ডুমুরিয়ায় দূর্নীতি প্রতিরোধ বিষয়ে র‍্যালী, মানববন্ধন, মতবিনিময় সভা, রচনা ও বির্তক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি  খুলনা //

দূর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার নিদের্শনায় ডুমুরিয়া  উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ‍্যেগে ১লা জুন বৃহস্পতিবার  সকালে  দূর্নীতি প্রতিরোধ বিষয়ে র‍্যালী,  মানববন্ধন, মতবিনিময় সভা, রচনা ও বির্তক প্রতিযোগিতার পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ কমপ্লেক্সে র‍্যালী ও মানববন্ধন শেষে অফির্সাস ক্লাবে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক।

বক্তব‍্য দেন উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন কর্মকর্তা মো: কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আরশাফ হোসেন, সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল, ইউপি চেয়ারম‍্যান শেখ দিদারুল হোসেন, কমিটির সহ সভাপতি অধ‍্যাপক চন্দনা বিশ্বাস, কমিটির সদস‍্য ও সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, বিউটি বিশ্বাস, দীনেশ মন্ডল, শিক্ষক ব্রজেন হালদার, হিরেন্দ্রনাথ মন্ডল, তৈয়েবুর রহমান, প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন,।রচনা প্রতিযোগিতা বিজয়ীরা হলেন  সরকারী বালিকা বিদ‍্যালয়ের ৯ শ্রেনীর ছাত্রী পূজা অধিকারী, একই বিদ‍্যালয়ের  মুনিয়া ইসলাম মিম ২য়, কুলটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের তনুশ্রী বৈরাগী ৩য়।

বির্তক প্রতিযোগিতায় ৫ টি বিদ‍্যালয় অংশ নেয়। প্রথম স্থান অধিকার করেন রঘুনাথপুর মাধ‍্যমিক বিদ‍্যালয়,দ্বিতীয় বান্দা কলেজিয়েট স্কুল।

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের  উন্মুক্ত বাজেট সভা

বিশেষ প্রতিনিধি খুলনা।। 
টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের লক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এ বাজেট সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বাজেট উপস্থাপন করেন ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শেখ। বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, সাংবাদিক  এম রুহুল আমীন , গাজী আব্দুল কুদ্দুস ,গৌতম রাহা , সহকারী সচিব হেলাল হোসেন , ইউপি সদস্য এম এ সালাম , মাওলানা মতিউর রহমান , আব্দুল হালিম মুন্না , মনিরুল ইসলাম মোড়ল , আলাউদ্দিন মালী , পতিরাম হালদার , মনিরুল ইসলাম , রেশমা বেগম , ফিরোজা বেগম , চায়না বেগম , ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আমিনুর রহমান , গাজী মিজানুর রহমান , মাহামুদুল কালাম মিতু , সম নাজমুল বারী , গাজী আব্দুল হামিদ , শেখ আব্দুল আজিজ , মোঃ হাসান শেখ, ছন্দা মল্লিক , নাজমুল ইসলাম মালী , বাসন্তী বিশ্বাস প্রমুখ।  বাজেট সভায় ২০২৩-২৪ অর্থ বছরের জন্য ৪ কোটি ২ লাখ ৫১ হাজার ৬শ টাকা আয় ধরা হয় এবং সমপরিমাণ ব্যয় ধরা হয়।

ডুমুরিয়ায় চিংড়ায় পল্লী উন্নয়ন প্রকল্পের কাঠের ব্রীজ ও কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে স্মার্ট ঢেকিছাটা চাউল প্রচলন কার্যক্রমের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি খুলনা

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি ডুমুরিয়ার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্প -৩   আওতায় ২২-২৩ অর্থবছরে ডুমুরিয়া বাজারের  উত্তর পাশে উত্তর চিংড়া ভিভিসি যৌথ স্কীম এর মাধ্যমে প্রায় লাখ টাকা ব্যয়ে ভদ্রা নদীর উপর কাঠের পুল নির্মান করা হয়েছে । ২৯ মে সোমবার সকালে নব নিমির্ত  ব্রীজের নাম ফলক  আনুষ্ঠানিকভাবে  উদ্বোধন করা হয়। ব্রীজটি উদ্বোধন করেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি ।

এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান সুরজিৎ বৈদ্য, বিআরডিবি কর্মকর্তা হাসান ইমাম, সহকারী কর্মকর্তা নিক্সন রায়, শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, শোভনা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইকেল মল্লিক, আওয়ামীলীগ নেতা শেখ ওহিদুজ্জামান লিপু, শেখ কামরুজ্জামান টিপু, শেখ জিল্লুর রহমান, সাবেক মেম্বার আব্দুল কাদের, তপন পশারী, মাহাবুর রহমান, ইউপি সদস‍্য নাজমুল হোসেন বকুল প্রমুখ।

