ঢাকা কলেজের ছাত্র ও নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলছে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে ধাওয়া পাল্টাধাওয়ার মধ্য দিয়ে এ সংঘর্ষ আবারও শুরু হয়।

সোমবার রাতভর ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের জেরে বন্ধ রয়েছে নিউ মার্কেট এলাকার সব দোকানপাট। একই সঙ্গে সায়েন্স ল্যাবরেটরি থেকে আজিমপুর পর্যন্ত সড়কের উভয় পাশের যান চলাচলও বন্ধ রয়েছে। এলাকাজুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

মঙ্গলবার সকাল থেকে সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত ও তার আশপাশের এলাকা এমন চিত্রই দেখা গেছে।

সাধারণ মঙ্গলবার নিউ মার্কেট এলাকায় সাপ্তাহিক ছুটি থাকে। তবে রমজান উপলক্ষে চাঁদ রাত পর্যন্ত প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত মার্কেট খোলা রাখার ঘোষণা দিয়েছিল ব্যবসায়ীরা।

এদিকে ঢাকা কলেজের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের কারণে ঢাকা কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা কলেজের ওয়েবসাইটে এই নোটিস দেওয়া হয়। কলেজের ফেইসবুক পেইজেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের নামে দেওয়া ওই নোটিসে বলা হয়, ‘অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সকল ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হল। সকল শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল।’

English Dainikbiswa

চট্টগ্রামের অভিজাত শপিংমলে মূল্যবৃদ্ধির ট্যাগ লাগানের অভিযোগে জরিমানা

চট্টগ্রামের অপহৃত ১৮ মাসের শিশু হবিগঞ্জ থেকে উদ্ধার

চট্টগ্রামের অপহৃত ১৮ মাসের শিশু হবিগঞ্জ থেকে উদ্ধার

//আবুল হাসেম, চট্টগ্রাম প্রতিনিধি//

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার রাজা মিয়ার কলোনি থেকে ১৮ মাসের এক শিশু অপহরণের ঘটনায় তিন জনকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় শিশু আরজুকে উদ্ধার করা হয়েছে। শনিবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান। তিনি বলেন, শিশুটিকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে চুরি করা হয়েছিল। কিন্তু স্বল্প সময়ের মধ্যে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে ফেলায় তা সম্ভব হয়নি। চক্রটি আগে এমন কাজ করেছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত তিনজন হলেন- কুলসুম সুমি (২৭), তার স্বামী সোহেল ও সোহেলের মা খোরশেদা বেগম (৫৫)।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার রাজা মিয়ার কলোনিতে গার্মেন্টসকর্মী মুক্তা বেগম পরিবার নিয়ে বসবাস করতেন। তার স্বামী আব্দুল খালেক একজন মাংস বিক্রেতা। মুক্তা গত ১৩ এপ্রিল সকাল ৭ টায় বড় মেয়ে নাজমা আক্তারের কাছে ছোট ছেলে আরজুকে রেখে কাজে যায়। সে সময় তার স্বামীও মাংস বিক্রির জন্য বাসা থেকে বের হয়। মুক্তার বড় মেয়ে আরজুকে রেখে কলোনির অন্যপাশে গেলে কুলসুম আরজুকে চুরি করে কৌশলে পালিয়ে যায়। পরে মুক্তা গার্মেন্টস থেকে এসে খোঁজাখুঁজি করে বাচ্চাকে না পেয়ে পুলিশকে জানায়।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান আরো জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলের আশেপাশের ভিডিও ফুটেজ দেখে কুলসুমকে শনাক্ত করা হয়। পুলিশ বিশেষ টিম গঠন করে কুলসুমের পরিচয় শনাক্ত করে। তদন্তের সময় জানা যায় কুলসুম বেগমের বাড়ি লক্ষীপুর জেলায় হলেও তার কথিত স্বামী সোহেলের বাড়ি মৌলভীবাজার জেলায়। কুলসুম বাচ্চাটি চুরি করার পর রৌফাবাদ থেকে কৌশলে আমিন কলোনি এলাকায় আত্মগোপন করে। পরে তার কথিত স্বামী সোহেল ও তার মা খোরশেদা বেগমসহ নিজ বাড়ি মৌলভীবাজার না গিয়ে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় খবরা নামক গ্রামে গিয়ে আত্মগোপন করে। ১৫ এপ্রিল অভিযান পরিচালনা করে শিশু আরজুকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মোহাম্মদ কামরুামান।

