টেকনাফে ৫ কোটি ২০ লক্ষ টাকার মাদকদ্রব্য ক্রিস্টাল মেথসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধিঃ

সীমান্তবর্তী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা মাদকদ্রব্য চোরাচালানের ট্রানজিট হিসাবে ব্যবহৃত হয়।আর তাই মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণে সর্বদা অভিযান পরিচালনা করতে হয় স্থানীয় পুলিশ প্রশাসনকে।

তারই ধারাবাহিকতায় আজ ১০ অক্টোবর -২০২১ রোজ রবিবার টেকনাথ থানা পুলিশের একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফ মডেল থানার  নাজিরপাড়া গ্রামের হাবিবপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি বাড়িতে রাখা  ১ কেজি ৪০ গ্রাম ক্রিসাল মেথ মাদকদ্রব্যসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী

০১। মোঃ ইদ্রিস (৪০), পিতা- মৃত আতিকুর রহমান, গ্রাম- নাজিরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার কে গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ৫ কোটি ২০ লক্ষ টাকা।

এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বরিশালে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে শেষ হলো উপ-নির্বাচন

 

বরিশালে নির্বাচনী সহিংসতায় ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার কিছুক্ষণ আগে নগরীর ২৮নং ওয়ার্ড কাশিপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া অপর দু’জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় লা‌টিম প্রতীকের প্রার্থী ‌সৈয়দ গোলাম ক‌বির মামুনের পরাজিত হওয়ার গুঞ্জন ওঠে।

বিষয়টিকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ওঠেন তার কর্মী-সমর্থকরা। তারা জা‌হিদ হো‌সেনের ঘু‌ড়ি প্রতীকের সমর্থকদের ওপর হামলা চালান।

আহত মাহফুজ হোসেন সবুজ বলেন, আমরা নির্বাচন দেখতে গিয়েছিলাম। মামুন মেম্বারের ছেলে রাব্বি ঘু‌ড়ি প্রতীকের সমর্থকদের মারধর করছিল তা আমরা ভিডিও করি এবং ছবি তুলি।

তা দেখে রাব্বির নেতৃত্বে আমাকে দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকার শিক্ষানবিশ রিপোর্টার , শাকিল দৈনিক কলমের কন্ঠ রিপোর্টার রিপন রানা, কে মারধর করে। তারা শাকিলকে কুপিয়ে জখম করে। আমরা তিনজনই হাসপাতালে ভর্তি হয়েছি।

এ বিষয়ে এয়ারপোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, মারধরের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের চিহ্নিতের চেষ্টা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২০ সা‌লের ১১ ডিসেম্বর ২৮ নম্বর ওয়া‌র্ডের কাউ‌ন্সিলর জাহাঙ্গীর হোসে‌ন মৃত্যুবরণ করার পর এ ওয়ার্ডে বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে ঘু‌ড়ি প্রতীক নি‌য়ে জা‌হিদ হো‌সেন, ঠেলাগা‌ড়ি প্রতীক নি‌য়ে হুমায়ূন ক‌বির এবং লা‌টিম প্রতীক নি‌য়ে ‌সৈয়দ গোলাম ক‌বির মামুন প্রতিদ্বন্দ্বিতা করেন।

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল//

পড়ুন দৈনিক বিশ্ব

যশোরের ভবদহের জলাবদ্ধতার বলি আরও এক জলভাসী

 

 

 

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ জগন্নাথপুর’র উদ্যোগে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত

সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) জগন্নাথপুর উপজেলার উদ্যোগে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) বিকেল ৩ টায় স্থানীয় পৌর পয়েন্টে, যথাযথ মর্যাদার সহিত মানববন্ধনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। সংগঠনের পিস এম্বাসেডর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী ফারজানা আক্তারের সভাপতিত্বে ও পিস এম্বাসেডর ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত  সভায় বক্তব্য রাখেন  সংগঠনের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাজী আব্দুল কাইয়ুম মোশাহিদ, সংগঠনের সদস্য ও প্রবীণ সাংবাদিক শংকর রায়, সাংবাদিক রিয়াজ রহমান, জাপা নেতা আব্দাল হোসেন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ মোজাম্মেল হক।

উক্ত বিশাল মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও  সাংবাদিক সহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

//মোঃ রনি মিয়া, জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

সাংবাদিক আলম রায়হানের উপর হামলা ঘটনায় গ্রেফতার তৌহিদ

 

লালমাই মাতাইনকোটে গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী কবির আটক

