দেশের বরেন্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী আর নেই…

দেশের বরেন্য অভিনেত্রি সারাহ বেগম কবরী আর নেই। তিনি বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত হয়ে চিকিতসাধীন ছিলেন।

কবরী সারোয়ার (জন্ম: ১৯ জুলাই ১৯৫০) (অন্য নাম: সারাহ বেগম কবরী) হলেন বাংলাদেশী অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও রাজনীতিবিদ। তিনি বিংশ শতাব্দীর ষাট ও সত্তরের দশকের বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রের নায়িকা ছিলেন।

১৩ দিন করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে পরাজয় বরন করেন। শনিবার দিবাগত রাত ১২ঃ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

//দৈনিক বিশ্ব ডেস্ক নিউজ//

খুলনার রূপসার জনগণের ভালবাসায় শিক্ত ওসি মোশাররফ হোসেন

 

বাংলাদেশ পুলিশ বাহিনীর এক উজ্জ্বল নক্ষত্র, জনবান্ধব, কর্মবীর আলোকিত মানুষ,সু- প্রশংসিত, খুলনার রূপসা উপজেলার সকল জনগণের সেবার মান উন্নত করার লক্ষে তিনি নিয়মিত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি হলেন থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।

ইতিমধ্যে কর্ম ও জনসেবা দিয়ে সকল মানুষের মন জয় করে নিয়েছেন তিনি।

থানার চৌকস পুলিশ অফিসার গন তাহার নির্দেশে ভালোবাসায় শিক্ত হয়ে দিনরাত প্রহরায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে।

যেকোনো দুর্যোগ মোকাবেলায় ও জনগণের যেকোন সমস্যার পাশে থাকার জন্য প্রস্তুত রয়েছেন তারা।

মরণ ব্যাধি করোনা ভাইরাস এর মোকাবেলায় উপজেলার হাট-বাজার সহ বিভিন্ন স্থানে গণসচেতনতামূলক লিফলেট বিতরণসহ নিরাপদ দূরত্ব বজায় রাখার নির্দেশ প্রদানে কাজ করে চলেছেন।

নব-যোগদানকৃত ওসি মোশাররফ  মাদকদ্রব্য, চাঁদাবাজি, চুরি-ডাকাতিসহ  অনৈতিক কর্মকান্ড কঠোর হাতে নিয়ন্ত্রণ করার কাজে নিজেকে অব্যাহত রেখেছেন।

জনগণ তথা সকল শ্রেণী পেশার মানুষের সাথে ভদ্র আচরণ করে প্রমাণ করেছেন পুলিশই জনতা, জনতাই পুলিশ।

অত্যন্ত বিনয়ী স্বভাবের এই অফিসার ইনচার্জ সরদার মোশাররফ তার কর্মযজ্ঞ দিয়ে রূপসা থানার অতীতের জরাজীর্ণ রেকর্ড ভঙ্গ করে নতুন নতুন দিগন্ত উন্মোচন করছেন।

আইন শৃংখলা পরিস্থিতি পূর্বের তুলনায় এখন অনেক ভাল।

ওসি মোশাররফ এর  বিচক্ষণতা গরীব, দুঃস্থ,অসহায় পরিবারের সদস্যসহ সকল মহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তার এই সুষম সেবা জনগণের মাঝে অটুট থাকুক এই প্রত্যাশা সকলের।

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

৭১ টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানা করোনায় মৃত্যু…

 

প্রায় ১ সপ্তাহ করোনার সঙ্গে লড়াই করে অবশেষে হেরে গেলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির অ্যাসোসিয়েট নিউজ প্রডিউসার (সহযোগী প্রযোজক) রিফাত সুলতানা।

আজ শুক্রবার বিকাল ৫টার দিকে রাজধানীর ইমপালস হাসপাতালে মারা যান তিনি। এদিকে, আজ সকালেই সন্তানের মা হয়েছিলেন তিনি। অন্যদিকে, প্রয়াত রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হওয়ার পর কয়েকদিন ধরে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।

একাত্তর টিভির প্রযোজক মাজহারুল মাসুম গণমাধ্যমকে বলেন, সকালে সুলতানা সন্তান জন্ম দিয়েছেন। আর বিকালে তার মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। একই হাসপাতালে চিকিৎসাধীন তার শাশুড়ি। এছাড়া রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত। আমরা সবাই দ:খ ভারাক্রান্ত।

রিফাতের আরও দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় দুই বছর। আজ সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তান জন্ম দেন। সদ্য পৃথিবীতে আসা সন্তানের অবস্থাও খারাপ ছিল। এ কারণে সকালেই তার কন্যা সন্তানকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে শিশুটি বিশেষভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

।।অনলাইন ডেস্ক।।

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মানবিক দেশ হিসেবে স্বীকৃত : আ: সালাম মূর্শেদী

 

খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বহির্বিশ্বে বাংলাদেশ এখন মানবিক দেশ হিসেবে স্বীকৃত। করোনাকালীন সময়ে বিশ্বের শক্তিধর দেশগুলো যখন নাস্তানুবুদ, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকা সচল রয়েছে।

