চাঁদপুরের চরভৈরবী আইডিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে আইডিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ‘খেলাধুলা- শারীরিক, মানসিক উন্নয়ন ও মেধা বিকাশে সহায়ক’ এ শ্লোগানে আইডিয়াল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা করা হয়। করোনা মহামারির ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত শ্রেণী শিক্ষায় শিক্ষার্থীদের মনোনিবেশ করতে আয়োজিত এ ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৩ মার্চ রবিবার বিকাল ৩ টায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে আলহাজ্ব মাওলানা আবদুল হক এর সভাপতিত্বে ও আইডিয়াল একাডেমী প্রধান শিক্ষক মোঃ শাহিন শাহ এর পরিচালনয়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও হাইমচর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস.এম. আল মামুন (সুমন)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান বাবুল মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক নজরুল ইসলাম ফকির, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মহসিন পাটওয়ারী, ছাত্রলীগ নেতা মোঃ জাহিদ হোসেন, সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বেপারী, হানিফ মিয়া,এনামুল হক সহ আইডিয়াল একাডেমির শিক্ষক,অবিভাবক ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এস.এম. আল ‘মামুন (সুমন) বলেন, কচিকাঁচা শিশু শিক্ষার্থীদের প্রতি শিক্ষাগুরু শিক্ষকদের স্নেহ ভালোবাসায় সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষে শিক্ষাপ্রধান করবেন এবং দেশ ও জাতীর ভবিষ্যৎ উজ্জল করে তুলে ধরবেন।আজকের শিশু আগামীর উজ্জল ভবিষ্যৎ,পড়ালেখার পাশাপাশি খেলাদুলায় মননিবেশ করে নিজেদের ও পরিবার এবং বিদ্যালয়ের মূখ উজ্জল করবে।

বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি এস.এম. আল মামুন সুমন সহ অতিথিদেকে আইডিয়াল একাডেমীর সকল শিক্ষকগন ফুল দিয়ে বরন করেন।

সরদার কিংস স্পোর্টিং ক্লাবের মিনি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরন

মোঃ হোসেন গাজী।।

হাইমচর উপজেলার সরদার কিংস স্পোর্টিং ক্লাবের আয়োজনে নীলকমল ওছমানী উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মিনি ক্রিকেট টুর্নামেন্ট শত শত দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে সরদার কিংস স্পোর্টিং ক্লাবের মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

১১ মার্চ শুক্রবার বিকাল ৪ টায়, সরদার কিংস স্পোর্টিং ক্লাবের সভাপতি সরদার নূরে আলম জিকুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস.এম. শরীফ হোসেনের পরিচালনায়, পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এস.এম আল মামুন (সুমন) তিনি বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তাদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নিতে উদ্বুদ্ধ করেন। সরদার স্পোর্টিং ক্লাব প্রতিবছর টুর্নামেন্ট আয়োজন করতে পারে তার জন্য উত্তরোত্তর সফলতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা যুবলীগের সদস্য মনির হোসেন হাফেজ ছৈয়াল, নাসির উদ্দিন পেদা, সুমন খান, খোকন শাহ, বাচ্চু মিয়া কবিরাজ, সোহেল সরদার, সরদার কিংস স্পোর্টিং ক্লাবের
সহ- সভাপতি মহাসিন সরদার, উপদেষ্টা জাকির সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন সরদার প্রমুখ।

ক্রিকেট টুর্নামেন্ট খেলার পরিচালনা করেন আলমগীর হোসেন আসিফ ও এস. এম খাররুল হাসান।
ফাইনাল খেলায় গাজির বাজার স্পোর্টিং ক্লাব ও জনতা বাজার প্রেন্ডস সার্কেল অংশ নেয়। বিভিন্ন এলাকার মিনি ক্রিকেট প্রেমীরা ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। ফাইনাল খেলায় গাজীর বাজার স্পোর্টিং ক্লাব ২০ রানে জনতা বাজার প্রেন্ডস সার্কেল কে হারিয়ে বিজয় লাভ করেন।
টুর্নামেন্টের পক্ষ থেকে চেম্পিয়ন দলকে ৩০ হাজার টাকার প্রাইজ মানি ও রানার আপ দলকে ২০ হাজার টাকার প্রাইজ মানি প্রদান করা হয়।

