কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি॥

কচুয়ায় মটরসাইকেল দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র ফয়সাল শেখ(১২)নিহত হয়েছে। সোমবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাধাল তালিমুল কোরআন রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার সামনে এঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, কচুয়া উপজেলার বাধাল তালিমুল কোরআন রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার কেরাত (প্রথম শ্রেনীর) ছাত্র ফয়সাল শেখ (১২)কে বাগেরহাট গামী একটি মটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগেরেহাট হাসপাতালে নেওয়া পথে তার মৃত্যু হয়।

নিহত ফয়সাল শেখ মোড়েলগঞ্জ উপজেলার জিলবুনিয়া গ্রামের মন্টু শেখের ছেলে।

ডুমুরিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী অনুষ্ঠান

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ‍্যালয় ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী অনুষ্ঠান ৩১ জুলাই  সোমবার বিকেলে যুব সংঘ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা  খেলায় বেতাগ্রাম সরকারী প্রাথমিক বিদ‍্যালয় ও টোলনা মাঝের পাড়া  সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের মধ‍্যকার খেলা নিধারিত সময়ে গোল শুন‍্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে টোলনা মাঝের পাড়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয় ৪-৫ গোলে  জয়লাভ করে চ‍্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

২য় খেলায় ডুমুরিয়া সাজিয়াড়া মড়েল ও গুটুদিয়া সরকারী প্রাথমিক বিদ‍্যালয়ের মধ‍্যেকার খেলায় গোল শুন‍্যভাবে শেষ। ট্রাইব্রেকারে ৩-৫ গোলে সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক বিদ‍্যালয় চ‍্যাম্পিয়ান হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠানের আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান  , ইউ আরসি মনির হোসেন,সহকারী শিক্ষা অফিসার দ্বয় জার্জিস রহমান, নিয়ন্তা ঢালী, নুরু ইসলাম খান, মো: মুস্তাকিম বিল্লাহ, ফিরোজা সুলতানা, নাজমুন নাহার, রাজ মনি

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ জামিল আক্তার লেলিন, প্রাক্তন জেলা পরিষদ সদস‍্য শোভারানী হালদার, মড়েল স্কুলের ম‍্যানেজিং কমিটির সভাপতি  সুল্গনা বসু, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, দেবাশিষ চন্দ্র চন্দ, গাজী আ: ছালাম, সহকারী শিক্ষক শফিকুল আলম, জাহাঙ্গীর আলম, খেলা পরিচালনা করেন শিক্ষক সমারেশ রায় ও সম নাজমুল বারী।  খেলা শেষে উভয় দলের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দরা।

অভয়নগরে ইজিবাইক কিনে না দেওয়ায় অভিমানে যুবকের আত্মহত্যা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে ‘ইজিবাইক কিনে না দেওয়ায়’ বাবা-মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে ইসরাফিল হোসেন মধু (২৪) নামের এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (৩০ জুলাই) সকালে উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়াডের্র নর্থ বেঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ইসরাফিল হোসেন মধু নওয়াপাড়া নর্থ বেঙ্গল এলাকার ইয়ার আলী সরদারের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবকের বাবা ইয়ার আলী একজন খাবার হোটেল ব্যবসায়ী। ইসরাফিল দীর্ঘদিন তার বাবা-মাকে ইজিবাইক কিনে দেওয়ার জন্য বলে আসছে। কিন্তু দরিদ্র বাবা আর্থিক সমস্যার কারনে ছেলের দাবি করা ইজিবাইক কিনে দিতে অস্বীকার করেন। রবিবার সকাল ৭টায় ইজিবাইকের জন্য পিতার সাথে ছেলের কলহ বাঁধে। যে কারনে কাউকে বুঝতে না দিয়ে ইসরাফিল হোসেন নিজ ঘরের আড়ার সাথে ওড়ানা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহত যুবকের বন্ধু ছাব্বির হোসেন বলেন, আমার ওই বন্ধুটি অনেক ভালোছিলো। এভাবে আত্মহত্যা করবে ভাবতে পারছিনা। অনেকদিন ধরে ইজিবাইক কিনে দিতে সে পরিবারকে চাপ দিয়ে আসছিলো। ফলে ইজিবাইক না পেয়ে সে রাগে ক্ষোভে আত্মহত্যা করেছে।

