বরিশালে ১৮ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ দুই যুবক গ্রেফতার

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীর নথুল্লাবাদ সংলগ্ন বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের সামনে থেকে বিপুল পরিমান মাদক সহ দুই যুবক গ্রেফতার। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষীপুরের রামগঞ্জ থানার পূর্ব শেখপুরা গ্রামের মৃতঃ আব্দুর সত্তার ঢালীর ছেলে ফয়সাল আহম্মেদ (২০), লক্ষীপুরের রামগঞ্জ থানার কাওয়ালীভাঙ্গা গ্রামের মৃত নুরল আমিনের ছেলে মঈনউদ্দিন (১৯)।

এসময় তাদের সাথে থাকা ঝালকাঠির নলছিটি মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া বাজার এলাকার মৃত সজিব হাওলাদারের ছেলে মামুন হাওলাদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন। তিনি বলেন, বরিশাল নগরীর নথুল্লাবাদে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় দুই মাদক বিক্রেতাকে ১৮ কেজি গাঁজা ও ১৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়েছে।

এক জন আসামী এখন পলাতক রয়েছে। পলাতক মাদক বিক্রেতাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত দুই জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হইছে।

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ার চুকনগরের মালতিয়া এলাকায়  চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ডিপো মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  ৩০ আগস্ট মঙ্গলবার বিকাল ৫ টায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদ।
আদালত সুত্রে জানা গেছে , উপজেলার মালতিয়া মোড়ে মৎস্য ব্যবসায়ী মিজানুর রহমান তার ডিপোতে শ্রমিক  নিয়ে চিংড়িতে অপদ্রব্য পুশ করছিল। এসংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মোঃ মামুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ডিপো মালিককে ৫হাজার টাকা জরিমানা আদায় জদ্ধকৃত চিংড়ি বিনষ্ট এবং ডিপো সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষনা করা হয়। এসময় তার সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক ও ডুমুরিয়া থানা পুলিশের একটি দল।

ডুমুরিয়ায়  সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৬

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
খুলনার ডুমুরিয়া থেকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে ভূয়া নিয়োগপত্র প্রদানকারী এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, র‌্যাব-৬, খুলনা (স্পেশাল কোম্পানি) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার ডুমুরিয়া থানা খর্নিয়া এলাকার মৃত‍্য শামছুর রহমান এর পুত্র মোঃ নুর ইসলাম(৪৬), চাকরি দেয়ার নামে উক্ত ব্যক্তি স্থানীয় বিভিন্ন ব্যক্তিকে ভূয়া নিয়োগপত্র প্রদানের বিনিময়ে তাদের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাব-৬, খুলনার একটি অভিযানিক দল  উক্ত প্রতারককে  সেনাবাহিনীর চাকরির ভূয়া নিয়োগপত্র ০২টি,  চেক বইয়ের পাতা ০১ টি ও মোবাইল ফোন ০২টি সহ গ্রেফতার করে । প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে জানা যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা এ সময়  আসামীর হেফাজত হতে সেনাবাহিনীর চাকরির ভূয়া নিয়োগপত্র ০২টি, ১পাতা ব্যাংক চেক ও ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করে।  জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ক্রয় করা জমি বেনামিদের অবৈধভাবে দখলে থাকার প্রতিবাদে সংবাদ সম্মেলন

।।গজারিয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধি।।

বারবার বিচার চেয়েও পাচ্ছেন না বিচার, উল্টো নানান ভাবে হুমকি দামকি স্বীকার হচ্ছেন রীতিমত, জোরপূর্বক ভাবে একই দাগের সম্পত্তিতে অতিরিক্ত জমি জবর দখল করে রেখেছে স্থানীয় দখলদার গোষ্ঠী,স্থানীয় সাংবাদিকদের কাছে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার।

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজের ক্রয় করা সম্পত্তি জবর দখলের হাত থেকে পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গজারিয়া উপজেলার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ব্যবসায়ি মোঃ সোহেল মাসুদ খন্দকার ও তার পরিবারের স্বজনরা।

সে উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ ঈস্রাফিল খন্দকারের মেঝো ছেলে।

ভাটেরচর দে. এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গজারিয়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান সোহেল মাসুদ।

