আমতলীতে মুজিব বর্ষের ঘরের মাটির কাজ না করেই কাবিখার গম আত্মসাৎ করেছেন তৎকালিন ইউএনও!

সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে কাগজে কলমে কাজ দেখিয়ে মুজিব বর্ষের ঘরের মাটির কাজ না করেই কাবিখার ২১.৮০ মেট্রিকটন গম আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে তৎকালিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প সভাপতি গুলিশাখালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত এক নারী সদস্যের বিরুদ্ধে।

জানাগেছে, ২০২০-২১ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় ২০২১ অর্থ বছরে আশ্রায়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন “ক” শ্রেণীর পরিবারের পুনঃবাসনের জন্য আমতলী উপজেলার ৭টি ইউনিয়নে ৩৫০টি ঘর বরাদ্দ দেয়া হয়। ওই ঘরের ভূমি উন্নয়নে জেলা প্রশাসক মাটির কাজ বাস্তবায়নে ২১.৮০ মেট্রিকটন গম বরাদ্দ দেয়। ওই গম দিয়ে ৭টি ইউনিয়নে সমুদয় বরাদ্দকৃত ঘরের মাটির কাজ করার কথা থাকলেও তৎকালিন (সাবেক) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে জনপ্রশাসন মন্ত্রানালয়ের বিশেষ কর্মকর্তা (ওএসডি) মোঃ আসাদুজ্জামান শুধুমাত্র গুলিশাখালী ইউনিয়নে বরাদ্দ দিয়ে ওই কাজের প্রকল্প সভাপতি হিসেবে গুলিশাখালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য সাবিনা ইসলাম ময়নাকে দায়িত্ব অর্পণ করেন।

কিন্তু কাজ না করেই কাগজে কলমে কাজ দেখিয়ে তৎকালিন ইউএনও ও প্রকল্প সভাপতি মিলে ওই বরাদ্দকৃত গম আত্মসাৎ করেছেন।

গম উত্তোলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার যৌথ স্বাক্ষর থাকার কথা থাকলেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলামের কোন স্বাক্ষর নেই। তার স্বাক্ষর ছাড়াই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান তার একক স্বাক্ষরে প্রকল্প সভাপতি সাবিনা ইসলাম ময়না গত বছর জুন মাসে চার কিস্তিতে সমুদয় গম তুলে নেয়। কাজ না করে গম তুলে নেয়ায় বিষয়টি জানাজানি হলে মুজিব বর্ষে ঘর পাওয়াদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

আজ (শনিবার) দুপুরে সরেজমিনে ঘুরে জানা গেছে, গুলিশাখালী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুজিব বর্ষে দেয়া ঘরের ভিটিতে কোন মাটির কাজ করা হয়নি। ওই ঘর পাওয়া মালিকরা নিজস্ব অর্থায়নে তাদের সকল ঘরের ভিটিতে মাটির কাজ করেছেন।

এ বিষয়ে গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালী, নাইয়াপাড়া, হরিদ্রাবাড়িয়া গ্রামে মুজিব বর্ষে ঘর পাওয়া একাধিক সুবিধা ভোগীরা নাম প্রকাশ না করার শর্তে জানায়, সরকারীভাবে আমাদের ঘরে কোন মাটির কাজ করা হয়নি। আমরা আমাদের নিজ অর্থায়নে ঘরের ভিটিতে মাটির কাজ করেছি।

প্রকল্প সভাপতি গুলিশাখালী ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা ইসলাম ময়না বলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে প্রকল্পে স্বাক্ষর করতে বাধ্য হয়েছি। বিষয়টি ওই সময়ে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান (সাবেক) আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম মিয়াও জানেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম বলেন, মুজিব বর্ষ উপলক্ষে ঘর পাওয়া ব্যক্তিদের ঘরের ভিটেতে মাটির কাজ করার জন্য জেলা প্রশাসকের বরাদ্দকৃত ২১.৮০ মেট্রিকটন গমের কাজ কোথায় করা হয়েছে তা আমার জানা নেই। আমি ওই গম উত্তোলনে কোথাও কোন স্বাক্ষর করিনি।

উপজেলা খাদ্য কর্মকর্তা সমির কুমার রায় মুঠোফোনে বলেন, তৎকালিন (সাবেক) উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান স্যার তার একক স্বাক্ষরে গম ছাড়ের নির্দেশ দিয়েছিলেন। তাই আমি গম ছাড় দিতে বাধ্য হয়েছি। ওই গম দিয়ে কাজ করেছে কি করেনি সেটা আমার জানার বিষয় না।

এ বিষয়ে জানতে তৎকালিন (সাবেক) আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে জনপ্রশাসন মন্ত্রানালয়ের বিশেষ কর্মকর্তা (ওএসডি) মোঃ আসাদুজ্জামানের কাছে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলে তিনি ফোন রিসিফ না করেই ফোনের লাইনটি কেঁটে দেন।