এবিষয়ে অভয়নগর থানার এসআই রিয়াজ হোসেন জানান, ইজিবাইক কিনে না দেওয়ায় ওই যুবক আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত ও আহত  ২৩ জন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

শনিবার সকালে  খুলনা- সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার মেছাঘোনা নামক স্থানে  যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারে সংর্ঘষে নারীসহ দুজন নিহত আহত হয়েছেন ২৩ জন।

ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুজন নিহত ও আহত  ২৩ জন

পুলিশ জানান, সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাস খুলনা মেট্রো – জ -০৪-০০৯৯ মহাসড়কের  মেছাঘোনা নামক স্থানে পৌঁছালে খুলনা গামী একটি প্রাইভেটকার এর ঢাকা মেট্রো গ-৩৯-৩৬৬৯ এর সাথে সংঘর্ষ হয়। সংর্ঘষে পর বাসটি রাস্তার উপর উল্টে পড়ে। দুঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করে।

এর মধ্যে বাসযাত্রী মাদারীপুরের বেবি বেগম (৫০) কে হাসপাতালে মারা যায়। এবং নিহত  প্রাইভেটের চালকের পরিচয় পাওয়া যায়নি। তার মরদেহ ডুমুরিয়া হাসপাতালে জরুরি বিভাগ রয়েছে।  আহত বাস যাত্রীরা হলেন শাহেদ হাসান, সবুজ, তুহিন, রাবেয়া খাতুন, হীরা বেগম, সবুজ খান, হাসান ,আহাদ গাজী, বাবুল শরীফ, উম্মে সালমা, আনোয়ারা বেগম, আমেনা বেগম, নুর ইসলাম, রিজিয়া বেগম, জাহাঙ্গীর কবির, বিল্লাল হোসেন, মোস্তফা শেখ, আইয়ুব আলী প্রমুখ।

আহতদের মধ্যে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বাসিন্দা সুলতানা পারভীন (৫৫) ও জেসমিন কবিরের (৩০) অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশ দূঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করেছে।

বাগেরহাটের কচুয়ায় অপহরণ করে টাকা ছিনতাইয়ের প্রধান আসামী রিপন খুলনায় অটক

//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//

বাগেরহাটে কচুয়ায় বিকাশ ব্যবসায়ীকে পিস্তল ছুরি ঠেকিয়ে অপহরণ করে টাকা ছিনতাইয়ের প্রধান আসামী রিপন শেখ (৩৫)কে মঙ্গলবার খুলনা থেকে অটক করেছে পুলিশ।

কচুয়া উপজেলার উত্তর কাকারবিল গ্রামে তপন কুমার সাহা শুক্রবার নিজ বাড়ি থেকে সাইনবোর্ড যাওয়ার পথে গোয়ালমাঠ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌছালে অস্ত্রের মুখে ব্যবসায়ী তপনকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নেয় সন্ত্রাসীরা। এরপর দেড়ঘন্টা বিভিন্ন জায়গায় ঘুরিয়ে নগদ ৪০ হাজার টাকা এবং বিকাশ থেকে লক্ষ ৬৩ হাজার অন্য বিকাশ নাম্বারে নিয়ে পালপাড়া নামকস্থানে ছেড়ে দেয়।

  ঘটনায় ওই দিনই কচুয়া উপজেলার পালপাড়া এলাকার রিপন শেখ(৩৫)এবং শোলারকোলা এলাকার সোহান মোল্লা(৩০)এর নাম উল্লেখসহ চারজনকে আসামীকে করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করে। এর পরদিন শনিবার রাতে পুলিশ এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করে তার তথ্য মতে রিপন শেখকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এর আগে অপহরণ করে টাকা লুটে নেওয়া চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। তার তথ্য মতে রিপন শেখকে খুলনা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আদালতে মামলা করায় হত্যার হুমকি- পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলন

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় আদালতে মামলা করে বিপাকে পড়েছেন ভিকটিমসহ তার পরিবারের সদস্যরা। নিরাপত্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন ভিকটিম আবু সাইদের নাতী আসাবুর রহমান।

