বাগেরহাটের রামপালে জালিয়াতি চক্রের সদস্য জাফর গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

বাগেরহাটের রামপালে জাল দলিল, ষ্টাম্প, নকল সিলসহ বিভিন্ন সরঞ্জামাদিসহ জালিয়াতি চক্রের এক সদস্য এস এম আবু জাফর (৫৪)কে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রবিবার (২১ নভেম্বর) বিকেলে রামপাল উপজেলার উজুলকুড় ফকিরবাড়ী থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর সদস্যরা। এসময়, বিভিন্ন সরকারী অফিসের ২৪টি সীলমোহর, ২টি সীলপ্যাড, ২৩ টি ফাঁকা ষ্ট্যাম্প, ৯০টি কোর্ট ফি ষ্ট্যাম্প, ৮টি এস এ খতিয়ান এর কপি, ৪টি আরএস খতিয়ানের কপি, জমির বিভিন্ন ৫০ পাতা দলিলপত্র, ১টি মেমোরীকার্ড ২টি সীমকার্ড, একটি হাতঘরি ও নগদ ৮২০ টাকা জব্দ করে র‌্যাব সদস্যরা।

বাগেরহাটের রামপালে জালিয়াতি চক্রের সদস্য জাফর গ্রেফতার

আটক এসএম আবু জাফর বাগেরহাট জেলার রামপাল উপজেলার উজলকুড় এলাকার মোঃ এবাদ আলী শেখের ছেলে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া বজলুর রশীদ বলেন, বিভিন্ন সরকারী অফিসের সীলমোহর নকল করে প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে  এস এম আবু জাফরকে আটক করা হয়েছে। তার কাছ থেকে জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। মামলা দায়ের পূর্বক তাকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

যশোরের বেনাপোল সীমান্তে  ১০টি ককটেল ও বোমা তৈরির উপকরণসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধিঃ

যশোর জেলার বিভিন্ন উপজেলায় চলছে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে যশোর জেলায় প্রাণহানীর ঘটনাও ঘটেছে কমপক্ষে ৩/ ৪ জনের।

স্থানীয় সরকার নির্বাচনে আগামী ২৮ নভেম্বর-২০২১ রোজ রবিবার তৃতীয় ধাপে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার করার জন্য স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকগন এলাকায় বোমা ও বিস্ফোরকদ্রব্য তৈরি করছে এই মর্মে খবর পেয়ে আজ ২০ নভেম্বর -২০২১ রোজ শনিবার বেনাপোল পোর্ট থানার সমন্বয়ে গঠিত একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের বালুন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে ১০ টি ককটেল ও বোমা তৈরির উপকরণসহ চিহ্নিত সন্ত্রাসী ১. জাহিদ হোসেন (২১), পিতা- আলী হোসেন মোড়ল,  গ্রাম- মহিষডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর, ২. আলা হোসেন (২৬), পিতা- গোলাম হোসেন মোড়ল, গ্রাম- মহিষডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর,৩.সজিব মোড়ল (২৩), পিতা- সমির মোড়ল, গ্রাম- মহিষডাঙ্গা, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর, ৪.আজগার আলী (৫০), পিতামৃত- তোফাজ্জেল সরদার, গ্রাম -কদমতলা বারপোতা,থানা-বেনাপোল পোর্ট, জেলা- যশোরদেরকে গ্রেফতার করেন।

সংশ্লিষ্টতা ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

বাগেরহাটের মোংলায় কোটি টাকার অবৈধ বিদেশি কাপড় জব্দ করেছে কোষ্টগার্ড

 