তিনি বলেন, প্রতিবেশী জামাল মোল্লা তার ৮ শতাংশ সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। দখল করা সম্পত্তি পুনরুদ্ধারের চেষ্টা করা হলে তাকে নানাভাবে হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিবেশী ধন মিয়ার পৈত্তিক সূত্রে পাওয়া ৭.৫০ শতাংশ জমি থেকে থেকে ভাটেরচর মৌজায় আরএস ২৩৮৯ দাগে ৬০৬৮,২৫৫৯,৬৫২৩ এবং ৫৭৯০ নং সাব কবলা দলিল মূলে ২০১২ সাল পর্যন্ত মোট ৫.৫০ শতাংশ জায়গা ক্রয় করি। একই দাগে ধন মিয়ার অবশিষ্ট ২ শতাংশ জমি থাকলেও অবৈধভাবে দখলকারী জামাল মোল্লা ২০১৫ সালে ১৮৯৯ মূলে ৫ শতাংশ জায়গা ক্রয় করেন। তিনি ৩ শতাংশ জায়গা বেশী ক্রয় করেছেন যা তিনি পাবেন না।

বক্তব্যে তিনি আরও বলেন, অন্যদিকে দিকে একই দাগে আরেক প্রতিবেশী বক্সের আলীর সম্পত্তি থেকে ১৯৫৯ সালে সড়ক ও জনপদ ১০ শতাংশ ভূমি অধিগ্রহণ করায় তা বিক্রি করে দেন। তার আরেক ভাই আবেদ আলী ৫ শতাংশের মালিক থাকে। পরবর্তীতে ৫ শতাংশ জমি ২০১৪ সালে ৫০০০ নং সাফ কবলা দলিল মূলে তিনি ক্রয় করেন তবে রেকর্ড জনিত ভুলের কারণে ধন মিয়ার নামে ১ শতাংশ জমি বেশী রেকর্ড হয়।

বর্তমানে অবৈধ ভাবে জমি দখল কারী জামাল মোল্লা প্রকৃত অর্থে এই দাগের সম্পত্তিতে ২ শতাংশ জায়গার দাবিদার হলেও জোরপূর্বক ৮ শতাংশ জায়গা দখল করে রেখেছেন। ২০২১ সালে সে ১ শতাংশ জমির স্বত্ব দাবি করে দেওয়ানী আদালতে একটি মামলা দায়ের করেন যা মূলত ভিত্তিহীন। মামলা নং ৭৬/২১।

উল্লেখিত জমি নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একাধিকবার শালিশ বৈঠক করা হয়। শালিশ বৈঠকে জামাল মোল্লা ২ শতাংশ জমির মালিক বলে জানানো হয়। তাকে জবর দখল করে রাখা সম্পত্তি ফিরিয়ে দিতে বলা হলেও তিনি সেটা না করে জোরপূর্বক প্রায় ৮ শতাংশ জমি অবৈধভাবে নিজের দখলে রেখেছেন। মামলাবাজ জামাল মোল্লার কাছ থেকে নিস্তারের জন্য আমি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় তিনি প্রমাণ হিসাবে তার কাছে থাকা বিভিন্ন দলিল দস্তাবেজ গণমাধ্যম কর্মীদের দেখান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ ঈস্রাফিল খন্দকারের তিন সন্তান ব্যাবসায়ী সোহেল খন্দকার, বড় ভাই ভাটেরচর দে.এ মান্নান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মিন্টু খন্দকার ও তার ছোট ভাই সবুজ খন্দকার সহ তার পরিবারের নিকট আত্মীয় স্বজনরা।

আমতলীতে ডাকাতি আহত- ৩, ডাকাত আটক ১

//সাইফুল্লাহ নাসির, বরগুনা//

বরগুনার আমতলীর আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থাণীয় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত অনুমান আড়াইটা থেকে তিনটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।এ সময় জনতা পাকড়াও করে এক ডাকতকে ধরে ফেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,আনুমানিক রাত আড়াইটা থেকে তিনটার দিকে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়ির জানালার গ্রীল কেঁটে ৭/৮ জনের ডাকাত দল বসত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে থাকা লোকজনকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার সময় ঘরের লোকজন বাঁধা দেয়। বাঁধা পেয়ে ডাকাতরা নারায়ণ ডাক্তার (৭৬), তার স্ত্রী কুনতি রাণী (৬৫) ও বোন বিরাজ বালাকে (৮০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে।আহতদের ডাক চিৎকারে প্রতিবেশীর এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় আবুল কালাম (৪৫) নামে এক ডাকাত জনতার হাতে ধরা পড়ে।