বুধবার বেলা ১২ টায় প্রেসক্লাব রামপাল এ এসে তিনি সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, গত ৩০-০৭-২০২৩ তারিখ রাত সাড়ে ১১ টায় বাড়ীতে যাওয়ার সময় পথরোধ করে তার আপন নানা চাঁদপুর গ্রামের ঔষধ ব্যাবসায়ী আবু সাইদ শেখ ও মামা নাজমুল হাসান কে হাতুড়ী, লোহার রড ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সন্ত্রাসীরা।

বর্তমানে চারা খুলনা মেডিকাল কলেজ হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন। আহতের ঘটনায় বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (রামপাল) এর আদালতে ১৬ জনকে আসামী করে (পি- ৬৫/২০২৩) একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেছেন ভিকটিম আবু সাইদের ছোট ভাই আনোয়ারুল ইসলাম। বিজ্ঞ আদালত মামলাটি বাগেরহাটের সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন। এতে আসামী করা হয়েছে, শংকনগর গ্রামের আবু হানিফ ওরফে হানু, আব্দুল্লাহ শেখ, গিয়াস উদ্দিন শেখ, মহসীন শেখ, লালু শেখ, সাইফুল্লাহ শেখ, চাঁদপুর গ্রামের মিজান শেখ, মিরাজুল শেখ, জসিম শেখ, সেলিম শেখ, কামাল শেখ, জামাল শেখ, আবু দাউদ মল্লিক, আ. হালিম সরদার ও এরশাদ শেখ কে। লিখিত বক্তব্যে তিনি দাবী করেন, গত ইংরেজি ১৭ জুন শংকনগর মৌজার একটি জমির দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

পরদিন ১৮ জুুন ওই ঘটনার প্রতিকার চেয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে ১৪৪ ধারার একটি মিস মামলা করেন দায়ের করেন মামা ভিকটিম নাজমুল হাসান। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হন প্রতিপক্ষগণ। তারা ভিকটিম আবু সাইদ ও নাজমুলের কাছে মামলার ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা চাদাঁ দাবী করেন এবং টাকা না দিলে জীবনে শেষ করে দেবেন বলে হুমকি দেন।

এরপরে গত ৩০ জুলাই রাত সাড়ে ১১ টায় পিতা-পুত্র ফয়লাহাটের ঔষধের দোকানে বেচা-বিক্রি করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ভ্যানগাড়িযোগে চাঁদপুরের বাড়ীতে ফিরছিলেন। পথে কেরামত ও আলতাফের বাড়ীর সামনে পৌছলে সরকারী রাস্তায় ফেলে রাম দা, হাতুড়ী ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে এবং হাত পা ভেঙ্গে দেয়।

ওই সময় আসামিরা ভিকটিমদের পকেটে থাকা দেড় লক্ষ টাকা ও একটি স্মার্ট ফোনসেট চাঁদা বাবদ নিয়ে নেয়। আসামিরা প্রভাবশালী হওয়ায় আহতরা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন।

চিকিৎসা শেষে বাড়ীতে ফিরলে আসামিরা এবার জীবনে শেষ করে দিবে বলে আশংকা প্রকাশ করে জেলা পু্লিশ সুপার ও রামপাল থানা পুলিশের নিরাপত্তা কামনা করেছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি।

ডুমুরিয়ায় একই পরিবারের দুটি শিশু পানিতে পড়ে মৃত‍্যু

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ার বৃত্তি ভুলবাড়িয়া গ্রামে ২৪ জুলাই  সোমবার দুপুরে একই পরিবারের মামাতো ও ফুফাতো ভাই বোন পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

স্থানীয় চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলা শরাফপুর ইউনিয়নের বৃত্তি ভুলবাড়িয়ার রুবেল শেখের মেয়ে কুলসুম(৬) ও সেনপাড়া গ্রামের ইকবাল সরদারের ছেলে মোয়াজ্জেম সরদার (৫) নানা মোহাম্মদ রহমত আলীর বাড়িতে থাকতেন ।

সম্পর্কে তার মামাতো ও ফুপাতো ভাই বোন। গতকাল সোমবার  দুপুরে দিকে বাড়ির পাশে খেলার করতে বের হয়। বাড়ির লোকজন  দুজনকে দীর্ঘক্ষন না দেখতে পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকে এক পর্যায়ে বাড়ির পাশে সরকারী খালে দুজনের মৃত্যদেহ ভাসতে দেখে স্বজনরা ।