বরগুনা জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান মুঠেফোনে বলেন, বিষয়টি আমার জানা নেই। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপমন্ত্রী হাবিবুন নাহারের ফোন পেয়ে রামপাল থেকে কুমির উদ্ধার সুন্দরবনে অবমুক্ত

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি//

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এর ফোন পেয়ে লোকালয় থেকে উদ্ধার করা হলো সুন্দরবনের কুমির। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকা থেকে কুমিরটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

উপমন্ত্রী হাবিবুন নাহারের ফোন পেয়ে রামপাল থেকে কুমির উদ্ধার সুন্দরবনে অবমুক্ত
সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, রামপাল উপজেলার ভাগা এলাকার বগুড়ার খালে জেলেদের জালে এদিন বিকালে কুমিরটি ধরা পরে। পরে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষায়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার তালুকদার আমাকে ফোনে বিষয়টি জানান। পরে সন্ধ্যায় আমিসহ বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করি।

কুমিরটি লম্বায় ৪ ফুট, বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হবে। এদিন সন্ধ্যায় কুমিরটি সুন্দরবনের করমজল বণ্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের খালে অবমুক্ত করা হয়েছে।

বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক আজ দেশে ফিরছে

//অনলাইন নিউজ//

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার উত্তেজনায় আটকে যাওয়া বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ ২৮ নাবিক আজ ঢাকায় ফিরবেন বলে জানিয়েছেন রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী।

মঙ্গলবার রাতে তিনি বলেন, বুখারেস্ট সময় রাত পৌনে ১০টায় তাদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট রওনা করবে। এই ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বুধবার বেলা সোয়া ১২টার দিকে।

এর আগে ইউক্রেইনের ওলভিয়া বন্দরের চ্যানেলে আটকা থাকা জাহাজটি থেকে উদ্ধার পাওয়ার তিন দিন পর মালদোভা সীমান্ত পার হয়ে গত রোববার দুপুরে রোমানিয়ায় পৌঁছান বাংলার সমৃদ্ধির নাবিক ও প্রকৌশলীরা। এরপর থেকে দূতাবাসের ব্যবস্থাপনায় বুখারেস্টে একটি হোটেলে ছিলেন তারা।

উল্লেখ্য, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেইনে পৌঁছায়। সেখান থেকে পণ্য নিয়ে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিলো। এর আগেই ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হলে যুদ্ধ বেঁধে যায়।

তখন পণ্য নেওয়ার পরিকল্পনা বাতিল করে ‘চ্যানেল ক্লিয়ার’ হওয়ার অপেক্ষায় ছিলো সাধারণ পণ্যবাহী এ জাহাজটি। ওই অবস্থায় গত ২ মার্চ জাহাজে রকেট হামলা হলে মারা যান থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। এছাড়া জাহাজের ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়।

এরপর দিন বিকালে জাহাজ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং বাকি ২৮ জনকে সরিয়ে নেয়া হয় সেখান থেকে। জাহাজ থেকে নেমে নাবিকরা বন্দরের কাছাকাছি একটি শেল্টার হাউজের বাংকারে ছিলেন বলে তারা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। শুক্রবার রাত পর্যন্ত তারা সেখানেই ছিলেন বলে জানান রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন

খুলনার ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

//জাহিদুর রহমান বিপ্লব,ডুমুরিয়া সংবাদদাতা//

ডুমুরিয়ায বিভিন্ন কর্মসুচি মধ‍্যে দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হযেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষযক দপ্তরের আয়োজনে ৮ মার্চ মঙ্গলবার সকালে  উপজেলার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কারাতি প্রশিক্ষন, ২৭জন নারী  মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা নির্বাহী অফিসার  মো; আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি’ র বক্ত‍ব‍্য দেন  সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ, মহিলা ভাইন্স চেয়ারম‍্যান শারমিনা পারভীন রুমা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরূল ইসলাম মানিক, স্বাগত বক্তব‍্য দেন মহিলা বিষযক কর্মকর্তা রীনা মজুমদার প্রমূখ।

 

আমতলীতে মুক্তিযোদ্ধাদের সাথে সংসদ সদস্যের মতবিনিময় সভা

//সাইফুল্লাহ নাসির, বরগুনা//

বরগুনার আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নতুন ভবনে প্রথম সভা ও মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (মঙ্গলবার) বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের (ভারপ্রাপ্ত কমান্ডার) ও উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ আবুল কালাম শামসুদ্দিন সানুর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ ধীরেন্দ্র দেবনাখ শম্ভু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার,আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক,আঠারগাছিয়া ইউপি চেয়াম্যোন মোঃ রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডঃ এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দসহ উপজেলার সকল তালিকাভূক্ত সকল মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পড়ুণ দৈনিক বিশ্ব