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি// বাগেরহাটের মোংলায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা ১ কোটি ১৫ হাজার টাকার বিদেশি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড। ১৬ নভেম্বর থেকে ১৭ নভেম্বর দুপুর পর্যন্ত মোংলার হলদিবুনিয়ায় অভিযান চালিয়ে সমুদ্র পথে আনা ৮৩৩ পিস বিদেশি শাড়ি, ৫৯ পিস লেহেঙ্গা এবং ১০০ পিস চাদর জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ১৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা বিপুল পরিমাণ শাড়ি, লেহেঙ্গা ও চাদর জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ১৫ হাজার টাকা। তবে কোস্টগার্ডের অভিযান টের পেয়ে চোরাকারবারিরা সুন্দরবনের অভ্যন্তরে পালিয়ে যায়। জব্দ মালামালাল মামলা দায়ের করে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

পরকীয়া সম্পর্ক দেখার পর বাবার হাতে ৫ বছরের মেয়ে খুন

কুমিল্লার দেবিদ্বারে পাঁচ বছরের শিশু ফাহিমা আক্তার হত্যার অভিযোগে তার বাবাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে র‌্যাব ১১-এর একটি দল তাদের গ্রেফতার করে। এদিকে পশু খাদ্যের বস্তা চিনিয়ে দেয় খুনিদেরকে।

গ্রেফতার হয়েছে, শিশুটির বাবা আমির হোসেন(৪০), বাবার চাচাতো ভাই রবিউল আউয়াল (১৯), রেজাউল ইসলাম ইমন (২২), লাইলি আক্তার (৩০) ও সোহেল রানা (২৭)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বুধবার ঢাকার কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার চাঁপানগর গ্রামের  অটোরিকশাচালক আমির হোসেনের সঙ্গে প্রতিবেশী লাইলি বেগমের ১ বছর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। গত ৫ নভেম্বর আমিরের সঙ্গে লাইলিকে আপত্তিকর অবস্থায় দেখে আমিরের মেয়ে ফাহিমা (৫)। বিষয়টি জানাজানি হবার ভয়ে উদ্বিগ্ন হয়ে উঠে লাইলী। লাইলী আমিরকে চাপ দেয় বিষয়টি সামাল দেওয়ার জন্য। পরদিন আমির তার চাচাতো ভাই ও পূর্ব পরিচিত আরও চারজনকে নিয়ে তার মেয়েকে হত্যার পরিকল্পনা করে। ৭ নভেম্বর মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয় আমির হোসেন। নিজের অটোরিকশা যোগে তাকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে রাত সাড়ে ৮টার দিকে দেবিদ্বার পুরান বাজারের দক্ষিণে গোমতী নদী তীরের নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।

র‌্যাব জানায়, শিশুটিকে প্রথমে ছুরিকাঘাত করেন বাবা আমির হোসেন, এরপর অন্যরা। ছুরিকাঘাতের পর শ্বাসরোধে শিশুটির মৃত্যু নিশ্চিত করেন আমির। এরপর পশুখাদ্য রাখার প্লাস্টিকের বস্তায় শিশুটির লাশ ভরে অটোরিকশায় নিয়ে রওনা দেন।

খন্দকার আল মঈন আরও বলেন, বাড়িতে মেয়েকে খুঁজে না পেয়ে ফাহিমার মা বারবার আমিরকে ফোন করছিলেন। আমির তাদের খুঁজে দেখতে বলেন। ওই রাতে লাশটি ফেলার কোনো জায়গা না পেয়ে প্রতিবেশী ইমনদের গরু রাখার ঘরে একটি প্লাস্টিকের ড্রামে লাশটি ঢেকে রাখা হয়। দুদিন পর সোহেল রানার অটোরিকশায় করে লাশটি কাচিসাইর এলাকার একটি কালভার্টের নিচে তারা ফেলে আসে।