করোনার কবল থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হওয়ার বিকল্প নেই। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ শুক্রবার সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে ও ইউপি সদস্য আলহাজ্ব আনিচুর রহমান মিঠুর ব্যবস্থাপনায়, রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে ৩০০ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, জেলা স্বেচ্ছা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন, আলহাজ্ব আসাদুজ্জামান, জেলা শ্রমিক লীগ নেতা তাসলিমা বেগম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা সরদার নুর ইসলাম, কৃষকলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, আলহাজ্ব গোলাম মোস্তফা দুলাল, মাহফুজুর রহমান শিমুল হোসেন, রিয়াজ শেখ, সাবির শেখ, শেখ রাসেল প্রমূখ।

//আ: রাজ্জাক সেখ, খুলনা ব্যুরো//

রাণীশংকৈলে  ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 

দেশব্যাপী করোনা ভাইরাস রোধে লকডাউনের ৩য় দিনে দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যাবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১৮ জন ব্যাক্তিকে জরিমানা করেন ।

 

১৬ এপ্রিল শুক্রবার  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।

এদিন পৌর শহরের ১৮ জন ব্যাক্তিকে লকডাউন অমান্য করে দোকান পাট খোলা রাখায় ও মাস্ক ব্যবহার না করাই ১৫ শত টাকা জরিমানা করা হয়।

এছাড়াও গরীর ,অসহায় ও প্রতিবন্ধী পথচারীদের মাঝ বিনামূল্যে মাস্ক বিতরণ করেন ইউএনও স্টিভ কবির।

এ সময় ইউএনও অফিসের সংশ্লিষ্ট কর্মচারী, গ্রাম্য পুলিশ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানান।

//মাহাবুব আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি//

 জেলা প্রশাসক শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি প্রতিপালনে মনিটরিং করেন

 

করোনা ভাইরাস সংক্রমনরোধে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে। আর তাই করোনা ভাইরাস রোধকল্পে সরকারী নির্দেশনা বাস্তবায়ন, যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও মনিটরিং  কল্পে গাজীপুর জেলা প্রশাসন আজ ১৫ এপ্রিল -২০২১ রোজ বৃহস্পতিবার সকাল ০৯:০০ থেকে বিকাল ০৩:০০ টা পর্যন্ত গাজীপুর চৌরাস্তা থেকে নাওজোর ও কড্ডা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।

এ সময় জনসচেতনতা রোধকল্পে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়া, অকারণে ঘোরাঘুরি না করা,আড্ডা না দেওয়া, সঠিকভাবে মাস্ক পরা,ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকে সতর্ক করা হয় এবং গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

শিল্প কারখানায় স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে কিনা তা দেখার জন্য কড্ডা এলাকার Master Cham নামে একটি শিল্পকারখানা ও চান্দনা চৌরাস্তায় অবস্থিত EON Pharmaceuticals Ltd. পরিদর্শন করে কর্মরতদের মধ্যে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়।

এছাড়াও মাস্ক পরিধান না করায় ০৫ জনকে ১২০০/-( একহাজার দুইশত) টাকা জরিমানা করা হয়।

//নিজস্ব প্রতিবেদক//

করোনায় দেশে আরও ৯৪ জন সহ মোট মৃত্যু ১০হাজার ছাড়াল

 

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬৪ জন ও নারী ৩০ জন।

মৃতদের মধ্যে ৯০ জন হাসপাতালে ও চারজন বাড়িতে মারা যান। এর আগের দিন বুধবার এক দিনে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ৮১ জন। আর চব্বিশ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৯২ জন। এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন।

 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

 

গত ২৪ ঘণ্টায়  সরকারি ও বেসরকারি ২৫৫টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৯৫টি নমুনা সংগ্রহ ও ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এক দিনে ৫ হাজার ৯১৫ জনের সেরে ওঠার তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৯৭ হাজার ২১৪ জন।

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে সক্রিয় গজারিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন

 

মহামারি করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে সরকারের ঘোষিত ২য় দফা লকডাউন বাস্তবায়নে ১ম দিনে আজ মাঠে রয়েছে গজারিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসন। সরেজমিনে গজারিয়ার বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায় গজারিয়ায় কঠোর ভাবে পালিত হচ্ছে লক ডাউন।সকাল থেকে গজারিয়ায় প্রতিটি এলাকায় নিরবতা বিরাজ করছে।রাস্তায় লোকজনের চলাচলও কম রয়েছে।

বন্ধ রয়েছে জরুরি পন্যের দোকান ব্যাতিত এলাকার বেশির ভাগ দোকানপাঠ।তবে বাজার এলাকায় মুদি দোকান ও সবজি বাজার খোলা রয়েছে।বাজারহাট করতে আসা অধিকাংশ লোকদের কে মাস্ক পরিধান করতে দেখা গেছে। গজারিয়ায় সরকার ঘোষিত লকডাউন চলাকালে মাঠে সক্রিয় রয়েছে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গজারিয়া থানা পুলিশ।এছাড়াও উপজেলা প্রসাশনের পক্ষ থেকে মাঠে সক্রিয় রয়েছে গজারিয়া উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা পরিচালিত একটি মোবাইল কোর্ট।

