আমতলীতে নকল প্রসাধনী বিক্রির অপরাধে জরিমানা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে সরকারী একে হাই স্কুল সড়কে বুধবার সকাল সাড়ে ১১ টার সময় নকল প্রসাধণী বিক্রির অপরাধে দুই যুবককে পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক মোঃ কবির হোসেন লক্ষাধিক টাকার প্রসাধনীসহ আটক করেন।

পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম আটককৃতদের ভোক্তা অীধকার আইন-২০০৯ এর ৪১ ধারায় ভ্রাম্যান আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।

আটকৃতরা হলেন,বরগুনা সদর উপজেলার কুমরাখালী গ্রামের বদরখালী ইউনিয়নের রিপন হাওলাদারের ছেলে ছাব্বির (২০) ও একই গ্রামের কামাল হোসেন হাওলাদারের ছেলে আশিক হাওলাদার (২০)।
তাদের কাছ থেকে পাওয়া নকল প্রসাধনী পুরিয়ে ফেলা হয়।

লাকসামে ফসলি জমি ভরাট করছেন ইউপি চেয়ারম্যান, সাংবাদিককে হুমকি

//নিজস্ব প্রতিবেদক//

প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষা করে কুমিল্লার লাকসামে ফসলি জমি ভরাটের মহোৎসব চলছে। সরকারের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বে থাকা খোদ জনপ্রতিনিধি নিজেই এবার ভরাট করছেন ফসলি জমি।
লাকসাম পৌরসভার কাদ্রা এলাকায় প্রায় সোয়া এক একর ফসলের মাঠ ভরাট করছেন লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ। এছাড়াও লাকসামের বিভিন্ন স্থানে অবাধে ফসলি জমি ভরাটের এখন মহোৎসব চলছে।
একটি সূত্র জানায়, গ্রাহকদের পাওনা টাকার বিপরীতে এফআইসিএল নামে একটি মাল্টিপারপাস ওই জায়গা এগারো জন গ্রাহকের নামে রেজিস্ট্রি করে দেন। পরবর্তীতে ওই গ্রাহকরা জমিটি বিক্রির জন‍্য কাদ্রা গ্রামের আবদুল্লাহ আল মাহামুদ খুসরুকে আমমোক্তার নামা রেজিস্ট্রি দেন। আবদুল্লাহ আল মাহামুদ খুসরু ওই জায়গা বিক্রি করেন লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদের নিকট ।

ইউপি চেয়ারম্যান নন রেজিস্টার্ড বায়না সূত্রে মালিক হয়ে ওই জায়গা ভরাট করছেন । এতে করে প্রধানমন্ত্রীর নির্দেশনা যেমন উপেক্ষিত হয়েছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি ও পরিবেশ। সম্প্রতি ফসলি জমি ভরাট করে সেখানে কোন প্রকল্প গ্রহণ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী কিন্তু লাকসাম পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ ওই নির্দেশনা উপেক্ষা করে তিনি ফসলি জমি ভরাট করছেন।
এদিকে আবদুল্লাহ আল মাহামুদ খুসরু জানান, ইউপি চেয়ারম্যান আলী আহমদ জমিটি আমার সঙ্গে বায়না করেছেন। আবার বিক্রির উদ্দেশ‍্যে ভরাট করছেন। তবে জমির পুরো টাকা এখনো পরিশোধ করেননি।
উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিনকে এ বিষয়ে জানানো হলে তিনি জানান, বিষয়টি তিনি খবর নিয়ে দেখবেন।
ইউপি চেয়ারম্যান আলী আহমদের সঙ্গে ফসলি জমিতে মাটি ভরাটের বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি সাংবাদিককে হুমকি দিয়ে বলেন, লাকসামে আরও কতো ভরাট হচ্ছে এগুলো আগে লেখেন। এনিয়ে বেশি বাড়াবাড়ি করলে টেংড়ি ভেঙে ফেলবো।

বরিশালে ৪০ কেজি গাঁজা ৮৫০ পিচ বিয়ারসহ  আটক ৩

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ডিএনসি  বিভাগীয় (গোয়েন্দা) কার্যালয়ের পৃথক দুটি অভিযানে মাদকদ্রব্যের বিশাল দুটি চালান উদ্ধার করা হয়েছে। এসময় ৪০ কেজি গাঁজা ও ৮৫০ পিচ বেলজিয়ামের বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।১৪ ফেব্রুয়ারী রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় (গোয়েন্দা)মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ

এনায়েত হোসেন তিনি  জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বিভাগীয় (গোয়েন্দা) কার্যালয়ের একটি টিম গঠন করে বরিশাল উজিরপুর নতুনহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করে ৪০ কেজি গাঁজাসহ ১টি পিকাপ  ও ৮৫০ বোতল বিয়ারসহ ১টি প্রাইভেট কার জব্দ করা হয়। এসময় গাঁজাসহ ২ জন ও বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন বরিশাল কাউনিয়া থানা এলাকার কাউনিয়া প্রথম গল্লির মৃত ফারুখ গাজীর ছেলে সাইফুল গাজী(৩০) মতাশার এলাকার খলিল মোল্লার ছেলে রহমান মোল্লা(২২) ও বিয়ারসহ গ্রেফতার হয় নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার চনপারা এলাকার আব্দুল হাই এর ছেলে আরিফুল ইসলাম (৩৯)।

মাদকদ্রব্র নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানাযায়, চালান দুটি সড়ক পথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আনা হয়েছে। এঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গ্রেফতার হলেও থেমে নেই তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের পাচারকারী চক্র

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের চলমান নির্মাণকে ঘিরে গড়ে ওঠা নির্মাণ সামগ্রী চুরির সিন্ডিকেটকে কোনভাবেই থামানো যাচ্ছেনা লুটপাট।

পাচারকারীরা নির্মান সামগ্রীর মুল উপাদান লোহা তামার তার অ্যালুমিনিয়াম সহ বিভিন্ন যন্ত্রাংশ লুটপাট করেই চলেছে।মাঝে মাঝে স্থানীয় প্রশাসন এসব মালামাল উদ্ধর করে মামলা দিলেও কোনভাবেই পাচারকারীদের থামানো যাচ্ছেনা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) তালতলী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে গভীর রাতে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মেনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি তামার তার উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত ওই এলাকার সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এর আগেও একই এলাকা থেকে ২৩০ কেজি তামা জব্দ করে তালতলী থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,অবৈধ তামা পাচারকারীরা মালিপাড়া থানা রোড এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মশিউর এর কাছে বিক্রি করে। তালতলী বাজারে তামা বিক্রি করতে আসার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই তিনজনকে আটক করে পুলিশ।

তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, সাবেক ইউপি সদস্য সহ গ্রেফতারকৃত তিন জনকে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিক হেনস্তায় বিএমএসএস ও আমতলী অনলাইন প্রেস ক্লাবের তীব্র নিন্দা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

রাজধানীর ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের মারধরের ছবি ও ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে পুলিশ কর্তৃক হেনস্তা করার ঘটনায় অনলাইন প্রেস ক্লাব (ওপিসি) আমতলীর নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ওই সাংবাদিককে ধরে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় সাংবাদিকরা বাধা দিলে তাকে তোপের মুখে ছেড়ে দেন পুলিশ সদস্যরা।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক লতিফ রানা জানান,ভুক্তভোগী ঢাকা মেইলের অপরাধ বিষয়ক প্রতিবেদক খলিলুর রহমান স্টালিন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের (পিবিআই) সংবাদ সম্মেলন শেষে বের হচ্ছিলেন। ওই সময় পুলিশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে গাড়িতে তুলছিল। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে খলিল মোবাইল ফোনে এ ঘটনার ছবি তুলছিলেন এবং ভিডিও ধারণ করছিলেন। এসময় পেছন থেকে এক পুলিশ সদস্য তার গলা ধরে আইডি কার্ড ও মোবাইল কেড়ে নেন।
তিনি জানান,খলিল নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও সেই পুলিশ সদস্য কোনো কথা না শুনে তাকে গাড়িতে তোলেন। খলিলকে গাড়িতে তোলার সময় সংবাদ সম্মেলন শেষে সেই রাস্তা ধরে যাচ্ছিলেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশেষ প্রতিনিধি এনামুল কবীর রূপম। তখন তিনি পুলিশকে বাধা দেন। পরে খলিলকে ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তোপের মুখে পড়েন পুলিশ সদস্যরা। অবস্থা বেগতিক দেখে দ্রুত সটকে পড়েন তারা।

ভুক্তভোগী সাংবাদিক খলিলুর রহমান জানান,পুলিশকে পরিচয় দেওয়ার পরও তারা শোনেনি। তাকে কলার ধরে মারধরের পর জোর করে গাড়িতে তোলা হয়। ওই সময় দুই সিনিয়র সাংবাদিকের হস্তক্ষেপে তিনি মুক্ত হন।
এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, আমি এখনো বিষয়টি সম্পর্কে অবগত নই। ঘটনা জেনে সতত্যা প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিক এর উপর এমন ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর পক্ষ থেকে তীব্র নিন্দা-প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব মো: সুমন সরদার,যুগ্ন মহাসচিব সাইফুল্লাহ নাসির এবং বরগুনা জেলার আমতলী উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা ও সাধারণ সম্পাদক মোঃ রনি মল্লিক সহ আমতলী অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এ ঘটনার সাথে জড়িত সংশ্লিষ্ট থানার এসআই এর বিষয়ে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

