খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়

//আ: রাজ্জাক শেখ//

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ১ম নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ বিজয়” সভাপতি নির্বাচিত হলেন ড. মো. আসাদুজ্জামান মানিক ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ২০২৩ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত শিক্ষক সংগঠন নীল দল কর্তৃক মনোনীত প্যানেল বিনা প্রতিদ্ব›দ্বীতায় জয়লাভ করে।

২৮ ডিসেম্বর বুধবার নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্ব›দ্বী না থাকার কারনে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. তসলিম হোসেন ২৬ ডিসেম্বর  সোমবার ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিত অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি তুষার কান্তি রায়, যুগ্ম -সম্পাদক (১)  বিদ্যুৎ মাতুব্বর ; যুগ্ম -সম্পাদক (২শাহীন ইমরান; কোষাধ্যক্ষ  বাছির আহমদ; গবেষণা, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক  সৌরভ মোহন সাহা; ক্রীড়া  ও সাংস্কৃতিক সম্পাদক  স্বরূপ কুমার কুন্ডু; সমাজকল্যাণ সম্পাদক  জয়শংকর  বৈদ্য; মহিলা বিষয়ক সম্পাদক  সুবর্না  রানী কুন্ডু; সদস্য (১)  রাকিবুল হাসান মো. রাব্বি; সদস্য (২) মো: হামিদুর রহমান; সদস্য (৩)  নিগার আফসানা; সদস্য (৪)  মো. হাবিবুর রহমান; সদস্য (৫)  কারিমুন নেছা।

ফলাফল ঘোষণার পরপরই ক্যাম্পাসে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেত্রীবৃন্দ।

নব-নির্বাচিত কমিটির সভাপতি ড. মো. আসাদুজ্জামান মানিক বলেন, এই শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও একাডেমিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক ড. মো. আশিকুল আলম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে মাননীয় উপাচার্য ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়কে দক্ষিণবঙ্গের কৃষি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে অধিষ্ঠিত করতে যুগপোযোগী সকল পদক্ষেপ গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেন।

ডুমুরিয়ায় গুটুদিয়া অক্রর চন্দ্র বান্ধব মাধ্যমিক বিদ্যালয়ের এর ৮০ হছর পূতিতে এক পুর্ন মিলনী অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ার গুটুদিয়া অক্রর চন্দ্র বান্ধব মাধ‍্যমিক বিদ‍্যালয় এর ৮০ হছর পূতিতে এক পুর্ন মিলনী অনুষ্ঠান ২৪ ডিসেম্বর শনিবার গুটুদিয়া ফুটবল ময়দানে জমকালো অনুষ্ঠানের মধ‍্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

সকালে সকল ব‍্যাচের আসন গ্রহন জাতিয় সঙ্গীত, বেলুন উড্ডয়ন র‍্যালী , আলোচনা সভা ও বিকেলে পুরাতন নুতন শিক্ষার্থীদের কবিতার আসর  সন্ধ‍্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয। পূর্নমিলনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা বিশ্ব বিদ‍্যালয়ের প্রাক্তন টেজারর খান আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‍্য দেন কুয়েট প্রকৌশলী বিশ্ববিদ‍্যালয় ভিসি মিহির রঞ্জন হালদার, বিশেষ অতিথির বক্তব‍্য দেন খন্দার ইয়াছিন আরেফিন। উপস্থিত ছিলেন পুলিশ হেটকোয়াটারের অতিরিক্ত ডিআইজি সরদার মারুফ, জেলা পুলিশ সুপার মাহাবুব হাসান বিপিএম, শিক্ষক শফিকুল আলমের পরিচালনায় বক্তব‍্য দেন প্রকৌশলী তিমির মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, স্কুলের পুরাতন ছাত্র সাবেক উপজেলা চেয়ারম‍্যান ফরহাদ হোসেন মোড়ল, মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মানিক, অধির চন্দ্র বিশ্বাস, কাজী শামছুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক আতিয়ার রহমান সাবেক চেয়ারম‍্যান মোস্তফা সরোয়ার, কমিটির পিনটু বিশ্বাস, সরদার একলাচুর  রহমান প্রমুখ। সন্ধ‍্যায় এক সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয।

