ডুমুরিয়ায় সমাজ সেবা দপ্তরের উপকার ভোগীদের মাঝে ঋণ বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়া  উপজেলা  সমাজসেবা দপ্তরের উদ‍্যোগে মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি পল্লী সমাজ সেবা ও পল্লী মাতৃকেন্দ্র  কার্যক্রম এবং প্রতিবন্ধী ব‍্যক্তিদের ঋণ বিতরন  করা হয়েছে।

উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ঋণ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা  পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, স্বাগত বক্তব‍্য দেন উপজেলা  সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, ইউপি চেয়ারম‍্যান গাজী তৌহিদুজ্জামান।

জানা গেছে পল্লী সমাজ সেবা কার্যক্রমের আওতায় ১০ টি প্রকল্পের ৪৭ জন উপকার ভোগীর মাঝে ১৮ লাখ ৩৬ হাজার টাকা ও মাতৃ কেন্দ্রের কার্যক্রমের আওতায় ১৬ জন উপকার ভোগীর মাঝে ৩ লাখ ৭৮ হাজার টাকা, দগ্ধ ও প্রতিবন্ধী মধ‍্যে ২০ হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরন করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও এমপি সালাম মূর্শেদীর কম্বল বিতরণ

//আ: রাজ্জাক শেখ খুলনা//

প্রতি বছরের মতো এবারও রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় অসহায় ও দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে খুলনা-৪আসনের সংসদ সদস‍্য আব্দুস সালাম মূর্শেদী।

এরই অংশ হিসেবে সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রূপসা উপজেলা শ্রমীকলীগের আয়োজনে নৈহাটি বাগমারা এলাকায় গণকবর মাঠে সাড়ে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা -৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী।

উপজেলা শ্রমীকলীগের আহবায়ক মো: মফিজুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আরিফুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, নৈহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।

জেলা শ্রমিকলীগ নেতা হায়দার আলী খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ শেখ আসাদুজ্জামান, ইউপি সদস‍্য রিনা পারভীন,উপজেলা যুবলীগ নেতা শামসুল আলম বাবু, আব্দুল্লাহ আল মামুন,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন শেখ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদ শেখ, হকার ইউনিয়নের সভাপতি কবির শেখ, বাবুল হাওলাদার, ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, শেখ রাসেল,, নোমান সৈকত প্রমূখ।

এছাড়া সকালে দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নে এতিমখানা, ভ্যান শ্রমিক, নৌকা মাঝি,দলিত সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক রনি, রাকিব মোড়ল, শেখ আলামিন, দবির শেখ, কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইউনিয়নের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

একজন শীতার্ত মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়: সালাম মূর্শেদী এমপি

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী  বলেছেন, শীতের কষ্ট সেই বুঝবে যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। শীতার্থ মানুষের কষ্ট লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।

সেই কর্মসূচির সঙ্গে একাত্ম হয়ে সমাজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষের উচিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা।

একজন শীতার্থ মানুষের গায়ে একটি কম্বল দিতে পারা অনেক আনন্দের বিষয়। আমাদের প্রত্যেককে স্ব স্ব অবস্থান থেকে জনসেবায় নিজেকে আত্মনিবেদন করতে হবে।

    রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে ২৮জানুয়ারী বিকাল ৩টায়  কম্বল বিতরণ অনুষ্ঠানে  জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

এমপি আব্দুস সালাম মূর্শেদীর নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন

উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ মফিজুল ইসলাম।

উপজেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে কম্বল  বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম, আইচগাতি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ আসাদুজ্জামান।

 জেলা শ্রমিকলীগ নেতা হায়দার আলীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন  যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, শ্রমিকলীগ নেতা কবির শেখ, লিটু বিশ্বাস, ইসহাক শেখ,  বাবুল হাওলাদার, রেজাউল ইসলাম,হাসান বেপারী, আব্দুল জব্বার শেখ, মনিরুজ্জামান হাতেম,  ছাত্রলীগ নেতা শেখ রিয়াজ, শেখ রাসেল, নোমান সৈকত প্রমূখ।

শক্তি ফাউন্ডেশন খুলনা রিজিওন ডুমুরিয়া শাখায় সদস‍্যদের মাঝে শীতবস্ত কম্বল বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