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশকে ২০৮ রানের টার্গেট দিয়েছে 

//আন্তর্জাতিক ডেস্ক//

প্রথম বারের মত এবার বিশ্বকাপ খেলতে নেমেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের ডুনেডিনে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হওয়া ম্যাচে প্রোটিয়া নারীদের ২০৭ রানে অলআউট করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক।

শুরুতে ব্যাট করতে নেমে ৩০ রানের উদ্বোধনী জুটি পায় দক্ষিণ আফ্রিকা। ৮ রান করা তাজমিন ব্রিটসকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ফারিহা তৃষা। আরেক ওপেনার লরা ওলভার্ড ৫২ বলে করেন ৪১ রান। তাকে বোল্ড করে সাজঘরের পথ দেখান ঋতু মণি।

মাঝে মারিজান ক্যাপ ছাড়া আর কেউই লড়াই করতে পারেননি। ৪৫ বলে ৪২ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন জাহানারা আলম। ৪০ বলে ৩৯ রান আসে ক্লো ট্রায়নের ব্যাটে। তাকে আউট করেন পেসার ফারিহা তৃষা।

এই দুইজনের বিদায়ের পর দ্রুতই অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার মেয়েরা। ইনিংসের এক বল বাকি থাকতে ২০৭ রানে অলআউট হয়ে যায় তারা। বাংলাদেশের পক্ষে ১০ ওভারে ৩৫ রান দিয়ে তিন উইকেট নেন ফারিহা তৃষা। জাহানারা ও ঋতু মণি পান দুটি করে উইকেট।

রাশিয়ার তিন সেনা অধিনায়ক নিহত হয়েছে ইউক্রেনের হামলায়

ইউক্রেনে রুশ বিমানবাহিনীর তৎপরতা কি কমে গেল….!

হাইমচরে পুলিশের আসামী ছিনতাই ও সরকারি কাজে বাধা প্রদানে ১২ জন গ্রেফতার

৫২ বছরের শেন ওয়ার্ন না ফেরার দেশে চলে গেছেন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন আর নেই। ৫২ বছর বছয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান তিনি।

এক বিবৃতিতে জানানো হয় শেন ওয়ার্নকে চিকিৎসাকরা সর্বোচ্চ চেষ্টা করেও বাঁচাতে পারেননি।

শেন ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার ছিলেন। তিনি টেস্টে ৭০৮ উইকেট শিকার করেন। টেস্টে উইকেট শিকারের দিক থেকে তিনি দ্বিতীয়। তার চেয়ে বেশি উইকেট শিকার করেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন।

শিক্ষার্থীদের লেখাপড়া পাশাপাশি খেলাধুলা অপরিহার্য–নারায়ন চন্দ্র চন্দ এমপি

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

সাবেক মৎস‍্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন শিক্ষার্থীদের মানষিক ও শারীরিক  বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো অপরিহার্য।

শিশুদের মোবাইল গেম, ও খারাপ  ছবি থেকে খেলাধুলায় মনোনিবাস করতে হবে। এছাড়া সরকার বিভিন্ন প্রতিযোগিতা খেলার আয়োজন করে থাকে,  খ‍েলাধুলার মান উন্নয়নে সরকারী ভাবে ক্রীড়া সামগ্রী গ্রাম পর্যায়ে পৌছিয়ে দিচ্ছেন।