English Dainikbiswa

চট্টগ্রামে ৫ ব্যাংকের শাখায় মিলছে নতুন টাকা

চট্টগ্রামের অভিজাত শপিংমলে মূল্যবৃদ্ধির ট্যাগ লাগানের অভিযোগে জরিমানা

খুলনার রূপসার ইলাইপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এএসআই নিহত

//নিজস্ব প্রতিবেদক//

 খুলনা-মোংলা মহাসড়কে যাত্রীবাহী বাস চাপায় মোটর সাইকেল চালক খুলনার সিটি এসবি এএসআই নাসিম  নিহত ও শফিকুল ইসলাম নামে এক ব‍্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

 নিহত নাসিম বটিয়াঘাটা উপজেলার বিরাট গ্রামের ওয়াদুদ মল্লিকের ছেলে।

সোমবার বিকেল আনুমানিক পৌনে ৫ টায় রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল উদ্ধার ও ঘাতক বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা সিটি এসবি’র এএসআই নাসিম উদ্দীন(৩৮) তার সঙ্গী শফিকুল ইসলামকে নিয়ে খুলনা-হ ১১-৭৩৮৪ নম্বরের মোটর সাইকেল যোগে বটিয়াঘাটার বাইনতলা থেকে রূপসার দিকে আসতে থাকে। সে জাবুসা-ইলাইপুর সড়ক হয়ে খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল নিয়ে উঠলে মোংলা থেকে রূপসাগামী  জোতি পরিবহন নামের যাত্রীবাহী বাসের (ঢাকা মোট্রো-জ ১১-১৯৮০) সাথে সজোরে আঘাত লাগে।

 সাথে সাথে মোটর সাইকেল চালক নাসিম ও আরোহী শফিকুল ইসলাম ছিটকে রাস্তার উপর পড়ে রক্তাক্ত জখম হয় এবং মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে চ্যাসিসের সাথে আটকে যায়। প্রায় ২ কিলোমিটার বাস চালক মোটর সাইকেলটি চ্যাসিসে বাধিয়ে বাস চালিয়ে রূপসা বাস স্ট্যান্ডে চলে আসে।

 এএসআই নাসিম চিকিৎসাধীন অবস্থায় খুলনার বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান।

এঘটনার খবর পেয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ও বাস স্ট্যান্ড পুলিশ ফাঁড়ির সদস‍্যরা  বাসস্ট্যান্ড থেকে দুর্ঘটনা কবলিত বাসটি  আটক করে।

English Dainikbiswa

বরিশালে পুলিশ তদন্ত করতে গেলে সন্দেহে প্রতিবাসীকে কুপিয়ে জখম

. বরিশালে রূপাতলী টার্মিনাল কার্যালয়ে হামলা: কাউন্সিলর-আ’লীগ নেতাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

//নিজস্ব প্রতিবেদক, বরিশাল//

বরিশাল জেলা  বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন মোল্লাকে হত্যাচেষ্টার ঘটনায় এবার আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের নেতাসহ ৫০ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মো. মনিরুজ্জামান জানান, একই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছিল। কিন্তু সেই মামলায় তথ্যগত ভুল ছিল। তাই ফৌজদারি কার্যবিধি ২০৫ (ঘ) অনুসারে রোববার (১৭ এপ্রিল) আদালতে নালিশি মামলাটি দায়ের করেছেন সুমন মোল্লার মা সেতারা বেগম। তিনি আরও জানান, বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ শুনানি শেষে পূর্বের দায়ের করা জেনারেল রেজিস্ট্রার (জিআর) ২৭৮/২২ মামলার সঙ্গে একত্রে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রোববার আদালতে দায়ের করা মামলাটিতে ১৫ জনের নাম উল্লেখ এবং ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সুমন মোল্লার মা সেতারা বেগম বলেন, রূপাতলী বাসস্ট্যান্ড দখলে নিতে সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে তার সন্ত্রাসীরা ৪ এপ্রিল ইফতারের কিছুক্ষণ আগে আমাদের ঘরসহ মোট তিনটি ঘরে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা আমার ছেলে সুমন মোল্লাকে কুপিয়ে হত্যাচেষ্টা চালায়।