রামপালে পুলিশের অভিযানে চোরাই সোয়া লক্ষাধীক টাকা স্বর্ণালঙ্কারসহ নারী আটক

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

রামপালে অভিযান চালিয়ে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মাদারদিয়া গ্রামের মৃত মো. ইলিয়াস শেখের পুত্র দুর্ধর্ষ চোর মো. সুলতান মামুন ওরফে গোলাম শাহেনশাহ ওরফে আলফা ঢালীর বাড়িতে অভিযান পরিচালনা করেন রামপাল থানা পুলিশের ওসি (তদন্ত) রাধেশ্যাম ও এসআই মো. দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

এ সময় মামুনের ঘরে তল্লাশি চালিয়ে তার স্ত্রী জোহরা বেগম (৩৫)’র কাছে থাকা নগদ ১ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা, দুই জোড়া কানের দুল ও ৩ টি রূপার নুপুর উদ্ধার করেন। রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, মামুন একটা দুর্ধর্ষ চোর ও প্রতারক। বড় সন্নাসীর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তারের বাড়ীতে চুরির ঘটনায় তিনি মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে কয়েকদিন পূর্বে মামুনকে গ্রেফতার করা হয়েছে।

তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। তার বিরুদ্ধে ৪ টি চুরি ও ২ টি মাদক মামলাসহ খুলনায় বাগেরহাটের বিভিন্ন থানায় মামলা রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মামুনের বাড়িতে অভিযান পরিচালনা করা হলে চুরি হওয়া সোয়া লক্ষাধীক টাকা ও স্বর্ণালংকার ও রৌপ্যালঙ্কার উদ্ধার করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

ওই মামুন গত ইউপি নির্বাচনে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে লড়েছিল।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের মেশিন চুরির কাজে ব্যবহৃত গাড়ি ড্রাইভারসহ ২জন গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরীক্ষার মেশিন চুরির কাজে ব্যবহৃত পিকআপ গাড়ির ড্রাইভারসহ ২ জনকে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। ইতিমধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার একটি বাসা থেকে বিদ্যুৎ কেন্দ্রের মেশিন উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, শোলাকুড়া গ্রামের মৃত ইনতাজউদ্দীন হাওলাদারের পুত্র আবু তাহের (৪৬) ও চাকশ্রী গ্রামের হাওলাদার গিয়াসের পুত্র হাওলাদার সোহেল (২৭) কে শুক্রবার রাতে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ। উপজেলার ভাগা কামাল ফিলিং স্টেশনের পেছন থেকে একটি সাদা রংয়ের পিকআপ গাড়ীসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা পূর্বে তাপবিদ্যুৎ কেন্দ্রে ড্রাইভারীর কাজে নিয়োজিত ছিল।
আবু তাহের ও সহকারী ড্রাইভার সোহেল চাকরি ছেড়ে মোটর সাইকেল চালানোসহ আন্যান্য কাজ করে জীবিকা ধারন করত বলে জানা গেছে। পূর্বে গ্রেফতার ৪ জনই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন পদে কর্মরত ছিল।
রামপাল থানা পুলিশ তদন্তের সার্থে বিস্তারিত তথ্য না জানালেও একটি নির্ভরযোগ্য সূত্র বলছে, ওই চোর সিন্ডিকেটের গডফাদারদের চিহ্নিতসহ তাদের ধরার জন্য কাজ করছে রামপাল থানা পুলিশ।
এ বিষয়ে রামপাল থানা ওসি মোহাম্মদ সামসুদ্দীন চুরির কাজে ব্যবহৃত পিকআপ ও ২ ড্রাইভারকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডুমুরিয়ায়  স্কুল কে জিম্মি করে মুক্তিপন দাবী শ্বাসরোধ করে।ঘটনার সাথে জড়িত ৫ জন কে গ্রেফতার