 //স্টাফ রিপোর্টার, মোঃ ইকবাল মোরশেদ//

২৬শে সেপ্টেম্বর রবিবার লালমাই উপজেলা পেরুল উত্তর  ইউনিয়ন মাতাইনকোট গ্রামে পোপন সংবাদের ভিক্তিতে সন্ধায় অনুমানিক ৬ টার দিকে খুব গোপন সুএে খবর পেয়ে লালমাই থানার এস আই জীবন রায় চোধরীর  আবু সালেহের নেত্বীতে  পুলিশ ফোর্সসহ

এক অভিযান চালিয়ে ৩টি রোপনকৃত গাঁজা গাছ সহ এক ব্যাক্তিকে আটক করে  লালমাই থানা পুলিশ রোপনকৃত গাজাঁ গাছ উদ্ধার করে মামলার আলামত হিসাবে জব্দ করেন।

এই মাদক ব্যবসায়ী হলেন মাতাইকোট দক্ষিণ পাড়া গ্রামের নুরুল ইসলাম ছেলে কবির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায় কবির হোসেন নিজে মাদক সেবন করে এবং ব্যবসা করেন।

এ ব্যাপারে লালমাই থানায় একটি মামলা হয়েছে আসামী আদালতে পেরন করা হয়েছে।

 

বরিশালে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারক সিমা আক্তার

বরিশাল নগরীর ২০ নং ওয়ার্ড কলেজ এ্যভিনিউ পাঁচ নংগল্লির সিমা আক্তার প্রেমের ফাঁদে ফেলে প্রতারনার মাধ্যমে যুবকদের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নেওয়াই ছিলো সিমা অক্তারের নেশা। এনিয়ে দুই যুবকে প্রেমের ফাঁদে ফেলে অর্থকড়ি হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বরিশালের সিনিয়র নেতাদের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে কথাও সোনা যাচ্ছে।

ভুক্তভোগী একজন পুরুষের ভাষ্যমতে প্রথমে বিভিন্ন ব্যাক্তিদের সাথে পরিচয় হলে নিজেই ভিবিন্ন ছবি প্রদান ও ভিডিও কলে কথা বলা স্ক্রিনশট রেখে দেয়। পরবর্তীতে সাক্ষাৎ তাদের সাথে  মোটা অংকের টাকা দাবী করে সিমা ও আয়শা । টাকা না দিলে ফেসবুকে এসব আপত্তিকর ছবি ও স্ক্রিনশট সহ ভিবিন্ন হুমকি প্রদান করে। নিয়মিত মাদকসেবী আয়শা ও সিমা গাজায় আসক্ত।

আর তার একটি প্রতারণার গ্যাং রয়েছে যারা প্রতিনিয়ত একই কর্মকাণ্ড ঘটিয়ে থাকে নগরীর ভিবিন্ন জায়গায়। সর্বশেষ যুবকের কাছে পাঁচলাখ টাকা দাবি করে প্রতারক সিমা আক্তার। প্রতারণা করার চেষ্টার একটি ভিডিও ফুটেজে ধরাখায় সিমা আক্তার । নগরীর কাউনিয়া থানা সেকসন রোড নিবাসি রাকিবুল অভিযোগ করে বলেন  দুই মাস আগে তার বন্ধু সিমার দালাল  এর মাধ্যমে সিমার সাথে পরিচয় হয়।

এর পর টাকার বিনিময় রাতকাটায় হোস্টেলে এরপর তাকে বিয়ের প্রস্তাব দেয় সিমা। রাকিব যখন জানতে পারে এর আগে নগরীর বিপ্লব নামে এক যুবকের সাথে প্রেমের প্রতারনা করে তার কাছ থেকে প্রতি মাসে টাকা নেয়  সিমা। তখন রাকিবুল সিমাকে বিয়ে না করার  সিমা রাকিবুলের  কাছে  পাঁচ লাখ টাকা দাবি করে এবং বিভিন্ন সাংবাদিকদের কাছে মিথ্যাতথ্য দিয়ে রাকিবুলকে ফোন দেয়ায়। সিমার স্থায়ী ঠিকানা বরগুনা বর্তমানে বরিশার নগরীর ২০ নং ওয়ার্ড কলেজ এভিনিউ পাঁচ নং গলির সৃতাস্মৃিনী বাড়ির ভাড়াটিয়া তৈয়ব আলির মেয়ে সিমা আক্তার।

//নিজস্ব প্রতিবেদক//

পড়ুন দৈনিক বিশ্ব …

ছাতকে আখলাদ হত্যাকান্ডের ঘটনায় আল-আমিনের আত্মসমর্পন

 

যশোরে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ

মাদকের ভয়াবহতা থেকে সমাজের আপামর জনগণকে রক্ষা করার লক্ষ্যে সারাদেশে প্রতিদিনই পরিচালিত হচ্ছে মাদকের বিরুদ্ধে  বিশেষ অভিযান।

