খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ মাসের সভা আজ (রবিবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় ৬০টি সরকারি দপ্তরের সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

সভায় সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ জানান, আজ থেকে সপ্তাহব্যাপী ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। করোনার টিকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ প্রায় সম্পন্ন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) তাপস কুমার পাল বলেন, খুলনা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত মাস থেকে এপর্যন্ত ৫২টি মামলা হয়েছে, নিষ্পপ্তি হয়েছে আটটি। মাহে রমজান উপলক্ষে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনশত ছয়জন ওয়ারেন্ট আসামীকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন গুজব না ছড়ায় এর জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজর রাখা হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন জানান, খুলনা জেলায় অনাবাদি পতিত জমি আছে ১০ হাজার ৯৭৫ হেক্টর এর মধ্যে ১৩ শতাংশ জমিকে নতুন করে চাষের আওতায় আনা হয়েছে। চলমান বোরো মৌসুমে জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে। খুলনা জেলায় ৭০ হাজারের বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে এবং স্বল্প সময়ের মধ্যে দুই হাজার কৃষকের মাঝে পাটবীজ বিতরণ করা হবে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মাহে রজমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং জোরদার করা হবে। ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রি না হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর রাখতে বলেন। উপকূলীয় অঞ্চলের কৃষি জমিতে নদীর লবণক্ত পানি প্রবেশ করতে না পারে সে দিকে নজর রাখা প্রয়োজন। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমগুলো যথাসময়ে সম্পন্ন করার চেষ্টা করতে হবে। সরকারি সকল দপ্তরের মধ্যে কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

অভয়নগরে ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদারের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিকী পালিত

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার এই প্রতিপাদ্যের মধ্যে দিয়ে অভয়নগরের নওয়াপাড়ায় অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদারের আয়োজনে শুক্রবার (১৭মার্চ) সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও শিশু দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, 🎈 বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রা পথ শিশুদের মাঝে কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালন অনুষ্ঠান শুরু করা হয়। পরে উপজেলার সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের মঞ্চে এক আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সভায় সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও দাতা সদস্যর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে প্রিন্সিপাল মোঃ সাইফুল ইসলাম,গ্রাম ডাক্তার কল্যান সমিতির কেন্দ্রীয় সহ- সভাপতি ও যশোর জেলার সভাপতি এম এ গফুর, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির অভয়নগর উপজেলার সভাপতি ফজল রাব্বি সুজন সহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে সকল শিক্ষক শিক্ষার্থী গন এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গোপালগঞ্জের বাগাইর নদীর কোল ঘেঁষে গড়ে উঠা ছায়াঘেরা জনপদ টুঙ্গিপাড়া নামক গ্রামে ১৯২০ সালের এই দিনে জনাব লুৎফর রহমান ও সায়রা খাতুন দম্পতির কোলকে আলোকিত করে জন্মহয় এক শিশুর। সেই শিশুটি তাঁর প্রঙ্গা,মেধাওধৃঢ় মননশীলতার মাধ্যমে ইস্পাত কঠিন নেতৃত্বের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন। যার জন্ম না হলে এই স্বাধীন রাষ্ট্রের জন্ম হতো না। আমাদের পরাধীনতার শৃঙ্খলে বন্ধী থাকতে হতো। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শিশুকাল থেকেই একজন আত্ব মর্যাদা শীল মানুষ ছিলেন। স্কুল জীবন থেকেই রাজনৈতিক সচেতন লোক হিসেবে কাজ শুরু করেন।পরে তিনি জন্মদিন উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। তারপর সাউদার্ন ইংলিশ স্কুল এন্ড কলেজে সততা স্টোরের শুভ উদ্বোধন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রী মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক মহিলা রোগীকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করেন।

আমতলীর দুই সাংবাদিককে বিজেসি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি করায় ওপিসি ও বিএমএসএস এর শুভেচ্ছা

//আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার আমতলীর সিনিয়র সাংবাদিক,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোঃ সাইফুল্লাহ নাসির ও আমতলীতে রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোঃ হারুন অর রশীদকে বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মনোনিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আমতলী অনলাইন প্রেস ক্লাব ওপিসি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর আমতলী উপজেলা শাখা।

শনিবার (১১ মার্চ) সকালে আমতলী অনলাইন প্রেস ক্লাব ওপিসি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর আমতলী উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আমতলী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি খান মোঃ সাইফ উদ দৌলা শাওন ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রনি মল্লিক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস এর আমতলী উপজেলা শাখার সভাপতি সভাপতি মোঃ তারেক রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ সাংবাদিক ক্লাব বিজেসি’র কেন্দ্রীয় কমিটিতে আমতলীর দুই সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ নাসির এবং মোঃ হারুন অর রশীদ কে সহ সভাপতি নির্বাচিত করায় বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ খলিলুর রহমান সহ সংগঠনের সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

