ডুমুরিয়া উপজেলায় শারদীয় দূর্গা পূজায়  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সাবেক মন্ত্রী এবং শিল্পপতি নির্মল বৈরাগীর ব্যক্তিগত তহবিল থেকে অর্থিক অনুদান বিতরণ

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
খুলনার ডুমুরিয়া উপজেলায় শারদীয় দূর্গা পূজা-২০২২ উপলক্ষে  প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল,সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এম,পি এবং পুজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল বৈরাগীর ব্যক্তিগত তহবিল থেকে  অর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
২৯ সেপ্টেম্বর  বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কালিবাড়ি ও মঠ মহাশ্মশান প্রাঙ্গনে আয়োজিত অনুদান বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখার  সাধারণ সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ, ইউপি চেয়ারম্যান মনোজিত বালা,শিক্ষাবিদ অনন্ত কুন্ডু,শিক্ষক দেবাশীষ দে,অশোক আচার্য্য,তপন সাহা, প্রণব রাহা,সমীর দে গোরা, রঞ্জন কুমার জোয়াদার,পরিতোষ বৈরাগী,মাইকেল রায়,বিভা বিশ্বাস,সহ  ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের দুই শতাধিক  মন্ডপের পুজা উদযাপন কমিটির  সভাপতি,সাধারণ সম্পাদক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিটি পুজা মন্ডপের জন্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের ২২ হাজার টাকা,নারায়ন চন্দ্র চন্দ এমপি’র ব্যক্তিগত তহবিল হতে ১হাজার টাকা এবং উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি
শ্রী নির্মল চন্দ্র বৈরাগীর ব্যক্তিগত তহবিল হতে ৫শ টাকা হিসেবে প্রতিটি মন্দিরে সাড়ে ২৩ হাজার টাকার নগত অনুদান বিতরণ করা হয়।

বরিশালে ব্রাহ্মন সংসদের বিশেষ সভা অনুষ্ঠিত

পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

শারদীয় দূর্গা উৎসব কে সামনে রেখে, বাংলাদেশ ব্রাহ্মণ্য সংসদ বরিশাল জেলা কমিটির বিশেষ সভা বরিশাল তালতলা কালি মন্দিরে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্রাহ্মণ্য সংসদ বরিশাল জেলার উপদেষ্টা , বাংলাদেশ মানবাধিকার কমিশন বরিশাল এয়ারপোর্ট থানার  সভাপতি, ৭১ এর রণাঙ্গনের সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা,  মুকুল চন্দ্র মুখার্জি। বাংলাদেশ ব্রাহ্মণ্য সংসদ বরিশাল জেলার

আরেক উপদেষ্টা প্রফেসর  বিমল চক্রবর্তী এবং বাংলাদেশ ব্রাহ্মণ্য সংসদ বরিশাল জেলার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক শেখর চক্রবর্তী ও বাংলাদেশ ব্রাহ্মণ্য সংসদ বরিশাল জেলার, বিল্পবী সদস্য সচিব, যে নিজের সমস্ত কিছু দিয়ে ব্রাহ্মণ দের পাশে থাকার চেষ্টা করে, সব সময়

ব্রাহ্মণ দের দাবী এবং তাদের প্রাপ্য সম্মান আদায়ের জন্য যথা সাধ্য চেষ্টা করে যাচ্ছে, যার কারনে বরিশাল জেলার সকল ব্রাহ্মনরা আজ সু সংগঠিত।স্পষ্ট ভাষি, সদা মনের মানুষ, সাহসী বক্তা,যার এই সাহসীকতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক অসম সাহসীকতার পদক পেয়েছেন সঞ্জীব সিংহ বর্মন ( বি এ এম বার)। সহ বরিশাল জেলা ও উপজেলার সদস্য বৃন্দ।