প্রধান অতিথি বলেন কাঠের ব্রীজটি নির্মানের ফলে দুপারের মানুষের বাজারের যেতে সহজ হবে। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ‍্যমে  উন্নয়ন মুলক কাজ করছে।  উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয়  ক্ষমতায় আনতে হবে। দুপুরে সংসদ নারায়ন চন্দ্র চন্দ  কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্পে স্মার্ট ঢেকিছাটা চাউল প্রচলন কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা প্রশাসন ও নারী উন্নয়ন ফোরামের আয়োজনে সকাল ১১ টায় কাঁঠালতলা আশ্রয়ন প্রকল্প প্রাঙ্গনে  অনুষ্ঠিত অনুষ্ঠানে   আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন   সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে  বক্তব্য রাখেন এডিসি (রাজস্ব) এস এম মোনিম লিংকন।

উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আশিষ মোমতাজ , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম  ফারুক হোসেন , ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন , গাজী হুমায়ন কবির বুলু , শেখ দেদারুল হোসেন দিদার , আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম মুস্তাফিজুর রহমান দুলু ,  উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ প্রমুখ।  প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীদের গোসলের জন্য ঘাট উদ্বোধন করেন।

রামপালের উজলকুড় ইউপির উম্মুক্ত বাজেট ঘোষণা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালের উজলকুড় ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের মিলনায়তনে চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড’র সভাপতিত্বে এ বাজেট পেশ করেন, ইউপি সচিব জাহিদুল ইসলাম। বাজেটে রাজস্ব আয় ৪৯ লক্ষ ৪২ হাজার টাকা এবং উন্নয়ন আয় দেখানো হয়েছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে রাজস্ব খাতে ৪৯ লক্ষ ১১ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হযেছে ১ কোটি ৫১ লক্ষ ৮৪ হাজার টাকারও বেশী। উদ্বৃত্ত মোট আয় ২ কোটি ১ লক্ষ ২৬ হাজার টাকা।

আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ হাজার টাকার কিছু বেশী। মোট উদ্বৃত্ত রয়েছে ৩০ হাজার টাকার কিছু বেশী। ২০২২-২০২৩ অর্থ বছরের তু্লনায় চলতি অর্থ বছরে নতুন কোন করারোপ করা হয়নি বলে বাজেট সভায় উল্লেখ করা হয়েছে। ওই সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মুজিবর রহমান, আলী গাজি, ইখতিয়ার হোসেন, আনোয়ারুল ইসলাম, আবু জাফর, মহিলা সদস্য বিউটি বেগম, সাংবাদিক মহিদুল ইসলাম, সংবাদিক মেহেদী হাসানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

খুলনার ডুমুরিয়ায় সহকারী কমিশনার (ভূমি) মো: আশিস মোমতাজ যোগদান

  ।। বিশেষ প্রতিনিধি খুলনা।। 
ডুমুরিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো: আশিস মোমতাজ যোগদান করছেন। সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমানের সাথে সৌজন‍্য সাক্ষাত করেন এসময় ভূমি অফিসের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
তিনি ডুমুরিয়া আসার পূর্বে চাপাই নবাবগঞ্জে সহকারী কমিশনার এরপর  খুলনা ডিসি অফিসে নির্বাহী ম‍্যাজিষ্ট্রেটের দায়িত্বে  পালন করেন।  তিনি ৩৭ তম ব‍্যাচে বিসিএস প্রশাসন ক‍্যাডারের একজন কর্মকর্তা।

ডুমুরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

   //  বিশেষ প্রতিনিধি খুলনা //

জাতির পিতা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন  উপলক্ষে রবিবার ২৮ মে বেলা ১১ টায়  ডুমুরিয়া  উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয।

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বক্তব‍্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, ইউপি চেয়ারম‍্যান সুরজিৎ কুমার বৈদ‍্য, কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, যুব উননযন কর্মকর্তা শেখ কামরুজ্জামান, ইষ্ট্রাক্টর মো: মনির হোসেন, সহকারী শিক্ষা অফিসার ধনজয় মন্ডল,  শিক্ষক শফিকুল ইসলাম প্রমুখ।

এ উপলক্ষে উদ্দীপনের উদ‍্যেগে ফ্রি স্বাস্থ‍্য ক‍্যাম্প এর মাধ‍্যমে চিকিৎসা  সেবা প্রদান করা হয়।

ডুমুরিয়ায় কন্দাল ফসল ঊন্নযন আওতায় কৃষি মেলা উদ্বোধন

  ।। বিশেষ প্রতিনিধি খুলনা।।

ডুমুরিয়ায় কৃষি দপ্তরের আয়োজনে কন্দাল ফসল ঊন্নযন আওতায় কৃষি মেলা উদ্বোধন করা  হয়েছে।  রবিবার ২৮ মে সকালে উপজেলা স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত মেলায় আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি  স্বাগত বক্তব‍্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  ইনসাদ ইবনে আমিন, কৃষি  সম্প্রসারন অফিসার মো: ওয়ালিদ হোসেন  পরিচালনায় আরো বক্তব‍্য দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম  সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান প্রমুখ।  প্রধান অতিথি মেলায় কন্দল ফসলের বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।

রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তীতে র‍্যালি আলোচনা সভা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাংকন, কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মোস্তফা কামাল পলাশের সন্ঞালনা রবিবার (২৮ মে) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রধান অথিতির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, উপজেলা এলজিইডি ইন্জিনিয়র গোলজার হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা অন্জন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক, সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, পিআইও মো. মতিয়ুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য দপ্তরের প্রকৌশলী মো. ইমরান হোসেন, এআরডিও মো. হাবিবুর রহমান, রামপাল সরকারি কলেজের প্রভাষক শেখ শাহনেওয়াজ, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যাক্ষ ইজারদার নাহিদু্ল ইসলাম, সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, প্রেসক্লাব রামপালে এর সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পদক সুজন মজুমদার, স্বাস্থ্য সহকারী গাজী জোবায়েদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তু্লে দেন উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।

ডুমুরিয়ায় আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি খুলনা//

ডুমুরিয়া উপজেলা আইন শৃঙ্খলা  ও মাসিক সমন্বয়  কমিটির  সভা অনুষ্ঠিত হয়েছে ।

২৫ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা অফিসার ক্লাবের আইন শৃঙ্খলা ও সমন্বয সভায় উপজেলা  নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব‍্য দেন সাবক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, সহকারী কমিশনার ভূমি আফরোজ শাহিন খরুস, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, শারমিনা পারভীন রুমা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, মৎস‍্য কর্মকর্তা আবু বকার সিদ্দিক, চেয়ারম‍্যান শেখ দিদারুল ইসলাম, শেখ রবিউল ইসলাম, এম জহুরুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর  আলম,  সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, যুব উন্নযন কমাকতা মো: কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: আরশাফ হোসেন, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত  ছিলেন।

সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাসহ  সমাধানের স্বীধান্ত নেওয়া হয়।

সৎ ও মানবিক কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকতা কোহিনুর জাহান

//আ: রাজ্জাক শেখ://
খুলনা জেলার রূপসা উপজেলা একটি নদী ভাঙ্গন কবলিত এলাকার নাম। এই উপজেলার মানুষগুলো প্রতিদিনই কায়িক শ্রমের মাধ্যমে জীবন জিবীকার জন্য কখনো নদীতে কখনো ও বা মাঠে আবার কখনো বা বিভিন্ন ধরণের কঠোর পরিশ্রমের মধ্যে নিজেকে জড়িয়ে রাখে।
এই সাধারণ মানুষের পাশে মানবতার এক অগ্রদূত হয়ে দাঁড়ালেন বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

রূপসা উপজেলার এই কর্মকর্তা যোগদানের পরপরই উপজেলার বিভিন্ন অপরাধ অবিচার নির্যাতন সহ সবধরণের অপকর্ম দিন দিন হ্রাস পেতে শুরু করেছে। খুবই সাধারণ ভাবে গরিব মানুষের সাথে মিশে তাদের বিভিন্ন রকম আবদার পূরণে ব্যাস্ত থাকেন ।

সরকারের সব ধরণের সুযোগ সুবিধা রূপসা উপজেলার অসহায় মানুষগুলোর কাছে যাতে পৌঁছে সেভাবে দায়িত্বরত কর্মকর্তা , কর্মচারী এবং জনপ্রতিনিধিদের নির্দেশনা দেন । প্রত্যেকটি বিষয়ে তিনি নিজে মাঠে নেমে তদারকি করেন যাতে কোন ধরণের অনিয়ম না হয়।

তাইতো আজ রূপসার প্রতিটি মানুষের মুখে মুখে এই কর্মকর্তার নাম ।উপজেলার রাজনৈতিক, সাংষ্কৃতিক এবং সামাজিক প্রত্যেকটি ব্যাক্তির ভালোবাসার একজন প্রিয় মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহান।

তিনি এমনই একজন মানবিক ব্যক্তি খুব সাধারণ মানুষও তার কাছে গিয়ে মনের কথা খুলে বলতে পারে এবং সমাধানও পায়।

বিশিষ্টজনরা মনে করেন এমন মানবিক কর্মকর্তারা যদি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় থাকেন অচিরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সফলতায় ডিজিটাল বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে ।

রূপসা উপজেলার প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা আনতে দিন রাত কঠোর পরিশ্রম করছেন এই মানবিক কর্মকর্তা উপজেলা নির্বাহী কোহিনুর জাহান।
উপজেলার দরিদ্র মানুষগুলোর দারিদ্র বিমোচনে এবং নদীভাঙ্গা অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেন তিনি।