অভয়নগরে ৫১তম জাতীয় সমবায় দিবস-‘২২ অনুষ্ঠিত

 

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগরে জাতীয় সমবায় দিবস-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে অভয়নগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহ ফরিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এসময় আরও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান বিকাশ রায় কপিল, উপজেলা সমবায় কর্মকর্তা পাপিয়া রানী হালদার, সহকারী সমাজ সেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন,যশোর কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির ম্যানেজার মোসারফ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি আজিম ফকিরসহ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায়   ৫১তম জাতিয় সমবায় দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় বন‍্যাঢ‍্য আয়োজনের মধ‍্যে দিয়ে   ৫১ তম জাতীয় সমবায় দিবস  পালিত হযেছে।
 ৫ নভেম্বর  শনিবার সকালে  জাতিয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন উড়ায়ন, র‍্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব  করেন উপজেলা সমবায় সমিতির সভাপতি  এস এম মোস্তাকিম বিল্লাহ। প্রধান অতিথির বক্তব‍্য দেন উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম‍্যান গাজী আব্দুল হালিম, বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন থানা অফিসার্স ইনচার্জ সেখ কনি মিয়া, স্বাগত বক্তব‍্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা  সরদার জাহিদুল ইসলাম, আরো বক্তব‍্য দেন জনতা বহুমুখী সমবায় সমিতির গোলাম কুদুস, সহকারী পরিদর্শক বিপ্লব দাস, সমবায়ী অনুদ‍্যুতি মন্ডল, দিপঙ্কর কুমার মন্ডল, অশোক কুমার মন্ডল, কৃষ্ণপদ জোর্দ্দার, শিউলী মন্ডল, পিয়াঙ্কা জোর্দ্দার
প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র‍্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। ,

ডুমুরিয়ায় জেল হত‍্যা দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
 ৩রা নভেম্বর  বৃহস্পতিবার  বিকেলে ডুমুরিয়া  উপজেলা  আওয়ামী সহ সহযোগী সংঠনের উদ‍্যেগে জেল হত‍্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত হয। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ নাজিবুর রহমানের  সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। অন‍্যান‍্যের মধ‍্য  বক্তব‍্য দেন জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি মোস্তফা কামাল খোকন,  উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদার, আবু সাইদ সরদার,  সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীর  হোসেন,  প্রভাষক জিএম ফারুক হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, কেএম হযরত আলী, বিষ্ণু প্রসাদ মল্লিক, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস‍্য হাসনা হেনা,  শীলা রানী মন্ডল,  তহমিনা বেগম, ভাইন্স চেয়ারম‍্যান শারমীনা পারভীন রুমা,  জেলা যুব মহিলা লীগের যুগ্ন সম্পাদক   শিমু আক্তার, যুবলীগের আহবায়ক  প্রভাষক গোবিন্দ ঘোষ,  রবিউল ইসলাম আন্টু,ছাত্রলীগের   খান আবুল বাশার শেখ মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠিত হয।

সরকারি অফিসের নতুন সময় সূচি ১৫ নভেম্বর থেকে

//দৈনিক বিশ্ব ডেস্ক//

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সময়সূচি নতুনকরে নির্ধারণ করেছে সরকার। আগামী ১৫ নভেম্বর থেকে সকাল ৯টায় অফিস শুরু হয়ে শেষ হবে বিকাল ৪টায়।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের অফিসের এ নতুন সময়সূচি অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। শীত চলে আসায় আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। বর্তমানে অফিস সময়সূচি সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

তিনি বলেন, ৯টা থেকে ৪টার এই সূচি সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের জন্য। সুপ্রিম কোর্ট, বাংলাদেশ ব্যাংক, স্কুল-কলেজ কর্তৃপক্ষ নিজেদের সুবিধা অনুযায়ী সময়-সূচি নির্ধারণ করবে।