আসছে শারদীয় দুর্গা উৎসব- চলছে প্রতিমা তৈরির কাজ

//পলাশ চন্দ্র দাস, বরিশাল প্রতিনিধি//

শরতের আগমনে কাশ ফুলের শুভ্রতার শীষ দোলা আর একটু একটু শিশির বিন্দু জানান দিচ্ছে দুয়ারে  নাড়ছে কড়া। বাঙালীর বৃহৎ উৎসব ও সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকল জাতি ধর্মের অসাম্প্রদায়িক চেতনার উর্বর ভূমি বরিশালের দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। বরিশাল জেলায় এ বছর সর্বমোট ৫৯০ এবং নগরীতে ৪৪টি মণ্ডপে পূজা উদযাপন করা হবে। সরেজমিনে জেলার কয়েকটি মণ্ডপ ঘুরে ও অন্যান্য উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, পূজা উপলক্ষে তৈরি করা প্রতিমা গুলোর কাজ ইতোমধ্যে প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যেই বাকি কাজ শেষে রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠবে দুর্গা প্রতিমাগুলো। নগরীর কাউনিয়া মণ্ডপে প্রতিমা তৈরির কারিগররা জানান, হাতে সময় আছে প্রায় ১০ দিনের মতো। এর মধ্যে মাটির কাজ, রং, পোশাক এবং অলংকার পরানোর কাজ শেষ করে মন্দির কর্তৃপক্ষের কাছে প্রতিমা বুঝিয়ে দিতে হবে।

তাই তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। নগরীর ভাটিখানা মন্দিরের প্রতিমা তৈরির এক কারিগর বলেন, দ্বিতীয়  ধাপের মাটির কাজটি মূলত কঠিন ও দীর্ঘ সময়ের। আমরা ইতোমধ্যে সেটি শেষ করেছি। বাকি কাজ আট দিনের মধ্যেই শেষ হবে। পূজা উদয্যাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মানিক মুর্খাজি বলেন, কমিটির প্রধানদের নির্দেশনা দেয়া হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এবারের শারদীয় উৎসবকে বর্ণিলভাবে উদয্যাপন করা হবে। (মানিক মুখার্জি) দেয়া তথ্যমতে, অন্যান্য বছরের ন্যায় এবারও বরিশাল বিভাগের মধ্যে আগৈলঝাড়া উপজেলায় সবচেয়ে বেশি ১৬১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এছাড়াও জেলার গৌরনদীতে ৮৪টি, উজিরপুরে ১১৬টি, বানারীপাড়ায় ৫৯টি, বাবুগঞ্জে ২৫টি, মুলাদীতে ১১টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, হিজলায় ১৫টি, বাকেরগঞ্জে ৭১টি ও বরিশাল সদরে ২৪টিসহ মোট ৫৯০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যা গত বছরের তুলনায় ১৫টি বেশি। বরিশাল মহানগর পূজা উদয্যাপন কমিটির সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা বলেন, নগরীতে এ বছর মোট ৪৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যার মধ্যে ৩৮টি সার্বজনীন ও ছয়টি ব্যক্তিগত। পঞ্জিকা মতে, আগামী ২৫ সেপ্টেম্বর  মহালয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মর্তলোকে দেবীর আগমনী বার্তা বেজে উঠেছে। ১ অক্টোম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দেবীর দুর্গার নবপত্র কল্পারম্ভ। ওইদিন মণ্ডপে মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসরের বাজনার শব্দ।

২ অক্টোবর মহাসপ্তমী, ৩ অক্টোবর দেবীর মহাষ্টমী, ৪ অক্টোবর মহানবমী ও ৫ অক্টোবর দশমী বিহিত পূজা বিহীত সমাপনান্তে দেবী বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে দশহরার।

Daily World News

অভয়নগরে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফলজও বনজ গাছ বিতরণ

ডুমুরিয়ায় মহাশ্মশানের নতুন পাকা ভবন নির্মাণ কাজের উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//

ডুমুরিয়া  উপজেলার  ধামালিয়া ইউনিয়নের পাকুড়িয়া, ছয়বাড়িয়া, বরুনা গ্রামের সনাতন ধর্মানুলম্বী মানুষের  শেষ কৃর্ত সম্পন্ন  মহাশ্মশানের নতুন পাকা ভবন নির্মাণ কাজ ১৯ সেপ্টেম্বর সোমবার সকালে   উদ্বোধন করা হয়েছে।

ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান – গাজী এজাজ আহমেদ এলাকা বাসীর দাবীর প্রেক্ষিতে মহা শ্মশানটি পাকা করনের ব‍্যবস্থা করেন এবং শুভ উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ১নং ধামালিয়া ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক।ইউনিয়ন  আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