লাশ উদ্ধারের পর ১৪ নভেম্বর ফাহিমার পিতা আমির হোসেন বাদী হয়ে দেবিদ্বার থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়ের এবং লাশ উদ্ধারের পর থেকেই এ হত্যাকাÐের রহস্য উদঘাটনে র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক মেজর সাকিব হোসেন, পিবিআই’র উপ-পরিদর্শক মতিউর রহমান, দেবিদ্বার থানার উপ-পরিদর্শকসোহরাব হোসেনসহ একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা এসময় স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন মোবাইল ফোন নম্বর ও সিসি ক্যামেরার ফুটেজ, চাঁপানগর গ্রামের মো. রেজাউল হোসেন ইমনের একটি ডেইরি ফার্মের খাদ্য সরবরাহে ব্যাগ সংগ্রহ করেন। এই ব্যাগের সাথে ফাহিমার মরদেহ রাখা ব্যাগের সাথে মিল খুঁজে পাওয়া যায়।

র‌্যাব কার্যালয়ে ১৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আমির হোসেন, লাইলী আক্তার, রবিউল আউয়াল, সোহেল রানা ও রেজাউল হোসেন ইমনসহ ৫ জনকে আটক রেখে বাকী ৮ জনকে সংশ্লিষ্টতা না পেয়ে ছেড়ে দেয়া হয়।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক নিয়েছিলেন আমির। সেই টাকার বিনিময়েই তিনি মেয়েকে হত্যা করতে অন্যদের দলে টানেন। ফাহিমা নিখোঁজ দাবি করে ওই ব্যক্তিরাই এলাকায় মাইকিং, কবিরাজের কাছে ছুটাছুটি ও ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, যাতে তাদের কোনোভাবে সন্দেহ করা না হয়।

উল্লেখ্য, কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের সাত দিন পর গত ১৪ নভেম্বর পশুখাদ্যের বস্তা ভর্তি অবস্থায় কাচিসাইর এলাকায় একটি খালের ভিতর থেকে শিশু ফাহিমার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

//অনলাইন নিউজ//

পড়ুন দৈনিক বিশ্ব …

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় বিএনপি’র ১o নেতাকর্মী আহত অফিস ভাংচুর

বাগেরহাটের রামপালে ২ মাদক ব্যবসায়ীসহ ৭ জন গ্রেফতার

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ॥

রামপাল থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে মাদকসহ ও ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের ঘটনায় ২ ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রামপাল থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। ওয়ারেন্টভুক্ত গ্রেফতারকৃত ৫ আসামীকে বাগেহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন জানান, বাগেরহাট জেলা পুলিশ সুপার মহোদয় এর নির্দেশে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি।

এসময় উপজেলার মিরাখালী এলাকা থেকে সোলাইয়মান শেখ (২৮) কে ৪ শত গ্রাম ও আসাদুজ্জামান মোড়ল (৩৪) কে ৩ শত গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামী মশিউর রহমান, সাকিল শেখ, আছলাম শেখ, হোসনেয়ারা বেগম ও মাজেদা বেগমকে গ্রেফতার করে বাগেরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অভিযান জোরদার করা হয়েছে। মাদকের ব্যাপারে রামপাল থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ কোরছে।

যশোরে ২টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

সীমান্তবর্তী যশোর জেলার বিভিন্ন উপজেলায় মোটরসাইকেল চোর চক্রের বিভিন্ন গ্রুপ সক্রিয় এবং বিভিন্ন অফিস-আদালত ও বাড়ি থেকে এ চক্র মোটরসাইকেল চুরি করে থাকে। আর তাই এ  মোটরসাইকেল চোর চক্রকে গ্রেফতার করার জন্য যশোর জেলা গোয়েন্দা শাখার কয়েকটি চৌকস টীম বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে।

তারই ধারাবাহিকতায় যশোর জেলা গোয়েন্দা শাখার একটি টীম ১৩ নভেম্বর -২০২১ রাত ৮ঃ০০ ঘটিকার সময় চাঁচড়া চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করে ১ টি মোটরসাইকেলসহ ১ জন আসামিকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত আসামির তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর -২০২১ ভোর ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত অভয়নগর থানা ও  কোতয়ালি থানার বসুন্ধিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও একটি মোটরসাইকেল উদ্ধারসহ আসামী ১. আরিফুল ইসলাম (২২), পিতা- মোঃ ইশারত সরদার, গ্রাম – লক্ষীপুর পশ্চিম পাড়া,থানা- অভয়নগর, জেলা- যশোর

