বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী মারা গেছেন

//দৈনিক বিশ্ব নিউজ ডেস্ক //

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার দুপুরে তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তাঁর পরিবারের একটি সূত্র।

বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। ১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন। আইয়ুব খানের আমলে চারবার কারাবরণ করেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি দলটির হয়ে বিভিন্ন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সামরিক বিভিন্ন সরকারের সময় কারাবরণ করেন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।

ডুমুরিয়ায় ব্র্যাকের  অধিকার এখানে এখন প্রকল্পের হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সামগ্রিক বিদ্যালয়ের  ব্যবস্থাপনা শীর্ষক এক অবহিতকরণ সভা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় ব্র্যাকের অধিকার এখানে এখন রাইট হিয়ার রাইট নাউ -২ প্রকল্পের আওতায় গতকাল মঙ্গলবার সকালে হাজিডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় সামগ্রিক বিদ্যালয়ের  ব্যবস্থাপনা শীর্ষক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের জেলা যুব সমন্বয়কারী শিখা রানী রানী  পরিচালনায় অবহতিকরন সভায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  মোঃ কামরুজ্জামান উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্রনাথ সানা উপস্থিত ছিলেন অত্র স্কুলের শিক্ষক অসিত বরণ মজুমদার,  শোভন লাল চক্রবর্তীর, শেখ আফজাল হোসেন, কামরুন্নেসা রিনা,  গীতারানি অধিকারী, সালেহা  পারভীন,  অভিভাবক সদস্য চন্ডীদাস কুন্ডু,  নূর নেওয়াজ খান টিপু, ইউথ সদস্য নাজমুল, নয়ন, আশিষ,  রাব্বি, দিপ্তী  প্রমূখ।

রূপসায় অনগ্রসর দলিত হরিজন সম্প্রদায় জনগোষ্ঠীদের প্রশিক্ষণ দেয় সমাজসেবা

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসার অনগ্রসর দলিত হরিজন সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠী ব্যাচ-১ (৩০ জন) কে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে পেশাগত দক্ষতা ও জীবনমান উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গত ৭ অক্টোবর সারাদিন উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজনে প্রশিক্ষণের উদ্বোধন করেন- সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী।

প্রশিক্ষণে- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গুত্ব ভাতা সহ বিভিন্ন উপকারভোগীর বিষয়ে আলোচনা করেন- সমাজসেবা কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম তরফদার।

এরপর যথাক্রমে- মৎস্য চাষের উপর আলোচনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস।

পুরুষের পাশাপাশি নারীরাও বাড়ির আঙ্গিনায় নানান ধরনের শাক-সবজি ফলিয়ে পরিবারের সচ্ছতা আনতে একান্ত ভুমিকা রাখতে পারে। এ সকল বিষয়ে আলোচনা করেন- উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা।

হাঁস-মুরগী ও গবাদিপশু পালনে কিভাবে স্বাবলম্বী হওয়া যায় তার উপর আলোচনা করেন-  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার।

নারী ক্ষমতায়ন, মাতৃত্ব ভাতা, বাল্য বিবাহ রোধ বিষয়ে আলোচনা করেন- মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। প্রশিক্ষনে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকৌশলী এস. এম ওয়াহিদুজ্জামান। প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আদিবাসি সভাপতি ইন্দ্রজিত বিশ্বাস।

ডুমুরিয়ায় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটি গঠন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন কমিটির  উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি হয়েছেন হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, সহ-সভাপতি হলেন হাফেজ মাওলানা তৌফিকুর রহমান,  মাওলানা আজহারুল ইসলাম,  মাওলানা আবু সাঈদ আল মাহমুদ, আলহাজ্ব  মাওলানা জাকারিয়া হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মোস্তাফিজুর রহমান, সহ- সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান ( হাসান পুরি)  মাওলানা হারুনুর রশিদ, মাওলানা বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা আমিরুল ইসলাম,  হাফেজ মোহাম্মদ আতাউল্লাহ, বায়তুলমাল সম্পাদক পদে মাওলানা জুবায়ের হোসাইন,  সহকারি সম্পাদক  হাফেজ হারুন-অর-রশিদ প্রচার সম্পাদক পদে হাফেজ অহিদুজ্জামান ওহিদ, সহকারি  হাফেজ রুহুল আমিন জাকির হোসাইন দপ্তর সম্পাদক পদে মাস্টার ইয়াসিন খান শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে জাহিদুল ইসলাম মিডিয়া সম্পাদক পদে আব্দুর রব  প্রমুখ।

