১৩ লাখ মিটার কারেন্ট জাল জব্দ মেঘনায় নৌ পুলিশের অভিযানে

//চাঁদপুর , প্রতিবেদক//

চাঁদপুর: চাঁদপুর নৌ-সীমানার মেঘনা নদীতে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান নেতৃত্বে নীলকমল নৌ-পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে ১৩লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হাইমচর নীলকমল মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অসাধু জেলেরা জাটকা ইলিশ মাছ ধরার জন্য অবৈধ কারেন্ট জাল নদীতে পেতে রাখে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলেও অবশেষে সেই জালগুলো নদী থেকে নৌ পুলিশ সুপার কামরুজ্জামান এর নির্দেশে নীলকমল পুলিশ ফাঁড়ির এসআই স্বপন কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে নদী থেকে জল গুলো উঠিয়ে তা জব্দ করে।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ উপ-পরিদর্শক স্বপন কুমার বলেন, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসপি স্যারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পরবর্তীতে রাতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌ-পুলিশের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

নড়াইলে কালিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

// মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল//

নড়াইল জেলার  কালিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১ (এক) কেজি গাঁজা ও ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

শুক্রবার (১৭সেপ্টেম্বর) দুপুর ০৩:০০ ঘটিকায় কালিয়া থানা পুলিশের একটি চৌকস টিম এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল-বারীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কনস্টেবল পার্থ, মেহেদি ও তাওহিদ সহ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদ আসে কালিয়া থানাধীন বড়নাল গ্রামে মাদকের বেচাকেনা চলছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে খুলনা জেলার তেরখাদা থানাধীন তেরখাদা গ্রামের উত্তর পাড়ার জয়নাল মোল্লার ছেলে মোঃ মাসুম মোল্লা(২০) ও একই গ্রামের হাসেম ফকিরের ছেলে মোঃ রানা ফকির(২৫) উভয় আসামিদের বড়নাল এলাকা হতে গ্রেফতার করিয়া তাদের নিকট হতে ১ (এক) কেজি গাঁজা এবং ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

নড়াইল জেলার লোহাগড়া পুলিশের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

//মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল জেলা//

নড়াইল জেলা হতে মাদককে জিরো টলারেন্সে আনার নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায় পিপিএম (বার) নড়াইল মহোদয়, এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

১৬ সেপ্টেম্বর, ২০২১খ্রিঃ তারিখ রাত ০৯:২০ ঘটিকায় লোহাগড়া থানা পুলিশ  জয়পুর ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গোপন তথ্যের ভিত্তিতে জনাব শেখ আবু হেনা মিলন, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানা এর নির্দেশনায় জনাব হরিদাস রায়, পুলিশ পরিদর্শক(তদন্ত), লোহাগড়া  থানা’র নেতৃত্বে একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে লোহাগড়া থানাধীন  জয়পুর ইউনিয়নের সিডি বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক (গাঁজা) বিক্রয় করার সময় ১। মোঃ জাকারিয়া (২৫), পিতা-মোকাদ্দেশ মোল্যা, সাং-দাদপুর, থানা-বাঘার পাড়া, জেলা-যশোর  ২। মোঃ সোহাগ মোল্যা, পিতা- মোবারক মোল্যা, সাং- পারছাত্রা, থানা-লোহাগড়া, জেলা- নড়াইলদ্বয়কে গ্রেফতার করিয়া উভয়ের নিকট হতে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেন।

আসামিদের থানা হাজতে রাখা হয়েছে। আসামিদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

লোহাগড়া থানা ও জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

রাণীশংকৈলে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার -২

মাহাবুব আলম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কাশিপুর ইউনিয়নে  মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই পিজ ইয়াবা ও ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ ২ জনকে দিবাগত রাতে আটক  করেছে থানা পুলিশ।

আটক কৃত ব্যাক্তি উপজেলার ইউপির অন্তরগত জগদল নদীবস্তি গ্রামের জাহেরুল ইসলামের ছেলে নইমুল ইসলাম (৪০) ও মৃত ছোটনের ছেলে কুতুবউদ্দিন (৫২) কে নিজ বসত বাড়ির আঙ্গিনা হতে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে।

থানার ওসি এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। এবং আসামিদেরকে জেলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।

রামপাল থানার ওসি সামসুদ্দিনের সরকারি মোবাইল সিম ক্লোনের অভিযোগ

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি || 

রামপাল থানার ওসি মোহাম্মাদ সামসুদ্দিন এর ব্যবহারকৃত সরকারি মুঠোফোনের সিম নম্বরটি ক্লোন করার অভিযোগ পাওয়া গেছে। কে বা কারা তার ব্যবহৃত মুঠোফোনের নম্বর টি ক্লোন করে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অনৈতিক দাবি করে আসছে।

ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, সরকারী নাম্বার টি ক্লোন করে বিভিন্ন জনকে ফোন দিয়ে অনৈতিক দাবী করতেছে। এ বিষয়ে সকল কে সতর্ক থাকার আনুরোধ করছি। তিনি আরও জানান, যদি কোন কলে আপনাদের সন্দেহ হয় কল কেটে দিয়ে কল ব্যাক করলে সঠিক নাম্বারে কল চলে যাবে।

এ জন্য তিনি সকালকে সতর্ক থাকার জন্য এবং যে কোন প্রয়োজনে যোগাযোগের অনুরোধ করেন।

কুমিল্লায় ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

//কুমিল্লা প্রতিনিধি//

সীমান্তবর্তী কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা যেন মাদকের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে।তাই প্রতিদিনই পরিচালিত অভিযানে বিপুল পরিমানে মাদকদ্রব্য উদ্ধার নিত্য দিনের ঘটনা প্রবাহে পরিণত হয়েছে।

কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন কুমিল্লা জেলার পুলিশ সুপার। তারই ধারাবাহিকতায় আজ ১৫ সেপ্টেম্বর -২০২১ রোজ বুধবার কুমিল্লা জেলার পুলিশ সুপারের দিক নির্দেশনায়  বুড়িচং থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় টীম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুড়িচং থানাধীন জগতপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি সিএনজি গাড়ি ও ১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১. মো. শাহাদাত হোসেন (২২) ও ২. মো. সৈকত ইসলাম (২০) কে গ্রেফতার করেন।

উল্লেখিত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান নিয়ন্ত্রণ আইনের আওতায় বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ভবিষ্যতে আরও এ ধরনের মাদক বিরোধী অভিযান পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

অভয়নগরে বোমা তৈরী করতে গিয়ে আহত সেই যুবকের মৃত্যু: নিহতের স্ত্রী কারাগারে

 

অভয়নগরে নিজ ঘরের মধ্যে বোমা তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা (৩৫) নামের সেই যুবক মারা গেছেন। ১৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল।

গত সোমবার রাতে উপজেলার রাজঘাটের কার্পেটিং জুট মিল সংলগ্ন এলাকায় নিজ ঘরের ভেতর বোমা তৈরি করছিলেন শপ্পা। রাত আনুমানিক সাড়ে ১২টার সময় বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। এতে গুরুতর আহত হন শপ্পা। উড়ে যায় ঘরের টিনের চাল, দেয়ালে সৃষ্টি হয় ফাটলের। ঝলসে যায় তার  মুখমন্ডলসহ শরীরের সামনের সিংহভাগ অংশ।

আহত শপ্পাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই রাতেই স্থানান্তরিত করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷ সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

নিহত শপ্পা কার্পেটিং বাজার এলাকার ইব্রাহিম হোসেন মোল্যার ছেলে। মৃত্যুর বিষয় নিশ্চিত করে অভয়নগর  থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, ঘটনার দিন রাতে ওই ঘর থেকে বিস্ফোরিত বোমার স্প্রিন্টার, বোমা তৈরির সরঞ্জামাদি, একটি হাতুড়ি, ক্যান ভর্তি পেট্রোল , অকটেন, ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে ৷

আহত শফিকুল ইসলাম ওরফে শপ্পা ও তার স্ত্রী ফাতেমা আক্তার সুইটিসহ অজ্ঞাত নামা ৩-৪ জনের বিরুদ্ধে মঙ্গলবার দুপুরে বিস্ফোরকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে ৷ তার স্ত্রীকে আটক করার পর যশোর আদালতে প্রেরণ করা হয়েছে ৷

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

অনিবন্ধিত সব অনলাইন একসঙ্গে বন্ধ করে দেওয়া সমীচীন হবে না : তথ্যমন্ত্রী

 

খুলনার রূপসায় ১ম শ্রেণীর শিশুকে শারিরীক নির্যাতনে মামলা

 

রূপসায় প্রথম শ্রেণীর এক শিশুকে জোর পূর্বক ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এঘটনায় মুছা সরদার(৫০) নামে এক ব্যক্তির বিরুদ্বে মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জেলার রূপসা উপজেলার একটি গ্রামে শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মেয়েটি প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হলে স্থানীয় মৃত হাসেম সরদারের ছেলে মুসা সরদারের তার মুখ চেপে ধরে ঘরে নিয়ে যায়। গামছা দিয়ে মুখ ও দড়ি দিয়ে হাত বেঁধে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রূপসা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫।  এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন বলেন, শিশুটিকে র্ধষণ করার অপরাধে  মামলা দায়ের হয়েছে এবং তাকে গ্রেফতার করার অভিযান চলছে।