সরকার ঘোষিত লকডাউন চলাকালে লকডাউন এর যাবতীয় নির্দেশনা পালনে জনগণকে সচেতন করার জন্য প্রশাসনের এই কার্যক্রম অব্যাহত থাকবে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

//সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া, মুন্সীগঞ্জ//

সর্বাত্মক লকডাউন পালনে কাজ করছে সম্মূখ সারির যোদ্ধা- বাংলাদেশ  পুলিশ

 

করোনার বৈশ্বিক মহামারী পার্শ্ববর্তী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও কালবৈশাখী ঝড়ের ন্যায় রাজধানীর ঢাকার সাথে পাল্লা দিয়ে প্রত্যন্ত গ্রামেরও ছড়িয়ে পড়ার উপক্রম হয়েছে। আর তাই সরকার ১৪ থেকে ২১ এপ্রিল-২০২১ পর্যন্ত সর্বাত্মক লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে।

দেশব্যাপী লকডাউনের প্রথম দিন আজ। অনাঙ্ক্ষিতভাবে লকডাউনের প্রথম দিন পড়ে গেছে বাঙালির প্রাণের উন্মাদনার দিন পহেলা বৈশাখ ও  বাংলা নববর্ষ এবং সিয়াম সাধনার মাস, পবিত্র রমজানের প্রথম দিন।

বাঙালি উৎসব প্রিয় জাতি। যে কোন উৎসবে বাঙালির আনন্দ ও উচ্ছাসের কমতি থাকে না। কিন্তু করোনার এই দ্বিতীয় সুনামির কারণে গতবছরের ন্যায় এবারও উৎসব ও আনন্দ উদযাপন  করতে পারছে না। আর তাই সকলের ন্যায় বাংলাদেশ পুলিশও সমব্যথিত হয়ে ” এসে যাবে ঠিক উচ্ছাসের দিন, নিয়ম মেনে চলুন আরো কিছু দিন”- এই স্লোগানকে সামনে রেখে আজ ১৪ এপ্রিল-২০২১ রোজ বুধবার সকাল থেকে সরকার ঘোষিত লকডাউন কার্যকরের জন্য কাজ করছে করোনার যুদ্ধের সম্মূখ সারির যুদ্ধা বাংলাদেশ পুলিশ। সরকারি বিধি-নিষেধ কঠোরভাবে কার্যকরের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন টীম দেশের বিভাগ, জেলার গুরুত্বপূর্ণ স্থানসহ প্রতিটি থানার প্রত্যন্ত গ্রামের নিবৃত   পল্লীতেও টহলের মাধ্যমে  জনগণকে ঘুর মুখী করতে কাজ করছে।

উদ্দেশ্য একটাই – জনগনকে করোনা মুক্ত রাখা ।

প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কের প্রবেশ মুখে যেমন বসানো হয়েছে চেকপোস্ট তেমনি করোনার  সংক্রমণ থেকে জনগণকে রক্ষা করার জন্য করা হচ্ছে সচেতনতামূলক মাইকিং। সেই সাথে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও কাজ করছে পুলিশের বিশেষ টীম।

আসুন সবাই বাংলাদেশ পুলিশের ন্যায় স্ব স্ব অবস্থান থেকে বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলায় নিজের পরিবার ও সমাজে বসবাসরত সকলকে সচেতন করি,স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্ধুদ্ধ করি,নিজে মাস্ক পরি, অন্যদের মাস্ক পরতে উদ্ধুদ্ধ করি। বিনাকারণে ঘরের বাইরে নিজে না যাই ও অন্যকেও বাইরে যাওয়া থেকে বিরত রাখি।আর যদি বিশেষ কোন জরুরি প্রয়োজনে যেতেই হয় তাহলে অবশ্যই মুভমেন্ট পাস নিয়ে,স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে  যেতে বলি।

প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টায় পারে করোনার এই মহামারী থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে।

//নিজস্ব প্রতিবেদক//

স্বাস্থ্য বিধি লংঘনে চট্টগ্রামের  চন্দনাইশে জরিমানা

 

চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় চট্টগ্রামের চন্দনাইশে গতকাল (১১ এপ্রিল)দুপুরে ৫জনকে  ৬শ টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  মাহফুজা জেরিন,অভিযানে সহযোগিতা করেন,চন্দনাইশ থানার এস আই আরিফুল ইসলাম ও  একদল পুলিশ।

জরিমানা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, বড় বড় বাজারে ধারাবাহিকভাবে পরিদর্শন অব্যাহত রেখে বল প্রয়োগ না করে ব্যবসায়ী ও সর্বসাধারনকে সচেতনতা আনতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে, অভিযানকালে বিনা মুল্যে মাস্ক বিতরন করা হয়।

//মোঃ হামিদুর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি //