ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ‍্যেগে অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) এর রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ অ্যান্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় ডুমুরিয়া, ফুলতলা ও পাইকগাছা এলাকার সহস্রধিক অসহায় দুঃস্থদের মাঝে আর্থিক অনুদান এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।

৬ নভেম্বর  রোববার সকালে উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যদেন এসডিএফ চেয়ারপার্সন, বোর্ড অব ডিরেক্টর ও সিনিয়র সচিব(অব.) মো. আবদুস সামাদ।

বিশেষ অতিথির বক্তব্যদেন এসডিএফ’র যশোর অঞ্চল পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ,আঞ্চলিক ব্যবস্হাপক মো.জাকির হোসেন ও মেহেদী হাসান।আরো উপস্হিত ছিলেন প্রকল্পের কো-অর্ডিনেটর কাজল চন্দ্র দে, জেলা কর্মকর্তা ঝর্ণা রাণী বিশ্বাস,সজল মন্ডল ও মোঃসালাউদ্দীন,উপজেলা ক্লাস্টার অফিসার মোঃ বাহারুল ইসলাম প্রমূখ। সভায় জানানো হয়, কোভিড-১৯ মহামারী ও অন্যান প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত আরইএলআই প্রকল্প গ্রামের সহায় সম্বলহীন এবং যাদের জীবন যাত্রার মান নিম্নগামী হয়েছে প্রকল্পভুক্ত এমন অতিদরিদ্র সদস্যদের মধ্যে খানা প্রতি ৯ হাজার টাকা হারে আর্থিক অনুদান বিতরণ করা হচ্ছে।

এসডিএফ প্রকল্পের আওতায় জেলার ২৪০টি গ্রামের প্রায় ৩৮ হাজার দরিদ্র্য ও অতিদরিদ্র পরিবারে এনজেএলআই প্রকল্পের আওতায় প্রায় ১১৯ কোটি টাকা অনুদানে দারিদ্রতা প্রশমন ও জীবন মানের উন্নয়নের জন্য কার্যক্রম বাস্তবায়ন করেছে।এরই মধ্যে ২৮ হাজার ৯২৭ জন উপকার ভোগীর মাঝে মোট ১৪ কোটি ৯১ লাখ ১৩ হাজার বিতরণ করা হয়েছে

 

নাঙ্গলকোটে সেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয়” এর উদ্যোগে বিভিন্ন গ্রামে টিউবওয়েল বিতরণ

//জামাল উদ্দিন স্বপন, নাঙ্গলকোট, কুমিল্লা//

কুমিল্লার নাঙ্গলকোটে সেচ্ছাসেবী সংগঠন “প্রত্যয়” এর উদ্যোগে বিভিন্ন গ্রামে অসহায় ও দরিদ্র ৩ জন বিধবা মহিলা ও ১জন দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে টিউবওয়েল স্থাপন করা হয়।

প্রত্যয় এর পরিচালক মোঃ শাহজাহান আজাদ এর তত্বাবধানে নাঙ্গলকোটের পাটোয়ার গ্রামের আয়েশা’র বাড়িতে টিউবওয়েল স্থাপন, কুরকুটা গ্রামের জোনী বেগমের বাড়ীতে টিউবওয়েল স্থাপন ও  নাঙ্গলকোট পৌরসভা পূর্ব দৈয়ারা ৩ নং ওয়ার্ড কোদালিয়ায় হালিমা বেগমের বাড়ীতে  টিউবওয়েল স্থাপন এবং খোশারপাড় গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী জামাল হোসেনের বাড়িতে টিউবয়েল স্থাপন করেন প্রত্যয় সংগঠনের সদস্যরা।

এই কার্যক্রম সম্পুর্ন করতে সহযোগিতা করেন, সৌদি প্রবাসী “আজম আজাদ খান” ও ইয়ামেন প্রবাসী যুবক।

উপস্থিত ছিলেন, প্রত্যয় পরিচালক জুবাইদ রাফি, সহকারী পরিচালক এ এইচ এম রাজু, সদস্য মুরাদ, মাসুদ, এবং রাকিব।

এছাড়াও সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় স্বেচ্ছায় রক্তদান, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শীতবস্ত্র  বিতরন, বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় কুরআন বিতরন, বৃক্ষরোপন কর্মসূচি, মাধবপুর গ্রামে অসহায় বৃদ্ধ মহিলাকে হুইল চেয়ার উপহারসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে।

প্রত্যয় এর পরিচালক মোঃ শাহজাহান আজাদ বলেন, সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়ানোও প্রত্যয়ের একমাত্র লক্ষ্য।

অভয়নগরে ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদের চিকিৎসা সামগ্রী প্রদান

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। ৯ অক্টোবর ( রবিবার)  দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার, রেগুলেটর, সিলিন্ডার স্ট্যান্ড, এন ৯৫ মাস্ক, হাত ধোঁয়া সাবান, টুথপেস্ট সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।