২৮ ফেব্রুয়ারি সোমবার জাতীয় স্কুল, মাদ্রাসা,কারিগরি শিক্ষা ছাত্র-ছাত্রীদের ৫০তম শীত কালিন ক্রীড়া প্রতিযোগিতার চুড়ান্ত পর্বের ফাইনাল খেলার পুরষ্কার বিতরন ও আলোচনা সভায় অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

স্থানীয়  যুব সংঘ ফুটবল মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান  গাজী এজাজ আহম্মেদ।  সভায় বক্তব‍্য দেন উপজেলা মাধ‍্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, সহকারী মাধ‍্যমিক শিক্ষা অফিসার ধননযজ মন্ডল,  একাডেমিক  সুপারভাইজার টিকেনন্দ্রনাথ সানা,  প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন,শংকর মন্ডল,  সিরাজুল ইসলাম নূরুল ইসলাম প্রমুখ।প্রতিযোগীতায় ক্রিকেট, ভলিবল, ব‍্যান্ডমিন্টন, এ‍্যাথলেটিস খেলা অনুষ্ঠিত হয। খেলায় বিজযী ও রানার্সআপ শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি।

ঘরের মাঠে টাইগারদের ষষ্ঠ সিরিজেও জয়

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা।

ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করে বাংলাদেশ। জবাবে আফগানিস্তান ৪৫.১ ওভার খেলে ২১৮ রান করে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশ পায় ৮৮ রানের জয়।

আফগানিস্তানে বিপক্ষে এ সিরিজ জয়ের মাধ্যমে ঘরের মাঠে বাংলাদেশ টানা ছয়টি ওয়ানডে সিরিজে জয় পেল।

২০১৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টাইগাররা বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দুইবার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার, শ্রীলঙ্কার বিপক্ষে একবার ও আফগানদের বিপক্ষে একবার ওয়ানডে সিরিজ খেলেছে। যার সবগুলোতেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিপিএল মাতিয়ে এবার জাতীয় দলে খেলবে মুনিম-রাব্বি

//নিজস্ব প্রতিবেদক//

আইসিসি সুপার লিগের অংশ আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ২৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে নেয়া হয়েছে মারকুটে ওপেনার মুনিমকে(২৩)। এছাড়াও দলে অন্য অনভিষিক্ত খেলোয়াড় হলেন ইয়াসির আলি রাব্বি।

মুনিম শাহরিয়ার ছাড়াও দলে লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে ফেরানো হয়েছে।

এর আগে সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন তরুণ দুই ক্রিকেটার মুনিম শাহরিয়ার ও ইয়াসির রাব্বি।

দুটি টি-টোয়েন্টি ম্যাচ ছাড়াও তিনটি ওয়ানডে ম্যাচ থাকবে। আগামী ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিত দিবা-রাত্রির ওয়ানডে ম্যাচ হবে জহুর আহমেদ স্টেডিয়ামে। এছাড়াও ৩ ও ৫ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল জানান, বিসিবির নির্দিষ্ট বুথে মঙ্গলবার থেকে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টিকিট বিক্রি করা হবে। মঙ্গলবার সব টিকিট বিক্রি না হলে আসন ফাঁকা থাকা সাপেক্ষে ম্যাচের দিনও টিকিট বিক্রি করা হবে।

বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড-

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শেখ মাহেদী হাসান, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহিদুল ইসলাম ও মোহামদ নাঈম শেখ।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

জটিল বাংলা পরিভাষার বদলে সহজ ভাষা ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাশিয়া ইউক্রেনের কোথায় কখন কিভাবে হামলা চালাবে….