প্রকৃতিকে বাঁচাতে হলে নদী ভরাট বন্ধ এবং দূষণমুক্ত রাখতে হবে ——-নৌপরিবহন প্রতিমন্ত্রী

//আ: রাজ্জাক শেখ//

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, নদী হলো আমাদের প্রাণ। নদীকে ঘিরেই আমাদের সভ্যতা গড়ে উঠেছে। প্রকৃতিকে বাঁচাতে হলে নদী ভরাট বন্ধ এবং দূষণমুক্ত রাখতে হবে। এজন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। নদী বাঁচলে দেশ বাঁচবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে। নদীর প্রবাহ নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আজ (শুক্রবার) বিকালে খুলনার রূপসা সেতুর নিচে টোলঘাটে শিশু সংগঠন ইকরিমিকরি কর্তৃক আয়োজিত ফটো সাংবাদিক কাকলী প্রধানের তিন দিনব্যাপী একশত নদী উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অঙ্গীকার কোন নদী অবৈধ দখলদারদের হাতে থাকবে না। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে সারাদেশে ৮০টি ড্রেজারের মাধ্যমে ড্রেজিং এর কাজ চলমান রয়েছে। ডেল্টাপ্লান প্রকল্পের মাধ্যমে খাল, বিল, হাওড় ও বাওড়ের খননকাজ করা হচ্ছে। নদী রক্ষার জন্য বর্তমান সরকারের নিদের্শনা মোতাবেক ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যে এপর্যন্ত সাড়ে সাত হাজার কিলোমিটার নৌপথ খননের মাধ্যমে নদীর প্রবাহ নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। নদী রক্ষার জন্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন ১৭৮টি নদী নিয়ে কাজ করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বর্তমানে বাংলাদেশে শুষ্ক মৌসুমে পানি ঘাটতির অন্যতম কারণ হলো নদীর নাব্যতা হারানো। নদীর প্রবাহ নিশ্চিত করার জন্য সকলকে কাজ করতে হবে। নদী মানুষের প্রাণ। ময়ুর নদের সাথে রূপসা নদীর সংযোগ রয়েছে। ইতোমধ্যে ২২টি খাল উদ্ধার করে জলাবদ্ধতা নিরসনে খননের কাজ চলমান রয়েছে।

বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক কালের কন্ঠ খুলনার ব্যুরো চীফ গৌরাঙ্গ নন্দী ও ফটো সাংবাদিক কাকলী প্রধান বক্তব্য রাখেন।

সকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খুলনার বয়রাস্থ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জমি, মোংলা বন্দর কর্তৃপক্ষের রুজভেল্ট জেটি এবং বিআইডব্লিউটিএ’র জেটি পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী বলেন, যারা নদীর প্রাণ কেড়ে নিতে চায় তারা দেশের শত্রু। এই শত্রুদের চিহিৃত করে নদীকে প্রবাহমান করতে হবে। নদীর দুই পাশ দখলমুক্ত করতে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। মোংলা থেকে খুলনা পর্যন্ত ল্যান্ডিং স্টেশন নির্মাণ করা হবে।

এসময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মীর এরশাদ আলী, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা,খুলনা বন্দর ও পরিবহন বিভাগের উপপরিচালক মাসুদ পারভেজসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় জাতীয় দুযোর্গ প্রস্তুতির র‍্যালী আলোচনা ও মহড়া অনুষ্ঠিত

/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 স্মার্ট বাংলাদেশর প্রত‍্যয় দুর্যোগ প্রস্ততি সব সময় এবারের প্রতিপাদ‍্যকে সমানে রেখে ১০ মার্চ শুক্রবার সকালে জাতীয়  দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালী ও মহড়া অনুষ্ঠিত হয।  সকালে র‍্যালীটি উপজেলা পরিষদ থেকে বের বাসষ্টান্ড চত্বরে ঘুরে পরিষদে গিয়ে শেষ হয। র‍্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা মো: আশরাফ হোসেন, উপ সহকারী প্রকৌশলী মো: রাসেল আহম্মেদ, ফায়ার সার্ভিস ডিফেন্স এর শফিকল ইসলাম শিক্ষক শরিফুল ইসলাম, কার্যসহকারী মোহাম্মদ আলী প্রমুখ।  উল্লেখ‍্য বৃহস্পতিবার উপজেলার বানিয়াখালী মাধ‍্যমিক বিদ‍্যালযের মাঠে দুযোর্গ প্রস্তুতির এক মহড়া অনুষ্ঠিত হয।  মহড়া পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার লরীফ আসিফ রহমান, উপস্থিত  ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আরশাফ হোসেন, সাবেক সহকারী কমিশনার  ভূমি মামুনুর রশিদ, স্কুলের প্রধান শিক্ষক শেখ নাছির উদ্দিন,। ফায়ার সার্ভিস ডিফেন্সের এক দল মহড়ায় অংশ নেয়।