অভয়নগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

 //মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে । শনিবার (২৯ অক্টোবর)  সকালে অভয়নগর থানা পুলিশের উদ্যোগে কমিউিনিটি পুলিশিং এর ব্যানার বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া নুরবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় অভয়নগর থানার অফিসার ইনর্চাজ একেএম শামীম হাসানের সভাপতিত্বে র‌্যালিতে অংশ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন, পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান  আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, আ’লীগ নেতা ইব্রাহিম বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ । পরে অভয়নগর থানা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপর দিকে নওয়াপাড়া হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।  শনিবার বেলা ১১ টায় হাইওয়ে থানার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা ট্রাক ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,  দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন হাসন, সদস্য রাকিবুল ইসলাম রুবেল, কামাল হোসেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এএইচ এম জাহাঙ্গীর, অভয়নগর থানার কমিউনিটি পুলিশের এএসপি শাহ আলম, কোতয়ালী থানার সদস্য মোঃ আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ পারভেজ, অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শেখ তসলিম প্রমুখ।

ডুমুরিয়ার কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উদযাপন!

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

“পুলিশই জনতা,জনতাই পুলিশ’! এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন হয়েছে।  ২৯ অক্টোবর শনিবার সকালে ডুমুরিয়া শহিদ স্মৃতি মহিলা কলেজ চত্তরে এক আলোচনা সভা  থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয। অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব‍্য দেন ,খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম।

বিশেষ অতিথির বক্তব‍্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আসিফ রহমান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু,সাধারণ সম্পাদক ও ফুলতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস) সুশান্ত সরকার,উপজেলা পুলিশিং কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বিপিএম।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা অাওয়ামী লীগ সহ-সভাপতি নাজিবুর রহমান নাজু, ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দে,শহিদ স্মৃতি মহিলা কলেজ অধ্যক্ষ শেখ শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হোসেন, ওসি তদন্ত কবির হােসেন, এসআই লক্ষন দাস প্রমখ।

অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,এসআই হাবিবুল্লাহ, এসআই হাসানুজ্জামান,এসআই বিকাশ দাশ,এসআই শাহিনুর রহমান,এসআই হাফিজুর রহমান, এসআই ফরিদুজ্জামান, এসআই কামাল হোসেন,এসআই আবু বক্কারসহ সহ পুলিশের সকল  সদস্য বৃন্দ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন,মুফতি মােঃ জহিরুল ইসলাম,পবিত্র গীতা থেকে পাঠ করেন,শিক্ষক  রঞ্জন কুমার  সরকার। অনুষ্ঠান পূর্বে একটি বর্নাঢ্য র‍্যালি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

রূপসায় পুলিশিং ডে অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই শ্লোগানকে সামনে রেখে রূপসা থানা আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় থানা অভ্যন্তরে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা।

আলোচনা সভায় রূপসা থানা ওসি সরদার মোশার্রফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আ: মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদ আলম বাবু, সাবেক আধ্যাপক আল মামুন সরকার, টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কুষ্ণ হালদার প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম, এস আই দীপক কুমার বিশ্বাস, আহাদ আহম্মেদ, মো. ফারুক, মো. কামরুজ্জামান, মো. কামাল হোসেন, মো. নকিব ইকবাল, মো. জিল্লুর রহমান, মো. মোস্তফা কামাল, শ্যামা প্রসাদ, শেখ ফরিদ আহম্মেদ, মো. ফারুক খান, মো. নজরুল ইসলাম। এ এস আই লিপি খানম, আব্দুর জব্বার, মো. তরিকুল ইসলাম, বিশ্বজিত ঘোষ, আবুল বাশার সহ থানা ও ক্যাম্প পুলিশ সদস্যগণ যথাযথ অংশগ্রহন করেন।

আমতলীর কুকুয়ায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//
বরগুনার আমতলী থানা পুলিশের আয়োজনে উপজেলার কুকুয়া ইউনিয়নে বরগুনা পুলিশ সুপারের উপস্থিতিতে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৭ শে অক্টোবর বৃহস্পতিবার বিকেল ৪ টার সময়ে উপজেলার কুকুয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে,এম মিজানুর রহমানের সভাপতিত্বে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ আবদুস সালাম।

https://dainikbiswa.com/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%a3%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/15993/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a7%9f%e0%a6%be%e0%a7%9f-%e0%a6%93%e0%a6%aa%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8/