২.হেলাল শেখ (২২), পিতা- কাওসার শেখ,  গ্রাম-লক্ষীপুর পশ্চিমপাড়া, থানা-অভয়নগর,জেলা-যশোর,৩. শিমুল গাজী (২১),পিতা- হাসান গাজী, গ্রাম- ধোপাদী, থানা- অভয়নগর, জেলা-যশোর ৪.শিমুল গাজী (৩৪), পিতা- হাকিম গাজী, গ্রাম- শংকরপুর,থানা- কোতয়ালি, জেলা- যশোর, ৫. ফিরোজ হোসেন মোল্লা (২৫), পিতামৃত- আবুল হোসেন, গ্রাম-পাঁচকবর, থানা-অভয়নগর, জেলা- যশোর, ৬. হাসান আকন(২৩), পিতামৃত- আঃ ওহাব, গ্রান-জঙ্গলবাঁধাল, থানা- কোতয়ালী, জেলা-যশোরদের গ্রেফতার করেন।

এ সংক্রান্ত বিষয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

//স্বীকৃতি বিশ্বাস, স্টাফ রিপোর্টার//

পড়ুন দৈনিক বিশ্ব …

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেলেন উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড

কলার মোচার কল্পনাতীত গুণাবলী জেনে নিন

মোংলা কোষ্টগার্ড হরিণের মাংস মাথাসহ এক চোরাশিকারি কে আটক করেছে

সুন্দরবনের পাতাখালী এলাকা থেকে জবাইকৃত হরিণের মাথা ও ১৬ কেজি ৫০০ গ্রাম মাংসসহ একজন চোরাশিকারিকে আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের অধিনস্ত বিসিজি স্টেশান কয়রার একটি টহল দল। রবিবার (৭ নভেম্বর) রাত ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

রবিবার (৭ নভেম্বর) সকালে এতথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হাসানুজ্জামান। তিনি বলেন, সুন্দরবনের মৎস্য সম্পদ ও বণ্যপ্রাণী সুরক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড তাদের অর্পিত দায়িত্ব পালন করছে। দস্যুতা দমন ও বণ্যপ্রাণী পাচারকারী এবং চোরাশিকারিদের বিরুদ্ধে কোস্টগার্ডের নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার গভীর রাতে সুন্দরবন সংলগ্ন কয়রা উপজেলার পাতাখালি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি জবাইকৃত হরিণের মাথা ও  ১৬ কেজি ৫০০ গ্রাম মাংসসহ এক চোরাশিকারিকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড সদস্যরা আটক চোরাশিকারির নাম মো. ইস্রাফিল (৪০)।

তিনি কয়রা উপজেলার পাতাখালি এলাকার বাবু মোল্লার ছেলে। জব্দকৃত হরিণের মাংস ও মাথাসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুন্দরবনের বজবজা ফরেস্ট অফিসে হস্তান্তর করেছে। তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

দৈনিক বিশ্ব

বাগেরহাটের রামপালে ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ

 

বাগেরহাটের রামপালে ৭ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ

বাগেরহাটের রামপালে মাদরাসা পড়ুয়া শিশু কন্যা (৭) কে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের চাপে  শিশুর পরিবার মামলা করতে পারছেন না বলে ভুক্তভোগীরা দাবী করেন। অভিযোগে জানা গেছে, উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের চন্দ্রাখালী গ্রামের ফরিদ শেখের প্রথম শ্রেণীতে পড়ুুয়া কন্যাকে দুই দফায় যৌন হয়রানি করেন মিজান ইজারাদার (৫০) নামের এক ব্যক্তি। গত বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় ওই শিশুকে যৌন হেনেস্তা করে ওই মিজান।

