রূপসায় শীতবস্ত্র বিতরণ করলো আঞ্জুমান মুফিদুল ইসলাম

//এম মুরশীদ আলী, রূপসা//

: “জীবনেও সাথী, মরনেও সাথী” এই শ্লোগান সঙ্গে নিয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম এর আয়োজনে শীতবস্ত্র বিতরণ গত ১৫ ডিসেম্বর সকালে, রূপসার ইলাইপুর গ্রামে আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ‍্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ সময় অসহায়, গরীবদের কম্বল এবং ছোট বাচ্চাদের শীতের পোশাক দেওয়া হয়।

রূপসায় শীতবস্ত্র বিতরণ করলো আঞ্জুমান মুফিদুল ইসলাম

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: কামরুজ্জামান টুকু।

রূপসায় শীতবস্ত্র বিতরণ করলো আঞ্জুমান মুফিদুল ইসলাম

এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম’ এ রূপসায় জমি দাতা সাবেক সচিব হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ড. হামিদা আকতার, আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নার্গিস জাহান।

এ্যাডভোকেট সফিউল আলম সুজনের পরিচালনায় বক্তৃতা করেন, নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, ইউপি সদস‍্য মো: কামরুজ্জামান সোহেল, আমজাদ হোসেন, এ্যাডভোকেট শামীম  আহমেদ, এ্যাডভোকেট  আরিফ রিপন প্রমূখ।

খুলনায় আঞ্জুমান মুফিদুল ইসলামের আয়োজনে কম্বল বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

আঞ্জুমান মুফিদুল ইসলামের আয়োজনে খুলনার রূপসায় আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ‍্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে গরীব অসহায়দের মাঝে ১৫ডিসেম্বর সকালে কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো: কামরুজ্জামান টুকু, জমি দাতা ও সাবেক সচীব হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের  অবসরপ্রাপ্ত শিক্ষক ড.হামিদা আকতার, আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের প্রভেসর নার্গিস জাহান, প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, ইউপি সদস‍্য কামরুজ্জামান সোহেল, এডভোকেট শামীম আহমেদ, এডভোকেট আরিফ রিপন। অনুষ্ঠান পরিচালনা করেন এডভোকেট সফিউল আলম সুজন।

অভয়নগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে শীতার্তদের মাঝে নওয়াপাড়া মিডল্যান্ড ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকালে সরদারপাড়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু মহিলা মাদরাসা ও এতিমখানা সহ উপজেলার বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়। শীতার্ত অসহায় দুস্থ মানুষ ও শিক্ষার্থীদের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল নওয়াপাড়া মিডল্যান্ড ব্যাংক।

এ সময় উপস্থিত ছিলেন, মিডল্যান্ড ব্যাংক নওয়াপাড়া শাখার ব্যবস্থাপক সিদ্ধার্থ ঘোষ, অত্র মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা সাইফুল ইসলাম সরদার, মিডল্যান্ড ব্যাংক নওয়াপাড়া শাখার রিলেশনশিপ কর্মকর্তা শরিফুল ইসলাম টুটুল, গ্রাহক সেবা কর্মকর্তা অপরূপা ভট্টাচার্য, ক্যাশ ইনচার্জ শেখ সৈকত টিপু, ক্যাশ অফিসার ওবায়েদ ইসলাম বাবু, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নিলয় সরকার, ইমরান হোসাইন প্রমূখ।

রূপসায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

রূপসা  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা   ২০২২-২৩অর্থ বছরের উন্নয়ন তহবিলের বরাদ্দ থেকে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে  সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিন, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ হালিম খান, রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

উপজেলার ২০ জন নারীদের মাঝে  সেলাই মেশিন বিতরণ করা হয়।

ডুমুরিয়ায় যুবলীগের বিনামূল‍্যে সবজি বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব , বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে ১৯ নভেম্বর  রবিবার বিকেলে উপজেলার সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে বিনা মূল্যে সবজি বিতরন করা হয়েছে। দলীয় কার্যলয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি চৌধুরী রায়হান ফরিদ, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ,আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা হারুনার রশিদ, মুসফিকুর রহমান সাগর, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শেখ ইকবাল হোসেন, আলহাজ্ব খান রবিউল ইসলাম আন্টু, বিশ্ব নাথ দে, কাজী মেহেদী হাসান রাজা, শাকিল আহম্মেদ, মনোজ সরদার, খান আবুল বাশার, উত্তম বিশ্বাস, সিরাজুল ইসলাম প্রমুখ।