এর পর তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনা  হলে  কর্তব্যরত ডাক্তার  তাকে মৃত্য ঘোষনা করেন। শিশু দুটির অকাল মৃত্যুতে  পরিবারে শোকের মাতম চলছে।

এছাড়া এলাকাবাসীর মধ্যে শোকে ছায়া বিরাজ করছে।

নাঙ্গলকোট নোভা হাসপাতালে ডাক্তারের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু

নাঙ্গলকোট, কুমিল্লা।।

নাঙ্গলকোট নোভা হাসপাতালে ডাক্তারের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোট নোভা হাসপাতালে ডাক্তারের অপচিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
নবজাতকের পিতা হেসাখাল ইউপির খিলপাড়া গ্রামের আলাউদ্দিন (৩০) ।

নবজাতকের স্বজন ও পিতা আলাউদ্দিন সাংবাদিকদের বলেন;আমার স্ত্রীকে গত কাল সকালে নোভা হাসপাতালে ভর্তি করি,ডাক্তার দেখার পর রাত ১২:৩০মিনিটে সিজার করবে বলে কিন্তু তারা ডাক্তার অর্পিতা দাসকে দিয়ে রাত ১১টায় সিজার করে পেলে। বাচ্চার রক্ত মাখা গাঁয়ে আমাদের কাছে নিয়ে আসে,কিছুক্ষণ পর বাচ্চার শরীর কালো হয়ে যেতে দেখা যায়।আমরা হাসপাতাল কতৃপক্ষকে জানালে তারা বলে একজন শিশু ডাক্তার দেখাতে হবে এবং ডাক্তার ভিজিট ৫০০টাকা লাগবে, আমরা রাজি হই, পরে নাঙ্গলকোট আল্ট্রামর্ডান হাসপালে নিয়ে যেতে বলে। সেখানে নিয়ে গেলে ডাক্তার বলেন রোগীকে এত দেরিকরে নিয়ে আসলেন কেন।রোগীর অবস্থা আশংকা জনক তারাতারি কুমিল্লায় নিয়ে যান,কুমিল্লায় যাওয়ার পথে আমার মাছুম বাচ্চার মৃত্যু হয়।বাচ্চার গাঁয়ে বিভিন্ন ফোঁড়া ও ঠোশা রক্তের দাঁগ রয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।

এ বিষয়ে হাসপাতাল মালিক মাষ্টার তোহা হাসান স্বাধীন প্রতিবেদককে বলেন ;আপনিতো অপমৃত্যু বলেই পেললেন তা হলে তথ্য তো আপনার কাছেই আছে। সেই দিয়েই নিউজ করেন।

নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার দেবদাস বলেন; আমি কিছুক্ষণ আগে বিষয়টি অবগত হয়েছি,সাথে সাথে তা খতিয়ে দেখছি।লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

কুমিলা সিভিল সার্জনকে একাদিক বার কল করে ও পাওয়া যায়নি।

বাগেরহাটের রামপালে সন্ত্রাসী হামলায় পিতা-পুত্র আহতের ঘটনায় আদালতে মামলা

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি||

বাগেরহাটের রামপালে চাঁদাবাজদের ধারালো দা ও রডের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন পিতা ও পুত্র । এ ঘটনায় অবশেষে বাগেরহাটের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (রামপাল) এর আদালতে ১৬ জনকে আসামী করে (পি- ৬৫/২০২৩) একটি পিটিশন মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন ভিকটিম আবু সাইদের ভাই আনোয়ারুল ইসলাম। বিজ্ঞ আদালত মামলাটি বাগেরহাটের সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আহতরা হলেন, উপজেলার চাঁদপুর গ্রামের মৃত দলিল উদ্দিনের পুত্র ঔষধ ব্যাবসায়ী বৃদ্ধ আবু সাইদ শেখ (৬৭) ও তার পুত্র নাজমুল হাসান (২৮)। আসামিরা হলেন, শংকনগর গ্রামের আবু হানিফ ওরফে হানু, আব্দুল্লাহ শেখ, গিয়াস উদ্দিন শেখ, মহসীন শেখ, লালু শেখ, সাইফুল্লাহ শেখ, চাঁদপুর গ্রামের মিজান শেখ, মিরাজুল শেখ, জসিম শেখ, সেলিম শেখ, কামাল শেখ, জামাল শেখ, আবু দাউদ মল্লিক, আ. হালিম সরদার ও এরশাদ শেখ।

