ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান উপলক্ষে ৯ ডিসেম্বর  শুক্রবার সকালে  উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে  এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত  অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ এর আওতায় উপজেলায় ৫ ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট, চাদর ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

নির্বাচিত জয়িতারা  হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ভদ্রদিয়া গ্রামের ছায়া রাণী বসাক, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শোলগাতিয়া গ্রামের রীণা ঘোষ, সফল জননী নারী হাসানপুর গ্রামের বেগম রাবেয়া রশিদ ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী সাজিয়াড়া গ্রামের লতিফা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে নোয়াকাটি গ্রামের মোছাঃ নাছিমা বেগম।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।অনুষ্ঠানে তিনটি মহিলা সমিতিকে ঋণ প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করে।

অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, মানববন্ধন, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে যশোরের অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার ( ৯ ডিসেম্বর) দিনব্যাপী দিবসটি উদযাপিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আ. মতলেব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমান, মাহাবুব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ ও কমিটির কর্মকান্ড উপস্থাপন করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার, বিভা, প্রগতি সমাজকল্যাণ সংস্থা, আর আর এফ নওয়াপাড়ার ১ ও ২ শাখা, পল্লী ওয়েলফেয়ার এসোসিয়েশন ও শিশু নিলয় ফাউন্ডেশন নামের এনজিও একাত্মতা প্রতাশ করে অংশ নেয়। দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকালে ২য় অধিবেশন নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ আ. মতলেব সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

ডুমুরিয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) যোগদান

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়া উপজেলা নবাগত  সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু  ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে  যোগদান করেছেন ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ আসিফ রহমান  এর দপ্তরে নবাগত সহকারী কমিশনারকে ফুলেল শুভেচছা জ্ঞাপন করেন । এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ভূমি অফিসের নাজির মোঃ সাইফুল্লাহ, অফিস সহকারী  মোঃ মোছাদ্দেদ হোসেনসহ  কর্মচারীবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশীদ সিনিয়র সহকারি কমিশনার হিসাবে পদোন্নতি পেয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলীর কারনে  পদটি শুন্য হয়ে পড়ে।  উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান ভূমি অফিসের দায়ীত্ব পালন করে আসছিলেন।  নবাগত সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আফরোজ শাহীন খসরু ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারে  গত ২৫ জুলাই ২০২১ইং তারিখে তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন। তিনি  ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার স্থায়ী বাসিন্দা।

অভয়নগর উপজেলার আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল , বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু , নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক , অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র . মোঃ মিজানুর রহমান, নওয়াপাড়া হাইওয়ে থানার এস আই পারভেজ হাসান, ইউপি চেয়ারম্যান বৃন্দ , উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ও শিক্ষকসহ সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। নওয়াপাড়া শহরটাকে সিসিটিভির আওতায় আনতে হবে। উপজেলা ব্যাপি চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ায় পুলিশ টহল ও বিভিন্ন এলাকায় গ্রাম পুলিশের সমন্বয়ে পাহারার ব্যবস্থা করতে হবে ।

মৃত্তিকা দিবস এ্যাওয়ার্ড-২০২২ সম্মাননা পদক পেলেন ডুমুরিয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
ডুমুরিয়া  উপজেলা  কৃষি সম্প্রসারণ  দপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ও শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকের দায়িত্বপ্রাপ্ত করুনা মন্ডল মৃত্তিকা দিবসে সম্মাননা পদক পেয়েছেন।
 ৫ ডিসেম্বর সোমবার  বিশ্বমৃত্তিকা দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট,খামারবাড়ি, ফার্মগেট ঢাকাতে কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে  এক বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  কৃষি মন্ত্রণালয়ের  সচিব  সায়েদুল ইসলাম এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  কৃষি মন্ত্রী  ড.আব্দুর রাজ্জাক এম, পি।  বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: মোস্তাফিজুর  রহমান পি এ এ।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের  মহাপরিচালক  সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত  ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তাকে সম্মাননা পদক ও ক্রেস্ট প্রদান করেন।

