অভয়নগরে পাবজীগেম খেলার প্রলোভনে শিশু বলাৎকারের শিকার, লম্পট যুবক আটক

 

যশোরের অভয়নগর উপজেলার পৌর ৫নং ওয়ার্ডের বুইকরা গ্রামে মোবাইলে পাবজী গেম খেলার প্রলোভন দেখিয়ে ১০/১২ বছর বয়সী ৫ শিশুকে ঘরে ডেকে বলাৎকার করার

অভিযোগে ওই এলাকার মৃতঃ মহির উদ্দিন আকুঞ্জির ছেলে নিজাম আকুঞ্জি(৩০)নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ ৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে এই অপকর্ম করে আসলে

ও ওই শিশুদের ভয়ভীতি দেখিয়ে মুখ বন্ধ করে রাখে ৷ ২৬ অক্টোবর(মঙ্গলবার)সন্ধ্যায় ঘটনাটি জানা জানি হলে এলাকাবাসী ওই যুবককে ধরে পুলিশে দেয় ৷ এলাকাবাসী আরো জানায়, এলাকার ৪র্থ শ্রেণীতে পড়া এক ছাত্র মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে লম্পট নিজাম শিশুটিকে পাবজী গেম খেলার প্রলোভনে তার ঘরে ডেকে নিয়ে বলাৎকার করে ৷ শিশুটিকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় কাউকে কিছু না বলার জন্যে ৷ শিশুটি বাড়ি এসে তার মাকে ঘটনাটি খুলে বলে ৷ তার মা বিষয়টি স্থানীয় প্রতিবেশী ও তার চাচাকে জানায় ৷ শিশুটি সব ঘটনা তার চাচাকে খুলে বলে ৷ শিশুটি কাঁদতে কাঁদতে বলে, আমার চার বন্ধুর সাথে ওই যুবক এরকম অপকর্ম করেছে ৷ এক পর্যায়ে সব ঘটনা জানাজানি হলে এলাকাবাসী লম্পট যুবককে উত্তম-মাধ্যম দিয়ে ৯৯৯ নাম্বারে কল দিলে , অভয়নগর থানা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেন ৷

শিশুটির চাচা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন ৷ এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) কেএম শামীম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীকে গ্রেফতার করা হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ৷

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধিঃ

পড়ুন দৈনিক বিশ্ব

রূপসায় পুশকৃত চিংড়ী মাছসহ ভ্রাম্যমান আদালতের ১১ জনের জেল

 

রূপসায় পুশকৃত চিংড়ী মাছসহ ভ্রাম্যমান আদালতের ১১ জনের জেল

রূপসা প্রতিনিধি:

সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ অক্টোবর রাতে রূপসা ব্রীজ এলাকায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে চিংড়ী মাছ ভর্তি ৩টি ট্রাক আটক করে। ট্রাকে থাকা ২১৬০ কেজি জেলী পুশকৃত চিংড়ী মাছসহ ১১ জনকে জেল প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

জানাযায়, উক্ত পুশকৃত চিংড়ী মাছের মালিকেরা প্রায়ই এধরণের অপব্যবসা করে আসছে। সাতক্ষীরা জেলার গোয়ালডাঙ্গা গ্রামের শংকর মজুমদারের ছেলে দুলাল মজুমদার (৪০), নীলকন্ঠপুর গ্রামের শহিদুল গাজীর ছেলে মনিরুল গাজী (৩০), শ্রীউলা গ্রামের মো. ছিদ্দিক সরদারের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), মাড়েলা গ্রামের আ: আজিজ সরদারের ছেলে আব্দুল বারিক (৪৬), দামারপোতা গ্রামের মৃত লুৎফর বিশ^াসের ছেলে মো. নজিবুল্লা (৩০), নাকতারা গ্রামের মো. আ: কাদেরের ছেলে মো. আবুল কালাম (৩০), মাছসখিপুর গ্রামেরমো. জলিল মোল্যার ছেলে মো. জিয়াউর রহমান (৩৩), শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে সোহেল (৩২) এবং খুলনা কয়রা উপজেলার মঠবাড়ী গ্রামের মো. লকমানের ছেলে নজমাল হাসান (৩৮), শিমলারাইট গ্রামের লুৎফরস রহমান মোল্যার ছেলে মো. শাহিন আলম (৩৫), ও যশোরের কেশবপুর উপজেলঅর পরচাংকারা গ্রামের মঙ্গল মন্ডলের ছেলে শুভন মন্ডল (১৯)।