English Dainikbiswa

ভোট দিতে এসে জানলেন ভোট স্থগিত, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

মাগুরার শ্রীপুরে মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে যুবক খুন 

জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন আমতলী থানার এ,কে,এম মিজানুর রহমান

//সাইফুল্লাহ নাসির, বরগুনা  প্রতিনিধি//

বরগুনা জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমাম। তিনি জেলার বৃহত্তর থানা আমতলীতে যোগদান করেই মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল এবং সামগ্রিক দায়িত্বশীল বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে একেএম মিজানুর রহমানকে শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করেন বরগুনা পুলিশ সুপারের  কার্যালয়।

বিগত ৬ মার্চ  বরগুনা পুলিশ লাইনে  সকাল ৯টায়  ঘটিকায় মাসিক কল্যান সভা শেষে পুলিশ অফিসে কনফারেন্স রুম ফেব্রুয়ারী মাসের মাদক উদ্ধার,গ্রেফতারী পরোয়ানা তামিল এবং সামগ্রিক পারফরমেন্স বিবেচনায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে একেএম মিজানুর রহমানকে পুরস্কৃত করেন বরগুনার পুলিশ সুপার মোঃ জাহাঙ্গির মল্লিক। এ সময় বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ  একএম মিজানুর রহমান বলেন, তবে এ সফলতা আমি গর্ভিত তবে এই সফলতা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যের। তিনি আমতলী থানার সকল অফিসার-ফোর্সকে আন্তরিকভাবে কাজ করায়  ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নারী দিবস পালিত

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নারী দিবস পালিত

//মাহাবুব আলম, রাণীশংকৈল, ঠাকুরগাঁও//

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ( ৮ মার্চ মঙ্গলবার)  সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে,ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত  ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তা, পেশাজীবি মহিলা, শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন, শিক্ষক মেহবুবা আকতার, প্রভাষক নাসরিন আকতার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নারী দিবসের গুরুত্ব তুলে ধরেন। তারা নারীশিক্ষার উন্নয়নে বেগম রোকেয়ার এবং নারীদের সার্বিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ট্রেইনার শামীমা আক্তার।

ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান

এমদাদুল হক মাসুম, ডোমার প্রতিনিধিঃ

নিলফামারীর ডোমারে আন্তার্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

” টেকসই আগামির জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগন্য ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে, ৮ মার্চ সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে সকাল ১১টায় বর্নাঢ্য র্যালি ও উপজেলা হলরুমে আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, থানা উপপরিদর্শক শাহ আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, বিআরডিবি কর্মকর্তা আবু রাহাত সোহেল, নারী নেত্রী ও উদ্যোক্তা আসমা সিদ্দিকা বেবি, শিক্ষিকা নাজিরা ফেরদৌসি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আরমিন জাহান, প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোর কিশোরি ক্লাবের আবৃত্তি প্রপক্ষক সোনামনি কলি।

আলোচনা শেষে ডোমারের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পিদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

চাঁদপুরের হাইমচরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

//মোঃ হোসেন গাজী, চাঁদপুর//

“টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য এ শ্লোগানে হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকা মঙ্গলবার ( ৮ ই মার্চ)  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অফিসে কর্মকর্তা রেখা নুরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন হাইমচর উপজেলা মহিলা বিষয়ক অফিসার সানজিদা আরেফিন, জেলা স্থানীয় মন্ত্রণালয়ের( ইএএলজি) প্রকল্পের সমন্বয়কারী নুরু উদ্দিন মামুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা,  উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ডাঃ মোঃ হাফেজ আহমেদ পাটওয়ারী, হাইমচর সরকারি মহাবিদ্যালয় সাবেক সহকারী অধ্যাপক মোঃ মোখলেছুর রহমান মুকুলসহ মহিলা বিষয়ক অফিসে কিশোরী ক্লাবের সদস্যরা।

আলোচনা শেষে কিশোরী ক্লাবে মেয়েদের অংশ গ্রহন মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

//সাইফুল্লাহ নাসির,আমতলী, বরগুনা প্রতিনিধি//

” টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বরিশালে অনুষ্ঠিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল ইসলাম বরগুনার আমতলী উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালাকে এ সম্মাননা পুরস্কার প্রদান করেন।

আন্তর্জাতিক নারী দিবসে বরিশাল বিভাগে সম্মাননা পুরস্কার পেলেন আমতলীর ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা

আজ সকাল এগারোটা পয়তাল্লিশ মিনিটে বরিশালের জেলা প্রশাসন,মহিলা বিষয়ক অধিদপ্তর ও সকল উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে বরিশাল সার্কিট হাউজের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আমিন উল ইসলাম। বরিশাল এর জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম- বার,জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী,সচেতন নাগরিক কমিটি সনাক বরিশাল  এর সভাপতি প্রফেসর শাহ সাজেদা।