অভয়নগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে বৃহস্পতিবার (২২ডিসেম্বর)বেলা সাড়ে এগারোটায় শংকরপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী  হলো ২৩৯জন ।

তালিকায় ১ম হতে ৫ম স্থান পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের সভাপতি মোসাঃ রাজিয়া পারভীনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শাহজাদী খাতুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,(৫নংশ্রীধরপুর ইউনিয়ন) ৩নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাবেক বার বার নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি ও বার বার নির্বাচিত ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান আসাদ।

বিশিষ্ট সমাজ সেবক আঃজব্বার মোল্লা, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য এনামুল হক মুন্সী প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় কমিটির সদস্য এনামুল হক বাবুল, শেখ আব্দুর রব,আছিয়া বেগম, সাবিনা বেগম ও শিক্ষার্থীদের সন্মানিত অভিভাবকবৃন্দ ।

বাগেরহাটের রামপালে ১২৮টি প্রাথমিক বিদ‍্যালয়ে ১৬৯টি পদ খালি

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপাল উপজেলার ১২৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ১৬৯ টি পদ খালি রয়েছে। এর মধ্যে ৩৬ টিতে প্রধান শিক্ষক, ৬৫ টিতে সহকারী শিক্ষক ও প্রাক প্রাথমিকের সৃজনকৃত ৬৭ টি পদের বিপরীতে এই পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য পড়ে আছে। এ ছাড়াও সুমা রানী পাল নামের এক সহকারী শিক্ষিকা অননুমোদিত ছুটি ছাড়া গত ইংরেজি ০৪-০৭-২০১৮ সাল থেকে নিরুদ্দেশ রয়েছেন।

রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, অবসর জনিত কারণে ৩৬ জন প্রধান শিক্ষকের পদ দীর্ঘ দিন ধরে শূন্য পড়ে আছে। প্রতি মাসেই ২/১ জন শিক্ষক অবসর নিচ্ছেন। এ ছাড়াও কয়েকজন শিক্ষক অসুস্থতা জনিত কারণে মৃত্যুবরণ ও করেছেন।

উপজেলার ১০ টি ইউনিয়নের মোট ৪৯ টি বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের শূন্য পদের তালিকা চেয়ে পাঠিয়েছে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিস। প্রধান শিক্ষকের শূন্য পদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরে দপ্তরে চালাচালি হলেও দীর্ঘ ৮/১০ বছর ধরে প্রধান শিক্ষকের পদ পূরণ করা হচ্ছে না। শতকরা ৬৫ ভাগ প্রধান শিক্ষকের শূন্য পদের বিপরীতে পদোন্নতি দেয়ার কথা থাকলেও সেটি ঝুলে আছে। এ ছাড়াও সরাসরি শতকরা ৩৫ ভাগ সহকারী শিক্ষককে নিয়োগ দানের বিষয়টি ও ঝুলে আছে দীর্ঘ দিন।

উপজেলার প্রাক প্রাথমিকে ৬৭ টি পদ সৃজন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করা হয়নি। এ উপজেলায় ৬৭ টি বেসরকারি রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয় করণ করা হলেও সংশ্লিষ্ট বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের কোন শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। কোন কোন বিদ্যালয়ে বদলি হওয়া কিছু শিক্ষক প্রাক প্রাথমিকের শিশুদের পাঠ দান করে আসছেন। অন্য বিদ্যালয় গুলোতে সহকারী শিক্ষকদের মধ্যে থেকে ১৫ দিনের প্রশিক্ষন দিয়ে তাদের দ্বারা পাঠদান করানো হচ্ছে। সরকারের প্রাক প্রাথমিক শিক্ষা একটি শুভ উদ্যোগ। এটা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে শুধুমাত্র প্রাকের উপযোগী শিক্ষক না থাকায়।

এ বিষয়ে রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, শিশুদের পাঠ দান বা মানসিক বিকাশ শুরু হয় প্রাক প্রাথমিক শিক্ষা থেকে। এটাকে যুগোপযোগী করতে হলে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দিতে হবে প্রাক প্রাথমিকে। এছাড়াও অনেকগুলো প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। সহকারী শিক্ষকদের নিয়োগ বন্ধ থাকায় সহকারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে নিয়োগ দেয়া হচ্ছে না। এতে শিক্ষার মানে ত্রুটি থেকেই যাচ্ছে। এ সমস্যার সমাধানের দাবী করেন এই নেতা।