// রূপসা প্রতিনিধি //

পড়ুন দৈনিক বিশ্ব …

হাইমচরে পানের বরজ তছনছ ও হাফিজুরের উপর সন্ত্রাসী হামলা- আহত ৩

 

হাইমচরে পানের বরজ তছনছ ও হাফিজুরের উপর সন্ত্রাসী হামলা- আহত ৩

 

হাইমচরে পানের বরজ তছনছ ও গাছ কাটা নিয়ে নিরীহ জনৈক হাফিজুর মিজির পরিবারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।এতে ৩ জন গুরুতর আহত হয়। গত ১১ সেপ্টেম্বর আনুমানিক সকাল সাড়ে ১১ টায় সময়

উপজেলার মহজমপুর গ্রামে সন্ত্রাসী এ হামলার ঘটনা ঘটে।

আহতদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন এমদাদুল,বাদল,মুজাহিদুর রহমান।

এলাকা সূত্রে জানা যায়, হাফিজুর রহমান মিজির পানের বরজের পানি প্রবেশ করানো নিয়ে

৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন ২ নং ওয়ার্ডের বাসিন্দা মনু মিয়ার সাথে বাকবিতন্ডা হয়।এক পর্যায়ে মনু জমাদার ও তার ছেলে আলমগীর জমদার, রাসেল জমদারসহ আরো ৫ থেকে ৮ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাফিজুর রহমান মিজির পরিবারের উপর অর্তকিত হামলা চালায় এবং গাছ কেটে পানের বরজের ব্যাপক ক্ষতি করে।

হাফিজ মিজির ছেলে এমদাদুল জানান, আমাদের পানের বরজের পানি প্রবেশ পথে আমাদের সুবিধার স্বার্থে বাঁধ দিয়েছি। কিন্তু রাসেল, আলমগীর আমাদের পানের বরজ ও গাছ কর্তন করে তারা পানের বরজ তছনছ করেছে। এ বিষয়ে প্রতিবাদ করায় তারা আমাদের পানের বোরোজের সামনে এসে আমাদেরকে গালমন্দ করে,উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদে মামলা দিয়ে হয়ারানি করছে। আমরা প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীকে চিহ্নিত করে বিচারের দাবী করছি এবং এই ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

এ ব্যাপারে মনু মিয়া জমাদারের ছেলে আলমগীর ও রাসেলের সাথে কথা বললে তারা জানায়, হাফিজুর মিজি ও তার ছেলেদেরকে জানে মেরে ফেলা হবে। আমরা যা ইচ্ছা তাই করবো বলে হুমকি দেয়।

স্থানীয় সূত্রে জানা যায় মনু মিয়া জমাদার ও তার ছেলেরা এলাকায় পেশিশক্তি ব্যবহার করে এলাকার বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাদের হুমকি-ধমকি ও হামলার ঘটনায় নিরীহ মানুষগুলো জিম্মি হয়ে আছে।

সন্ত্রাসী রাসেল ও আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী হাফিজুর মিজির পরিবার।

//হাইমচর প্রতিনিধি//

পড়ুন দৈনিক বিশ্ব …

অভয়নগরে ব্যাঙের ছাতার মত গড়ছে চিকিৎসালয়-হাতুড়ে ডাক্তার।। স্বাস্থ্যসেবা চরম হুমকির মুখে

 

 

নলছিটিতে ডিবি পুলিশের হাতে ২কেজি গাজা সহ মাদক ব্যবসায়ী আটক

পলাশ চক্রবর্ত্তী, বিশেষ প্রতিবেদক বরিশাল। 

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার তৌকাঠী গ্রাম থেকে দুইকেজি গাঁজা সহ শাহজাহান মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত১১সেপ্টেম্বর শনিবার রাতেনলছিটি উপজেলার তৌকাঠি গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে ঝালকাঠি ডিবি পুলিশ। গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী শাহজাহান মোল্লা পাওতা গ্রামের মৃত আবদুর রব মোল্লার ছেলে।

ঝালকাঠিগোয়েন্দা পুলিশের পরিদর্শক(ওসি)মো. মাইনউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ১১সেপ্টেম্বর তৌকাঠি গ্রামে অভিযান পরিচালনা করেন।এ সময় স্থানীয়একটি কালভার্টে বাজারের ব্যাগ ভর্তি দুইকেজি গাঁজাসহ শাহজাহান মোল্লাকে পেয়ে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।পরে তাকে নলছিটি থানায় সোপর্দ করা হয় বলে ডিবি পুলিশ সূত্রে জানানো হয়।

এ ঘটনায় ঝালকাঠি ডিবি পুলিশের উপ পরিদর্শক এইচ এম বাশার বাদী হয়ে অভিযুক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বলেও জানা যায়।

পড়ুন দৈনিক বিশ্ব …

বরিশাল শেবাচিমে করোনায়  আরও ৩ জনের মৃত্যু