//জাহিদুর রহমান বিপ্লব
ডুমুরিয়া, খুলনা//
খুলনার ডুমু‌রিয়া গুটু‌দিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ের  এক ছাত্রকে কিশোরগ‍‍্যাং কর্তৃক  জিম্মি।  ৩০ লাখ টাকা চাঁদার দাবী। অতপর শ্বাস‌রোধ ক‌রে হত‌্যা।                                                                                          বৃহস্প‌তিবার দিবাগত রাত ১টার দি‌কে বিদ‍্যালয়ের একটি পরিত‍্যাক্ত কক্ষ থে‌কে   মর‌দেহ উদ্ধার ক‌রেছে পু‌লিশ। নিহত স্কুল ছাত্র  নিরব  মন্ডল (১২) গুটু‌দিয়ার পূর্ব পাড়া গ্রা‌মের শেখর মন্ড‌লের ছে‌লে।
স্থানীয় এলাকাবাসী ও পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, বৃহস্প‌তিবার প্রতি‌দি‌নের ন‌্যায় নিরব  বা‌ড়ির পা‌শ্ববর্তী গুটু‌দিয়া মাধ‌্যমিক বিদ‌্যাল‌য়ে যায়।  স্কুল ছুটির  নি‌র্দিষ্ট সম‌য়ে বা‌ড়ি না ফেরায়  পরিবারের তাকে খোজাখু‌জি ক‌রে। এরপর বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে নির‌বের পিতা শেখ‌রের কা‌ছে একটি অজ্ঞাত পরিচয়ে  ফোন  ৩০ লাখ টাক‌া মু‌ক্তিপণ দা‌বি ক‌রে।   বিষয়টি নিরবের পিতা আত্নীয় স্বজনকে  জানান।    সন্ধ‍্যার দিকে  নিরবের  নিখোজ বিষয়ে  শেখর মন্ডল থানায়  একটি  জি‌ডি ক‌রেন।
এর থানা  পুলিশ ফোনের কল রেকড় এর সুত্র ধরে  একজনেকে সনাক্ত করে একে একে ঘটনার সাথে জড়িত সকলকে আটক করে। শুক্রবার সকালে নিহত নিরবের বাড়ি গেলে প্রতিবেশী ও পরিবারের লোকজনদের আজাহারি দেখা যায় । মা  সাথি রানী ছেলের মৃত‍্যুর খবরে বার বার মুচ্ছা যাচ্ছে।  কাকা রতন মন্ডল কান্না জড়িত কন্ঠে বলেন আমার জেষ্ঠৈর কি অপরাধ ছিল। তোরা কেন মারলি এর মতো নরম ভদ্র ছেলে দেখা মেলেনা। প্রতিবেশীদের মুখে একই কথা।   স্কুলের প্রধান শিক্ষক শংকর মন্ডল বলেন বৃহস্পতিবার হাফ স্কুল ছিল। নিরব ক্লাস করেছে। স্কুল ছুটির পর ছেলে মেয়ের আনন্দ উল্লাস করে বাড়ি ফেরে। বিকেলে দিকে নিরবের বাবা আমাকে ফোন দিলে প্রতিবেশী ছাত্রদের বাড়িতে নিরবের খবর নেই। রাতে জানতে পারি স্কুলের পরিত‍্যাক্ত কক্ষে   পাওয়া গেছে। নিরব নিরহ প্রকৃতি।
ডুমু‌রিয়া থানার অ‌ফিসার ইনচার্জ সেখ ক‌নি মিয়া  বলেন  খবরটি পেয়ে জেলা পুলিশ সুপারের নির্দেশে ফোনের সুত্র ধরে দ্রুত সমযে ছাত্রের সন্ধান পাই। রাতেই লাশ উদ্ধার ক‌রে থানায় আনা হ‌য়ে‌ছে। এ ঘটনায় গুটুদিয়া গ্রামের মৃত‍্যু সৈয়েদ সরদারের পুত্র  স্কুলের ৯ ম শ্রেনীর ছাত্র সোহেল মোল্ল‍্যা, জেলেরডাঙ্গা গ্রামের পঙ্কজ মন্ডলের পুত্র ও ৯ ম শ্রেনীর ছাত্র পিতু মন্ডল, অনিমেশ মন্ডলের পুত্র পিয়াল মন্ডল, প্রকাশ রায়ের পুত্র হিরক মন্ডল,   ও ক্ষিতিষ মন্ডলের পুত্র দিপু মন্ডল কে আটক করা হ‌য়ে‌ছে।  এরা  সবাই কিশোর গ‍্যাং ক্রাইম প্রোট্টল দেখে উদ্ভদ্ধ হযে নিহত নিরবের পিতার কাছ থেকে অর্থ সম্পদের হাতিয়ে নেওয়া যাবে।  নিরবের পিতার কাছে ৩০ লাখ টাকা চাদা দাবী করে । নিহত নিরবের লাশ সুরোতহাল রিপোট তৈরী করে  খুলনা মেড়িকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  নিরবের মামা বিশ্বজিৎ বাদী হয়ে হত‍্যা মামলা দায়ের করেছে ।

রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে সবজ্বি ক্ষেত কর্তন, লক্ষাধিক টাকার ক্ষতি

//খুলনা ব্যুরো//

রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে ২ ফেব্রুয়ারী গভীর রাতে উত্তর খাজাডাঙ্গা গ্রামের কৃষকের সবজ্বি ক্ষেত কর্তন করেছে একদল দূর্বৃত্ত। ভূক্তোভোগী কৃষক মাসুদ গোলদার ও জাকির গোলদারের জানায়, ২ফেব্রয়ারি গভীর রাতে কে বা কাহারা তাদের সবজ্বি ক্ষেতে প্রবেশ করে তিন শতাধিক উন্নত জাতের ফলনশীল শীম গাছ কর্তন করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে। তাছাড়া উক্ত ক্ষেতে অবস্থিত চাষাবাদের জন্য মাটির নীচ থেকে পানি উত্তোলনকারী পাম্প ও পাইপ ভেঙে বিনষ্ট করেছে। এতে উক্ত ব্লকের আওতাধীন ৬ থেকে ৭ একর জমির ধান চাষ হুমকিতে পড়েছে। ভূক্তোভোগী কৃষক এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান বলেন সবজ্বি ক্ষেত বিনষ্টের ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। দূর্বৃত্তদের বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে অভিযোগটি রূপসা থানা পুলিশ বরাবর প্রেরণ করা হয়েছে। এব্যাপারে ভ্ক্তূভোগী কৃষক মোঃ মাসুদ ও জাকির জানান আমরা দূর্বৃত্তের হানায় সর্বশান্ত হয়ে পড়েছি। বারবার এক শ্রেণির মাদক সেবী উঠতি বয়সের ছেলেরা কাহারো সবজ্বি ক্ষেত বিনষ্ট, কাহার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ সহ নানা ধরনের অপকর্ম তাদের নিত্যদিনের ব্যপার হয়ে দাড়িয়েছে। দুর্বৃত্তদের ক্ষতিসাধনের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে এলাকার কৃষক ও দিনমজুর শ্রেণীর মানুষেরা একারনে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দূর্বৃত্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

খুলনায় ১৫ টি স্বর্ণের বার সহ ২জনকে আটক করেছে লবণচরা থানা পুলিশে

//মোল্লা জাহাঙ্গীর আলম//

কেএমপির খুলনা লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫ টি স্বর্ণের বার সহ ২ চোরা কারবারিকে হাতেনাতে আটক করা হয়েছে।

জানাগেছে গ্রেফতারকৃত ১ আসামী ইমন বড়ুয়া (২২) চট্টগ্রাম জেলার রাউজান থানার পশ্চিম রাউজানের মোহাম্মদপুর গ্রামের বিটু বড়ুয়ার ছেলে এবং ২ সহযোগী আসামী আবুল হোসেন (৩৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাতিসা ইউনিয়নের ডলবা মোল্লাবাড়ীর আবুল কাশেম মোল্লার ছেলে।

লবণচুরা থানা পুলিশ সূত্রে জানা যায়, অন্য দিনের মতো বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে রাখতে থানার এলাকা জুড়ে অভিযান অব্যাহত রাখছিল।

সে সময় স্বর্ণ চোরাচালান হচ্ছে এই মর্মে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার ২৮শে জানুয়ারি ২০২৩ এর রাত ১২/৩০ মিনিটের সময় লবনচুরা থানা পুলিশের একটি অভিযানিক দল স্বর্ণের চোরাচালান কারবারিদের উপস্থিতি টের পেয়ে কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহাদ্বয়ের দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক এর নেতৃত্বে এসআই মামুন উর রশীদ,

এসআই মিহির কান্তি মন্ডল, এসআই খান মোঃ তানভীর হোসেন,এসআই খান মোঃ ইমরান হোসেনের সহযোগিতায় লবণচরা থানাধীন জিরোপয়েন্ট মোড়স্থ খানজাহান আলী সেতু হইতে জিরোপয়েন্ট গামী মহাসড়কে আরাফাত ড্রাগ হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে ১আসামির ডান পায়ের জুতার নিচ থেকে ৮ টি এবং বাম পায়ের জুতার নিচ থেকে ৭ টি সর্বমোট ১৫টি স্বর্ণের বার সহ হাতেনাতে আটক করে।

উদ্ধারকৃত ১৫ টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ৭৫০ গ্রাম যার সর্বমোট মূল্য ১,৪০০০০০০/ (এক কোটি চল্লিশ লক্ষ) টাকা। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে লবণচরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।