এ বিষয়ে রামপাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মতিউর রহমান এর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, নতুন করে সরকার সহকারী শিক্ষক নিয়োগ দিয়েছে। সকল শূন্য পদের বিপরীতে জনবল চেয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পত্র দেওয়া হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রাক প্রাথমিকের শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ খুবই জরুরী। কারণ এখন থেকে মূলত শিশুদের মেধা বিকাশ শুরু হয়। সরকারের পক্ষ থেকে আমরা প্রাথমিক শিক্ষা কে এগিয়ে নিতে কাজ করছি। এ জন্যে সকলের সহযোগিতা কামনা করছি।

বরগুনার আমতলীতে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,  বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে আজ সোমবার সকালে উপজেলার আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,ছাত্র-ছাত্রী দের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

আঠারগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী গোলাম ফারুক ,সাধারন সম্পাদক হানিফ মিয়া,যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল করিম,সাংগঠিক সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা আব্দুল হক,আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান নাজমুন নাহার মুকুল, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মন্নান খান মন্টু,ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার গাজী , সহকারী প্রধান শিক্ষক মেজবাউদ্দিন কামাল (প্রমুখ), অষ্টম শ্রেণীর ছাত্র মাসুম কে পরীক্ষা দিতে না দেয়ায় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আবদুল জলিল গত২৯ নভেম্বর ২০২২ ইং তারিখ বার্ষীক পলীক্ষা চলাকালীন সময়ে উক্ত ছাত্রের পক্ষ নিয়ে বিদ্যালয়ের সিনয়ির শিক্ষক রুহুল আমিন কে চাপ দিলে শিক্ষক রুহুল আমিন বলেন প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া আমি পরীক্ষা নিতে অপারগ।

পরীক্ষা নিতে না চাওয়ায় ক্ষিপ্ত হয়ে আবদুল জলিল বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রুহুল আমিন হাওলাদারকে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সামনে অকথ্য ভাষায় গালাগালী করা সহ তাকে লাঞ্চিত করে এবং চাকরিচ্যুত করার হুমকি দেয় ।

পরে উক্ত আবদুল জলিল মাদবার কাইয়ুম মৃধার ছেলে মাসুম কে দিয়ে রুহুল আমিন কে আসামী করে ছাত্র পিটানোর মিথ্যা ঘটনা সাজিয়ে ৩০ নভেম্বর ২০২২ ইং তারিখ আমতলী বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেড আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে বলে রুহুল আমিন জানান।

মামলাটি তদন্তের জন্য আমতলী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক এর উপর দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান ,মাসুম বিদ্যালয়ে আসে না তাছাড়া মাদক সেবন, ইভটিজিং সহ নানা অপরাধে জড়িত । ইতিপূর্বে ঐ ছাত্রের কাছ থেকে অঙ্গিকার নামাও নেয়া হয়েছে। এ জন্যই তাকে পরীক্ষায় অংশগ্রহন করার অনুমতি দেয়া হয়নি।

প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার সহ ম্যানেজিং কমিটির সদস্য জলিল মাতুব্বর এর সদস্য পদ বাতিলের দাবি জানান।

Daily World News

মিথ্যা মামলা দিয়ে প্রতারণা করায় বাদীর ১৫ দিনের কারাদণ্ড

ডুমুরিয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সোনালী ব‍্যাংক এর চুক্তি পত্র স্বাক্ষর

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও  মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাথে ২৯ নভেম্বর মঙ্গলবার সকালে সোনালী ব্যাংক লিমিটেড এর সাথে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয।
 সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ  মিলনায়তনে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্দ্ৰজিৎ দাস।
 অনুষ্ঠানে প্রধান অতিথি”র বক্তব্য দেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম, পি ।
বিশেষ অতিথি’র বক্তব্য দেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, আরো বক্তব্য দেন  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান,  মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন পারভীন রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভারপাপ্ত প্রকৌশলী  আবদুস সালাম মিয়া,
মজিদিয়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসার  অধ্যক্ষ মাওলানা আব্দুর রশিদ, সমাজ সেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আশিকুর রহমান, অনুষ্ঠানটি  সার্বিক পরিচালনা করেন  সোনালী ব্যাংক ডুমুরিয়া শাখা ম্যানেজ্যার রুহুল্লা আর আমিন।

রাণীশংকৈলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকারী শিক্ষককে পিটালেন একই মাদ্রাসার সুপার

মাহাবুব আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর
দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে। রোববার (২৭ নভেম্বর) গোগর আদর্শ দাখিল মাদরাসায় ঘটনাটি ঘটেছে। বার্ষিক পরিক্ষার রুটিন নিয়ে কথাকাটাকাটি হলে মাদরাসার সুপার আনোয়ারুল ইসলাম একই মাদরাসার সহকারী শিক্ষক ফারুককে মারধর করেছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষক ও ছাত্র ছাত্রীরা।

স্থানীয় জনতা ও মাদরাসার অন্যান্য শিক্ষকরা জানান, পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষক ফারুকের সঙ্গে অমানবিক আচরণ করেছে সুপার। এসময় তিনি ফারুক নামের এক শিক্ষককে ঘাড় ধরে ধাক্কা মারলে তিনি মাটিতে পড়ে যায়। তারপরেও তিনি ক্ষান্ত হননি। এক পর্যায়ে মাদরাসার স্টাফ উভয়কে নিয়ন্ত্রণে আনে।

মাদ্রাসার ম্যানেজিং কমিটি সভাপতি সফিউর রহমান বলেন, অনাকাঙ্ষিত ঘটনার জন্য আমি লজ্জিত। এ ধরনের ঘটনা সুপারের কাছে আশা করিনি।

মাদ্রাসার সুপার আনোয়ারুল ইসলাম কৌশলে অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি সহকারী শিক্ষককে মারধর করেননি। তবে তিনি তার হাত ধরে অফিসে নিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি মাদরাসার বারান্দায় উঠার সময় হোঁচট খেয়ে পড়ে ব্যাথা পেয়েছেন।

শিক্ষককে লাঞ্ছিত করায় স্থানীয়রা সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূনীতির অভিযোগ তুলে ধরেন। এ নিয়ে মাদরাসা চত্বরে স্থানীয়রা এক সালিশি বৈঠকের আয়োজনো করা হয়েছিল।

স্থানীয় সাদেকুল ইসলামসহ অন্যান্যরা জানান, সালিশি বৈঠকে সুপার তার নিজের অপরাধের কথা স্বীকার করে অঙ্গীকার নামা লিখে দিয়েছেন স্থানীয়দের কাছে।

এ নিয়ে খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং তিনি বলেন, পরীক্ষার ডিউটিকে কেন্দ্র করে ঘটনটি ঘটেছে। এ নিয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনাটি নিয়ে আগামী বুধবার মাদরাসার মাঠে বসা হবে।

ডুমুরিয়ায় উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জেন্ডার বিষয়ক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়ায় চুকনগর দলিত হাসপাতালে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত- এর আয়োজনে ২১ নভেম্বর  সোমবার উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের ৩ দিন ব্যাপী  জেন্ডার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্তি  হয়েছে।

দলিত এর শিক্ষাকর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার  ধরা দেবী দাসের সভাপতিত্বে ও এস.ও  অঞ্জনা দাসের সঞ্চালনায় তালা ও পাইকগাছার উপজেলার দলিতের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের  নিয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি শেষ হয়। জেন্ডার বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের নানা মুখী কর্মকৌশল তুলে ধরেন দলিত শিক্ষা প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস। এছাড়া  প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন দলিত এর স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস (নীরব), নেপাল চন্দ্র দাস ও চিন্তা রানী দাস।

 