রামপালে উপমন্ত্রী’র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

বন্ধ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি বলেন বর্তমান সরকার বীজ, সার কৃষি উপকরণসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন বাড়াতে হলে কোন জমি খালি রাখা যাবে না। প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের মননিবেশ করতে হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষি বিপ্লবের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেন।

বাগেরহাটের রামপাল উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী এসব কথা বলেন।

শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জি. এম অলিউল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ. সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। এ সময় উপকারভোগী কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, এ বছর উপজেলার দশ ইউনিয়নে মোট ২৩০ জন কৃষককে বিভিন্ন ক্যাটাগরিতে জন প্রতি গম ২০ কেজি করে ১০ জনকে, ভূট্টা ০২ কেজি করে ২০ জনকে, সরিষা ০১ কেজি করে ৯০ জনকে, সূর্যমুখি ০১ কেজি করে ১০০ জনকে ও খেসারি ০৮ কেজি করে ১০ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।

দুর্গা উৎসবে বস্ত্র বিতরণ করেন ডা: প্রদীপ দেবনাথ

//এম মুরশীদ আলী//

খুলনা শিশু হাসপাতালের কনসালট‍্যান্ট এবং হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর জেলা আহবায়ক ডা: প্রদীপ দেবনাথ। তাঁর নিজ এলাকা রূপসার দেবীপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে গত ২২ অক্টোবর সকালে গরিব ও অসহায়দের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এর মহানগর শাখা সদস‍্য সচীব ইঞ্জিনিয়ার সত‍্যানন্দ দত্ত, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ব্রজেন ঢালী, জেলার যুগ্ম আহবায়ক রাজু দাস, মহানগর শাখার যুগ্ম আহবায়ক তপন কুমার ঘোষ, সাবেক ইউপি সদস‍্য বশির হায়দার পল্টু, ইউপি সদস‍্য লিপিকা রানী দাস, মন্দির কমিটির সভাপতি শ‍্যামল ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক দিপক দাস, সহ-সভাপতি তুষার দাস, গোপাল রাহা, রাজু দাস, জয়দেব দাস, দেবাশিষ দেবনাথ, মাদব পাল, গৌতম সাহা, রতন সোম সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাগেরহাটের কচুয়ায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরন

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

সমাজ সেবা অধিদপ্তর কচুয়া উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করেছে। সোমবার সকালে  বাগেরহাট প্রতিবন্ধী  সেবা সাহায্য কেন্দ্রের সহযোগীতায় কচুয়া সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।

এতে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ জাকির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহসীন হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ কচুয়া শাখার এজিএম নাজমুল হাসান,উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান উপস্থিত ছিলেন । এসময়ে ৭জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়।

ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র উদ্যোগে উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত’র উদ্যোগে উচ্চ শিক্ষায় অধ্যায়ণরত শিক্ষার্থীদের মাসিক উপবৃত্তি প্রদান ও দিক নির্দেশনামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এ লক্ষে ১৪ আগস্ট  সোমবার সকালে চুকনগরস্হ দলিত হাসপাতাল মিলনায়তনে দলিত’র নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান। তিনি যুবদের বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে স্বাবলম্বী হওয়া ও সুন্দর ক্যারিয়ার গঠনের পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলিত’র প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস, দলিত আয়ুর্বেদিক ল্যাব এর ম্যানেজার প্রভাষ কুমার দাস, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাস ও বিপ্লব দাস নীরব।

স্পন্সরশীপ অফিসার  অঞ্জনা দাসের সঞ্চালনায় ওই সেমিনারে দলিত’র বিভিন্ন কর্ম এলাকার ১৩০জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

ডুমুরিয়ায় মাননীয় প্রধানমনত্রী শেখ হাসিনা ত্রান তহবিল হতে অসহায় দু:স্থ রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ব  শেখ হাসিনার ত্রান তহবিল হতে অসহায় এবং অসচ্ছল মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

১০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা কমপ্লেক্স এর হলরুমে  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার আরশাফুল আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, যুব উন্নযন কর্মকর্তা শেখ কামরুজ্জামান, আওয়ামী লীগ নেতা এম এম সুলতান হোসেন। সভা শেষে ৭জনকে ১লাখ টাকা করে ও ২জনকে চার লাখ টাকা মোট ১১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরন করা হয়।