এর পূর্বে দুই মাস আগে তার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে হয়রানি করে ওই নরপশু। শিশুর বাবা-মায়ের উপস্থিতিতে সাংবাদিকরা শিশুর কাছে জানতে চাইলে শিশুটি হয়রানির কথা স্বীকার করে। তারা এ ঘটনায় বিচার দাবী করেন।

এ ব্যাপারে অভিযুক্ত মিজানের কাছে জানতে চাইলে মিজান ঘটনা অস্বীকার করে বলেন, আমাকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য শেখ আসাদুজ্জামান ও এলাকার দুলাল শেখসহ অন্যান্যরা বলেন, আমাদের কাছে মেয়ের বাবা ও নানা অভিযোগ করেছে। ঘটনা সঠিক নয়, হয়রানির উদ্দেশ্যে এমন অপপ্রচার কার হচ্ছে।

শনিবার দুপুরে ঘটনাস্থে গিয়ে জানতে চাওয়া হয় আপনারা কি কোন তদন্ত করেছেন ? তারা বলেন এখনও তদন্ত করে দেখা হয়নি। ভুক্তভোগীরা রামপাল থানার ওসিসহ আইন শৃঙ্খলা বাহিনী যাতে তদন্ত করে প্রকৃত দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের তার জোর দাবী জানান।

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

দৈনিক বিশ্ব

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বাগেরহাটের রামপালে উজলকুড়ের নতুন কাণ্ডারি চেয়ারম্যান জেড মুন্সী

 

অভয়নগরের ফেনসিডিলসহ রেলওয়ে পুলিশের হাতে এক মাদক ব্যবসায়ী আটক

অভয়নগরের নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপাদী গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি সাকিব মোল্যা (২২) নামের এক যুবককে রেলওয়ে পুলিশ ফেনসিডিলসহ আটক করেছে। বিকালে রেলওয়ে পুলিশ বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন থেকে তাকে ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে খুলনা জিআরপি থানার ওসি খবির উদ্দিন জানান, নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ড ধোপাদী গ্রামের শহিদুল ইসলাম ওরফে ভবেন শহিদের ছেলে সাকিব মোল্যা (২২) দীর্ঘদিন

যাবৎ মাদক সরবরাহ করে আসছিল এবং বেনাপোল থেকে মাদকের একটি চালান সরবরাহ করা হবে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা রেলওয়ে ডিবি পুলিশের এএসআই আব্দুল আলিমের নেতৃত্বে একটি টিম বেনাপোল কমিউটার ট্রেনে অভিযান চালায়। অভিযানে ধোপাদী গ্রামের চিহ্নিতমাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়াড়ি সাকিব মোল্যাকে আটক করে। এর  আগে বেনাপোল ট্রেনে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা একটি ফেনসিডিলের বস্তা চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেয়। এ সময়

সাকিব মোল্যার দেহ তল্লাশী করে এক বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক আটক করা হয়। আটক সাকিব মোল্যাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বস্তাভর্তি ফেনসিডিল ট্রেন থেকে ফেলে দিয়েছে বলে সত্যতা স্বীকার করে। ফেলে দেয়া বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় ডিবি পুলিশ। এ ব্যাপারে খুলনা রেলওয়ে থানায় মামলা নং-০২ তাং- ০৫/১১/২১ইং। তিনি আরো জানান, আটক সাকিব মোল্যা দীর্ঘদিন যাবৎ মাদক ও অনলাইন জুয়ার সাথে সম্পৃক্ত রয়েছে। অনলাইন জুয়ার

আসর গেমিং২৪.কম এর গ্রিন ক্লাবের একজন সক্রিয় সদস্য। সে তার এলাকার উঠতি বয়সী যুবকদের অনলাইনে জুয়া ও মাদকের প্রতি আসক্ত করে সর্বস্ব নিয়ে সর্বশান্ত করছে। উল্লেখ্য ২০১৯ সালের ১৯ জানুয়ারী পৌরসভার ভাঙ্গাগেট এলাকা থেকে সাকিব মোল্যা ডিবি পুলিশের হাতে মাদকসহ আটক হয়।