খুলনার ডুমুরিয়ায় সোনামুখ পরিবার এর পক্ষ আদর্শ শিক্ষকদের সংবর্ধনা প্রদান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনরা জেলার ডুমুরিয়ার আলোকিত মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত বহুমুখী সামাজিক সংগঠন “সোনামুখ পরিবার” এর উদ্যোগে ১৮ই নভেম্বর  শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গুনিজন ‘ আর্দশ শিক্ষকও  শিক্ষানুরাগী দের এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ আলহাজ্ব শেখ আব্দুল জলিল এর সভাপতিত্বে সোনামুখ পরিবার এর প্রতিষ্ঠাতা প্রাক্তন পুলিশ কমিটির কর্মকর্তা এ এম কামরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং প্রাক্তন  অধ্যাপক জি এম আমান উল্লাহর সঞ্চালনায়  সংবর্ধনা অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে সংবর্ধিত হলেন মিকশিমিল মা.বি.অবসরপ্রাপ্ত শিক্ষক তকিম উদ্দিন সরদার, শেখ আব্দুল জলিল, শাহপুর-মধুগ্রাম কলেজ হোসনে আরা খানম, ডূমুরিয়া কলেজ সাধন বসু, চুকনগর কলেজ কিরণ বৈরাগী, রঘুনাথপুর মা.বি.

ড. ফেরদৌস খান, ডুমুরিয়া কলেজ  ননীগোপাল, শাহপুর-মধুগ্রাম কলেজ কাদির কল্লোল, শাহপুর-মধুগ্রাম কলেজ ইমাম মুহিত, এসকে বাকার কলেজ সৌমেন মন্ডল, বান্দা স্কুল এন্ড কলেজ সুমন হোসেন, ডুমু: মাধ্য: বিদ্যা: অসীম কুমার মন্ডল, মির্জাপুর মা: বিদ্যা: মোস্তাক আহমেদ চৌধুরী, ফারাহ মা:বি: বিধানচন্দ্র বিশ্বাস, শাহপুর মা:বি: মোঃ আব্দুল ওয়াদুদ, রুদাঘরা মা:বি: মোঃ মোস্তাক আহমেদ, সাজিয়াড়া মাদ্রাসা মোঃ লোকমান হাকিম, চাকুন্দিয়া মাদ্রাসা মোঃ মহিবুর রহমান, মধুগ্রাম মাদ্রাসা মোঃ আব্দুল গফফার, সাজিয়াড়া মাদ্রাসা মোঃ মনিরুল ইসলাম, নরনিয়া মাদ্রাসা মোঃ শহিদুল ইসলাম, সাজিয়াড়া মডেল সপ্রাবি.শেফাউল হোসনা তনু, শাহপুর সপ্রাবি.মোঃ ইলিয়াজ মোড়ল, ডুমুরিয়া সপ্রাবি.আশীষ কুমার বাগচি, রংপুর সপ্রাবি.নাজমা আক্তার স্বপ্না, গোলনা সপ্রাবি।

আদর্শ শিক্ষানুরাগী: মোঃ আব্দুল কাইউম জমাদ্দার।

খুলনার ডুমুরিয়ায় সোনামুখ পরিবার এর পক্ষ আদর্শ শিক্ষকদের সংবর্ধনা প্রদান

সম্মাননা অনুষ্ঠানে উপজেলার আলোকিত বরেণ্য ও গুণী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনোয়ার এইচ. জোয়ার্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, যশোর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর হাফিজুর রহমান, ডুমুরিয়ার মহাবিদ্যালয় এর গভর্নিং বডির সভাপতি ও খুবি’র প্রাক্তন ট্রেজারার অধ্যক্ষ খান আতিয়ার রহমান, বিশিষ্ট ব্যক্তিত্ব ড. কর্ণেল আকরাম হোসেন, প্রফেসর ড. হায়দার আলী, প্রাক্তন  (অব: যুগ্ম সচিব ) নিখিল রঞ্জন মণ্ডল, ব্যাংকার এস এম নূরুল ইসলাম প্রমূখ। এছাড়াও সাংবাদিক-গণমাধ্যম কর্মী এবং স্থানীয় সুধীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবর্ধিত শিক্ষকগণ, বরেণ্য অতিথিদের কাছ থেকে সম্মানসূচক ক্রেস্ট এবং উপহার গ্রহণ শেষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ স্বরূপ সংক্ষিপ্ত বক্তব্যে তাঁদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

খুলনার ডুমুরিয়ায় সোনামুখ পরিবার এর পক্ষ আদর্শ শিক্ষকদের সংবর্ধনা প্রদান

সোনামুখ পরিবারের পক্ষ থেকে এই মহতী উদ্যোগ কে স্বাগত জানিয়ে বিশিষ্ট অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এই অনুষ্ঠানের আয়োজকের ভূয়সি প্রশংসা করেন।