ডুমুরিয়ায় শ্রমিকদলের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

জাতীয়তাবাদী শ্রমিক দল ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে ৬ অক্টোবর  রবিবার দুপুর ১২টায়  ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও  ঔষধি গাছ রোপন করা হয়েছে। লাগাও গাছ বাচাও দেশ তারেক রহমানের নির্দেশে দলীয় বৃক্ষ রোপন কর্মসৃচীর অংশ হিসাবে মহিলা কলেজ প্রাঙ্গনে  কর্মসৃচি উপলক্ষে এক আলোচনা সভা কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিকদলের সভাপতি শেখ কবির  হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক  খান ইসমাইল  হোসেন,  বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকদলের সহ সাধারন সম্পাদক আজিজুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব নাজমুল হাসান  উপজেলা শ্রমিক দলের নেতা সেখ সাইফুল ইসলাম মনিরুজ্জামান মন্টু মোঃ আব্দুল  হক লিটন, ফয়সাল ইসলাম মানিক, ইউনুস আলী শেখ,  আবু বক্কার মোল্লা,  ইমরান খান, মোঃ জসিম উদ্দিন, মোঃ  আব্দুল আজিম শেখ,  মোহাম্মদ আলী, শেখ মতিয়ার  রহমান, সাইফুল ইসলাম গাজী মোঃ আয়নাল মোড়ল, শফিকুল ইসলাম, আব্দুল্লাহ শেখ, মুরাদ হোসেন, রিয়াদ হোসেন, স্বাধীন শেখ,  মোহাম্মদ সামি,  মিজানুর রহমান,  মোঃ ফিরোজ, আবু হানিফ,  ইউসুফ আলী,  আবু তাহের প্রমুখ।

ডুমুরিয়ায় ডেঙ্গু, জন্ম ও মৃত্যু নিবন্ধন ও ভোক্তা অধিকার সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে  পৃথক তিনটি সভা  অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু মশা বাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণ সংক্রানত বিষয় ও জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস এবং ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ অবহিত করন ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার ৬ অক্টোবর রবিবার  সকালে উপজেলা কমপ্লেক্স প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সকল আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল আমিন।

সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  পরিবার পরিকল্পনা দপ্তরের মেড়িক‍্যাল অফিসার ডাক্তার মোহসিনা ফেরদৌস,  আইসিটি কর্মকর্ত সুমন আহম্মেদ,  ইউপি চেয়ারম্যান দিদারুল ইসলাম দিদার, অধ্যক্ষ সমরেশ মন্ডল, তুহিনুল ইসলাম,  প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম সাংবাদিক জি এম আব্দুস সালাম, শরাফপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল  সদর ইউপির প‍্যানেল চেয়ারম্যান আমজাদ হোসেন,  ইউনিয়ন সচিব কামরুল ইসলাম সাহস  ইউনিয়ন  পরিষদের হিসাব সহকারী প্রকাশ বিশ্বাস প্রমুখ।

পিরোজপুরের কাউখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশেষ কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান বুধবার ২ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ হলরুমে অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার হালদার, উপসহকারী কৃষি কর্মকর্তা পবিত্র কুমার, মোঃ ফাহিম হোসেন প্রমুখ।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বারি আমের কলম, সীডলেস লেবু, চুই গাছ ও বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলার আয়রন গ্রামের কৃষক কবির হোসেন,সয়না গ্রামের কৃষাণী অর্পুনা মৃধা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি।

বর্তমানে আমরা নিজেদের বাড়ি উঠানে অনাবাদি জায়গায় পুষ্টি বাগান করে সারা বছরই বিষমুক্ত সবজি উৎপাদন করে নিজেদের চাহিদা পূরণ করে বাজারেও বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয়।

অভয়নগরে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

‘সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি ‘ এই স্লোগানকে সামনে রেখে  ২ অক্টোবর বুধবার বিকাল পাঁচটায় অভয়নগরের ইনস্টিটিউটের সামনে খুলনা যশোর মহাসড়কে পিএফ  জি এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় |

মানববন্ধনে পি এফ জি সদস্যবৃন্দ শিক্ষক , সাংবাদিক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন | উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন , হাঙ্গার প্রজেক্ট এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম , অভয়নগর পিএফজি এর সমন্বয়কারী  অধ্যক্ষ আব্দুল লতিফ,বিএনপি নেতা মোল্লা হাবিবুর রহমান প্রমূখ। বক্তারা বলেন শুধু অভয়নগরে নয় সারা বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি রক্ষা করতে হবে ।