অভয়নগরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি//
অভয়নগরে তানযীমুল কুরআন ক্যাডেট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী এইচ এম কমিউনিটি সেন্টারে তানযীমুল কুরআন ক্যাডট মাদ্রাসায় প্রদর্শনী ক্লাস ও সেবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান তানযীমুল কুরআন ক্যাডট মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ উবায়দুল্লাহর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ,তানযীম উম্মাহ ক্যাডেট মাদ্রাসার শিক্ষা সচিব (ঢাকা) ড. মুহাম্মদ আজিজুল হক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , ফুলতলা সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাঃ শওকত হোসন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তানযীম উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিদর্শক মাওলানা সোলাইমান হোসেন, ইসলামী ব্যাংক লিমিটেড কর্মকর্তা বকতিয়ার হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবর দফতর সম্পাদক শাহিন আহমেদ, নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসার শিক্ষক মাওঃ হাসানুর রহমান, মুফতি আবুল হুসাইন, নওয়াপাড়া বাজার জামে মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওঃ শফিউর রহমান, হাফেজ মাওলানা শফিউল ইসলাম, ব্যবসায়ী খান মোঃ জিল্লুর রহমান, হিজবুল্লাহর মাদ্রাসার শিক্ষক মাওঃ আশরাফ হোসন প্রমুখ। দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া হিজবুল্লাহ মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল মালক। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান। নাজরা ও হিফজর সবক প্রদান করেন হিজবুল্লাহ মাদ্রাসার সহ সুপার মাওঃ ওয়ালিউল্লাহ বরকতি। এসময় তানযীমুল কুরআন ক্যাডট মাদ্রাসা থেকে ৭শত মার্কস পেয়ে যারা ভাল ফলাফল করেছেন তারা হলেন, তাহসীন, আবদুল্লাহ নাইম, নার্সারীতে নওরীন, প্রথম শ্রেণীতে মেহজাবীন মাইশা, দ্বিতীয় শ্রেনীতে রশিদ, ৪র্থ শ্রেণীতে ফাহমিদ হাসান, ৫ ম শ্রনী সাফায়েত রহমান, মোঃ আল শামী খান জিসান। নতুন কুরআন সবক নিয়েছেন মোঃ সাইব তাহমীদ, জেরিন, রমজানুর রহমান, মোঃ আল শামী খান জিসান।

আজ স্ব রোড ফার্নিচার ব্যবসায়ী পরিষদ এর উদ্দেগে শ্রী শ্রী বিশ্বকর্ম্মা পূজা

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

আজ ৩১ শে ভাদ্র, ১৪২৯ বাংলা, ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং শনিবার, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দোগে প্রতি বছরের নেয় এবছরও  স্ব রোড় ফার্নিচার ব্যবসায়ীক পরিষদ ও শিল্পকারিকর বৃন্দের উদ্দোগে, বাৎসরিক  শ্রী শ্রী বিশ্বকর্ম্মা পূজার আয়োজন করা হয়েছে। স্ব রোড ফার্নিচার ব্যবসায়ীক এর  সভাপতি  নারায়ন চন্দ্র বালা যানান মহামারি করোনা ভাইরাসেরর কারনে ,জনসমাগন এরাতে  নিয়ম রক্ষাতে, বিশ্বব্যাপী মহামারী করোনাভাইরাস থেকে রোগমুক্তি কামনায়।  জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য বিশেষ প্রার্থনা সহ, সম্পুন্ন অনাড়ম্বর পরিবেশে, শ্রী শ্রী বিশ্বকর্ম্মা পূজা  সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি  মেনে পূজার অনুষ্ঠান  করা হয়েছে।  প্রতি বছরের ন্যয় এবছরও ৩১ ভাদ্র শনিবার সকাল ১০ টায়  বিশ্বকর্ম্মার পূজার  মঙ্গল শোভাযাত্রা,করা হবে। উক্ত শোভাযাত্রা শুভ উদ্ধোধন করবেন।

রাখাল চন্দ্র দে, সভাপতি ধর্মরক্ষিনী সভা বরিশাল। এ্যাড, রফিকুল ইসলাম খোকন, ২ নং প্যানেল মেয়র ৭ নং ওয়ার্ড কাউন্সিল বিসিসি । নিরব হোসেন টুটুল, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক, বরিশাল মহানগর আওয়ামীলীগ। কহিনুর বেগম মহিলা কাউন্সিল ৭,৮,৯,নং ওয়ার্ড বিসিসি বরিশাল। অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু,মহানাম সম্প্রদায় বরিশাল। সুরঞ্জিত দত্ত লিটু,বিশ্বজিৎ ঘোষ বিশু,নারায়ন চন্দ্র দে নারু।তিনি আরো বলেন ৩১ ভাদ্র শনিবার সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রা, দুপুর ১২টা ১ মিনিটে শিল্পকর্মময় সকল মানুষের মঙ্গল ও শান্তি কামনায় শিল্পকর্মের ধারক ও বাহক শ্রী শ্রী বিশ্বকর্মাদেবের পূজা বিশ্বের মঙ্গলের জন্য  প্রার্থনা। দুপুর ২ টায় প্রসাদ বিতরন ও সন্ধ্যা ৭:৩০ মিনিটে বিশেষ আরতি অনুষ্ঠানের আয়োজন করেন কাঠের আসবাবপত্র ব্যবসায়ীক ও কারিগরবৃন্দ।