অভয়নগরের কৃতি সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আলহাজ্ব এম মাসুদ আহম্মেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. গোবিন্দ পোদ্দারের হাতে এসব সামগ্রী তুলে দেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ক্ষুদ্র সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আলী হায়দার মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, নওয়াপাড়া ফার্মেসী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সিংহ, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহম্মেদ, ব্যবসায়ী আব্দুল হালিম খান, শাহাদাত হোসেন মোল্যা (বাঘা), সমাজসেবক কাজী মশিয়ার রহমান, নান্টু, তুহিন প্রমুখ।

রামপালে সর্ববৃহৎ চক্ষু চিকিৎসা শিবিরে ৩ সহস্রাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা পেলেন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপালে দক্ষিণ বঙ্গের সর্ববৃহৎ চক্ষু চিকিৎসা শিবির সম্পন্ন শুরু হয়েছে। ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের উদ্যোগে ও লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের সহযোগিতায় এ কার্যক্রম আবারও শুরু করা হয়।

বড়দিয়া হাজী আরিফ (র.) মাদরাসা মাঠে সোমবার দিনব্যাপী রোগী বাছাই করা হয়েছে। এ বছর প্রায় ৫ শতাধিক ছানিপড়া ও নেত্রনালী রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।

এসব বাছাইকৃত রোগীদের ঢাকা মেগা সিটি লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তি করে অপারেশন ও লেন্স সংযোজন করা হবে। এ ছাড়াও প্রায় ৩ সহস্রাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, বিনামূল্যে ঔষধ ও বয়স্ক রোগীদের চশমা প্রদান করা হয়েছে।

ইতিপূর্বে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের এই সর্ববৃহৎ চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে প্রায় সড়ে ৪ হাজার চোখে ছানি পড়া ও নেত্রনালীর রোগীকে ঢাকা নিয়ে অপারেশনসহ লেন্স সংযোজন করা হয়েছে। ওই সময়ে প্রায় ৫০ হাজারেরও বেশী রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে।

চিকিৎসা নিতে আগত বাগেরহাট সদরের সৈয়দপুর গ্রামের রোগী বৃদ্ধ ইসরাফিল মোড়ল তার অনুভূতি ব্যক্ত করে বলেন দীর্ঘ দুই তিন বছর এ এলাকায় চক্ষু চিকিৎসা শিবির বন্ধ থাকায় আমরা খুব অসুবিধায় ছিলাম। আবার চক্ষু চিকিৎসা শিবির চালু হওয়ায় আমাগো পরানের মানুষের জন্যি আমরা দুয়া করি। একই অনূভুতি ব্যক্ত করেন রামপালের সোনাতুনিয়া গ্রামের লাইলী বেগম, পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চার বলেস্বর গ্রামের মো. শাহ আলম হাওলাদার।

অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন আমি মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। এ জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি ও দোয়া চাই। করোনার কারণে ২ দুই বছর পর আবারও আমাদের চক্ষু চিকিৎসা শিবির শুরু করেছি। আজকে আমরা ছানি পড়া ও নেত্রনালী রোগীসহ বিভিন্ন সমস্যার প্রায় ৫ শতাধিক রোগী বাছাই করেছি। প্রাথমিক চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়েছে প্রায় ৩ সহস্রাধিক রোগী। যা চলমান আছে। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রচন্ড রৌদ্র ও তাপ উপেক্ষা করে শত শত রোগী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সেবা নিচ্ছিলেন।

 

বাঁশখালী‌তে সি‌পি‌পি স্বেচ্ছা‌সেবক‌দের ব্যক্তিগত সরঞ্জাম বিতরণ

//চট্টগ্রাম প্রতিনিধি//

গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের ত্রাণ মন্ত্রনাল‌য় প‌রিচা‌লিত ঘূ‌র্ণিঝড় প্রস্তু‌তি কর্মসুচী (‌সি‌পি‌পি ) স্বেচ্ছা‌সেবক‌দের মা‌ঝে সরকা‌রি অর্থায়‌নে ব‌্যক্তিগত সরঞ্জাম(মালামাল) বিতরণ করা হয় ।