মাগুরায় প্রতিবন্ধী কৃষকের সাফল্য, সরেজমিন পরিদর্শনে জেলা প্রশাসক

//সুজন মাহমুদ, মাগুরা//

গত ০৩/০৩/২০২৩ তারিখে মাগুরা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আবু নাসের বেগ মাগুরা সদর উপজেলার নালিয়াডাংগি গ্রামের প্রতিবন্ধী কৃষক জনাব মোহাম্মদ আক্কাস খানের নিরাপদ সবজি এবং কৃষি জমি সরেজমিনে দর্শন করেন। প্রতিবন্ধী ভাতায় প্রাপ্ত টাকা দিয়ে ২০১৬ সালে ৪০ শতক জমি লিজ নিয়ে তিনি নিরাপদ সবজি চাষ শুরু করেছিলেন।

শারীরিক সীমাবদ্ধতা নিয়ে জীবনে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা এ নিয়ে তার ছিল যথেষ্ট শঙ্কা। সকল বাধা বিপত্তি অতিক্রম করে বর্তমানে তিনি ২০ একর জমিতে চাষ করছেন পেঁয়াজ, চিয়া সিড যা মাগুরা জেলায় সর্বপ্রথম। প্রায় ৫০ বিঘা জমিতে লাগিয়েছেন কালোজিরা, বারি সরিষা -১৪, ১৭,  বিনা মসুর-৪, ৯। নিরাপদ সবজি চাষের কারিগর হিসেবে তিনি পেয়েছেন দীপ্ত কৃষি এওয়ার্ড-২০২৩।  মাঠ ফসল ও নিরাপদ সবজি এ দুই ক্যাটাগরিতে মনোনয়ন লাভ করেন এবং ১০ টি ক্যাটাগরির মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ মাঠ ফসল ক্যাটাগরিতে তিনি পুরস্কার লাভ করেন।

শারীরিক প্রতিবন্ধকতা দূর করে সফল হওয়া কৃষক আক্কাসের কাছ থেকে অন্যান্য কৃষকরা অনুপ্রেরণা নেবে এই প্রত্যাশা জেলা প্রশাসনের।

খুলনান ডুমুরিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৭মার্চ দিবস উদযাপন

//জাহিদুর রহমান বিপ্লব,  ডুমুরিয়া//
ডুমুরিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগীতাসহ   নানা কর্মসূচীর মধ‍্যে দিয়ে  ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
 দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে উপজেলা স্বাধীনতা চত্বরে স্হাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে আলোচনা সভা,সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব‍্য দেন ,মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক ,উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশরাফুল কবির,থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মুক্ত রায় চৌধুরী প্রমুখ। শেষে স্কুল শিক্ষার্থী মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চে প্রদত্ত ভাষন বক্তৃতাসহ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অপরদিকে উপজেলা আওয়ামী লীগের  উদ‍্যেগে দলীয় কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয।  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি র বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ‍্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ  সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদার,  এম এম সুলতান আহম্মেদ, অধ‍্যা: জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, শীলা রানী মন্ডল, জেলা পরিষদ সদস‍্য  হাসনা হেনা, তহমিনা বেগম, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, অরিন্দম মল্লিক, কাজী ইমদাদ হোসেন, মাসুদ রানা নান্টু,  খান আবুল বাশার, শেখ মাসুদ রানা প্রমুখ।  এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭ মার্চ পালিত হয়েছে।

রাবিতে মাগুরা জেলা সমিতির নতুন কমিটি সভাপতি শুভ শিকদার সম্পাদক মোঃ আল আমিন

//শ্যামল বিশ্বাস, বিশেষ প্রতিনিধি মাগুরা//

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাগুরা জেলা সমিতির-২০২৩ এক বছরের জন্য আংশিক কমিটি গঠন করা হয়েছে। মাগুরা জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শুভ শিকদার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন হোসেন। অন্যান্য পদে সহ-সভাপতি মোঃ শাহীনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমন ইসলাম, কোষাধ্যক্ষ শেখ রমজান হাসান সাংগঠনিক সম্পাদক জয় বিশ্বাস নির্বাচিত হয়েছেন। ০৪ মার্চ শনিবার মাগুরা জেলা সমিতির প্রধান উপদেষ্টা মাননীয় সংসদ সদস্য মাগুরা-১ অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ আরো দুইজন উপদেষ্টা এবং সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতি ও তথ্য জানানো হয়। উক্ত কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