বেদে বিশ্বকর্ম্মাকে পৃথিবীর সৃষ্টিকর্তারূপে বর্ণনা করা হয়েছে। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ কর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক, অলঙ্কার শিল্পের স্রষ্টা, দেবতাদের গমনাগমনের জন্য বিমান নির্মাতা ইত্যাদি। অর্থাৎ শিল্পবিদ্যায় তাঁর একচ্ছত্র অধিকার। তাই যাঁরা শিল্পকর্মে পারদর্শিতা লাভ করতে চান, তাঁরা বিশ্বকর্ম্মার অনুগ্রহ কামনা করেন। রামায়ণে বর্ণিত অপূর্ব শোভা ও সম্পদবিশিষ্ট লঙ্কা নগরীর নির্মাতা বিশ্বকর্মা বলে কথিত। তিনি উপবেদ, স্থাপত্যবেদ ও চতুঃষষ্টিকলারও প্রকাশক। দেবশিল্পিরূপে তিনি দেবপুরী, দেবাস্ত্র ইত্যাদিরও নির্মাতা। জনশ্রুতি আছে যে, পুরীর প্রসিদ্ধ জগন্নাথমূর্তিও বিশ্বকর্ম্মা  নির্মাণ করেন।

2353Dainikbiswa

ডুমুরিয়ায় ইমাদের সাথে এমপির মতবিনিময় সভা

//জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া, খুলনা//

ডুমুরিয়া উপজেলা সম্মানিত ইমাদের সাথে মতবিনিময়  সভা অনুষ্ঠিত হযেছে। ১৫ সেপ্টেম্বর  বৃহস্পতিবার  দুপুরে উপজেলা  প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশন এর আয়োজনে স্থানীয় জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব  করেন ইসলামী ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো: মওদুদ আহম্মেদ ।

মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি, বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, মড়েল কেয়ার টেকর নাজমুর হোসেন মোড়ল।

অভয়নগর থানার ওসি শামীম হাসানের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোরের অভয়নগরে দূর্গাপূজা উপলক্ষ্যে অভয়নগর থানার আয়ােজনে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করা হছে। তারই ধারাবাহিকতায় থানার ওসি একেএম শামীম হাসান গত কয়েকদিন যাবৎ উপজেলার বিভিন্ন দূর্গা পূঁজা মন্দির  সার্বক্ষনিক পরিদর্শন করছেন। ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকালে উপজেলার বিভিন্ন  দূর্গাপূজা মন্দির  পরিদর্শনে  উপস্থিত  ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক , দপ্তর- সম্পাদক শাহিন আহমেদ, নিবার্হী সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, অভয়নগর থানার এসআই নিয়ামুল হক, ও পূজা মন্দিরের সভাপতি  সম্পাদক, বিট পুলিশসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা উপস্থিত  ছিলেন।

ওসি জানান, এলাকার মানুষ যাতে শান্তিতে  বসবাস করতে পারে সেজন্য পুলিশ সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি- শৃঙ্খলা নষ্ট করার পাঁয়তারা  চালায় সেটা পুলিশ কঠাের হস্তক্ষেপ দমনে দ‍ৃঢ় প্রতিজ্ঞা। নাশকতাকারী ও সন্ত্রাসীদের  কােন ছাড় নেই। দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দ ঘন পরিবেশে সম্পন্ন  হয় সেজন্যে সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকান্ড বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে।

সকল মন্দির  সিসি ক্যামেরার আওতায় আনতে ও সকল মন্দিরের  কর্মকর্তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী সকল অনুষ্ঠান সম্পন্ন  করার আহবান জানান।

বরিশাল নগরীতে ব্যস্ত সময় পাড় করছেন প্রতিমা তৈরির মৃৎশিল্পিরা

//পলাশ চন্দ্র দাসঃ বরিশাল প্রতিনিধি//

শারদীয় দুর্গা পূজাকে ঘিরে বরিশাল নগরীতে  ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির মৃৎশিল্পিরা।প্রতিটি পূজা মন্ডপেই এখন ধুম পড়েছে প্রতিমা তৈরীর কাজ কে কার থেকে কত ভালো কত আকর্ষণীয় প্রতিমা তৈরি করে মানুষের হৃদয় ছুঁতে পারে তারই প্রতিযোগিতার মহা উৎসব যেন লেগেছে পুজা মন্ডপ গুলোতে।