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 সবার মাঝে ঐক‍্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি এবারে এ  প্রতিপাদ্যকে সামনে রেখে  ৫ ডিসেম্বর সোমবার সকালে ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২২ উপলক্ষে  উপজেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি বেইজড ক্লাইমেন্ট রেজিলিয়েন্ট ফিশারিজ অ‍্যান্ড অ‍্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট বাংলাদেশ  প্রকল্প এর আয়োজনে ও মৎস‍্য অধিদপ্তর ও জাতিসংঘের খ‍াদ‍্য এবং কৃষি সংস্থা বাস্তবায়নে সভায় প্রধান অতিথি’র বক্তব‍্য দেন সাবেক মৎস‍্য ও প্রাণী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। উপজেলা সিনিয়র মৎস‍্য কর্মকর্তা আবু বক্কার এর পরিচালনায় সভায় আরো বক্তব‍্যদেন প্রকল্পের জেন্ডার এস্পেশালিষ্ট জাকিয়া নাজনীন,  ফিল্ড কর্ডিনেটর ড.রফিক খান, ক্লাইমেট এস্পশালিষ্ট মাসুদুর রহমান, আবাসিক মেড়িকেল অফিসার মৌমিতা দত্ত, , ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা ও  গাজী আব্দুল হালিম, মহিলা বিষযক কর্মকর্তা রীনা রানী মজুমদার, ইউপি চেয়ারম‍্যান গোপাল চন্দ্র দে, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাব দাশ,।

জমে উঠেছে শীতের কাপড়ের কেনা বেচা

//পলাশ চন্দ্র দাস//

হেমন্তের বিদায়ে উকি দিচ্ছে শীত ৬ ঋতুর বাংলায় গ্রীষ্ম,বর্ষা,শরৎ ও হেমন্তের দাপট কে আটকে দিয়ে আশ্বিন কে বিদায় জানিয়ে  কার্তিকের সঙ্গেপূর্ণাঙ্গ শক্তিহিমেল হাওয়া নিয়ে  চলে এলো শীত। শীতের এই  হিমেল হাওয়াকে দমাতে বসে নেই ফুতপাতের বসা গরম কাপড়ের বিক্রেতা ও ক্রেতারা।

শীতের এই হিমেল হাওয়ায় নিজেকে একটু গরম উষ্ণতা দিতে গরম কাপড়ের জন্য ছুটে শীতের কাপড়ের দোকানে ভিড় জমাচ্ছে ফুতপাতে বসে থাকা সাশ্রয়ী মুল্যয়ের শীতের কাপড়ের দোকানে।রবিবার বরিশাল নগরীর  কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় এমন দৃশ্য এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে ফুটপাতে বসা মার্কেটে  শীতের কাপড় কিনতে  আসা বিলকিস আক্তার নামে এক নারী জানায়  এবছর একটু আগাম শীত অনুভূত হচ্ছে আর হিমেল হাওয়া ও বৈতে শুরু করেছে তবে শীতের নিবারণের জন্য আমি আমার বাচ্চার জন্য একটু আগাম শীতের কাপড় কিন্তে আসলাম কিন্তু গত বছরের তুলনায় দাম এবার বেশি নিচ্ছে দোকানিরা।

শীতের কাপড় নিতে আসা  মিঠুন দাস নামে আরো একজন জানান যে গত বছরের তুলনায় এবার শীতের কাপড়ের দাম অনেক বেশি যা হাতের নাগালের বাহিরে কারন আমরা অন্যের বাড়িতে খেটে খাওয়া মানুষ এত বেশি দাম দিয়ে শীতের কাপড় কেনার মতো আমাদের তেমন সামর্থ্য  নেই তবুও কিন্তু কিনতে হবে কারন বাড়িতে বৃদ্ধ মা বাবা আছে তাদের শীত নিবারনের জন্য দাম বেশি হলে ও কিন্তে হবে।

