটি সাদিয়া ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান,সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, এলজিইডি বাগেরহাট প্রধান প্রকৌশলী মোঃ শরিফুজ্জামান,বাগেরহাট প্রেসক্লাব এর সভাপতি মোঃ কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট এর সহ-সমন্বয়ক এর আব্দুল্লাহ আল রুমান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে এস এস সি, এইচ এস সি,মেডিকেল ও  বিশ্ব বিদ্যালয় পর্যায়ে ২০২৩ সালে কৃতিত্বের স্বাক্ষর রাখা ২৫৯ জন শিক্ষার্থীকে মোট ১৩ লাখ ৫০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম 

//এম মুরশীদ আলী, রূপসা//

৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে  শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৪ ফেব্রুয়ারি বিকালে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন ও এ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম 

প্রতিযোগীতায়  ক্রিকেটে- চ্যাম্পিয়ান হয় গাজী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ হয় আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল (বালক) চ্যাম্পিয়ান কাজদিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ বেলফুলিয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়। ভলিবল (বালিকা) চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালক) একক চ্যাম্পিয়ান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ জেবিএম মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালিকা) একক চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কমরেড রতন সেন কলেজিয়েট স্কুল। ব্যাডমিন্টন (বালক) দ্বৈত চ্যাম্পিয়ান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও রানার্সআপ জেবিএম মাধ্যমিক বিদ্যালয়। ব্যাডমিন্টন (বালিকা) দ্বৈত চ্যাম্পিয়ান নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও রানার্সআপ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। তিনি বলেন- খেলাধুলা শরীর গঠনের পাশাপাশি মানবিক গুনাবলীর বিকাশ ঘটাতে সহায়তা করে। খেলাধুলার মাধ্যমে যুব সমাজ মাদকাসক্তি থেকে দূরে থাকে। যুব সমাজ ও কিশোর-কিশোরীদের স্বাভাবিক জীবন, লেখাপড়া ও দেশ গড়ার কাজে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠ নির্মাণ করা আছে। এ সকল মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করাতে নানারকমের রোগ ব্যাধি প্রতিরোধেও প্রয়োজনীয়তার বিকল্প হয়ে উঠে। তাদের খেলাধুলার মাধ্যমে মানব শরীরের দৈহিক শ্রমের ক্ষমতা বৃদ্ধি হয়। শরীরের সহনশীলতা বাড়ায় এবং মনের প্রফুল্লতা বৃদ্ধি করে। যেমন: সাঁতার শরীরের মেদ দূর করে এবং ফুসফুসের কর্মক্ষমতা বাড়ায়। তাই সুস্বাস্থ্য বজায় রাখতে খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভীনের সভাপতিত্বে ও  একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডলের পরিচালনায় বক্তৃতা করেন- নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, শিক্ষক আব্দুর রহমান খান, মো. মনিরুজ্জামান, কৃষ্ণপদ রায়, জাহাঙ্গীর আলম, প্রভাষক বাসির আহমেদ লালু, হায়দার আলী, ক্রীড়া শিক্ষক আঃ রহমান ঢালী, আঃ কাদের, সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, শেখ আলাউদ্দিন মিলন, হাফিজুর রহমান, ব্রজেন দাশ, গোবিন্দ চন্দ্র রায়, নৃপেন্দ্র নাথ রায়, হাসিব শেখ, মনতেজ আলী, সোহাগ, শরিফুল ইসলাম, বিপ্লব সরকার, প্রকাশ চন্দ্র বালা, মোল্লা সাইফুল ইসলাম, দেবাশীষ বিশ্বাস, মেজবাউল ইসলাম, শরিফুল ইসলাম, নুর ইসলাম বাবু, সুবর্ণ বিশ্বাস, শিমুল বিশ্বাস, স্বপন মন্ডল, হাসিবুর রহমান, ইসমত আর  প্রমূখ।