সাকিব বিজ্ঞাপনের শুটিংয়ে যাওয়ায় ফ্র্যাঞ্চাইজিকে বিসিবির নোটিশ

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক//

ট্রফি উন্মোচন অনুষ্ঠান বাদ দিয়ে সাকিব আল হাসানের বিজ্ঞাপনের শুটিং করতে যাওয়ার ঘটনায় ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিসিবি। আজ ফাইনালের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসানই জানিয়েছেন সে খবর। এতে জৈব সুরক্ষা বলয় ভাঙা হয়েছে বলেও জানিয়েছেন বিসিবি প্রধান।

গতকাল ফাইনালের আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসার কথা ছিল ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসানের। তবে তাঁর বদলে এসেছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান। ফরচুন বরিশালের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, সাকিব নাকি পেটের পীড়ার কারণে আসতে পারেননি।

তবে সাকিবের অনুপস্থিতির কারণটা ছিল ভিন্ন। মাঠে না এসে সাকিব একটি বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়েছিলেন বলে জানা যায়। পরে বিসিবির কোভিড প্রটোকল মেনে করোনা পরীক্ষা করিয়েছেন সাকিব, নেগেটিভ আসার পরই আজ ফাইনালে খেলেছেন। ফাইনালে ১ রানে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হেরেছে তাঁর দল।

ফাইনাল শেষে নাজমুল বলেছেন, সাকিবের এমন ঘটনার দায়টা ফ্র্যাঞ্চাইজিরই বেশি, ‘আমি আপনাদের বলি, (এর আগে) যতগুলো সিরিজ বা টুর্নামেন্ট হয়েছে, আমরা কিন্তু ছাড় দিইনি। এবার কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের ওপর দায়িত্ব ছিল। বিসিবির অধীনে এমন হয়নি।’

সাকিব কীভাবে জৈব সুরক্ষা বলয় ভাঙলেন, সে ব্যাপারে কারণ দর্শাতে বলা হয়েছে বরিশালকে, ‘এরই মাঝে ফ্র্যাঞ্চাইজিটিকে কারণ দর্শাতে বলা হয়েছে। জৈব সুরক্ষা বলয় ভেঙে বাইরে গেল কীভাবে। কারণ, আমরা ফ্র্যাঞ্চাইজিদের নির্দেশনা দিয়েছিলাম, কীভাবে জৈব সুরক্ষা বলয় মানতে হবে। এটা ভাঙা হয়েছে, এ কারণেই কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।’

সাকিব আল হাসানকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন নাজমুল, ‘টুর্নামেন্টের মাঝে তো কিছু করা সম্ভব না। টুর্নামেন্ট শেষ হয়েছে, এখন যা করার করবে। নিশ্চিত। আমার কথা হচ্ছে (কারও ক্ষেত্রেই) ভিন্ন হতে পারে না। ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বটা এখানে বেশি ছিল।’

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রীপুরে মাগুরা রিপোর্টার্স ইউনিটির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আমতলীতে ২৬টি উপজেলার অংশগ্রহনে এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট (এসিএল) সিজন- ২ উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, আমতলী, বরগুনা প্রতিনিধি//

মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে বরিশাল বিভাগের ২৬টি উপজেলার অংশগ্রহনে বরগুনার আমতলী সরকারি কলেজ মাঠে এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট (এসিএল) সিজন-২ এর উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৮ ফেব্রæয়ারী) সকাল ১১টায় আমতলী সরকারী কলেজ মাঠে আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উক্ত খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া। উক্ত খেলায় বিশেষ অতিথি ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান, আইসিসি কমিউনিগেশনের হেড অফ মার্কেটিং মোঃ আবু সাঈদ খান, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজ, সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ খোকন, সাংবাদিক হারুন অর রশিদ, জিয়া উদ্দিন সিদ্দিকী প্রমুখ।

আমতলীতে ২৬টি উপজেলার অংশগ্রহনে এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট (এসিএল) সিজন- ২ উদ্বোধন

উদ্বোধনী  টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক আমতলী ইউনাইটেড একাদশ বনাম লিজেন্ড অব গৌরনদী একাদশ অংশ গ্রহন করেন।

