ডুমুরিয়ায় ১১ টি এতিমখানা ও শিশু সদনের  ১৭ লাখ ৪ হাজার টাকার চেক বিতরন শুরু

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা  সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে  খুলনার ডুমুরিয়া উপজেলার ১১ টি এতিমখানা ও শিশু সদনের জন্যে বরাদ্ধকৃত ১৭ লাখ ৪ হাজার টাকার অনুদানের চেক বিতরন শুরু হয়েছে।

সমাজসেবা অফিস সুতে জানা গেছে খলশী লিল্লাহ ও এতিমখানা,  হযরত শেখ শাহ আফজাল  (রহ:) এতিমখানা , উলা মাজেদিয়া এতিমখানা লিল্লাহ বোডিং,  মধূগ্রাম ইসললামিয়া সিনিয়র মাদ্রাসা লিল্লাহ বোভিং সহ ১১ টি প্রতিষ্ঠানে  সমাজকল‍্যান মন্ত্রণালয় হতে এতিম দের জন‍্য বরাদ্ধ দেওয়া হয।

৩রা জুলাই  রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আসিফ রহমান তার কার্যালয়ে উপজেলার শলুয়া এলাকার মদিনাতুল উলুম মোহাম্মাদিয়া এতিম খানা কর্তৃপক্ষের হাতে ৩লাখ ৩৬ হাজার এবং মাগুরাঘোনা ইউনিয়নের হযরত শেখ শাহ আফজাল(র) শিশু সদন কমপ্লেক্স’র কর্তৃপক্ষের হাতে ৭২ হাজার টাকার চেক হস্তান্তর  করেন।

গত বৃহস্পতিবার উপজেলা সদরের সাজিয়াড়া শামছুল উলুম মাদ্রাসার এতিম খানা ও লিল্লাহ বোর্ডিং এর এতিম খানার  জন্য বরাদ্ধকৃত ৩ লাখ টাকার চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ। চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস এবং সংশ্লিষ্ট এতিম খানার প্রতিনিধিবৃন্দ।

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আশ্রয় কেন্দ্রেগুলিতে বিএনপির পক্ষ থেকে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ

//রনি মিয়া, স্টাফ রিপোর্টার জগন্নাথপুর//

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যা কবলিত অসহায় মানুষজনদের মধ্যে খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন, চিলাউড়া হলদিপুর ইউনিয় শাখা।

গতকাল ২৬ জুন রোজ রবিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জের মাটি ও মানুষের নেতা কয়ছর এম আহমেদ ও যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সাবেক নেত্রীবৃন্দের অনুপ্রেরণায় বন্যা কবলিত মানুষজনদের মধ্যে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলি কবিরপুর হলদিপুর দারুল উলুম মাদানিয়া মাদ্রাস, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, চিলাউড়া কমিউনিটি ক্লিনিক, চিলাউড়া উচ্চ বিদ্যালয়, চিলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, চিলাউড়া দারুছুন্নাহ আলিম মাদ্রাসা, চিলাউড়া বাজার, চিলাউড়া আটঘর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র সহ দাশনোয়াগাও এবং বিভিন্ন বাড়িতে আশ্রয়ে থাকা প্রায় ৫০০ টি পরিবারের মধ্য্যে ১৫০০ প্যাকেট খাবার ও বিভিন্ন ত্রাণ বিতরণ করা হয়েছে।

খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণী কার্যক্রমে উপস্থিত ছিলেন  জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগ জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য ডাঃ রাজা মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ মামুন, জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক জুনায়েদ আহমদ হামজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ইলিয়াছ মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলে সদস্য রুহেল আহমদ চৌধুরী, উপজেলা যুবদল নেতা তোতা মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মাসিব খান, হলদিপুর ইউনিয়ন বিএনপির সদস্য সেবু মিয়া সহ জগন্নাথপুর উপজেলা ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি পরিবারের নেতাক্রমী বৃন্দ।

খুলনার রূপসা উপজেলায় কৃষকের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ

//নিজস্ব প্রতিবেদক, খুলনা//
খুলনার রূপসা উপজেলায় কৃষকের মাঝে প্রনোদনার বীজ ও সার বিতরণ,খরিপ -২ আমন মৌসুম কৃষি প্রনোদনা কর্মসূচিরর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক-কৃষানীর মাঝে ২০২১-২২অর্থ বছরে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোঃকামাল উদ্দিন বাদশা বলেন বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষিকে সর্ব্বোচ্চ গুরুত্ব  দিয়েছেন। যার কারনে দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ । মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসতে হবে।  পরবর্তী খাদ্য সংকট মোকাবেলার জন্য বেশী বেশী ফসল উৎপাদন করতে হবে। কৃষকরাই হবেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার যোদ্ধা।  উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান।  বিশেষ অতিথির বক্তৃতা করেন  ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ যোবায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শিউলী মজুমদারের পরিচালনায় বক্তৃতা করেন  অতিরিক্ত কৃষি  কর্মকর্তা ফরহদিবা শামস,রূপসা ডিগ্রি কলেজের অধক্ষ্য ফ.ম. আব্দুস সালাম অনুষ্ঠানে

৩০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফশী আমন ধান বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

চাঁদপুর সদর হানারচর ইউপিতে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ

মোঃ হোসেন গাজী।।

চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদে নিবন্ধিত জেলেদের মাঝে জাটকা রক্ষা কর্মসূচির আওতায় দ্বিতীয় ধাপে বিশেষ ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে।

জাটকা ইলিশ রক্ষা অভিযান সফল করার লক্ষ্যে জেলেদের মাঝে চাউল দেওয়া হয়।

২১ মে  শনিবার সকাল ৯ টায় ১৩ নং হানারচর ইউনিয়নের ১৯৩৬ জন জেলের  মাঝে ৮০ কেজি করে চাউল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ১৩ নং হানারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আঃ ছাত্তার রাড়ী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, ইউপি সচিব মোঃ ফজলুর রহমান , ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, হানারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবু ছৈয়াল,ইউপি সদস্য আবুল কালাম (কালু) গাজী, হারুন খা, বারেক বেপারী, অলিউল্লাহ প্রমূখ।

রূপসায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তা

রূপসা (খুলনা) প্রতিনিধি :

রূপসায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহয়তা প্রদান করেন ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান।

সোমবার দুপুরে উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আজম খানের বাড়িতে গিয়ে এ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য হাফেজ আবু সালেহ, কাজী আব্দুল কুদ্দুস, মো. শফিকুল ইসলাম, মনি মালাকার, স্বপ্না রাণী পাল, বিনোদীনি পাল, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা মুছা মোল্লা সবুজ,সামসু শেখ, ইবারত শেখ, মামুন শেখসহ অনেকেই। গত ১১ মে বিদ্যুৎতের সটসার্কিটের মাধ্যমে আগুন ধরে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয় ব্যবসায়ীর।

বাগেরহাটের কচুয়ায় নিহত ৬ জেলে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

//কচুয়া, বাগেরহাট প্রতিনিধি//

মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় কচুয়ায় নিহত ৬ জেলে পরিবারকে ৩ লক্ষ টাকা আর্থি সহয়াতা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার প্রনব কুমার বিশ্বসের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ বদিরুজ্জামান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেম্মদ, তাসলিমা বেগম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাইদ উজ্জামান সাইদ।

গত ৪ ফেব্রুয়ারী শুক্রবার বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে ট্রালার ঢুবিতে রুহুল হাওলাদার,আবু বক্কার মোল্লা,মহিদ মোল্লা,শহীদুল মল্লিক,ইয়াকুব বাওয়ালী, আনোয়ার হাওলাদার নিহত হয়। নিহত জেলে পরিবার প্রতি ৫০ হাজার টাক করে ৩ লক্ষ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ডুমুরিয়ায় ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে যুবলীগ নেতা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

মানুষ মানুষের জন‍্য  এই সত‍্য কে  ধারন করে জীবন সংসারে একে অপারের জন‍্য কিছু মানবতা গবিত করে। সম্প্রতি তিন দিন পূর্বে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী শেখেরট‍্যাক গ্রামের দরিদ্র দীন মজুর আবুল হোসেন এর কুড়ে ঘরটি কাল বৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে যান।

দীন মজুর পরিবারের একমাত্র ঘরটি ঝড়ে ক্ষতিগ্রস্থ  হওয়ার পরিবারটি  মানবেতায় জীবন যাপন করেছে। খোলা আকাশের নিছে স্ত্রী সন্তান নিয়ে মানবেতায় জীবন তার পর ঈদুল ফিতর ঈদ উৎসব ।

খবর পেয়ে মানবতায় যুবলীগ ডুমুরিয়া  উপজেলা শাখার আহবায়ক প্রভাষক গোবিন্দ্র ঘোষ আবুল হোসেনর পাশে দাড়িয়ে  ব‍্যক্তিগত ভাবে পরিবারটি যাতে ঈদের আনন্দ মলিন না তার জন‍্য কিছু আর্থিক সহায়তা ও পাঞ্জাবি তুলে দেন।

এসময উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের ইউপি সদস‍্য মনোজ সরকার।

পরিবারের ঈদ  আনন্দ ভাগাভাগি করে নিতে সহায়তার হাত বাড়িয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা। আবুল হোসেন গাজী বলেন মহৎ মানুষ গুলো আমাদের মতো পরিবারের পাশে দাড়িয়েছে।