তারই ধারাবাহিকতায় ২৬ সেপ্টেম্বর-২০২১ রোজ রবিবার যশোর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টীম সকাল ১১ঃ৩০ ঘটিকায়  ঝিকরগাছা থানার গদখালী বাজারে  অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী ১. হাবিবউল্লাহ (২১), পিতা- সাহেব আলী, গ্রাম- নতুনপাড়া নারায়ণপুর,থানা- শার্শা, জেলা – যশোর ২. সম্রাট(২৫), পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম- মানকী, থানা- বেনাপোল, জেলা- যশোর ও ৩. শাহীন (৩৩), পিতা- রহমত আলী, গ্রাম- বোয়ালিয়া, থানা- বেনাপোল, জেলা- যশোর, ৪. মোঃ আলী(৫২), পিতা- মৃতআঃহক,গ্রাম-চাঁচড়া,থানা-কোতয়ালি,জেলা-যশোরদের গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনের আওতায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া আজ বিকাল ৪ঃ৪৫ ঘটিকায় যশোর জেলার গোয়েন্দা শাখার আরও একটি টীম  যশোর জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার পালবাড়ি- চাঁচড়াগামী রাস্তায় অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ী ৫. পারভেজ বিশ্বাস (৩২), পিতা- জালাল বিশ্বাস, গ্রাম- বোলপুর উত্তর পাড়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোরকে ৬০( ষাট) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

এসংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

৫ টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ১ সক্রিয় সদস্য গ্রেফতার

//নিজস্ব প্রতিনিধি//

গত কয়েক দিন যাবত যশোর জেলার বিভিন্ন উপজেলায়  মোটরসাইকেল চুরি বেড়ে যায়।ফলে যশোর জেলা পুলিশের দিকনির্দেশনায় বেনাপোল পোর্ট থানায় করা একটি  মামলার আলোকে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস টীম এবং বরিশাল বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫ টি চোরাই মোটরসাইকেলসহ ১.মোঃ মনিরুজ্জামান জামাল (৪০), পিতা -মৃত আব্দুল গনি মিয়া, কাউনিয়া (২নং ওয়ার্ড), থানা- কাউনিয়া, জেলা- বরিশালকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে সে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের দলের অন্য সদস্যরা যশোরসহ সমগ্র বাংলাদেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল চুরি করে সরাসরি এবং কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে।

যৌতুক না দেয়ায় স্ত্রীর শরীরে আগুণ দিল ইমাম স্বামী

শরিফ মাহমুদ নামে এক ইমামের বিরুদ্ধে যৌতুক না পেয়ে গভীর রাতে সাউন্ডবক্সে উচ্চস্বরে ওয়াজ বাজিয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার নতুনবাজারের আনছার রোড এলাকার বয়রাসালায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান বাবা। বর্তমানে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ ঘটনায় বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর থানায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, দুই বছর আগে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায় মাওলানা শরিফ মাহমুদের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শ্রীপুরে যান শরিফ। সেখানে স্থানীয় ইয়াকুব আলী জামে মসজিদে ইমামতি শুরু করেন তিনি। কিন্তু আর্থিক দৈন্যদশা ও পরকীয়ায় জড়িয়ে শরিফ কিছুদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

১৮ সেপ্টেম্বর রাতে স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন শরিফ। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পরকীয়ার ঘটনা বলায় স্ত্রীকে তিনি মারধর শুরু করেন। এরপর রাত ৩টার দিকে উচ্চস্বরে সাউন্ডবক্সে ওয়াজ বাজিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ তরুণীর পরিবারের।

ভুক্তভোগী তরুণী বলেন, অন্য মেয়েদের সঙ্গে কথা বলতেন স্বামী। সেগুলো আমি সহ্য করতে পারিনি। অনেক মারধর করছে ওই রাতে। সেদিন খাটে শুইতেও দেয়নি। পরে মেঝেতে ঘুমাই। হুট করে ঘুম থেকে উঠে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে আর ওয়াজ বাজছে।

এ ব্যাপারে গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে নবনির্বাচিত মেয়রকে ফুলেল সংবর্ধনা

 

মোবাইলে লুডু খেলা নিয়ে ৮ বছরের শিশুকে হত্যা!