মামলায় এক আসামি গ্রেপ্তার হলেও বাকিরা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে। তাদের পুলিশ আটক করছে না। তিনি বলেন, আমি ঘটনার বিচার চাই। আদালতে দায়ের করা মামলায় আসামিরা হলেন, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইদুর রহমান জাকির, তার ভাই মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম জাহিদুর রহমান মনির, ছোট ভাই সাবেক ছাত্রদল নেতা মামুন মোল্লা, ২৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিুকর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি, মঈন সিকদার, ওয়াদুদুর রহমান সোহেল মোল্লা, আজম, বাসার, সুরুজ, পান্না মৃধা, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাফিন মাহমুদ তারিক, শফিকুল ইসলাম ওয়ারেছ ও জাহিদ। এছাড়া মামলায় আরও ৩৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সংসদের ভেতর ডেপুটি স্পিকারকে মারধর করলেন ইমরানের দলের এমপিরা

//আন্তর্জাতিক নিউজ ডেস্ক//

পাকিস্তানের সদ্য-ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা দেশটির পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালীন ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারিকে মারধর করেছেন।

শনিবার পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য শুরু হওয়া অধিবেশনে ডেপুটি স্পিকারের আসন গ্রহণের সময় তাকে থাপ্পড়, কিল-ঘুষি মারার পাশাপাশি বোতল ও ফুলের টব ছুড়ে মারেন ইমরানের দলের এমপিরা।

দলত্যাগ করায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক এমপিরা মাজারির ওপর চড়াও হন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, মাজারিকে ইমরানের দলের এমপিরা থাপ্পড় এবং কিল-ঘুষি মারছেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

শনিবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পিটিআইয়ের আইনপ্রণেতারা পদ্মফুল নিয়ে আসেন। পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দেয়া আইনপ্রণেতাদের উদ্দেশে ‌‘লোটা’ ‘লোটা’ বলে স্লোগান দিতে শুরু করেন। এর এক পর্যায়ে তারা বিরোধীদের আসনে বসার সিদ্ধান্ত নেন।

পিটিআইয়ের আইনপ্রণেতারা বলেন, তারা দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের এই সদস্যরা পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দিয়েছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, বিশৃঙ্খলা আর হট্টগোলের পর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয় প্রার্থী হামজা শেহবাজ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই অধিবেশনের শুরুতে ইমরানের দলের এমপিরা ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদের ওপর হামলা চালিয়েছেন। এতে পিএমএল-কিউয়ের প্রধান চৌধুরী পারভেজ এলাহীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

৩৭১ আসনে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য ১৮৬ ভোটের দরকার হলেও হামজা শেহবাজ ১৯৭ ভোট পেয়েছেন। ইমরানের দল ছেড়ে আসা এমপিরা ভোট দেওয়ায় হামজা বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পিটিআই-ত্যাগী ২৪ এমপিকে প্রায় দুই সপ্তাহ ধরে একটি হোটেলে রেখেছিল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। যাতে এই সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো চাপের মুখোমুখি না হন, সে জন্য তাদের হোটেলে রাখা হয়।

এদিকে, পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে ডেপুটি স্পিকারের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের নব-নির্বাচিত প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

English Dainikbiswa

নিজেদের তৈরি ভিসা ও টিকিট দিয়ে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা

হাইমচরে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে যুবকের মৃত্যু

মোঃ হোসেন গাজী।।

হাইমচরে সিলিং ফ্যানের তারের সংস্পর্শে খোরশেদ বরকন্দাজ(৩৫) নামে যুবকের  মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে নয়টার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছোটলক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত খোরশেদ বরকন্দাজ চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা চৌস্তার পান ব্যবসায়ী ছিলেন। কিছুদিন পূর্বে খোরশেদের মায়ের মৃত্যু হয়েছিলো। তাঁর রুহের মাগফেরাত কামনায় ও পারিবারিক ডায়রিয়া রোগ থেকে মুক্তি পাওয়ার লক্ষ্য বাড়ির সকল লোকজন মিলে, ইমামদের দিয়ে খতম পড়ানোর জন্য প্যান্ডেল সাজিয়ে ছিলেন। দোয়া শেষে প্যান্ডেলের কাপড় সরাতে গিয়ে পাশে থাকা লিকেজ সিলিংফ্যান তার গায়ে পড়ে যায়। পরে তার বড় ভাই কুদ্দুস বরকন্দাজ এগিয়ে আসলে তিনিও সর্ট খেয়ে আহত হন। পরে ২জন কে আহত অবস্থায় হাইমচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক খোরশেদ কে মৃত্যু ঘোষণা করেন। বাকি একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

নিহত পরিবারের খোজ খবর নিতে ছুটে যান, ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান পাটওয়ারী ও বিশিষ্ট সমাজ সেবক হোসাইন মিয়া ভুট্টা সহ ইউপি সদস্যগন। শোকসন্তপ্ত পরিবার কে ধৈর্য ধারন করার জন্য বলেছেন।

এলাকাবাসীরা জানান, নিহত খোরশেদ চাঁদপুর সদরের চান্দ্রা চৌস্তার পান ব্যবসা করতেন। তাঁর একটি ছেলেও একটি মেয়ে রয়েছেন। তার মায়ের কবর জিয়ারত ও দোয়ার জন্য বাড়িতে এসেছিলেন। সবসময় সকলের সাথে হাসি খুশি থাকতেন। আমরা তাঁর মৃত্যু কে মেনে নিতে পারছি না। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্ত্রী বলেন, পরিবারের উপার্জনক্রম ব্যক্তি ছিলেন তিনি। এখন আমি তাকে হারিয়ে নিরুপায় হয়ে গেলাম। আমার সন্তানদের কে দেখবে। সংসার চালানোর মতো আর কেউ থাকলো না।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ  মাহবুবুর রহমান মোল্লা জানান, বিদ্যুৎ সংস্পর্শে সিলিং ফ্যানের সাথে যুবকের মৃত্যুর ঘটনা টি নিশ্চিত হয়েছি।

English Dainikbiswa

শহীদ হাফিজের স্মরণে জগন্নাথপুর উপজেলা ও পৌর যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডুমুরিয়ায় অভিযোগের শুনানি শেষ হওয়ার আগেই নালিশী সম্পত্তিতে গাছ লাগিয়ে দখলের চেষ্টা

পিরোজপুরের ইন্দুরকানীতে সেহেরিতে চেতনানাশক খেয়ে হাসপাতালে ১০

//পিরোজপুর প্রতিনিধি//

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে সেহরি খেয়ে অসুস্থ হয়ে পড়ায় দশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরে উক্ত এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থ দশজন একই এলাকার বাসিন্দা। তারা হলেন- পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার আনোয়ার হোসেন (৯০), শেখ হেলাল (৫০), নাসরিন নাহার (৪৫) ও নাফিস মাহমুদ (২০), ইন্দুরকানী উপজেলা সদর ইউনিয়নের বাসিন্দা অবসর প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার গাজী (৬৫), তার স্ত্রী হালিমা বেগম (৫০), মেয়ে কলেজ ছাত্রী জাকিয়া নাসরিন পপি (২০), জব্বার গাজীর ভাইপো শাহাদাৎ হোসেন বাবু (৩২), জব্বার গাজীর ভাইপো সাকিল গাজী (৪০), সাকিরের স্ত্রী সুরাইয়া বেগম (৩৫)।

অসুস্থদের মধ্যে আব্দুল জব্বার গাজীকে পিরোজপুর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আব্দুল জব্বারের ভাতিজা রাসেল গাজী বলেন, শুক্রবার ভোর রাতে সেহেরি খাবার পরে হঠাৎ করেই আমার ও পাশের বাড়ির কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। পরে অবস্থা খারাপ দেখে স্থানীয় প্রতিবেশী অটোরিকশা চালক হৃদয় গাজীকে সঙ্গে নিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি।