আর্ত মানবেতায় সেবায় শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল শনিবার  সকালে শক্তি ফাউন্ডেশন খুলনা রিজিওন ডুমুরিয়া  শাখায় সদস‍্যদের মাঝে শীতবস্ত কম্বল বিতরন করা হয়েছে।

কার্যালয়ে অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব‍্য রাখেন এরিয়া সুপার ভাইজার অমৃত চন্দ্র হাওলাদার, শাখা ম‍্যানেজার মো: ফারুক হোসেন, সিনিয়র অফিসার আবু জাফর, হিসাব রক্ষক সুচিত্রা  পাল, আনোয়ারুল ইসলাম, ওবাইদুল্লাহ শেখ, আরাফত হোসেন প্রমুখ।

পরে উপস্থিত ২ শতাধিক নারী সদস‍্যদের মাঝে কম্বল বিতরন করা হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা, কর্তৃক রূপসায় শীতবস্ত্র বিতরণ

এম মুরশীদ আলী, রূপসা, খুলনা।।

“জীবনেও সাথী, মরনেও সাথী” এই শ্লোগান সঙ্গে নিয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা, কর্তৃক এ বছর (২য় বার) রূপসার ইলাইপুর গ্রামে আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ‍্য সেবা ও প্রশিক্ষণ কেন্দ্রে কম্বল বিতরণ গত ২৪ জানুয়ারী বিকেলে অনুষ্ঠিত হয়।

আঞ্জুমান মুফিদুল ইসলাম ঢাকা, কর্তৃক রূপসায় শীতবস্ত্র বিতরণ

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বাগেরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ড. মো: আতিকুস সামাদ।

আঞ্জুমান মফিদুল ইসলাম রূপসা শাখা সংস্থার, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সফিউল আলম সুজন এর সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট এস এম আরিফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাগেরহাট সহকারী জজ ও জেলা লিগাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম, ঢাকা হাইকোর্ট অ্যাডভোকেট মনজুর মোরশেদ।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. কামরুজ্জামান সোহেল, মুফিদুলের সদস্য মিজানুর রহমান জীবন, শাহ আব্দুল হাই কচি, এস এম আমজাদ হোসেন, গোলাম রসুল আসমান, রহমত মৃধা, রবিউল ইসলাম, জাহিদুল ইসলাম, নাজমুল ইসলাম সুমন, রাজু শেখ, মামুন শেখ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে শতাধিক কম্বল বিতরণ করা হয়। তা ছাড়া মৃতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আয়ূব আলী।

ডুমুরিয়ায় ড. বিশ্বজিৎ চন্দ্র ফ‍্যান ক্লাবের উদ‍্যেগে শীতবস্ত বিতরন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি //

খুলনার ডুমুরিয়ায় ড.বিশ্বজিৎ চন্দ্র ফ‍্যান ক্লাবের আয়োজনে ২১ জানুয়ারি  রবিবার দুপুরে জাকারিয়া  সুপার মার্কেট চত্বরে ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপির সম্মানে সেচ্ছাসেবী সংগঠনের মাধ‍্যমে উপজেলার বিভিন্ন  ইউনিয়নের দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত কম্বল বিতরন করা হয়েছে।

কম্বল বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ‍্যান ক্বাবের সদস‍্য আরাফত হোসেন, কাজী মেহেদী হাসান রাজা,গাজী সোহেল আহম্মেদ লিটন, জিল্লুর রহমান আকুঞ্জি, তৌহিদুজ্জামান রাতুল, মুশফিকুর রহমান সাগর, খান আবুল বাশার, সানি, সুমন, দুলাল চন্দ্র বিশ্বাস, বিশ্বজিৎ মন্ডল, প্রসেনজিৎ বিশ্বাস, ভবতোষ মন্ডল, দিনু, তাপস, এরশাদ মোল্ল‍্যা, রাসেল সরদার, আ: ছালাম, মোহন, মিঠুন দে, মিলন, আবু মুছা, মেম্বার প্রীতিষ বৈরাগী, নারায়ন মন্ডল প্রমুখ।