তাঁরা আশা প্রকাশ করেন, শিক্ষকদের নিয়ে এই ধরণের আয়োজন প্রতিবছর অব্যাহত রাখার মাধ্যমে এলাকায় প্রতিবছর আদর্শ শিক্ষক বেরিয়ে আসবে এবং এর মাধ্যমে নতুনদের ভিতর আগ্রহ ও উৎসাহ সৃষ্টি হবে। আর এতে এলাকায় শিক্ষার মানও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, ডুমুরিয়া উপজেলার বিপুলসংখ্যক মানুষের কাছ থেকে অন এবং অফলাইনে ভোট গ্রহণের মাধ্যমে এবং প্রায় ছয় মাস যাবত যাচাই-বাছাইয়ের পর অবশেষে দীর্ঘ প্রতীক্ষিত সময় শেষে আদর্শ শিক্ষক- ২০২২  নির্বাচিত হন এবং আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের নাম ঘোষণা ও সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সোনামুখ পরিবারের প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের ফটো সেশন ও খাবার বিতরণ হয়।

উল্লেখ উপজেলার ২৫ জন শ্রেষ্ঠ শিক্ষক এবং ১ জন আদর্শ শিক্ষানুরাগীসহ মোট ২৬ জনকে  সংবর্ধনা প্রদান করা হয়।

রামপালে একটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালের ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ অ্যাসেম্বলির পর রৌদ্রে মাঠ পরিষ্কার করায় তারা অসুস্থ হয়ে পড়ে।

জানাগেছে, বুধবার সকালে উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিদিনের মত স্কুলে হাজির হয়। এরপর তাদের অ্যাসেম্বলি শেষ হলে মাঠ পরিষ্কার করার নির্দেশ দেন প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস। এতে শিক্ষার্থীদের মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা তাদের অভিভাবকদের খবর দিয়ে হাসপাতালে ভর্তি করান। অসুস্থ শিকার্থীরা হলো নিপাহ (১৪), কারিমা (১২), তানিয়া (১৩), চায়না (১২), জুইমনি (১২), অন্তরা (১২), শাহাদাৎ ব্যাপারী (১৪), তুলি (১২), নাম (১৪), সপিয়া (১৩) ও সাবিনা (১২)। এরা সবাই ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।  এদের সবার বাড়ি ঝনঝনিয়া গ্রামে। সাংবাদিকরা শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা সবাই অভিযোগ করে বলে, স্কুলে গেলে পিটি করানোর পর রৌদ্রে তাদের মাঠ পরিষ্কার করায়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। একই অভিযোগ করেন অভিভাবকরা। তারা বলেন আমরা আমাদের ছেলেমেয়েদের সকালে খাবার খাওয়ায়ে ও টিফিন দিয়ে স্কুলে পাঠাই। শিক্ষকরা অসত্য বলেছেন।

রামপালে একটি মাধ‍্যমিক বিদ‍্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হাসপাতালে ভর্তি

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ’র সাথে কথা হলে তিনি বলেন শিক্ষার্থীরা ঠিকমত না খেয়ে স্কুলে আসে। তাদের গ্যাসের সমস্যা হয়েছে। বিদ্যালয়ে কর্মচারী থাকতে কেন শিশুদের দিয়ে মাঠ পরিষ্কার করালেন এমন প্রশ্নের উত্তরে বলেন, এতে দোষ কি ? আমরা ও তো বিদ্যালয়ে পড়াকালীন সময়ে মাঠ পরিষ্কার করেছি। প্রশ্ন করা হয় এত শিক্ষার্থীর এক সাথে গ্যাস্টিকের সমস্যা কি করে হতে পারে ? এর কোন সদুত্তর তিনি দিতে পারেনি। সহকারী প্রধান শিক্ষক তাহিদুল ইসলাম বলেন মাস হিষ্টিরিয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন জানান, শিক্ষার্থীরা হটাৎ কেন অসুস্থ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে রামপাল উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এটা গণ হিষ্টিরিয়া। আমরা বেলা ১১ টা থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত আগত রোগীদের ভর্তি করে সেবা দিচ্ছি। তাদের গ্যাস্টিক বা অন্য কোন সমস্যা নেই তবে একটি ছেলে পূর্ব থেকেই অসুস্থ।