উপরোক্ত আসামীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় উপজেলা নির্বাহী কর্মকতা রুবাইয়া তাছনিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫জনকে ১ মাস ও ৬জনকে ২মাস করে জেল প্রদান করেন।

পুশকৃত চিংড়ী মাছ নদীতে ফেলে নষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পী কুমার দাস ও সহকারী কর্মকর্তা লিয়াকত সহ কোর্ষ্টগাডের বিভিন্ন সদস্যরা।

২১৬০ কেজি জেলী পুশকৃত চিংড়ী মাছ

বরিশালে ভুয়া সাংবাদিক বিশ্বজিৎ  আটক

বরিশালে সময় টিভির পরিচয় দিয়ে চাঁদাবাজি ও পুলিশের কাছে তদবির করার অভিযোগে এক প্রতারককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন। জসোমবার দুপুরে নগরীর কালিবাড়ী রোডস্থ বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগে হাজির হয় জনৈক মুজাহিদ শুভ পরিচয়দানকারী একজন ব্যক্তি। নিজেকে সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে গত ১৩ আগস্ট আটককৃত একটি মোটরসাইকেল ছেড়ে দেবার অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত পুলিশ সদস্যদের কাছে তাঁর আচরণ সন্দেহ জনক মনে হলে আটককৃত মোটরসাইকেলের মূল মালিককে খবর দেয় ট্রাফিক পুলিশের সদস্যরা। পরবর্তীতে জানা যায় সাংবাদিক পরিচয় দানকারী ব্যক্তির আসল নাম বিশ্বজিৎ কর্মকার এবং তিনি মোটরসাইকেল ছাড়িয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা লোপাট করেছে। এছাড়া বিশ্বজিৎ কোন গণমাধ্যমের সঙ্গে জড়িত নয় বলেও নিশ্চিত হয় পুলিশ।

এ ব্যাপারে আটককৃত মোটরসাইকেল মালিক সজিব নন্দী জানান, বিশ্বজিৎ আর সে পূর্ব পরিচিত। পুলিশের কাছ থেকে মোটরসাইকেল ছাড়িয়ে দেবার কথা বলে কয়েক দফায় তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেয় বিশ্বজিৎ। কিন্তু দুই মাস অতিবাহিত হলেও মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয় নি। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) খলিলুর রহমান বলেন, ‘আটককৃত প্রতারক নিজের নাম – পরিচয় লুকিয়ে নিজেকে সময় টিভির সাংবাদিক হিসেবে উপস্থাপন করেন এবং জব্দকৃত মোটরসাইকেল ছেড়ে দেবার জন্য অনৈতিকভাবে অনুরোধ করতে থাকেন’৷ বিশ্বজিৎকে কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আর অভিযুক্ত বিশ্বজিৎ বলেন, ‘আমি সময় টিভি এবং সাংবাদিকদের শ্রদ্ধা করি। কিন্তু আমার কোন উপায় ছিল না। মোটরসাইকেল ছাড়িয়ে দেয়ার কথা বলে ২০ হাজার টাকা নিয়েছি।যেটা আমার উচিত হয়নি।

এ ব্যাপারে সময় টিভির বরিশাল ব্যুরো রিপোর্টার শফিক মুন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সময় টিভির গ্রহণযোগ্যতা ও সুনাম ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি এ ধরণের প্রতারণার চেষ্টা চালায়।এরকম কোন ঘটনা কারো নজরে নজরে আসলে সময় টিভির বরিশাল ব্যুরো প্রধানকে জানানোর অনুরোধ করেন তিনি।

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

সেতুতে যদি হাঁটতে পারতাম তবে সত্যি খুব ভালো লাগতো : প্রধানমন্ত্রী

 