 

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় মোবাইলে লুডু খেলা নিয়ে বকা দেওয়ায় রতন মোল্লা নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ সময় আরও এক শিশু শ্বাসরোধ করে মারার চেষ্টা করে ব্যর্থ হয় তবে  শিশুটি  আহত হয়েছে।

মঙ্গলবার মধ্যরাতে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কসংলগ্ন নির্জন স্থানে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রতন মোল্লা (৮) শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের চরকান্দি এলাকার কৃষক জসিম মোল্লার ছেলে। এ ঘটনায় আহত সোহান (৯) একই এলাকার নাসির সিকদারের ছেলে।

এ ঘটনায় মো. মেহেদী হাসান (১৮) নামে একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কাদিরপুর ইউনিয়নের চরকান্দি এলাকার নানা আনসু বেপারির বাড়িতে কয়েক দিন আগে ঢাকা থেকে বেড়াতে আসে মেয়ের ঘরের নাতি মো. মেহেদী হাসান।

সেখানে আসার পর থেকে মেহেদী পার্শ্ববর্তী কৃষক জসিম মোল্লার একমাত্র ছেলে রতন মোল্লা ও সোহানের সঙ্গে মোবাইলে গেম খেলত।

মঙ্গলবার সকালে সোহানের মায়ের মোবাইলে আবারও এই তিনজন লুডু খেলে। খেলার সময় ছোট্ট রতন ও সোহান মেহেদীকে বকা দেয়। এতে ক্ষুব্ধ হয়ে মেহেদী হাসান।

মোবাইলে লুডু খেলা নিয়ে ৮ বছরের শিশুকে হত্যা!

 

এ কারণে মঙ্গলবার বিকালে বেড়ানো ও নতুন রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে পদ্মা সেতুর অ্যাপ্রোচ সড়কসংলগ্ন নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে সোহানকে পানি চানাচুর আনার জন্য ১০০ টাকা দিয়ে দোকানে যেতে বলে। সোহান খাবার আনতে চলে যায়; ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে।

সোহান যেতেই মেহেদী রতনকে ওই নির্জন স্থানে শ্বাসরোধ করে হত্যা করে। প্রায় ২০ মিনিট পর সোহান এসে রতন কোথায় জানতে চায়। মেহেদী জানায়, রতন বাড়ি চলে গেছে। এ কথা বলে মেহেদী সোহানকে নিয়ে বাংলাবাজার ঘাট এলাকায় যায়। সেখানে নিয়ে সোহানকেও শ্বাসরোধ করে হত্যাচেষ্টা করলে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে মেহেদী নানাবাড়ি পালিয়ে যায়।

পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে। নানাবাড়িতে পরিবারের লোকজন মেহেদীর সারা শরীরে কাদামাখা দেখে রতন ও সোহানের খোঁজ জানতে চায়। কৌশলে মেহেদী বিষয়টি এড়িয়ে যেতে চাইলে স্বজনরা শিবচর থানায় খবর দেন।

পরে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে মেহেদীকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে এবং ঘটনাস্থলে রতনের লাশ দেখিয়ে দেয়। এ সময় উদ্ধার করা হয় মোবাইল ফোনটিও। বুধবার মধ্যরাতে লাশ উদ্ধার করে থানায় আনা হয়।

ঘাতক মেহেদী বলেন, মোবাইলে লুডু খেলার সময় ওরা আমার বাবা-মাকে বকা দেয়। তাই ওদের আমি হত্যা করি।

শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবাইলে লুডু খেলার সময় বকা দেওয়া নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশালের চন্দ্রমোহন ইউপি চেয়ারম্যান আজিজ মাস্টার আর নেই

 

রিজেন্টের সাহেদের সাথে স্বাস্থ্যের সাবেক ডিজি অধ্যাপক আজাদও আসামি হলেন

//অনলাইন নিউজ//

সরকারি অর্থ আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদও আসামি হচ্ছেন।

এই দুজনের পাশাপাশি মোট ছয়জনকে আসামি করে সোমবার এ মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

শিগগির এ অভিযোগপত্র আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

চার্জশিটের অপর আসামিরা হলেন— স্বাস্থ্য অধিদপ্তর সাবেক পরিচালক আমিনুল হাসান, উপপরিচালক (হাসপাতাল-১) মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা মো. দিদারুল ইসলাম।

লাইসেন্সের মেয়াদ না থাকার পরও করোনাভাইরাসের নমুনা সংগ্রহ ও চিকিৎসার জন্য চুক্তি করে তিন কোটি ৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গত বছর ২৩ সেপ্টেম্বর এ মামলা করেন দুদকের উপপরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। সেখানে আবুল কালাম আজাদ ছাড়া বাকি পাঁচজনকে আসামি করা হয়।

পরে ফরিদ আহমেদ পাটোয়ারীকেই তদন্তের দায়িত্ব দেয় দুদক। দীর্ঘ এক বছর পর এ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা। সোমবার তা অনুমোদন করল কমিশন।