Category: বাংলাদেশ
Bangladesh
ডুমুরিয়ার আটলিয়া ইউপির উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
রামপালে আইন শৃঙ্খলা বিষয়ে সুধীজনের সাথে মতবিনিময় সভা
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
রামপালের উজলকুড় ইউনিয়নে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার উজলকুড় ইউনিয়নের ফয়লাহাট পুলিশ ফাঁড়ির চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন জেডের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার নবাগত ওসি এস, এম আশরাফুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টো, গোবিন্দপুর এ, জে, এস ফাজিল ডিগ্রী মাদরাসা অধ্যক্ষ মাওলানা ইউনূস আলী, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নান্টু, ফয়লাহাট পুলিশ ফাড়ির ইনচার্জ ইসমাইল হোসেন, ফায়লাহাট বাজার সমিতির সভাপতি হাওলাদার আ. সালাম, চিংড়ি পোনা আড়ৎ মালিক সমিতির সভাপতি গাজী রাশেদুল ইসলাম ডালিম, সমাজ সেবক সামসুদ্দীন আবুল কালাম, ইউপি সদস্য মুজিবর রহমান, প্রমুখ। মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, ব্যাবসায়ী, মহিলা জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম পুলিশসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই, জুয়াসহ নানা অপরাধ দমনের বিষয়ে আলোচনা করেন বক্তাগণ। এ সময় আইন শৃঙ্খলা রক্ষায় রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম সকলের সহযোগিতা কামনা করেন।
বাগেহাটের রামপালে নদীতে ঝাপ দিয়ে ভ্যান চালক নিখোঁজ
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
বাগেহাটের মোংলা-ঘোষিয়াখালী চ্যানেলের বগুড়া পয়েন্টে নদীতে ঝাপ দিয়ে আবু হানিফ (৩৫) নামের এক ভ্যান চালক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ওড়াবুনিয়ার পার্শ্ববর্তী মোংলা ঘোষিয়াখালী চ্যানেলে।
বাগেরহাটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রামপাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হানিফকে উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করেছে। খবর পেয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছেন। নিখোঁজ হানিফের পিতা ইলিয়াস শেখ জানান, বৃহস্পতিবার দিনগত রাত ৩ টার সময় আবু হানিফ নদীতে ঝাপ দেয়।
এরপর তাকে ফেরাতে ডাকাডাকির এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে শুক্রবার ভোরে রামপাল থানা ও রামপাল ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ফায়ার সার্ভিস বাগেরহাটের উপপরিচালক মো. গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে রামপাল স্টেশনের ও খুলনার ডুবুরি দল নিখোঁজ হানিফকে নদী থেকে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
জীবিত বা মৃত্যু বডি না পাওয়া পর্যন্ত আমরা উদ্ধার অভিযান পরিচালনা অব্যাহত রাখবো। পুত্রকে হারিয়ে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনেরা বুক ফাটিয়ে চিৎকার করে বাতাস ভারী করে তুলেছেন।#
বাগেরহাটের রামপালে মহান মে দিবস পালন
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
“শ্রমিক-মালিক ঐক্য গড়ি
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এই প্রতিপাদ্যে মহান মে দিবস পালন করা হয়েছে। জাতীয় শ্রমিকলীগ রামপাল উপজেলা শাখার আয়োজনে সোমবার সকাল ১০টায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সোনালী ব্যাংক চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা শ্রমিকলীগের সভাপতি আশরাফুল আযম আকুঞ্জী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, রামপাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হামীম নূরী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. চয়ন মন্ডল, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদ শেখ সাদীসহ শ্রমিকলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মনতাজ আলী বেপারী// পলাতক যুদ্ধাপরাধী ছয় বছর ধরে পরিবারের সঙ্গে লুকিয়ে ছিল: র্যাব
//বিশেষ প্রতিনিধি//
মনতাজ আলী বেপারী ওরফে মমতাজকে ২০১৯ সালে গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বলছে, 1971 সালের নৃশংসতার দায়ে পলাতক আসামি মনতাজ আলী বেপারী ওরফে মমতাজ গ্রেপ্তারের আগে 2016 সাল থেকে তার ছেলে ও জামাইয়ের বাড়িতে লুকিয়ে ছিল।
রোববার এক সংবাদ সম্মেলনে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা থেকে মনতাজ আলীকে তারা তুলে নিয়ে গেছে।
র্যাব কর্মকর্তার মতে, মনতাজ 2016 সালে জামিনে ঝাঁপিয়ে পড়ে এবং তারপর থেকে, তিনি কোনও মামলার শুনানির জন্য উপস্থিত হননি বা জামিনের মেয়াদ বাড়ানোর জন্য কোনও অনুরোধ করেননি।
র্যাবের তদন্তে দেখা গেছে, ২০১৬ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার জামিনের আবেদন নাকচ করার পর মনতাজ তার বাড়ি ছেড়ে চলে যায়। নজরদারি এড়াতে তিনি গাজীপুর এবং গাইবান্ধার মধ্যে, যেখানে তার জামাই থাকেন, সেখানে এলোমেলো করেন।
15 অক্টোবর, 2019-এ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধের জন্য মনতাজ এবং রাজাকার বাহিনীর অন্য চার সদস্য, পাকিস্তান সেনাবাহিনীর সাথে যুদ্ধকালীন সহযোগীদের মৃত্যুদণ্ড দেয়।
তাদের বিরুদ্ধে ১৯৭১ সালে অপহরণ, হত্যা, নির্যাতন, লুটপাট, হত্যা ও জোরপূর্বক দেশত্যাগের অভিযোগ রয়েছে।
রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের চারটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রতিটি অভিযোগেই আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে দুজন ইতিমধ্যেই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মোন্তাজের গ্রেপ্তারের পর বাকি তিনজন এখন হেফাজতে রয়েছে।
শিবাবাড়ি মোড়ের নাম পরিবর্তন হচ্ছেনা// সমালোচনার মুখে কেসিসির সিদ্ধান্ত বদল
//অনলাইন নিউজ ডেস্ক//
খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। এর মধ্যে নগরীর ‘শিববাড়ি মোড়ের’ নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু চত্বর’ এবং বর্তমান ‘বঙ্গবন্ধু চত্বরের’ নাম পরিবর্তন করে ‘শহীদ শেখ আবু নাসের চত্বর’ নামকরণের এজেন্ডা নিয়ে আগামীকাল রোববার কেসিসির সাধারণ সভায় আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচনার মুখে শনিবার বিকেলে নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেসিসি।
এ বিষয়ে শনিবার বিকেলে কেসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক বলেন, ‘রোববার সাধারণ সভায় নাম পরিবর্তনসহ বেশ কয়েকটি এজেন্ডা রাখা হয়েছে। তবে নাম পরিবর্তনের বিষয়ে অনেকের আপত্তির কথা জানা গেছে। ওই দুটি এলাকার নাম পরিবর্তন করা হচ্ছে না, যা আছে তাই থাকবে।’
কেসিসি সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টায় নগর ভবনে কেসিসির ১৯ তম সাধারণ সভা আহবান করা হয়েছে। যা বর্তমান মেয়র ও কাউন্সিলরদের শেষ সাধারণ সভা। এ সভার আলোচ্যসূচির ৫ নম্বরে রয়েছে ‘নগরীর শিববাড়ি মোড়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু চত্বর এবং বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (শেরে বাংলা রোড ও কেডিএ এভিনিউয়ের সংযোগস্থল) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর নামে নামকরণ প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ’।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম এই সভার নোটিশ দিয়েছেন।
এদিকে শুক্রবার রাতে সভার নোটিশটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে খুলনাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এই উদ্যোগের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। আবার অনেকে কেসিসির এমন উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোট খুলনার আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবীর ববি বলেন, নগরীর শিববাড়ি মোড়ের নামটি ইতিহাস বিড়জিত এবং ঐতিহ্যবাহী। শিববাড়ি নাম পরিবর্তন না করার দাবি জানাচ্ছি।
একই সঙ্গে নগরীর রয়েলের মোড় থেকে শিববাড়ি মোড় পর্যন্ত সড়কটির নাম কেডিএ এভিনিউ থেকে পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ করা যেতে পারে বলেও মতপ্রকাশ করেন তিনি।।
পূজা উদযাপন পরিষদের মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ করে এমন সিদ্ধান্ত অনেকের মধ্যেই অসন্তোষের সৃষ্টি করেছে। কারণ প্রায় ৩৮৫ বছর ধরে জায়গাটির নাম শিববাড়ি মোড়। বিগত জোট সরকারের সময়ে নাম পরিবর্তন করে ‘বাবরি চত্বর’ করতে চেয়েছিল, কিন্তু তারা তখন তা পারেনি। তিনি বলেন, শনিবার সকালে সিটি মেয়রকে ফোন করে তিনি কেসিসির এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানিয়েছেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনার সভাপতি অ্যাডভোকেট কুদরত ই খুদা বলেন, শত বছরের ইতিহাস ও ঐতিহ্যবাহী একটি জায়গার নাম সরিয়ে বঙ্গবন্ধুর নাম স্থাপন করা কি সঠিক সিদ্ধান্ত হবে? তা না করে নতুন কোনো সড়ক, এলাকা বা স্থাপনার নাম বঙ্গবন্ধুর নামে করলে কোনো সমালোচনা বা বিতর্ক হবে না।