যশোরের বেনাপোলে বোমা বিস্ফোরণে তিনজন আহত

নিজস্ব প্রতিনিধিঃ

যশোর জেলার বেনাপোল  পোর্ট থানাধীন পুটখালী গ্রামে বোমা বিস্ফোরণে১. সোহেল(৩৫), পিতা- আব্দুর রহমান, গ্রাম- পুটখালী, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর,২. রাশেদ(৪০),পিতা- জিয়াউর রহমান, গ্রাম- পুটখালী , থানা-বেনাপোল পোর্ট,জেলা -যশোর ও ৩. আশিকুর রহমান(৪০), পিতা- আব্দুর রাজ্জাক,গ্রাম- বাগআঁচড়া, থানা- বেনাপোল পোর্ট,জেলা- যশোর   আহত হয়েছেন।

আহতরা জানান, তারা ৩ বন্ধু রাত ৮ঃ৩০ ঘটিকার সময় পুটখালী মধ্য পাড়ায় দাঁড়িয়ে ছিলেন এসময় অজ্ঞাত কেউ তাদের উপর বোমা ছুড়ে মারে ফলে রাশেদের বাম হাতের কব্জি উড়ে যায় এবং সোহেল ও আশিকুরের অবস্থা আশঙ্কা জনক।

অপর একটি সূত্র জানিয়েছেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারের জন্য তারা বোমা তৈরি করছিলেন এবং তৈরির সময় বোমা বিস্ফোরিত হয়ে তারা আহত হয়েছেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দিন স্বপন জানান, বোমায় আহত ৩ জনের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কা জনক।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ককলেট বিস্ফোরণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে এবং ঘটনাস্থল চিহ্নিত করে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

রূপসায় ২ কেজি গাঁজা সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

রূপসা প্রতিনিধি:

রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ ২২অক্টোবর বিকালে  ৬জনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়,  থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন এর নেতৃত্বে আইচগাতী ক‍্যাম্প ইনচার্জ এস,আই মোঃ নকিব ইকবাল ও এ এসআই মোস্তাক এ এসআই ফরহাদ  অভিযান পরিচলনা করে

আইচগাতী বশিরের মোড় এবং নন্দনপুর তালবন মাঠ হতে ২ কেজী গাঁজা সহ ৬ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন যশোর জেলার বেনাপোল উপজেলার  বোয়ালিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে রাসেদুল (২১), একই জেলার  সারশা উপজেলার নটাদিয়া গ্রামের নূর হোসেন এর ছেলে জাহিদুল হাসান (২০), বেনাপোল উপজেলার গ্রামের মশিউর রহমানের ছেলে দুলাল হোসেন (২০), রূপসার শ্রীফলতলা ইউনিয়নের নন্দন পুর গ্রামের মান্নান আকন্দ এর ছেলে আব্দুল্লাহ (৩৮) , নন্দনপুর গ্রামের শাহাজান বেপারীর ছেলে মোঃসোহাগ বেপারী (২৪) ও তেরখাদা উপজেলার আনন্দনগর গ্রামের দাউদ মোল্লার ছেলে ফরহাদ মোল্লা (২০)। তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

জেলা ডিবি পুলিশ রূপসা হতে ৩০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১

খুলনা ব্যুরোঃ

খুলনা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) ইন্দ্রজিৎ মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে হালিম শেখ (৪০) নামে এক জনকে ৩০০পিচ ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে। মাদক আইনে তার বিরুদ্ধে রূপসা থানার মামলা দায়ের হয়েছে, যার নং-১৬।

পুলিশ জানায়, জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৮ অক্টোবর সন্ধ্যায় রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হালিমা বেগম এর বসত বাড়ির উঠানে থেকে রামনগর গ্রামের বেল্লাল শেখ এর ছেলে মোঃ হালিম শেখকে গ্রেফতার করে। তার নিকট থেকে সর্বমোট (২০০+১০০)=৩০০ (তিনশত) পিচ হালকা কমলা রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্বার করা হয়।

উল্লেখ্য যে, আসামী হালিম শেখ (৪০) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলাসহ সর্বমোট ০৯ টি মামলা রয়েছে।

র‌্যাব ১৮টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে

খুলনা ব্যুরো:

বাগেরহাট সদরের বারাকপুরস্থ শ্রীহাট বাজারের কাশেম প্লাজার সামনে থেকে ১৮টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শক্রবার দুপুরে র‌্যাব-৬ খুলনাস্থ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হল- বাগেরহাট মোড়েলগঞ্জের বহরবনিয়া গ্রামের রফিজ উদ্দিন ফরাজীর ছেলে মোঃ আব্দুল হাকিম (৫০) ও শরণখোলার সোনাতলা এলাকার আলী মিয়া হাওলাদারের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৫)।