বিশেষ প্রতিনিধিঃ

দৈনিক বিশ্ব

লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরামের প্রথম সভা নওয়াপাড়ায় অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছড়ানোর অভিযোগে শাহ মাহমুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে শাহ মাহমুদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার ২রা নভেম্বর মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল রাজধানীর দক্ষিণখান এলাকার একটি বাসায় এই অভিযান চালায়।
গ্রেপ্তার বক্তি যুক্তরাজ্য বিএনপির সহকারী প্রচার সম্পাদক মোহাম্মদ মঈনুল ইসলামের ছোট ভাই।

র‌্যাব বলছে, একটি চক্র দেশে ও বিদেশে অবস্থান করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক অপপ্রচারে যুক্ত রয়েছে।

এই চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে ভার্চুয়াল জগতে মিথ্যা, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে। বিদেশে অবস্থানকারী সদস্যরা দেশীয় এজেন্টদের সঙ্গে যোগশাজস করে এমন অপকর্ম করছে। গ্রেপ্তার মাহমুদ ওই চক্রের দেশীয় এজেন্ট হিসেবে কাজ করছিলেন।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক নোমান আহমদ জানান, তাদের একটি দল সোমবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকার গোয়ালটেক প্রাইমারি স্কুল রোডের বাসায় অভিযান চালিয়ে মাহমুদকে গ্রেপ্তার করে।

ওই ব্যক্তি রাষ্ট্রবিরোধী অপপ্রচার ছাড়াও দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে অপপ্রচার চালাতেন। তার কাছ থেকে অপপ্রচারে ব্যবহৃত মোবাইল ফোনসহ মোট চারটি মোবাইল ফোন এবং দুই লাখ টাকা মূল্যের জাল মুদ্রা জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার মাহমুদকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য উল্লেখ করে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, মাহমুদ রাষ্ট্রবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য ছড়াতেন।
এ ছাড়া বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় ছিলেন।

এই চক্রের বিদেশে অবস্থানকারীদের মধ্যে মাহমুদের ভাই মঈনুল ইসলাম যুক্তরাজ্য বিএনপির সহকারী প্রচার সম্পাদক ছাড়াও লন্ডন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

র‌্যাবের একজন কর্মকর্তা জানিয়েছেন, লন্ডনে অবস্থানকারী এম,এ মালেক,ওলি উল্লাহ নোমান কয়ছর,ডঃমুজিব,হাজী সালাম,আশিকুর রহমান আশিক, মঈনুল, মুসলিম খান, আলী হোসেন, মোঃ আসয়াদুল হক, আহমদ আলী, মোহাম্মদ আলী, বিএমএম,তামজিদ, কাজী মোহাম্মদ নূরুজ্জামান, আব্দুস সামাদ খান, লায়েক আহমদ, মাহফুজুর রহমান, রোকসানা হক, আবু তাহের যুক্তরাজ্য থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা, তার পরিবার এবং সরকারবিরোধী মিটিং, মানববন্ধন, প্রধানমন্ত্রী ইউরোপ সফর উপলক্ষে তার কার্টুন ছবি সহ নানা অপপ্রচার চালিয়ে আসছে।

ফলে র‌্যাব সাইবার পেট্রোলিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই ধরনের অপপ্রচার এবং দেশে অবস্থানকারী নিকট আত্মীয়দের গতিবিধি পর্যক্ষেণ শুরু হয়। এরই ধারাবাহিকতায় মাহমুদকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে।

//জগন্নাথপুর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব

অভয়নগরে ৫নং শ্রীধরপুর ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডবাসী বাচ্চু বিশ্বাসকে মেম্বর হিসেবে দেখতে চায়