তাদের জন‍্য দোয়া আর আশিবাদ করি। এভাবে মানুষের পাশে তারা যে দাড়াতে পারে।

 

ডুমুরিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৬ হাজার ৮২ পরিবারকে  বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ

//ডুমুরিয়া সংবাদদাতা//

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডুমুরিয়ায় ভিজিএফ কর্মসূচির আওতায় উপজেলার ১৪টি ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র ২৬ হাজার ৮২ পরিবারের মাঝে বিনামূল্যে ২৬০ দশমিক ৮ শত ২০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

এ কর্মসূচির আওতায় প্রতি উপকারভোগী ১০ কেজি করে চাল ৩০ এপ্রিল  শনিবার সকালে উপজেলার সাহস ইউপি চেয়ারম্যান মোল্লা মাহাবুবুর রহমানের নেতৃত্বে ১ হাজার ৬১৭টি পরিবারে, ডুমুরিয়া সদর ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু ২ হাজার ৫০০টি পরিবার, শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি পরিষদের কার্যালয়ে ১ হাজার ৪০৮টি পরিবার, ভান্ডারপাড়া ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে ১ হাজার ৪৩৪টি পরিবার, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন ২ হাজার ২২৩টি পরিবার, রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মন্ডল ১ হাজার ৫৩৮টি, ধামালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুল হক ১ হাজার ৯০০টি, খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ১ হাজার ৭৪৭টি পরিবার, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের নেতৃত্বে ২ হাজার ৭৩৮টি পরিবার সহ বিভিন্ন ইউপিতে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়।

এ ছাড়া শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যে ইউনিয়নে দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে চাল বিতরণ করেন এছাড়া মাগুরখালী, মাগুরাঘোনা, রুদাঘরা  ইউনিয়নে চাউল বিতরন করা হযেছে।

বিতরনের সময ইউনিয়নের ট্যাগ অফিসার, ইউপি সদস্য, এমপি প্রতিনিধি ও গ্রামপুলিশ উপস্থিত ছিলেন।

 

 

বরগুনার আমতলীতে ভর্তুকি মুল্যে কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচীর উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে উন্নয়ন সহায়তা মুলক ৭০%ভর্তুকী মূল্যে কৃষি যন্ত্রপাতি এবং কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় বীচ ও সার বিতরনের শুভ উদ্বোধন করা হয়েছে।উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি  এ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ।

এ উপলক্ষে আজ দুপুর বারোটার সময়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার এ,কে,এম আবদুল্লাহ বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী  উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,আমতলী পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এম,এ কাদের মিয়া,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,চাওড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ,এম মনিরুল ইসলাম প্রমুখ।

কৃষকদের মাঝে ভর্তুকি মুল্যে কৃষি যন্ত্রপাতি,বীজ ও সার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি বরগুনা-১ আসনের মাননীয় সাংসদ এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, আওয়ামীলীগ সরকার সবসময়ই কৃষক ও কৃষি উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছে।

হাইমচরে প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সেলাই মেশিন বিতরণ

মোঃ হোসেন গাজী।। 

“এসো দূর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” শ্লোগানকে ধারণ করে হাইমচরে অসহায় ও কর্মহীন মানুষকে স্বাবলম্বী করতে প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় সংগঠনের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি মানিক বেপারীর সভাপতিত্বে এবং ত্রান সেবা বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মাস্টারের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রান সেবা বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য আব্দুর রহমান মাস্টার।

আব্দুর রহমান মাস্টার বলেন, প্রবাসী কল্যাণ সংস্থার ব্যানারে হাইমচরের রেমিট্যান্স যোদ্ধারা মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। গরীব, দুঃখী অসহায় মানুষকে সহায়তা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে  উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ অসহায় ও কর্মহীন মানুষকে স্বাবলম্বী করতে তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করছে। এই ইতিবাচক কর্মকান্ডে অংশগ্রহণ করে আমি গর্বিত বোধ করছি। প্রবাসী কল্যাণ সংস্থার সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক বাশার পাটওয়ারী, অর্থ ও ত্রান সেবা বাস্তবায়ন কমিটির আহবায়ক মোঃ আলমগীর হোসেন, মোঃ শরীফ মাস্টার প্রমুখ।

পুরো অনুষ্ঠান জুড়ে অনলাইনে যুক্ত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস বি এন সোবাহান, সাংগঠনিক সম্পাদক আরেফিন শরীফ, সহ যুগ্ম সাধারণ সম্পাদক জনি আখন, ধর্ম বিষয়ক আমির হামজা