বরগুনাতে হুইল চেয়ার পেয়ে খুশি পিতা পুত্র সেলিম জাহিদুল তৈহিদুল

//তামান্না ইসলাম, আমতলী, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলার একই পরিবারের শারীরিক প্রতিবন্ধী তিন পিতা-পুত্রকে হুইল চেয়ার বিতরণ করেছে তালতলী উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টার দিকে ‘বরগুনা জেলা প্রশাসন প্রদত্ত  তালতলী উপজেলা প্রশাসনের মাধ্যমে এ হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম,ইউপি সদস্য নজরুল ইসলাম খান প্রমুখ।

হুইল চেয়ার পেয়ে সেলিম বলেন, আমি জন্ম থেকেই প্রতিবন্ধী আমার দুটি সন্তানও প্রতিবন্ধী চলাফেরা করতে না পারায় ঘরের বাইরের জগত কখনো দেখা হয়নি। এখন থেকে গাড়ি করে বিভিন্ন জায়গায় আমরা যেতে পারব এই গাড়িতে আমরা নতুন জীবন পেলাম। যারা আমাদের গাড়ি দিছে তাদের আল্লাহ নেক হায়াত দান করুক।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন,জেলা প্রশাসন ও  উপজেলা প্রশাসন সব সময়ই অসহায় অসচ্ছল ও অক্ষম ব্যক্তিদের পাশে আছে রয়েছে আমাদের এই সহযোগিতা সব সময় চলমান থাকবে ইনশাল্লাহ। আমরা চাই এই উপজেলার প্রতিটি হাটা-চলা করতে অক্ষম ব্যক্তিদের হুইল-চেয়ার দিয়ে একটু সহযোগিতা করতে।

রামপালে ৫ হাজার দুস্থের মাঝে কম্বল বিতরণ

জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি ||

রামপালে সরকারিভাবে পাঁচ হাজার দুস্তকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা পরিষদের মিলনায়তনে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা’র সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. গোলজার হোসেন, রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ প্রমুখ।

এ সময় বিভিন্ন এতিমখানা, ইসলামিক ফাউন্ডেশনের আওতায় ইমাম, মোয়াজ্জেম এবং অসহায় মানুষদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও প্রতি ইউনিয়ন পরিষদে ২ শত করে কম্বল সহ ৫ হাজার কম্বল বিতরণ করা হয়।

অভয়নগরে অনাহারে থাকা মানুষের মাঝে খাবার বিতরণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে নওয়াপাড়া বাজার জামে মসজিদ সংলগ্নে ভালো কাজের উদ্যোগ নিয়ে অনাহারে থাকা মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার জুম্মা বাদ ২৯ ডিসেম্বর দুপুরে জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যার সভাপতিত্বে  স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে এ খাবার বিতরণ  হয় । এসময় উপস্থিত ছিলেন, সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ইবাদুল ইসলাম, সাংবাদিক মোঃ কামাল হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম পিকুলসহ সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 খাবার বিতরণ অনুষ্ঠানে ৬০ জন ভিক্ষুকসহ অসহায় পথচারীদের মাঝে ফ্রি খাবার বিতরণ করা হয়।

ডুমুরিয়ায় দলিত-এর উদ্যো‌গে ভাান্ডারপাড়া আবাসন প্রকল্পে মে‌ডি‌কেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া আবাস‌নে দলিত-এর উদ্যো‌গে মে‌ডি‌কেল ক্যাম্প ও শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ ডিসেম্বর

সোমবার বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর আয়োজনে মেড়িকেল ক্যাম্প ও শিক্ষার্থী‌দের মা‌ঝে শিক্ষা উপকরণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  ইউপি সদস‌্য শেখ মাহাবুর রহমান। অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হা‌বিবুর রহমান। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্প সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মোঃআব্দুল জব্বার, শিক্ষিকা মীরা বর্মন, শিক্ষক সুনীল কুমার মন্ডল, শি‌ক্ষিকা প্রত‌্যাশা খানম, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল ও প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস।  মে‌ডি‌কেল ক্যাম্প প‌রিচালনা ক‌রেন  ডাঃ ত‌নিমা দাস ও সিও বিপ্লব দাস।

আলোচনা শেষে আবাস‌নের ৭০জন শিক্ষার্থীর মা‌ঝে শিক্ষা উপকরন বিতরন করা হয় এবং মে‌ডি‌কেল ক্যাম্প এর মাধ‌্যমে এলাকার অসুস্থ রোগী‌দের স্বাস্থ‍্য সেবা প্রদান করা হয়।