নগরীর বিশিষ্ট চিকিৎসক ডা. আমিরুল খসরু তার ফেসবুকে লিখেছেন, ‘নতুন নামে শিববাড়ি মোড়ের কোনো ফায়দা না হলেও কারো কারো নিশ্চয়ই হবে। অসীমের সঙ্গে তুলনীয় বঙ্গবন্ধুকে আমরা কবে যথাযথ সম্মান দেখাতে শিখবো?’ সূত্র: সমকাল
যশোরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
শুক্রবার ২৮ এপ্রিল সকাল ১০ টা যশোর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২য় তলায় জেলা লিগ্যাল এইড এর আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস -২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন লিগ্যাল এইডস এর চেয়ারম্যান শেখ নাজমুল আলম।
অনুষ্ঠানে এবারের দিবসের স্লোগান হলো “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন।” উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়। অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, লিগ্যাল এইড প্রতিষ্ঠিতর পর থেকেই প্রতিষ্ঠানটি নিরলস ভাবে সেবা প্রদান করে যাচ্ছে। তিনি বলেন, বিচার প্রত্যাশী মানুষ থানা বা কোর্টের শরণাপন্ন হয়।
আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আইনি সেবা সমাজের সকল শ্রেণীর-প্রেশার মানুষের জন্য নিশ্চিত করা।তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ ইতিমধ্যেই পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং সেবা চালু করেছে। যার মাধ্যমে পুলিশ জনগণের দোরগোড়ায় পৌঁছে সেবা প্রদান করছে। পরিশেষে তিনি বলেন, বিচার বিভাগ ও আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে একটা সুসম্পর্ক বিদ্যমান রয়েছে যার ধারা অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর, বিভিন্ন এনজিও’র প্রতিনিধিবৃন্দ, বিজ্ঞ বিচারকগণ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ, সেবাগ্ৰহীতাবৃন্দ।
বাগেরহাটের রামপালে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||
রামপালে আইন শৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, ওসি (তদন্ত) রাধেশ্যাম, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান তালুকদার সাবির আহমেদ, ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিখিল মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ওলিয়ার রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজি আকবর হোসেন, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। সভায় অবৈধভাবে নদী খালে বাঁধ, নেটপাটা দিয়ে স্রোতের প্রবাহ বন্ধ রাখা ও ভূগর্ভ থেকে বালি উত্তোলনের বিষয়সহ মাদক ও জুয়ার বিষয়ে আলোচনা হয়। এগুলো বন্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহনে পদক্ষেপ নেয়া হবে বলে সভাকে অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
খুলনার রূপসায় ব্রী ধান জাতের ধান কর্তনের উদ্বোধন
আ: রাজ্জাক শেখ, খুলনা।।
খুলনার রূপসার জাবুসায় ব্রি ধান ৯৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় রূপসার জাবুসা গ্রামে নমুনা শস্য কর্তনের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেন । এসময় খুলনা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক( পিপি) এস এম মিজান মাহমুদ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ফরিদুজ্জামান জানান, ‘এ বছর রূপসা উপজেলায় ৫ হাজার ৭ শ’ ২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে ১৪৩০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে যা প্রায় মোট আবাদের ২৫%। বোরো ধান ৮০ ভাগ পাকলেই তা কর্তনের পরামর্শ প্রদান করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।’ তিনি আরো জানান, ‘এবছর বোরো ধানে তেমন কোন রোগ বালাই দেখা যায়নি, ফলে ধানের ভালো ফলনের আশা করা হচ্ছে।জাবুসা গ্রামে ব্রি ধান ৯৯ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়।দুটি পদ্ধতি অনুসরন করে নমুনা শস্য কর্তন করা হহয়।বর্গাকার পদ্ধতিতে শুকনো ফলন ৯.১৬ টন/হে. এবং বৃত্তাকার পদ্ধতিতে শুকনো ফলন ৯.৩৩ টন/হে. ফলন পাওয়া যায়।উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, যেহেতু শস্য কর্তনে উচ্চ ফলন পাওয়া গিয়াছে। সেহেতু অত্র এলাকায় এ জাতের ধান কৃষকের মাঝে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করতে হবে।এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার এসএম ফেরদৌস, উপ-সহকারী কৃষি অফিসার হিমাদ্রী বিশ্বাস,পরিসংখ্যন সহকারী,কৃষক সুলতানুর রহমান সহ আরো অনেকে।