রাবিতে মাগুরা জেলা সমিতির নতুন কমিটি সভাপতি শুভ শিকদার সম্পাদক মোঃ আল আমিন

এ উপলক্ষ্যে শনিবার (৪ মার্চ ) নগরীর সীমান্তে অবকাশ রিসোর্টে বিভিন্ন আয়োজন করে মাগুরা জেলা সমিতি। কমিটি গঠনের পাশাপাশি রাজশাহীতে মাগুরা জেলা সমিতির নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

এদিন মাগুরা জেলা সমিতি থেকে রাজশাহী বিশবিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং রাজশাহী মেডিকেল ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়। সেই সাথে উক্ত প্রতিষ্ঠানগুলো থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সাইফুজ্জামান শিখর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের মাগুরা থেকে যারা রাজশাহীতে শিক্ষার জন্য আসে তারা যেনো একটা জায়গা পায়, অভিভাবক পায় সেই কাজ এই জেলা সমিতি করে। আমরা যখন পড়ালেখা করেছি তখন জেলা সমিতি বলে কিছু ছিলো না কিন্তু নবীনরা সেটা পাচ্ছে । বিদায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা অনেকেই কিছুদিন হতাশায় ভুগবেন৷ তবে হতাশ হবেন না, চেষ্টা চালিয়ে যান সফল অবশ্যই হবেন। শিক্ষার্থীদের তিনি আরও বলেন, যদি কারও আর্থিক সংকট পড়েন আমার সাথে যোগাযোগ করবেন আমি তাকে সাহায্যের চেষ্টা করবো।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, রাবির সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার, রাজশাহী চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. হারুনুর রশীদ, রাবির ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মীর মোকাদ্দেস আলী।

অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন রাজশাহী কৃষি ব্যাংকের উর্ধ্বতন মূখ্য কর্মকর্তা ও ব্যবস্থাপক জাহিদুর রহমান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন আহমেদ মানিক। এসময় জেলার দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বরগুনার আমতলীতে জাটকা রক্ষায় অভিযান// জাল ও ট্রলার জব্দ

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

জাটকা ইলিশ রক্ষায় বরগুনার আমতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ২টি অবৈধ বেহুন্দি জাল ও ৩ টি ইঞ্জিন চালিত মাছ ধরার ট্রলার জব্দ এবং ২ জন জেলেকে আটক করে জরিমাণা করা হয়।

রবিবার ভোর ৫ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, মেরিন ফিসারিজ অফিসার সায়েদ মোহাম্মদ ফারাহ, ফিল্ড ফেসিলেটর হিমেল আহমেদ, মোঃ আরিফুর রহমান ও ক্ষেত্র সহকারী নয়ন চন্দ্র ঘরামি আমতলী থানা পুলিশ সদস্যদের সহায়তায় পায়রা (বুড়িশ্বর) নদীর পুরাকাটাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে শেষে দু’জেলেকে বেহুন্দি জাল ফেলে মাছ শিকার করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জনপ্রতি ৫ হাজার টাকা করে জরিমাণা, তিনটি মাছ ধরার ট্রলার জব্দ করে নিলামে তোলা হয় ও ১৮৫ ফুট দৈর্ঘ্যরে আটককৃত অবৈধ দুটি বেহুন্দি জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। স্থাণীয় জেলেরা নিলামকৃত মাছ ধরার ট্রলার তিনটি ক্রয় করেন।

জাটকা ইলিশ রক্ষায় ভ্রাম্যমান আদালত ও নিলাম পরিচালনা করেন বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ জাহিদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা- কর্মচারী, সাংবাদিক,স্থানীয় জেলেসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আমতলীতে সভা অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও ১৭ মার্চ জন্মবার্ষিকী (শিশু দিবস) যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও ১৭ মার্চ জন্মবার্ষিকী (শিশু দিবস)আজ রবিবার সকাল  এগারোটায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) তামান্না আফরোজ মনি, আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক অধ্যাপক শাহজাহান কবির,উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শানু,আমতলী সদর ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান বাদল খান, কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আড়পাংশাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক,গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এডভোকেট এইচ এম মনিরুল ইসলাম মনি,আমতলী পৌরসভার প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান সহ উপজেলার বিভিন্ন দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি প্রমুখ।