তাদের কাছ থেকে দু’টি বড় প্লাষ্টিকের ব্যাগে ১৮টি হরিণের চামড়া, দু’টি মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করে যে, তারা পরস্পর যোগশাজসে সুন্দরবন থেকে চামড়াসহ হরিণের মাংস সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে কতিপয় উচ্চবিলাসী মানুষের নিকট অধিক মুনাফার লোভে সরবরাহ করতো। এঘটনায় বাগেরহাট সদর থানায় মামলা হয়েছে।

রূপসায় টাকা পাওয়ার অভিযোগে দিনমুুজুরকে পিটিয়ে জখম

রূপসা প্রতিনিধি :

রূপসায় টাকা পাওয়ার অভিযোগে এক দিনমুুজুরকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেেেছ কতপিয় ব্যক্তির বিরুদ্ধে। আহত হয়ে দিনমুজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ভৃক্তভোগি সূত্রে জানা হেয়ে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারী গ্রামের আমজাদ মোল্লার ছেলে রিপন মোল্লা কে ১৪ অক্টোবর সকাল সাড়ে ৯টার সময় একই এলাকার টুকু ফকিরের ছেলে হাবি ফকির, বাচ্চু ফকিরসহ কয়েকজন মিলে মারপিট করে আহত করে।

ট্রেজার মালিকের কাছে টাকা পাওনা থাকায় কোন মেশিন এখান থেকে নেওয়া যাবে না বলে হাবি শহিদুলকে জানায়। এই বিষয়কে কেন্দ্র করে শহিদুলের সাথে কথা কাটাকাটি হয় হাবির। এক পর্যায়ে হাবি তার লোকজন নিয়ে শহিদুলকে লাঠি ও দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে মারপিট করে আহত করে। পরে এলাকাবাসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শহিদুলকে ভর্তি করে।

৩ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে চট্টগ্রামে

বুধবার গভীর রাতে চট্টগ্রামের মিরসরাই উপজেলায়  উপজেলার জোড়াগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় গ্রামে একই পরিবারের তিনজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হলেন— মুদি দোকানদার বাবা একই এলাকার মোস্তফা (৫৮), তার স্ত্রী জ্যোৎস্না বেগম (৫০) ও ছেলে আহমদ হোসেন (২২)।

এ ঘটনায় নিহত মোস্তফার আরেক ছেলে সাদ্দামকে (২৬) আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে বাবা-মা ও ছেলের গলাকাটা মরদেহ দেখে পুলিশে খবর দেন।

জোড়াগঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হবে। তবে তাদের কেন হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।

//চট্টগ্রাম ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

রানীশংকৈলে একসাথে এক পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রূপসায় স্বামী স্ত্রীসহ ৩ মাদক বিক্রেতা আটক

রূপসা প্রতিনিধি :

রূপসায় স্বামী স্ত্রীসহ তিন মাদক বিক্রেতাকে ১৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে আইচগাতি ইউনিয়নের রাজাপুর কালিবাড়ি ঘাট এলাকায় মাদকদ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে।

এমন খবর পেয়ে আইচগাতি ক্যাম্প পুলিশের ইনচার্জ নকিব ইকবাল রবিবার রাত সাড়ে ৯টার সময় রাজাপুর ঘাট এলাকা থেকে এক নারী সহ ৩জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১৫০ পিচ ইয়াবা ট্যালেট উদ্বার করে। আটককৃতরা হল খুলনার দাকোপ উপজেলার গুনারী এলাকার নওশের মোড়ল এর ছেলে নুরজ্জামান(৩৩) ও তার স্ত্রী খুকু মনি (২০) ,বাগেরহাট জেলার কচুয়া উপজেলার মকবুল হাওলাদারের ছেলে বেলাল হাওলাদার(২৮)।

এদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

পড়ুন দৈনিক বিশ্ব …

মনিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

শারদীয় উৎসব উপলক্ষ্যে সাতক্ষীরা ব্লাড ব্যাংক কর্তৃক শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