স্বজন ও স্থাণীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ডাকাত দলের সদস্য আহত আবুল কালামকে তাদের হেফাজতে নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। আটককৃত ডাকাতের বাড়ী ঝালকাঠী জেলার কাঠালিয়ার ঝোড়খালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যু রশিদ মৃধার পুত্র।

আহত নারায়ণ ডাক্তার মুঠোফোনে জানান, আমি, আমার স্ত্রী ও আমার বোন বাড়ীতে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের সবাইকে মারধর করে নগদ ২ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এতে আমরা বাঁধা দিলে ডাকাত দলের সদস্যরা দেশিয় অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে আহত করে।

আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থাণীয় জনতা এক বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে দেশিয় ধাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে নগদ টাকা,স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থাণীয় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার (২২ আগস্ট) দিবাগত রাত অনুমান আড়াইটা থেকে তিনটার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত অনুমান আড়াইটা থেকে তিনটার দিকে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়ির জানালার গ্রীল কেঁটে ৭/৮ জনের একদল ডাকাত বসত ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে থাকা লোকজনকে জিম্মি করে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়ার সময় ঘরে থাকা লোকজন বাঁধা দেয়। বাঁধা পেয়ে ডাকাতরা নারায়ণ ডাক্তার (৭৬), তার স্ত্রী কুনতি রাণী (৬৫) ও বোন বিরাজ বালাকে (৮০) দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। আহতদের ডাক চিৎকারে স্থাণীয়রা এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যাওয়ার সময় আবুল কালাম (৪৫) নামে এক ডাকাত জনতার হাতে ধরা পড়ে।

স্বজন ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে রাতেই আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক ডাকাত দলের সদস্য আহত আবুল কালামকে তাদের হেফাজতে নিয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।গ্রেফতারকৃত ডাকাতের বাড়ী ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলার ঝোড়খালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যু রশিদ মৃধার পুত্র।

বাড়ীর মালি আহত নারায়ণ ডাক্তার জানান,আমরা বাড়ীতে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরে ঢুকে আমাদের সবাইকে মারধর করে নগদ ২ লক্ষ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়ার সময় আমরা বাঁধা দিলে ডাকাত দলের সদস্যরা দেশিয় অস্ত্র দিয়ে আমাদের কুপিয়ে আহত করে।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নিয়েছি। স্থাণীয় জনতা এক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

গজারিয়ায় আদালতের রায় উপেক্ষা করে জায়গা জবর দখলের চেষ্টা

//গজারিয়া প্রতিনিধি মুন্সীগঞ্জ//

মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলার টেংগারচর ইউনিয়নের বিশদ্রোন ভাটেরচর গ্রামের ভাটেরচর দে এ মান্নান হাই স্কুলের পিছনে মাছ ব্যবসায়ি জালাল মোল্লার ছয় শতাংশ জায়গা আদালতের রায় উপেক্ষা করে জবর দখলের চেষ্টা চালায় দুষ্কৃতিকারীরা।

এসময় সন্ত্রাসিরা জালাল মোল্লার দখলে থাকা জায়গার সীমানা বেড়া ভেঙ্গে গাছ পালা কেটে ফেলে।

এ বিষয়ে ব্যবসায়ি জালাল মোল্লা গজারিয়া থানায় উপস্থিত হয়ে সোহেল খন্দকার ও সবুজ খন্দকার নামে দুইজন ব্যাক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

অভিযোগ পত্র হতে জানা যায়, ব্যবসায়ি জালাল মোল্লা ভাটেরচর মৌজায় আর এস খতিয়ানের ৮৯, ৯০ এর আর এস দাগ নং ১৪০৪ মোট ১৮ শতাংশ সম্পত্তি তে ০৬ শতাংশ জায়গা খরিদ সূত্রে মালিক হয়ে স্থায়ী ভাবে বসবাস করছে। বিবাদী দের সাথে এক শতাংশ জায়গা নিয়ে বিজ্ঞ দেওয়ানি আদালতে একটি মামলা চলমান আছে। বিবাদী সোহেল খন্দকার ও তার ভাই সবুজ খন্দকার এই জমি নিয়ে আদালতের একটি রায় ও চলমান আরও একটি মামলা উপেক্ষা করে জমি জবর দখলের চেষ্টা চালায়।