বুধবার সকা‌লে বাঁশখালী অ‌ফিসার্স ক্লা‌বে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপ‌তি‌ত্বে এ‌তে স্বাগত বক্তব‌্য রা‌খেন ঘূ‌র্ণিঝড় প্রস্তু‌তি কর্মসুচী (‌সি‌পি‌পি ) র সহকা‌রি প‌রিচালক মোঃ সাইফুল ইসলাম, উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক সমন্বয়কা‌রি কল‌্যাণ বড়ুয়ার সঞ্চানলায় সভায় অ‌তি‌থি ছি‌লেন ও বক্তব‌্য রা‌খেন ছনুয়া ইউ‌নিয়‌নের চেয়ারম‌্যান এম,হারুনুর র‌শিদ, মুক্তি‌যোদ্ধা আহমদ ছফা, উপ‌জেলা টিম লিড়ার মোহাম্মদ ছগীর।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন ঘূ‌র্ণিঝড় প্রস্তু‌তি কর্মসুচী (‌সি‌পি‌পি )অ‌ফি‌সে দা‌য়িত্বরত মিটু কুমার দাশ, ইউ‌নিট টিম লিড়ার মোহাম্মদ হারুন,আবদুল ম‌জিদ, উ‌কিল আহমদ, আবুল হোছাইন, হাছান নুর প্রমুখ । সভায় বাঁশখালীর ১০‌টি ইউ‌নিয়‌নের ১০৬৫ জন স্বেচ্ছা‌সেবক‌দের মা‌ঝে সরকা‌রি অর্থায়‌নে ব‌্যক্তিগত সরঞ্জাম বিতরন করা হয় ।

এ সময় বক্তারা দু‌র্যোগ কালীন সম‌য়ে স্বেচ্ছা‌সেবক‌রা নিঃস্বার্থ ভা‌বে অসহায় ও সাধারন মানু‌ষের সেবায় এ‌গি‌য়ে এ‌সে যে অবদান রা‌খে তা ভুলার নয় উ‌ল্লেখ ক‌রেন ।

ডুমুরিয়ায় ইউনিয়ন পরিষদে অগ্নি নির্বাপক যন্ত্র, ইলেকট্রিক হেক্সস মেশিন বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়ায় প্রকল্প বাস্তবায়ন দপ্তরের উদ‍্যেগে গ্রামীন অবকাঠামো সংস্কার ও গ্রামীন অবকাঠামো রক্ষাবেক্ষন  কমিটি ১৫ সেপ্টেম্বর  বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদে অগ্নি নির্বাপক যন্ত্র, ইলেকট্রিক  হেক্সস মেশিন বিতরন করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম‍্যান এজাজ আহম্মেদ গাজী পরিষদের ইউপি চেয়ারম‍্যানদের হাতে এসব তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন  ভাইস  চেয়ারম‍্যান গাজী আবদুল হালিম, প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা মো: আরশাফ হোসেন, ইউপি চেয়ারম‍্যান জহুরুল হক, মনোজ বালা, গাজী তৌহিদুল ইসলাম, শেখ দিদারুল ইসলাম, শেখ হেলাল উদ্দিন, শেখ রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত শেখ শফিকুল ইসলাম, গাজী হুমাউন কবির, অধ‍্যক্ষ সমারেশ মন্ডল, শেখ তুহিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রাসেল আহম্মেদ প্রমুখ।

খুলনায় সালাম মূর্শেদী এমপির পক্ষ থেকে জাতীয় শোক দিবসে নগত অর্থ বিতরণ

//রূপসা প্রতিনিধি//

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় ১৩৬ ওয়ার্ড, ১৬ ইউনিয়ন ও তিন উপজেলায় আজ ১৪ই আগস্ট দুপুরে নগত অর্থ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা, জেলা আওয়ামীলীগের সদস‍্য অধ‍্যক্ষ ফ ম আ: সালাম, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ব আহবায়ক মো:মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এফ এম অহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক মো:ইমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক শ,ম জাহাঙ্গীর,  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলবুল, বিনয় কৃষ্ণ হালদার, মনির হোসেন মোল্লা, সরদার মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আজমল ফকির, যুবলীগ নেতা সরদার জসীম উদ্দীন,শফিকুর রহমান ইমন, আব্দুল্লাহ আল মামুন,আশিকুজ্জামান তানভির, সাফিরুল ইসলাম হিমেল, আরিফুর ইসলাম কাজল, রিয়াজ শেখ, আরো উপস্থিত ছিলেন রুপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখ, মোল্লা জাহাঙ্গীর আলম, মামুন শেখ সহ আকতারুজ্জামান লিমু, ইউসুফ শেখ,  শেখ আঃ হালিম জয় প্রমূখ।

মাগুরায় সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময়

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

৭ জুলাই ২০২২ ইং রোজ বৃহস্পতি বার মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে প্রাপ্ত সাংবাদিকদের অনুদানের চেক বিতরণ ও ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সার্বিক বিষয় চিন্তা করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেন।তারই ধারাবাহিকতায় মাগুরা জেলায় আট জন সাংবাদিকের মাঝে চার লক্ষ টাকার প্রাপ্ত চেক তুলে দেওয়া হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ্যাড.সাইফুজ্জামান শিখর,মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ সভাপতিত্ব করেন জনাব ড.আশরাফুল আলম জেলা প্রশাসক মাগুরা।
সঞ্চলনা করেন জনাব রেজাউল করিম জেলা তথ্য অফিসার মাগুরা। আলোচনা শেষে সাংবাদিকদের মাঝে চেক তুলে দেওয়া হয়।