এমপি কাপ টুর্নামেন্টে বরিশাল বিভাগের ২৬টি উপজেলা থেকে ২৬টি দল অংশগ্রহণ করছে। এটি বেসরকারী আয়োজনে দেশের সর্ববৃহৎ টেপ টেনিস টি- টুয়ান্টি টুর্নামেন্ট।

এমপি কাপ ক্রিকেট টুর্নামেন্ট (এসিএল) সিজন-২ এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রকিব চৌধুরী রাজু বলেন, এমপি কাপ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ ঢাকায় অবস্থান করায় তিনি উদ্বোধণী অনুষ্ঠানে থাকতে পারেননি তবে ফাইনাল খেলায় তিনি উপস্থিত থাকবেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বরিশালে সাংবাদিকদের আনন্দ র‌্যালি

 

আইপিএলে মোস্তাফিজ সুযোগ পেলেও পারিশ্রমিকে আছে শর্ত

//আন্তর্জাতিক ডেস্ক//

আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নিলামে সাকিব আল হাসানের মতো অনেক তারকা দল পাননি।

সাকিব দল না পেলেও মোস্তাফিজ ঠিকই দল পেয়েছেন। বাংলাদেশ সেরা এই পেসারকে ২ কোটি ভিত্তিমূল্যে নিয়েছে দিল্লি ক্যাপিটলস।

নিলামে বিক্রি হওয়া ক্রিকেটাররা কীভাবে ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে নিজেদের পারিশ্রমিক বুঝে পাবেন- তার জন্য নিয়ম তৈরি করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল।

পারিশ্রমিক পেতে যেসব নিয়ম রয়েছে—

– কোনো ক্রিকেটার ফিট থেকে পুরো টুর্নামেন্টে খেলতে পারলে সে চুক্তি অনুসারে পুরো টাকাই পাবে। তবে সেখান থেকে আয়কর কেটে নেওয়া হবে।

– কোনো ক্রিকেটার ফিট থাকা সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজি যদি তাকে খেলার সুযোগ না দেয় তাহলেও সে পুরো টাকা পাবে।

– চোটের কারণে টুর্নামেন্টে খেলতে না পারলে কোনো টাকা পাওয়া যাবে না।

– যদি কয়েকটি ম্যাচ খেলার সুযোগ হয় তাহলে কেনা দামের ১০ শতাংশ এবং ম্যাচ অনুসারে টাকা পাবে।

– টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই যদি কোনো ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির কাছে তাকে ছেড়ে দেওয়ার আবেদন করে, আর সেই আবেদনে ফ্র্যাঞ্চাইজি রাজি হয় তাহলে সেই ক্রিকেটারকে চুক্তি অনুযায়ী পুরো টাকা দিতে হবে।

– টুর্নামেন্টের মাঝে কোনো ক্রিকেটার চোট পেলে তার চিকিৎসার খরচ সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বহন করতে হবে।

– তবে সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটারদের একই পদ্ধতিতে বেতন দেয় না। কোনো দল টুর্নামেন্ট শুরুর আগে ৫০ শতাংশ আর টুর্নামেন্ট চলাকালীন ৫০ শতাংশ টাকা দেয়। আবার কোনো ফ্র্যাঞ্চাইজি শুরুতে ১৫ শতাংশ, টুর্নামেন্ট চলাকালীন ৬৫ শতাংশ আর শেষে ২০ শতাংশ টাকা দেয়।

– মোস্তাফিজকে যদি তার দল দিল্লি আগামী বছর ধরে রাখতে চায় তাহলে তাকে এবারের চেয়ে কিছু হলেও বেশি টাকা দিতে হবে।

– কোনো ক্রিকেটার তিন বছরের চুক্তিতে কোনো ফ্র্যাঞ্চাইজিতে খেলার পর পরের বছর তাকে ওই ক্লাব ধরে রাখতে চাইলে আলোচনাসাপেক্ষে বেতন বাড়াতে হবে।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

কিংবদন্তি সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছেন