দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণ” এখন মোংলা বন্দর, বন্দরের সক্ষমতা বেড়েছে কয়েকগুন”

/আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

“মোংলা বন্দর কর্তৃপক্ষের ৭২ তম বন্দর দিবস ১ ডিসেম্বর পালন করা হলো। মোংলা বন্দর বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবনের পাদদেশে অবস্থিত।

১৯৫০ সালের এইদিনে  প্রতিষ্ঠা লাভ করে। একই বছর ১১ ডিসেম্বর পশুর নদীর জয়মনিরগোলে ‘‘দি সিটি অব লিয়নস’’ নামক ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ নোঙ্গরের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। ১৯৮৭ সালের পোর্ট অব চালনা অথরিটি এ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ এবং পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে।

বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর হিসেবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তথা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে এ বন্দর ব্যাপক ভূমিকা রেখে চলেছে। ২০০১ হতে ২০০৮ অর্থ বছর পর্যন্ত এ বন্দর নানামুখী প্রতিকুলতার কারণে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। বিগত

২০০৭-২০০৮ অর্থ বছরের ফেব্রুয়ারি মাসে ০৭টি জাহাজ ও সম্পূর্ণ অর্থ বছরে ৯৫টি জাহাজ আগমন করে এবং ২০০৪-২০০৫ অর্থ বছরে বন্দর ১১ কোটি টাকা লোকসান করে।

২০০৯ সালে বাংলাদেশ আওয়ামীলীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহন করার পর থেকে মোংলা বন্দর উন্নয়নের জন্য সরকার অগ্রাধিকার ও বিশেষ গুরুত্ব প্রদান করে এবং বন্দরের উন্নয়ন ও আধুনিকায়নে কাজ শুরু করে। ফলে ক্রমান্বয়ে মোংলা বন্দর গতিশীল হতে থাকে, যার কারণে প্রতি বছর বিদেশী জাহাজ আগমনের রেকর্ড সৃষ্টি হচ্ছে।

প্রতি বছরের ন্যায় দিবসটি পালন উপলক্ষ্যে বন্দর ভবনসহ মোংলা ও খুলনাস্থ বন্দর এলাকায় আলোকসজ্জা করা হয়। রাত ১২:০১ ঘটিকায় বন্দরে অবস্থানরত দেশী,

বিদেশী সকল জাহাজে একযোগ হুইসেল বাজানো হয়। বন্দরের অগ্রগতি কামনা করে মোংলা বন্দরের সকল মসজিদে দোয়া মাহফিল করা হয়। সকাল ৯ ঘটিকায় কবুতর ও বেলুন উড়িয়ে বন্দরের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এর পর অনুষ্ঠানের প্রধান অতিথি মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা কেক কেটে দিবসের শুভ উদযাপন শুরু করেন। শুরুতেই অত্র বন্দরের উপর নির্মিত উন্নয়নমূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

পবিত্র কুরআন তেলওয়াত, গীতা ও বাইবেল পাঠ শেষে আলোচনা অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ।

অনুষ্ঠানে সভাপতি মোঃ শাহীনুর আলম, পরিচালক (প্রশাসন), বিশেষ অতিথি কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (হারবার ও মেরিন) ও প্রধানঅতিথি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন“এক সময়ের লোকশানী বন্দর বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সাথে সাথে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেন, যার ফল শ্রুতিতে মোংলা বন্দর এখন জাহাজ আগমনে নতুন নতুন রেকর্ড সৃষ্টি করছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক দূরদর্শিতায় অচিরেই মোংলা বন্দর শিপিং হাব এ রুপান্তর হবে।”

বন্দরের সেরা কৃতত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বন্দরের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে ক্রেস্ট ও সম্পাননা  প্রদান করা হয়।

এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে বন্দর ব্যবহারকারী ও সম্মানিত অতিথিদের মধ্যে কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনেক চড়াই উত্তরাই পেরিয়ে আসা মোংলা বন্দর পদ্মাসেতু চালু হওয়ার সাথে

সাথেই বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

মোংলা বন্দরকে আরো আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চলামান রয়েছে ও কিছু প্রকল্প ভবিষ্যৎ উন্নয়নের জন্য হাতে নেয়া হয়েছে।

খুলনায় দুই পুলিশ সদস্য হত্যা মামলায় ৮ আসামী খালাস

/আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

দীর্ঘ দেড়যুগ পর আজ আলোচিত দুই পুলিশ সদস‍্য হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।

মামলায় ৮ আসা‌মি‌কে খালাস দি‌য়ে‌ছেন খুলনা মহানগর দায়রা জজ আদাল‌তের বিচারক মাহমুদা খাতুন।

বৃহস্পতিবার দুপুরে রা‌য়ের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ওই আদাল‌তের রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী কে এম ইকবাল হো‌সেন।

খালাসপ্রাপ্ত আসা‌মিরা হ‌ল, আব্দুর র‌শিদ মা‌লিথা তপন. মিলন, কামাল, বিপ্লব, শেখ শাহাদাৎ হে‌া‌সেন রাজু, আসাদুজ্জামান টিপু, একরাম হো‌সেন ও র‌ফিকুল ইসলাম মিল্টন।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ১১ মার্চ পুলিশ সদস্য শরীফুল, রমেশচন্দ্র, নিজাম উদ্দিন ও মনিরুজ্জামান নগরীর পাওয়ার হাউস মোড়ে দায়িত্ব পালন করছিলেন। সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের দিকে কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাদের ওপর বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে পুলিশ সদস্য মনিরুজ্জামানের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অপর দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। তাদের অবস্থা মারাত্মক সংকটাপন্ন হয়ে পড়ে। এ সুযোগে দুর্বৃত্তরা রমেশ চন্দ্রের নামে সরকারি অস্ত্র শর্টগান ৯৭ মডেল ও ৭ রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মধ্যে শরীফুল ও রমেশচন্দ্রকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এস আই আশরাফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা ও বিস্ফোরক আইনে দু’টি পৃথক মামলা দায়ের করেন। মামলায় তিনজন তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। সর্বশেষ ২০০৪ সালের ৪ সেপ্টেম্বর এস আই অরবিন্দু বিশ্বাস আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলার ৯ আসামির মধ্যে রিয়াজুল হক মাসুদ নামে এক আসামি মৃত্যুবরণ করেছেন এবং তপন পুলিশের বন্দুকযুদ্ধে নিহত হন। বাকী ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে। যার মধ্যে রাজু কারাগারে ছিল, মিল্টন, টিপু ও মিলন জামিনে ছিলেন। এছাড়া একরাম, কামাল, বিপ্লব  পলাতক রয়েছে।

Daily World News

ডুমুরিয়ায়  উপজেলা পরিষদের  মাসিক সভা  ও মহান বিজয দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায়  উপজেলা পরিষদের  মাসিক সভা  ও মহান বিজয দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত

/জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া  উপজেলা পরিষদ এর মাসিক সভা  ও মহান বিজয দিবস পালন উপলক্ষে প্রস্তুতি মুলক সভা  ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় অফিসার ক্লাবে অনুষ্ঠিত হয।

উপজেলা পরিষদ চেয়ারম‍্যান গাজী এজাজ আহম্মেদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

সভায়  আরো বক্তব‍্য দেন মুখ‍্য নির্বাহী কমাকর্তা  শরীফ আসিফ রহমান, ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম ও শারমীন পারভীন রুমা,বীর  মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, উপজেলা প্রকৌশলী মো: রবিউল ইসলাম, মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার, কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরশাফ হোসেন, ইউপি চেয়ারম‍্যানদ্বয গাজী তৌহিদুজ্জামান,  বিমল কৃষ্ণ সানা, শেখ রবিউল ইসলাম, শেখ দিদারুল হোসেন, শেখ হেলাল হোসেন, এম জহুরুল হক, মনোজিৎ বালা, সুরজিৎ বৈদ‍্য, গোপাল চন্দ্র দে, অধক্ষ‍্য সমারেশ মন্ডল, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস,  সমবায় সরদার জাহিদুর রহমান, মহিলা বিষযক কর্মকর্তা রীনা রানী মজুমদার, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব চন্দ্র দাশ, আনসার ভিডিপি কর্মকর্তা মিশু দে, জনস্বাস্থ‍্য কর্মকর্তা মিঠুন রায়, শিক্ষক দেবাশিষ চন্দ্র চন্দ, রবিউল ইসলাম লাবু প্রমুখ।

খুলনার ডুমুরিয়ায় দূর্নীতি প্রতিরোধ কমিটির সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//

খুলনার ডুমুরিয়া  উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির এক সভা ২৮  সোমবার  সকালে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত হয।

উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরূল ইসলামের  সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় দূনীতি প্রতিরোধে নানামুখী উদ‍্যেগ গ্রহন ও ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দূনীতি প্রতিরোধ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয।  সভায় বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব‍্য তুলে ধরেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, আলোচনা সভায় উপস্থিত কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল কালাম মহিউদ্দিন,সহ সভাপতি  বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান মোড়ল, সদস‍্যদ্বয় সহকারী অধ‍্যাপক নুরূল ইসলাম খান, গাজী নাজিম উদ্দিন,  সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব, রেবেকা হক, বিউটি বিশ্বাস প্রমুখ।

 

নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক স্মারক সম্মাননা পেলেন রাজশাহী বিভাগের বিএমএসএস সম্মেলনে

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

রাজশাহী বিভাগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মেলনে পিআইবির সাবেক মহা-পরিচালক প্রধান অতিথি দুলাল চন্দ্র বিশাসের সম্মাননা স্মারক  তুলে দিচ্ছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সিনিয়র ভাইসচেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিককে ।

রাজশাহী বিভাগে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মেলন ২০২২ শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রা’বির শিক্ষক সমিতির সভাপতি ওপিআই বীর সাবেক মহাপরিচালক প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির বিশেষ অবদান রাখায় সাংবাদিক নজরুল ইসলাম মল্লিককে এ সম্মাননা স্মারক তুলে দেন ।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার  আছিফুর রহমান তোতা, অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের  সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক,  বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সংগঠনের মহাসচিব মোঃ সুমন সরদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মোহনা টেলিভিশনের বুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সিটি কর্পোরেশনের এপিএস আসিকুজ্জামান শাওন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন  প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাইফুল ইসলাম সাইফ, খুলনা বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক জুয়েল আহমেদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলন অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় সম্মেলনে জুয়েল আহমেদ সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩৬ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

পরে সম্মেলনে কমিটির সকলের মঙ্গল কামনা করে । ওই কমিটির পক্ষ থেকে বিএম এস‌এস সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক কে ফুলেল শুভেচ্ছা জানান ও করতালির মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

রাজশাহীতে বিএম -এসএস এর সম্মেলন অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

রাজশাহীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সম্মেলন ২০২২অনুষ্টিত হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রা’বির শিক্ষক সমিতির সভাপতি ওপিআই বীর সাবেক মহাপরিচালক প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান তোতা, অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম মল্লিক, বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন সংগঠনের মহাসচিব মোঃ সুমন সরদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মোহনা টেলিভিশনের বুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, রাজশাহী সিটি কর্পোরেশনের এপিএস আসিকুজ্জামান শাওন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হোসেন প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সাইফুল ইসলাম সাইফ,খুলনা বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক জুয়েল আহমেদ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীত এর মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। সম্মেলন অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় সম্মেলনে জুয়েল আহমেদ সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩৬ বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে ওই সম্মেলনে কমিটির সকলের মঙ্গল কামনা করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে শেষ করা হয়।

ডুমুরিয়ায় যৌন ও প্রজনন স্ব‍াস্থ‍্য সেবা ও অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ায়  ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর ‘অধিকার এখানে এখনই প্রকল্পের উদ‍্যেগে   যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে এক  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে  অফিসার্স ক্লাবে  ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর ‘অধিকার এখানে এখনই প্রকল্পের আয়োজনে  বিভিন্ন এনজিও এসবিও প্রতিনিধিদের নিয়ে  দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায়  সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান কর্মসূচীর দিক নিদের্শনা মূলক বক্তব‍্য দেন।
 কর্মশালায়  স্বাগত বক্তব্যদেন
কর্মসূচীর জেলা যুব সম্বনয়নকারী শিখা রানী, ব্র‍্যাক( দাবী)  ডুমুরিয়া  শাখার ম‍্যানেজার শিবদাস, ব্র‍্যাকের পুপুলার থিয়েটার কর্মসূচীর  সঞ্জয় ঠাকুর,  অন্যানের মধ্যে বক্তব‍্য দেন প্রান্তিক ফাউন্ডেশন এর জাহিদুর রহমান, স্বপ্ন চুড়া মানব কল‍্যান এর অর্পা ইসলাম, তারাবা কথা মানব কল‍্যান এর শেখ মমিনুল,   ইউথ ক্লাবের ফযসাল আহম্মেদ, দিপঙ্কর মন্ডল, দেবা রায়  প্রমূখ। কর্মশালায় যুবক ও যুবতির বয়স সন্ধি কালিন সমযে   যৌন ও প্রজনন স্বাস্হ্য শিক্ষা বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও সমাধানের নিয়ে আলোকপাত করা হয ।