কচুয়ায় মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্তদের সংবর্ধনা

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটের কচুয়ায় সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত ৭জন ভবিষ্যৎ চিকিৎসককে সংবর্ধনা দেয়া হয়েছে।

বুধবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নাওশাদ ৭জন মেধাবী ভবিষ্যৎ চিকিৎসককে সংবর্ধনা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ.স.মোঃ মাহাবুবুল আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারীসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগন, কলেজ ও স্কুলের শিক্ষার্থী।

কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের ইউনিয়নের হতদরিদ্র ভ্যান চালক শেখ আসাদুজ্জামানের কন্যা আরিফা আক্তার (বরিশাল)। কচুয়া গ্রামের শিকদার রুস্তুম আলীর কন্যা শামসুর নাহার সাদিয়া(মাগুড়া)। টেংরাখালী গ্রামের শেখ কাওছার হামিদ এর কন্যা শারমিন আক্তার(পটুয়াখালী)। মসনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপুল দাসের কন্যা বর্ণালী দাস (কুষ্টিয়া)। বেতখালী গ্রামের শহিদুল ইসলাম মোক্তার এর কন্যা আসমা আক্তার (শহীদ সোহরাওয়াদী)। মঘীয়া গ্রামের দুলাল শেখের পুত্র মোঃ মেহেদি হাসান নয়ন(নওগা)। কামারগাতী গ্রামের মোঃ রফিকুল ইসলামের পুত্র সানবিম বাধন নিরব(সুনামগঞ্জ) সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে।

রূপসায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

প্রযুক্তিতে চৌকস বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া (STEM & ICT Skills for the Girls of Coastal Area-SISGCA) শীর্ষক প্রকল্পের আওতায় রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কমরেড রতন সেন কলেজিয়েট স্কুলের মেয়ে শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং, রোবটিক্স, বিজ্ঞান ও গণিতের উপর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

রূপসায় শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এ ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি ও প্রযুক্তি কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে ওঠার উৎসাহ দিতে গত ২৯ জানুয়ারী দিনব্যাপী শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক প্রোজেক্ট প্রদর্শনী, স্ক্র্যাচ প্রোগ্রামিং কন্টেস্ট, রোবটিক্স প্রতিযোগিতা, পোস্টার প্রেজেন্টেশন, মেয়ে শিক্ষার্থীদের ডিজিটাল সাক্ষরতা, জ্ঞান, প্রয়োজনীয় দক্ষতা, প্রশিক্ষণ, সচেতনতা তৈরীতে বিভিন্ন কার্যক্রম কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণপূর্বক ডিসপ্লে পরিদর্শন অনুষ্ঠিত হয়।

উল্লেখিত প্রকল্পের নির্ধারিত দুটি স্কুল ছাড়াও রূপসা উপজেলার আরো ৬টি স্কুল এই ফেস্টে অংশগ্রহণ করে। যথাক্রমে- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, পিঠা ভোগ ডি.জি.সি হাইস্কুল, নৈহাটি গার্লস স্কুল ও কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল। এ অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

স্টেম প্রকল্প ব্যবস্থাপক শাখিরা আফরোজ দিপার সভাপতিত্বে ও মাহমুদ হাসান শোভনের পরিচালনায় এ সময়  বিশেষ অতিথির বক্তৃতা করেন- কমরেড রতন সেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ লক্ষ্মন কুমার সাহা, বিদ্যানুরাগি সুখেন রায়, এক্সকিউটিভ ডিরেক্টর বিডিওএম প্রণ নাসির খান সৈকত, নৈহাটী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সন্ধিব সরকার প্রমূখ।

বন্ধু’র মায়ের আত্মার মাগফেরাতে দোয়া এবং ৮৯ ব্যাচ কমিটি ঘোষনা

//এম মুরশীদ আলী//

বন্ধু (সাংবাদিক) জিএম আসাদুজ্জামানের মমতাময়ী মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজনে করে খুলনা সরকারি সুন্দরবন কলেজ-৮৯ ব্যাচের বন্ধুরা। গত ৯ জানুয়ারী মাগরিব বাদ হোটেল ওয়েস্টার্ন ইন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে- অধ্যাপক ডা: বঙ্গ কমল বসুকে সভাপতি এবং রবিউল ইসলামকে সেক্রেটারী করে ৮৯ ব্যাচ, খুলনা (সরকারি সুন্দরবন কলেজ) সংগঠন নাম ঘোষণা করা হয়।

এ সময় বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন- টিকু রহমান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খন্দকার আবুল বাশার, দিলরুবা নিম্নী, সাংবাদিক জিএম আসাদুজ্জামান, মো. আবুল কালাম আজাদ, মো. সাজ্জাদ খান চপল, মো. মঈনুল হাসান শিমুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লাভলি খান, শামছুন নাহার, হোসনে আরা খনম, রাশিদা আক্তার ময়না, তানজিদুর রহমান চৌধুরী (তাপস), মো. শরিফুল আলম বাবু, কুমার (সমির), রাজিবুল হাসান রিপন, মো. বাবর আলী শেখ, মীর আলমগীর হোসেন, বিভাষ কুমার দাম, ফয়সাল আমিন তপু, মীর রেজওয়ান রহমান, রফিকুল ইসলাম শাহীন, মো. জসিম উদ্দিন লাবু, মো. মনিরুল ইসলাম প্রমুখ।

কচুয়ায় স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

কচুয়া বিআরডিবির ইরেসপো প্রকল্পের উদ্যেগে স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।    প্রশিক্ষনে কিশোরীদের বাল্যবিবাহের কুফল, বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা,জেন্ডার বৈষম্য সহ অন্যান্য বিষয় সম্পর্কে বিশদ ধারনা দেওয়া হয়।

মঙ্গলবার উপজেলার আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষন কর্মশালায় প্রধান শিক্ষক পিটুন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম,সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রবীর কুমার মন্ডল, প্রধান শিক্ষক পিটুন মিত্র, হিসাব সহকারী শিলু মন্ডল,মাঠ সংগঠক হিরামন মিস্ত্রী সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রশিক্ষন শেষে স্কুলগামী শতজন কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

“এসো বই পড়ি”- নতুন ক্লাসের নতুন বই পেয়ে রূপসায় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ উল্লাস

//এম মুরশীদ আলী, রূপসা//

আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল – ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’। এ প্রদিপাদ্য সঙ্গে নিয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ গত ১ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়। এ দিনে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরে, নতুন ক্লাস, নতুন বই পেয়ে  আনন্দ উল্লাসে মেতে উঠে।

সারা দেশের ন্যায় সমগ্র রূপসায় ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ৩৫ টি বেসরকারী প্রাথমিক, কিন্ডারগার্ডেন, এক যোগে বই বিতরণী উদ্বোধন উপলক্ষ্যে রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

উপজেলা শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন- ইনেসট্রাক্টর কাজী এহতেশামুল হক, এসএস আলী আকবর, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা, এসএমসির সদস্য শিক্ষক মো. আমিনুল ইসলাম, অভিভাবক সভাপতি শিক্ষক এসকে কুদরত আলী, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিএম আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক ইউশা মোল্লা প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাবানা। বই বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীর ভিড় ছিল চোখে পড়ার মত।

ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি শুরু

//এম মুরশীদ আলী, রূপসা//

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ হয়। শিক্ষার্থীদের অপেক্ষায় থাকা পরীক্ষার ফলাফল প্রকাশ গত ৩০ ডিসেম্বরে এক অনন্য দৃষ্টি কেড়েছে কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয় (খুলনা করডোন্ড স্কুল) শিক্ষার্থীরা। এ স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানটি রূপসা উপজেলার সদর টিএসবি ইউনিয়নের স্বল্পবাহিরদিয়া গ্রামে গড়ে উঠে ১৯৬৬ খ্রী: জমিদার অশ্বিনী রাহা ভবনে।

ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ এবং ভর্তি শুরু

শিক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নকিব উদ্দিন আজাদ বলেন- এখানে দুষ্ট ও পিতা-মাতার অবাধ্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করাতে বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক দক্ষ এবং একান্ত প্রচেষ্টায় এ শিক্ষা ব্যবস্থা উন্নত করতে সক্ষম হচ্ছে। এ অবাধ্য সন্তানদের আবাসিকে রেখে তাদের কঠোর প্রহরে টাইম টু টাইম শরীর চর্চা, খেলা-ধূলা, গোসল, খাওয়া-দাওয়া, সুচিকিৎসা নজরধারী রেখে পড়াশোনায় মনোনিবেশ করাতে হয়। ক্লাসে পাঠদানের পাশাপাশি অনাবাসিক ছেলে-মেয়েরাও লেখাপড়া করাতে অবাধ্য শিক্ষার্থীদের মনোস্তাতিক স্বাভাবিক হতে অনেকটা সহয়তা হয়ে উঠে। এখানে ৫ম থেকে ১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান দেওয়া হয়ে থাকে।

এদের মধ্যে গত এসএসসিতে ৩০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রত্যেকে ভালো ফলাফল অর্জন শেষে উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়েছে। এই ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত আবাসিক/অনাবাসিক সীমিত আসনে ভর্তি ফরম বিতরণ শুরু ১৫ ডিসেম্বর।

ডুমুরিয়া এনজিসিএন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ফল ও ডাঃ মধুসুদন বৃত্তি প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া  এনজিসিএন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয়ের  বার্ষিক ফল ও ডাঃ মধুসুদন বৃত্তি প্রদান  করা হয়েছে। ৩০ ডিসেম্বর  সোমবার বেলা ১১টা স্কুল মাঠে ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীর বৃত্তি প্রদান   উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ আইউব হোসাইন এর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মোল্লা মোশাররফ হোসেন মফিজ, বিশেষ অতিথি ছিলেন মধু সুদন রাহার ছোট ভাই প্রনব রাহা ও প্রবীন সাংবাদিক অধ্যাপক আব্দুল কাদের খান, সাবেক অভিভাবক সদস‍্য অধ‍্যাপক মাহাবুর রহমান, অনুপম রাহা, শিক্ষক সেলিম হালদারের সঞ্চালনায় আরো বক্তব্য দেন শিক্ষিকা শারমিন আক্তার, সহকারী  প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, শেখ মোজাহার আলী, সৌমেন মন্ডল ও সুমন শেখ প্রমুখ। আলোচনা শেষে  ৬ ষ্ট থেকে দশম শ্রেনী পর্যন্ত  উর্ত্তীণ  প্রথম থেকে তৃতীয় সথান প্রাপ্ত  ১৫ জন শিক্ষার্থীকে বৃতি প্রদান কর।

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা আজ; রূপসায়- ৬১৫১ জন পরীক্ষার্থী

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা-২০২৪ শুরু আজ এবং শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এ পরীক্ষা স্ব স্ব বিদ্যালয়ে দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

প্রাথমিকে বার্ষিক পরীক্ষা আজ; রূপসায়- ৬১৫১ জন পরীক্ষার্থী

শিক্ষা অফিস সূত্রে জানা যায়- সমগ্র উপজেলায় তৃতীয় শ্রেণীতে ছাত্র ১০৫০ জন এবং ছাত্রী ১১৩৮ জন। চতুর্থ শ্রেণীতে ছাত্র ১০০৪ জন এবং ছাত্রী ১০৮৭ জন। পঞ্চম শ্রেণীতে ছাত্র ৮৯৮ জন এবং ছাত্রী ৯৭৪ জন। সর্বমোট- ৬১৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান, এ উপজেলায় ৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। তাছাড়া বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী পাঠ্যদান কার্যক্রম চলাকালীন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শ্রেণী প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।