এ অসুস্থতার কারণ প্রসঙ্গে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল কাদের বলেন, খাবারে নেশাজাতক দ্রব্য মেশানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক জানান, স্থানীদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাই নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

English Dainikbiswa

পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন সম্ভাবনার জন্য বিশ্বের প্রস্তুত হওয়া উচিত- জেলেনস্কি

ভয়াবহ বাস দূর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছে জিম্বাবুয়ের চিপিংয়ে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭১ জন। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সহকারী কমিশনার ও মুখপাত্র পল নায়াথি বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর চিপিংয়ে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে নায়াথি বলেন, ‘ইস্টার উপলক্ষ্যে শহরের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চের উদ্দেশে যাচ্ছিল বাসটি। যাত্রীদের প্রায় সবারই গন্তব্য ছিল চার্চ। পথমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি খাদে পড়ে যায়। তার ফলেই ঘটে হতাহতের ঘটনা।’

‘অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, বাসটির যাত্রীধারণ ক্ষমতা ছিল ৬০ থেকে ৭৫ জন। সেখানে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি যাত্রী নিয়ে চলছিল সেটি।’

অতিরিক্ত যাত্রী পরিবহন, অদক্ষ ড্রাইভার ও ভাঙাচোরা সড়কই মূলত এসব দুর্ঘটনার কারণ। সূত্র: বাসস

ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

//ডুমুরিয়া সংবাদদাতা খুলনা//

খুলনার ডুমুরিয়ায় মায়ের উপর অভিমান করে অর্পিতা মল্লিক ওরফে জয়া (১৬) নামের এক স্কুল  ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাটি ঘটেছে ১৪ এপ্রিল  বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শোভনা মধ্যপাড়া গ্রামে।

এ ঘটনায় শুক্রবার (১৫ এপ্রিল) নিহতের মা কৃষ্ণা রাণী বিশ্বাস বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ও ডুমুরিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজান হিসেবে কর্মরত কৃষ্ণা রাণী বিশ্বাসের একমাত্র মেয়ে ডুমুরিয়া সরকারি  বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণিতে অধ্যায়নরত মেধাবী ছাত্রী অর্পিতা মল্লিক ওরফে জয়া পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনায় মায়ের উপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এলাকায় পহেলা বৈশাখের অনুষ্ঠানে যায়। সেখান থেকে দুপুর ২:৩০ মিনিটের দিকে নিজ বাড়িতে ফিরে এসে ঘরের দরজা দিয়ে শুয়ে থাকে।

এক পর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জয়া’র বাবা অশীত মল্লিক ঘরের ভিতর ফ্যান চলার শব্দ শুনতে না পেয়ে এবং জয়াকে ডাকা ডাকি করে কোন সাড়া না পেয়ে তখন তার সন্দেহ হয়। এক পর্যায়ে তিনি  দরজা ভেঙ্গে ঘরের ভিতর ঢুকে দেখে জয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলছে। তখন তার আত্মচিৎকারে পার্শ্ববর্তি লোকজন ছুটে এসে জয়াকে মুমুর্ষ অবস্হায় উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে আনার পথিমধ্যে রাত সাড়ে ৯ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শেখ কনি মিয়া(বিপিএম) জানান, অপমৃত্যুর ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীসহ ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে একমাত্র সন্তান জযার মৃত‍্যতে পিতা মাতা আত্নীয় স্বজন এলাকাবাসী শোকে মুচ্ছমান হযে পড়ছে।

English Dainikbiswa

চাঁদপুর সদরের চান্দ্রায় হয়রানিমূলক মিথ্যা মামলা-হামলার প্রতিবাদ

অভিনেতা অপূর্বর বাবা আর নেই

//দৈনিক বিশ্ব ডেস্ক//

ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর বাবা ওমর ফারুক আর নেই।

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়।

অপূর্ব নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুর সময় তিনি উত্তরায় নিজ বাসাতেই ছিলেন।  দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন।

অপূর্বের বাবার মৃত্যুতে শোক জানাচ্ছেন অভিনয় জগতের অনেকে।