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,কুকুয়া ইউনিয়নে চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ও আঠারোগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন প্রুমুখ।

‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন স্থাণীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, জনসাধারণ,কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রধান অতিথি পুলিশ সুপার আবদুস ছালাম তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, চাঁদাবাজি এবং মাদক বিরোধী সমাজ গড়তে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।

যশোরে এডভোকেসি এবং সিভিল সোসাইটির অর্গানাইজেশন সদস্যদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

 মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

যশোরে এডভোকেসি এবং সিভিল সোসাইটির অর্গানাইজেশন সদস্যদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর (বৃস্পতিবার) কারিগরি আর্থিক সহায়তায় ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়নের উদ্যোগে ও ওয়েভ ফাউন্ডেশন এ্র বাস্তবায়নে ধর্মতলার দি সালভেশন আর্মি খোলা ডাঙ্গা সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

এডভোকেসি নেটওর্য়াক অভয়নগর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাড. সালেহা বেগম, প্যানেল মেয়র গীতা রানী কুন্ডু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, মানবাধিকার কর্মী ইকরামুল কবির, সমাজ কর্মী শিবু প্রসাদ রায়, ইউসুফ আলী, এ রহিম, সিএসও মোসলেম শেখ, রুকাইয়া হক, সুরাইয়া নার্গিস, সুমিত্রা সরকার, জহুরা খাতুন, জসিম উদ্দিন বাচ্চু, দর্জি সদস্য মিনা রানী বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশন এর খুলনা বিভাগীয় সমন্বয়কারী জহির উদ্দিন।

ভৈরব নদী দখল দূষণ প্রতিরোধে নৌকা র‌্যালি মানব বন্ধন,মতবিনিময় সভা অনুষ্ঠিত

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া ভৈরব নদী দখল, দূষণমুক্ত, ভরাটরোধে বৃহস্পতিবার বিকালে অভয়নগরের তালতলা-আদিলপুরে নৌকা র‌্যালি,মানব বন্ধন,মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব নদী দখল দূষণ প্রতিরোধে নৌকা র‌্যালি মানব বন্ধন,মতবিনিময় সভা অনুষ্ঠিত

উদীচী অভয়নগর শাখার সা: সম্পাদক অধ্যাপক সুকুমার ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বর্মণ পাড়া মন্দিরের সভাপতি ভজহরি বর্মণ, তিনি বলেন নদীর পাড়ে বিভিন্ন অবৈধ স্থাপনা, কল কারখানার বর্জ্য নিষ্কাশন, যত্রতত্র কেমিক্যালের ব্যবহারের কারণে নদীর স্বাভাবিক গতি প্রবাহ আজ ব্যাহত হচ্ছে । ফলে আমাদের মাছে- ভাতে বাঙালির যে ইতিহাস যে ঐতিহ্য তা হারাতে বসেছি । আমাদের এখনই এ ব্যাপারে সচেতন হতে হবে এবং প্রতিবাদ গড়ে তুলতে হবে ।

ভৈরব নদী দখল দূষণ প্রতিরোধে নৌকা র‌্যালি মানব বন্ধন,মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরো বক্তব্য রাখেন বন্ধুকল্যাণ ফাউন্ডেশনের মুকুল,অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সা: সম্পাদক সুনীলদাস । উপস্থিত ছিলেন, বাঘুটিয়া ইউপি মেম্বার শওকত হোসেন মল্লিক, বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র: সহ-সভাপতি আতিয়ার রহমান,সাবেক ছাত্রলীগ নেতা বিকাশ সেন,শিক্ষক শহিদুল ইসলাম,বিশিষ্ট সমাজ সেবক মো: ওসমান,সাংবাদিক কামাল হোসেন, মোঃ শফিকুল ইসলাম পিকুল ,ও অত্র এলাকার জনসাধারণ প্রমুখ। বক্তারা অবিলম্বে নদীর দখল দূষণ বন্ধের দাবি জানান।