প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নিয়োজিত সেবকদের মান উন্নয়নে শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

//আ: রাজ্জাক শেখ//

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা কর্মচারী সোসাইটির উদ্যোগে  ১৭ নভেম্বর  বৃহস্পতিবার, ফাউন্ডেশনের সুবর্ণ ভবনে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় নিয়োজিত সেবকদের সেবার মান উন্নয়ন ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সভাপতি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কর্মকর্তা ড.মোঃ রেজাউল কবির (বিএমএস)।

স্বাগত বক্তব্য রাখেন   জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আনিসুজ্জামান।

ধব্যবাদ জ্ঞাপন করেন  সোসাইটির সাংগঠনিক সম্পাদক-২ হুমায়ুন কবির।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফুলমতি রোজিও, অভিব্যক্তি প্রকাশ করেন সোসাইটির  কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুল ইসলাম

আমন্ত্রিত অতিথি ছিলেন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী)  মোঃ আলী হোসেন ও মোঃ হাবিবুর রহমান,সম্মানিত অতিথি ইমেলদা হোসেন দীপা।

ডাঃ নাসিরউদ্দিন আহমেদ ও পলি বিশ্বাস এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেসমিন নাহার (যুগ্মসচিব) পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন।

প্রধান অতিথি ছিলেন মোঃ রুহুল আমিন খাঁন(অতিরিক্ত সচিব)জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন। তিনি তার বক্তব্যবে বলেন যতদিন দেহে রবে প্রাণ ততদিন সুবর্ণ নাগরিক (প্রতিবন্ধী) দের কল্যাণে কাজ করে যাব।এই প্রতিষ্ঠানে সবে মাত্র যোগদান করলাম। দেখে শুনে সকল সমস্যার সমাধান করা হবে। চাই শুধু আপনাদের সহযোগিতা।

আরো যারা বক্তব্য রাখেন BAOA সংগঠনের পক্ষে কমিটির সভাপতি- কামরুল হাসান,যুগ্ম সাংগঠনিক  সম্পাদক সোসাইটি।

থেরাপি সহকারীদের সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন এমকে পারভেজ পরিকল্পনা বিষয়ক সম্পাদক সোসাইটি, মনিরুজ্জামান, ডাঃ হাফিজুর রহমান। পবিত্র কুরআন তেলাওয়াত করেন মোঃ সারোয়ার জাহান  ও গীতা পাঠ করেন প্রাণতোষ বিশ্বাস।

 

খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতায় ভিন্ন রুপ

//আ: রাজ্জাক শেখ, খুলনা//

পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি, সুস্থ জীবন নিশ্চিত করি’-এই স্লোগানকে সামনে রেখে রূপসায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত সকল কর্মকর্তা- কর্মচারীদের নিজস্ব উদ্যোগে  বৃহস্পতিবার  (১৭ নভেম্বর ) সকাল সাড়ে  ৯ টা  হতে সকাল ১০ টা পর্যন্ত  পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সপ্তাহের প্রতি  বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা হতে সকাল ১০ টা পর্যন্ত বিগত কয়েক  মাসের চলমান কর্মসূচির অংশ হিসেবেই  এ কার্যক্রম।তাদের উদ্দেশ্য সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে পুরো ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখা।

এসময় সেবা কেন্দ্রের সকল কর্মকর্তা -কর্মচারী  স্বতস্ফূর্তভাবে এ কার্যক্রমে অংশ নেয়। অনুষ্ঠানের দল নেতার নেতৃত্বে ছিলেন প্রতিষ্ঠানটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ সফিকুল ইসলাম।এসময় স্বাস্থ্য সেবা,চিকিৎসার উন্নয়নের জন্য সহযোগিতা ও  কাগজপত্র ও ময়লা আবর্জনা এদিক-সেদিক না ফেলে ডাস্টবিনে রাখার জন্য তিনি সকলকে আহবান জানান।

বরগুনার আমতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার আমতলীতে ২দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকে দু’দিন ব্যাপী মেলা আগামীকাল শেষ হবে।

উপজেলা প্রশাসন কর্তৃক পরিষদ চত্বরে মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান।

বরগুনার আমতলীতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম, আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম মিজানুর রহমান, বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ,কে,এম সামসুদ্দিন শানু, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা,কুকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন মাসুম তালুকদার,আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রমুখ।