এই বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন বলেন, সীমানা বেড়া ভাংচুরের একটি অভিযোগ পেয়েছি দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ডুমুরিয়ায় থানা পুলিশের অভিযানে দেড় কেজি গাজা সহ ২ মাদক ব‍্যবসায়ী গ্রেফতার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

খুলনার ডুমুরিয়া থানা পুলিশ  উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে দেড় কেজি  গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে  গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খরসঙ্গ  গ্রামের মাদক ব্যবসায়ী রিপন মোল্যা  (২৭) কে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয  ও  সোমবার রাতে খর্নিয়ার রানাই গ্রামের মাসুদ জোয়ারদ্দারের পুত্র মাদক ব্যবসায়ী আমান উল্লাহ জোয়াদ্দার (২৩) কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার  করা হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম জানান, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্র‍েরন করা হয়েছে।

 

বরিশাল ডি,এন,সি,র অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী আটক

//পলাশ চন্দ্র দাস,  বরিশাল প্রতিনিধি //

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার, ১১ আগস্ট নগরীর রুপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক এনায়েত হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুপাতলী পুলিশ বক্সের দক্ষিণ পাশে মায়ের দোয়া ফল ভান্ডারের সামনে ফুটপাতের উপর থেকে দুই জনকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার কলারোয়া এলাকার জালাল সরদার হিরা তালুকদারের মেয়ে সাহানারা খাতুন (৩৫) ও খুলনার ডুমুরিয়া এলাকার বাসিন্দা মৃত মনির উদ্দিনের মেয়ে পারুল বেগম (৩৮)

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক ইশতিহাক আহমেদ।

ডুমুরিয়ায় ৫টি চোরাই মোটর সাইকেল সরঞ্জাম সহ ২ চোর গ্রেফতার

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ টি চোরাই মোটরসাইকেল চুরির সরঞ্জাম উদ্ধার সহ ২জনকে গ্রেফতার  করেছে। খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান (বিপিএম)’র দিক  নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।  ১১ আগষ্ট  বৃহস্পতিবার বিকেলে থানা চত্বরে  থানা পুলিশ আয়োজিত এক প্রেস এ তথ্য জানান।

ব্রিফিং এ জানানো হয় গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জেলা সহকারি পুলিশ সুপার (সার্কেল বি)মোস্তাফিজুর রহমান এবং থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া (বিপিএম)’র নেতৃত্বে থানা পুলিশ বিশেষ অভিযান  চালিয়ে খুলনা, যশোর, সাতক্ষীরা ও কালিগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া ৫টি  মোটরসাইকেল উদ্ধার করে। এ সময় মোটর সাইকেল এর লক তালা ভাঙ্গার ২টি মাস্টার কিং চাবি,৩ টি টুপি উদ্ধার করা হয়।  গ্রেফতার কৃতরা চোর সিন্ডিকেটের সদস্যরা হলেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানাধীন কাকশিয়ালী গ্রামের আহছান আলির ছেলে সালাউদ্দিন (৩১ ) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন সোনাখালি গ্রামের মোঃ বাহাদুর শেখের ছেলে-মোঃ সম্রাট ইসলাম শান্ত (১৯)।

উদ্ধারকৃত মোটর সাইকেলের মধ্যে ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি সদস্য  ও সাংবাদিক মোক্তার হোসেনের ব্লু রং এর  এ্যাপাসি আরটি, অজ্ঞাত মালিকের কালো রং এর পালসার,কালো লাল রং এর ডিসকভার, এফ জেড এস ও হিরোহোন্ডা সহ মোট ৫ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। ওসি আরো বলেন চোর সিন্ডিকেট ধরতে অভিযান অব‍্যাহত রয়েছে ।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতর ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ২

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে হেরোইনসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার (১০ আগস্ট) সকাল ৬টার দিকে তাদের আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক এনায়েত হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর নথুল্লাবাদ বাসস্টান্ড মেজবান হোটেল এ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে দুইজনকে ১শ গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, পটুয়াখালীর নবাবপাড়া এলাকার মনু তালুকদারের ছেলে হিরা তালুকদার (৪০) ও একই এলাকার আলতাফ হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক ইশতিহাক আহমেদ।