এই বছর মাগুরা জেলায় কর্মরত আট জন যারা সাংবাদিক প্রাপ্ত অনুদানের চেক পেলেন,সাংবাদিক নাযিমুল ইসলাম আরজু সিদ্দিকী বাংলাদেশ টেলিভিশন, সাংবাদিক কাজী আশিক রহমান প্রথম আলো মাগুরা জেলা প্রতিনিধি, সাংবাদিক বিকাশ বাছাড় আমার বার্তা মাগুরা জেলা প্রতিনিধি, সাংবাদিক শাহিন আলম তুহিন মানবজমিন মাগুরা জেলা প্রতিনিধি, সাংবাদিক মোঃআরাফাত হোসেন বাংলাদেশ বেতার মাগুরা সংবাদদাতা, সাংবাদিক জয়ন্ত জোয়ারদার বাংলা নিউজ জেলা প্রতিনিধি, সাংবাদিক আঃহাকিম নিউ নেশন জেলা প্রতিনিধি, সাংবাদিক মোঃহাবিবুল হক চৌধুরী গ্রামের কাগজ নিজস্ব প্রতিনিধি।অনুষ্ঠানে মাগুরা জেলায় কর্মরত মাগুরা প্রেসক্লাব ও মাগুরা রিপোর্টাস ইউনিটির সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

রামপালে উপমন্ত্রী হাবিবুন নাহার এর জাতীয় ফল মেলার উদ্বোধন হুইল চেয়ার চেক বিতরণ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || “বছরব্যাপী ফলের চাষ, অর্থ পুষ্টি দুই ই আসে” এ প্রতিপাদ্যে রামপালে জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলার কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

এ সময় তার সাথে ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা সুকান্ত কুমার পাল, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. গোলজার হোসেন, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোল্লা আ. রউফ, সাবেক গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, সাবেক বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, সাবেক উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, বাঁশতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুদরতি এনামুল বাশার বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্র লীগের সভাপতি মো. হাফিজুর রহমান প্রমুখ।

পরে কৃষি অফিসে এক আলোচনা অনুষ্ঠান শেষে আবাসন প্রকল্পের নতুন ঘর পাওয়া ৫৪ জন দুস্তর মাঝে ফলদ বৃৃৃক্ষ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। এর পূর্বে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ৫ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ, ২০ জন দুস্ত অসুস্থ ব্যক্তিকে ৫০ হাজার করে টাকার চেক বিতরণ ও মহিলা বিষয়ক দপ্তর থেকে মৎস্যজীবি গ্রামের দুস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি।

ডুমুরিয়ায় বিএনপি’র বন‍্যার্তদের ত্রান সংগ্রহ কার্যক্রম এর উদ্বোধন

//ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ৩ রা জুলাই  রবিবার বিকেলে সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার্ত মানুষের সাহায‍্যের্থে   উপজেলা বিএনপির’র ত্রাণ সহায়তা সংগ্রহ  কার্যক্রম উদ্বোধন  উপলক্ষ্যে দলীয় কার্যলযে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন  খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও ডুমুরিয়া উপজেলা বিএনপির’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক শেখ সরোয়ার হোসেন, জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবির হোসেন, শেখ শাহিনুর রহমান,মাষ্টার আমিরুল ইসলাম হালদার,অরুন গোলদার, মশিউর রহমান লিটন, মাষ্টার আইয়ুব আহমেদ, ,শহিদুল ইসলাম মোড়ল,সরদার মোজাফফর হোসেন,আবু জাফর খান, মাষ্টার সেলিম হালদার, শাইকুল ইসলাম, সরদার আঃ সালাম,আশরাফ হোসেন,আঃ মজিদ জোয়াদ্দার, শাহীন আলম, আঃ গফুর গাজী, আফজাল হোসেন, হালিমা বাগাতী,শফিকুল ইসলাম জোয়াদ্দার, মোঃ ইমরান হোসেন,রেজা খান,অলিয়াার রহমান, আবু সাইদ, গোলাম সরোয়ার,নজরুল হালদার,সাদেক,ওলিয়ার খান,টুটুল কুন্ডু,ইয়াসিন,সেলিম গাজী,  ইজাহারুল গাজী,ছাত্রনেতা আবরর হোসেন সৈকত, রিপন সরদার, আসলাম শেখ, রুবেল শেখ, মিঠু শেখ, আলভি আহমেদ, নাছিমুল হাসান,দিপ্ত মহালদার, মৃদুল বিশ্বাস, শরিফুল ইসলাম প‍্রমুখ।