জানাগেছে, গত ইংরেজি ১৭ জুন শংকনগর মৌজার একটি জমির দখল নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরদিন ১৮ জুুন ওই ঘটনার প্রতিকার চেয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে ১৪৪ ধারার একটি মিস মামলা করেন দায়ের করেন ভিকটিম নাজমুল হাসান। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হন প্রতিপক্ষগণ। তারা ভিকটিম আবু সাইদ ও নাজমুলের কাছে মামলার ক্ষতিপূরণ বাবদ পাচঁ লক্ষ টাকা চাদাঁ দাবী করেন এবং টাকা না দিলে জীবনে শেষ করে দেবেন বলে হুমকি দেন।

এরপরে গত ৩০ জুলাই রাত সাড়ে ১১ টায় পিতা-পুত্র ফয়লাহাটের ঔষধের দোকানে বেচা-বিক্রি করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ভ্যানগাড়িযোগে চাঁদপুরের বাড়ীতে ফিরছিলেন। পথে কেরামত ও আলতাফের বাড়ীর সামনে পৌছলে সরকারী রাস্তায় ফেলে রাম দা ও রড দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম এবং হাত পা ভেঙ্গে দেয়। ওই সময় আসামিরা ভিকটিমদের পকেটে থাকা দেড় লক্ষ টাকা ও একটি স্মার্ট ফোনসেট চাঁদা বাবদ নিয়ে নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহাতরা খুমেক হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। ভিকটিম আবু সাইদ জানান, তারা মারাত্মকভাবে নিরাপত্তাহীনতায় রয়েছেন।

চিকিৎসা শেষে বাড়ীতে ফিরলে আসামিরা এবার জীবনে শেষ করে দিবে বলে আশংকা প্রকাশ করে রামপাল থানা পুলিশের নিরাপত্তা কামনা করেছেন।

গত ইংরাজি ১২ জুলাই বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আমল আদালতে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আইনজীবী ডক্টর এ কে আজাদ ফিরোজ টিপু।

বাগেরহাটের রামপালে চুরির অপবাদে শিশুর উপর বর্বর নির্যাতন আটক -৩

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

বাগেরহাটের রামপালে চুরির অপবাদ দিয়ে ইয়াছিন আরাফাত (১৫) নামের এক কিশোরকে আটকে রেখে বর্বর নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় আসামী সরোয়ার হাওলাদারের বাড়ীতে ফেলে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়।

এ নির্মম নির্যাতনের ঘটনায় কিশোরের পিতা অলিয়ার হাওলাদার বাদী হয়ে রামপাল থানায় একটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। নির্যাতনের শিকার কিশোর আরাফাতকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ওই সময় তিনি অভিযুক্ত ৩ জনকে আটক করেন। নির্যাতনকারী আসামীরা হলো, উপজেলার মল্লিকেরবেড় গ্রামের মৃত মোজাম্মেল হাওলাদারের পুত্র সরোয়ার হাওলাদার (৬০), স্বামী সরোয়ার হাওলাদারের স্ত্রী আকলি বেগম (৫৫), শহিদুল মাঝির পুত্র মাহামুদ ইসলাম (২৫), মোজাম্মেল হাওলাদারের পুত্র কেরামত হাওলাদার (৫০) আ. রহমান খানের পুত্র গ্রামপুলিশ মো. নাসিম হাওলাদার (৩৬)।

এদের মধ্যে সরোয়ার ও তার স্ত্রী আকলি পলাতক রয়েছেন। আসামীদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, পূর্ব শত্রুতার জের ধরে চুরির মিথ্যা অপবাদ দিয়ে শিশু ইয়াছিনকে মধ্যযুগীয় কায়দায় হাত পা বেঁধে নির্মমভাবে মারপিট করে হত্যার চেষ্টা চালায়। তিনি আরও বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চিকিৎসার জন্য শিশুকে দ্রুত হাসপাতালে প্রেরণ করি এবং ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করি। অন্যদের আটকের জোর চেষ্টা চলছে।