এদিকে ফুতপাতে  শীতের কাপড় নিয়ে বসা নাম না বলা একজন দোকান দার বলেন এবছর একটু দাম বেশিই হবে শীতের কাপড়ের কারন আমাদের কেরিন খরচ বেশি তাই দাম ও একটু বেশি কারণ আমাদের  দু এক টাকা তো লাভ নিতেই হবে নাহলে আমরা বাচবো কেমন করে শুধু ফুতপাতের দোকান নয় শীত নিবারনের অন্যতম  ল্যাপতোশপের দোকানের মালিকরা ও একই কথা বলে এছাড়া ও তারা আরো বলেন এবার ল্যাপতোশকের চাহিদা ও একটু  কম কারন বাজারে এখন  কম দামের একধরনের কম্বল আসায়  মানুষ এখন আর ল্যাপতোশক বেশি নিতে চায় না  কেরিন খরচ বাড়ায় এগুলোর ও দাম এখন বেশি বেড়ে গেছে  এজন্য  আমরা দোকানে বেচা কেনা নিয়ে দুচিন্তায় পড়ে আছি।

ডুমুরিয়ায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা চেয়ারম‍্যান বিশিষ্ট লেখক- সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৪তম জম্মদিন পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া //

মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা চেয়ারম‍্যান বিশিষ্ট লেখক – সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৪তম জম্মদিন উপলক্ষে  ৪ ডিসেম্বর রবিবার  বিকেলে ডুমুরিয়া  উপজেলা  যুবলীগের ঊদ‍্যেগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যালযে অনুষ্ঠিত হয়।

উপজেলা  যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে  সভায় তার কর্মময জীবনের উপর আলোকপাত করেন  উপজেলা আ’লীগের সহ সভাপতি  শেখ নাজিবুর রহমান, আ’ লীগ নেতা মোল্ল‍্যা সোহেল রানা, যুবলীগের যুগ্ন আহবায়কএ‍্যাড. আরশাফুল আলম রাজু শেখ ইকবাল হোসেন, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, যুব মহিলা লীগের শিমু আক্তার, বিকাশ মন্ডল, আবু দাউদ মোড়ল,

অভিজিৎ কুন্ডু টুটুল, মেহেদী মাসুদ, তৌহিদুজ্জামান রাতুল, মির্জা সোলাইমান, দেলোয়ার হোসেন, প্রসূন বিশ্বাস পম্পী, দিলিপ কুমার মন্ডল, হাবিবুর রহমান মহলদার, রবিউল ইসলাম আনটু, মাহামুদুল ইসলাম খান, ইমরান হোসেন বাবু, রাজিউল বারী সৈকত, শেখ মাসুদ রানা, আব্দুল হামিদ সরদার, আক্তারুজ্জামান সোহাগ,  শরিফুজ্জামান শরিফ, মুশফিকুর  রহমান টিটু, বিপুল মন্ডল, রবিউল ইসলাম, তৈয়েবুর রহমান বিশ্বাস, জাকির হোসেন মোল্ল‍্যা, বিকাশ পাল, শেখ ফিরোজ আহম্মেদ, শিলাদিপ্ত বিশ্বাস, জাহিদুর রহমান, আমির হামজা, মাধব দাস, প্রমুখ। আলোচনা সভার পর দোয়া আনুষ্ঠিত হয। দোয়া পরিচালনা করেন মাও: আব্দুল গফুর।

 

সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর: সালাম মূর্শেদী এমপি

//আ: রাজ্জাক শেখ, খুলনা//
খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুর সালাম মুর্শিদী বলেছেন,
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৯ (১) নম্বর অনুচ্ছেদে প্রতিবন্ধী ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করতে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশসহ বিশ্বের বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। আগামীর বিশ্বকে প্রতিবন্ধী/বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য কল্যাণকর বিশ্ব হিসেবে গড়ে তুলবো, যেখানে নিত্য নতুন প্রযুক্তি-জ্ঞান উদ্ভাবনের মাধ্যমে এ ধরনের মানুষের জীবনযাত্রা সহজতর হবে।
আমরা ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বাস্তবায়নের ফলে ২০৪১ সালের বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ দেশে উন্নীত হবে ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, দেশের প্রতিবন্ধী ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের ওয়ানস্টপ সার্ভিস প্রদানের লক্ষ্যে সরকার দেশের ৬৪টি জেলা ও ৩৯টি উপজেলায় মোট ১০৩টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র চালু করা হয়েছে।