পূজা মন্ডপ কমিটিগুলোর নিজ নিজ সামর্থ্য অনুযায়ী স্থানীয় ও অন্য জেলা থেকে প্রতিমা তৈরীর শিপ্লীদের নিয়ে এসে প্রতিমা তৈরি করছে।

এ বছর বরিশাল নগরীতে প্রায় ৪৬টির মত মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে ।দুর্গা পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরীর ধুম পড়লেও মূল্য নিয়ে হতাশার মধ্যে রয়েছে প্রতিমা তৈরি শিল্পীরা। সার্বজনীন শ্রী শ্রী শীতলা,জয়দুর্গা ও কালী মন্দির গণপাড়া সার্বজনীন  দুর্গা মন্দিরের।

প্রতিমা তৈরীর শিল্পী জানান, এ বছর বরিশাল ও বরিশালের বাহীরের মোট ১০টি পূজা মন্ডপে দুর্গা প্রতিমা তৈরি করছি বংশীয়ভাবে এই কাজ করে আসছি ।বিগত দুই বছর করোনা মহামারীর কারণে অল্প দামে প্রতিমা নির্মাণ করেছিল পূজা মন্ডপ গুলো।

এ বছর আশায় বুক বেঁধেছিলাম কিন্তু বৈশ্বিক যুদ্ধের কারণে সকল পণ্যের দাম বেড়ে গেছে তাই খরচ বেড়ে লাভের অংশ অনেক কমে গেছে। মন্ডপ কমিটিও এ বাজেট সামলাতে হিমশিম খাচ্ছে । বরিশাল নগরীর পুরোহিত শেখর চক্রবতী সাথে কথাবলে যানা গেছে ১ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে । এবছর দেবী  দুর্গা গজে অর্থাৎ হাতিতে আগমন করবে যার অর্থ শস্যপূর্ণ বসুন্ধরা আর মা দুর্গা বিজয় দশমীতে গমন করবে নৌকায় চেপে এর অর্থ শস্যবৃদ্ধি আশানুরূপ হলেও বন্যা ও জলোচ্ছ্বাসে কিছু শস্য নষ্ট হবে

 

ডুমুরিয়ায় শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্ঠমী উৎসব পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বিশ্বব্রহ্মন্ডের অধিশ্বর যুগাবতার ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্ঠমী উৎসব উপলক্ষে  ডুমুরিয়া  উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধমীয়  শোভাযাত্রা আলোচনা সভা প্রার্থনা অনুষ্টান ১৯ আগস্ট  শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় কালী বাড়ি মঠে অনুষ্ঠিত হয।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  নির্মল চন্দ্র বৈরাগী”র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সংসদ সদস‍্য নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথির বক্তব‍্য দেন শরীফ  আসিফ রহমান।   অনুষ্টানটি উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি  কৃষ্ণপদ দাস,  অতিথির বক্তব‍্য দেন কেন্দিয় পূজা পরিষদের উপদেষ্টা বিজয কুমার ঘোষ,জাতীয় পরিষদের সদস‍্য সমাজ সেবক ও শিল্পপতি প্রফুল‍্য কুমার রায়, প্রধান বক্তা বক্তব‍্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত , জেলা পূজা উদযাপন পরিষদের  যুগ্ন সাধারন সম্পাদক বিমান সাহা,  রনজিত কুমার ঘোষ, শোভা রানী হালদার,, সহকারী অধ‍্যাপক  বিষ্ণু প্রসাদ মল্লিক, শিক্ষক দেবাশিষ চন্দ্র, শিক্ষক অনুদ‍্যুতি মন্ডল, শিলা রানী মন্ডল, ইউপি চেয়ারম‍্যান মনোজিৎ বালা, জিয়েলতলা আশ্রমের অধক্ষ‍্ নারায়ন গোস্বামী, কবি তুষার কান্তি দত্ত, রজ্ঞন কুমার জোদ্দার, পরিমল কুন্ডু, শিক্ষক  অরুন কুমার বিশ্বাস। উপজেলার ১৪টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক সহ শ’শ ভক্ত বৃন্দ শোভাযাত্রা  সহকারে শ্রী কৃষ্ণের জম্মাষ্টমীতে অংশ নেয়।