সকলে মিলে একযোগে কাজ করতে হবে এবং সংঘাত পরিহার করে ঐক্যের বাংলাদেশ গড়তে হবে।

কৃষকরা খাল দখল মুক্ত চেয়ে নির্বাহীর কাছে স্মারকলিপি

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলার সামন্তসেনা এলাকায় পদ্মবিলের প্রবাহমান আঠারোবেকী নদীর সংযোগ খালটি দখলের হাত থেকে রক্ষা পেতে গত ২৯ সেপ্টেম্বর সকালে শত শত কৃষক বিক্ষোভ সমবেশ করেন। এরপর উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি দেয় কৃষকরা।

কৃষকরা খাল দখল মুক্ত চেয়ে নির্বাহীর কাছে স্মারকলিপি
কৃষক বাঁচলে-দেশ বাঁচবে এই ধারাবাহিকতায় কৃষকের বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন- নৈহাটী ইউনিয়ন বিএনপির আহবায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান, তপন সরদার প্রমূখ।

স্মারকপত্রে জানা যায়- তিলক, পাথরঘাটা, দেবীপুর, নেহালপুর সামন্তসেনা, মৌজায় বসবাসকারী ক্ষতিগ্রস্থ জনগণ পদ্মবিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লিঃ এর আওতায়। এই সমগ্র এলাকার পানি সরবরাহের জন্য ৪টি গেট দ্বারা আঠারোবেকী নদীতে দ্রুত সংযোগ দিত। এ বিলে কৃষকরা প্রায় ৩ হাজার বিঘা জমিতে কৃষি ফসল ফলন সহ মৎস্য চাষের মাধ্যমে বছরে কোটি কোটি টাকা বিক্রয়পূর্বক দেশের চাহিদা পূরণ করতো।

ভুক্তভোগী কৃষকরা আরো জানায়- পদ্মপুকুর মৎস্যজীবী সমবায় সমিতি উত্তর বেদকাশী কয়রা, খোজাডাঙ্গা (বন্ধ) জলমহাল ইজারা নিয়ে আমাদের পদ্মবিলের পানি নিয়ন্ত্রন গেটের সমনে প্লাস্টিকের পাটা দিয়ে পানি প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। অথচ তাদের ইজারাকৃত জলমহল এবং আমাদের পদ্মবিল খাল দুটি ভিন্ন এলাকায় অবস্থিত। তা স্বত্ত্বেও আমাদের প্রবাহমান পদ্মবিলের খাল জোরপূবর্ক দখলে নিয়েছে। এজন্যে আমরা কয়েকটি গ্রামের কৃষি ও মৎস্যজীবি মানুষ অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছি। এই পদ্ম বিলের পানি খালে প্রবাহমান পথে বাধ সৃষ্টি করলে আঠারোবাকী নদীর সাথে আমাদের এলাকার খাল অকেজো হয়ে পড়বে। আমাদের নির্মিত গেটও অকেজো হবে। তাতে খালের অস্তিত্ব বিলীন হয়ে দেশের অর্থনৈতিক ক্ষতি হবে।

আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় সভা করেন বরগুনার নবাগত জেলা প্রশাসক

//মাহমুদুল হাসান, আমতলী, বরগুনা//

বরগুনার নবাগত জেলা প্রশাসক মোঃ শফিউল আলম আমতলী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ছাত্র প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, বিভিন্ম অফিসের কর্মকর্তা, ইমাম, কাজী, সাংবাদিক, এনজিওকর্মী, উপজেলা পূজা উদযাপন কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত প্রদান করেন।

আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সাথে মতবিনিময় সভা করেন বরগুনার নবাগত জেলা প্রশাসক

আমতলী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় উপজেলা পরিসদ মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শফিউল আলম।

সভার শুরুতে জেলা প্রশাসককে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ তারেক হাসান, আমতলী থানা অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা চিন্ময় হালদার, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হোসাইন, সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান সোহেলী পারভিন মালা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, অ্যাড. মনিরুল ইসলাম মনি, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, জাহিদুল ইসলাম মিঠু মৃধা, বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, জামায়াতের সেক্রেটারি মো: আ: মালেক সহ সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়ক ফরহাদ হোসেন আপন প্রমুখ।