প্রত্যন্ত এলাকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর দোরগোড়ায় থেরাপি- সংক্রান্ত সেবা পৌঁছানোর লক্ষ্যে ৪৫টি ভ্রাম্যমাণ মোবাইল রিহ্যাবিলিটেশন থেরাপি ভ্যানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার পথ অবারিত করতে সারাদেশে ৭৪টি বুদ্ধি প্রতিবন্ধী ও ১২টি স্পেশাল স্কুল ফর চিলড্রেন উইথ অটিজম পরিচালিত হচ্ছে।

প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়নের প্রতীক হিসেবে ঢাকার মিরপুরে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ১৫ তলা বিশিষ্ট মাল্টিপারপাস প্রতিবন্ধী কমপ্লেক্স (সুবর্ণ ভবন) নির্মাণ করা হয়েছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত করতে প্রায় ৪৪৭ কোটি টাকা ব্যয়ে ঢাকা জেলার অদূরে সাভারে একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ চলমান রয়েছে।

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২২ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

শনিবার (৩ ডিসেম্বর) রূপসা উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আয়োজিত ৩১ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে অফির্সর্সক্লাব মিলনায়তনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রূবাইয়া তাছনিম এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সামাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান।

বিশেষ অতিথি বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ শফিকুল ইসলাম।

এসময় বক্তৃতা করেন পল্লী বিদ্যুতের এজিএম হালিম খান,একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল,যুব উন্নয়ন কর্মকর্তা শেক বজলুর রহমান, প্রতিবন্ধী কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুল মজিদ ফকির, এস আই শেখ রাজু আহম্মেদ,আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ হালদার,প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা
ডা: খান মোঃ শফিকুল ইসলাম,আলমগীর হোসেন শ্রাবণ, আব্দুর রহমান,শিক্ষক রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নবাব ফয়জুন্নেছার ওয়াকফকৃত সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

//নিজস্ব প্রতিবেদক//

এশিয়া মহাদেশের একমাত্র মহিলা নবাব, নারী শিক্ষার অগ্রদূত মহিয়সি নারী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ওয়াকফকৃত সম্পত্তি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারের দাবিতে লাকসামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) পশ্চিমগাঁওস্থ নবাব বাড়ির সামনের সড়কে ব্যানার-ফেস্টুন হাতে নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্র-শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করেন।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু সায়েদ বাচ্চুর নেতৃত্বে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, মানবকল্যাণে মহিয়সি নারী নবাব ফয়জুন্নেছা বিপুল সম্পত্তি দান করে গেছেন। কিন্তু কতিপয় ভূমিদস্যু জাল দলিল সৃষ্টি করে নবাবের ওয়াকফকৃত অনেক সম্পত্তি দখল করে নিয়েছে। এ দখল প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে। দখল হওয়া সম্পত্তি উদ্ধার এবং দখল প্রক্রিয়া বন্ধের দাবিতে ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন দপ্তরকে অবহিত করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লাকসাম পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মেজর মিতা সাফিনাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী। এ সময় নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের উপাধ্যক্ষ সামছুল আলম, সহ-অধ্যাপক ফখরুল লতিফ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ছায়েদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল আজিজ, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন হেলাল, প্রভাষক জাহিদ হাসান, আফজল হোসেন, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সেক্রেটারী কালাম সরকার, আ.লীগ নেতা আনিসুর রহমান কাঞ্চনসহ নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্র-ছাত্রী, নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, নওয়াব ফয়জুন্নেছা ফাউন্ডেশন, পশ্চিমগাঁও এলাকাবাসী, পশ্চিমগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানের ব্যানার হাতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।