এনভয় গ্রুপের চেয়ারম‍্যান সারমিন সালাম দিনব‍্যাপী রূপসায় ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন

//আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম বুধবার  ২৬অক্টোবর  দুপুরে রূপসা উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত  ঘাটভোগ ইউনিয়নের  আলাইপুর এলাকায় নিমাই কুন্ডু ও টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামের  জোহরা বেগম, আইচগাতি ইউনিয়নের শিরগাতি ও দেয়াড়া এলাকায় ক্ষতিগ্রস্থ বাড়ি পরিদর্শন করেন এবং  তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, টিএসবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর শেখ, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি,  সালাম মূর্শেদী সেবা সঙ্গের টিম লিডার শামসুল আলম বাবু, রিনা পারভিন, সাবিনা ইয়াসমিন,প্রধান শিক্ষক  আজিজা সুলতানা, আকলিমা খাতুন তুলি, শারমিন সুলতানা রুনা, মমতাহেনা জোসনা, ইউপি সদস্য স্বপ্না রানী পাল, বিনোদিনী পাল,আইরিন পারভিন, মনি মালাকার, জাকির মোড়ল, যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, রবিউল ইসলাম,সাধারণ সম্পাদক খায়রুজ্জামান সজল,  রতন মন্ডল, মুছা লস্কর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ শিমুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, রায়হান ফকির,  এছাড়া বিকাল ৪টায় এনভয় গ্রুপের চেয়ারম্যান সারমিন সালাম বর্তমান সরকারের মুজিব বর্ষে উপহারের ঘর শিয়ালী বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন।

অপরদিকে  বিকাল ৫টায় ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী এসডিজি টেকনিক্যাল কলেজের শিক্ষকদের সাথে ও শিয়ালী গ্রামবাসীর সাথে মতবিনিময় করেন।

চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবদুল আলীমকে ব্যাচ’৯৭এর সংবর্ধনা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍/ শাহানাজ পারভীন, চট্টগ্রাম//

চট্টগ্রামে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক আবদুল আলীম কে ২১ অক্টোবর, ২০২২ খ্রিঃ তারিখ বেলা ১১.০০ ঘটিকায় বহদ্দারহাট ওয়াল্টন সেক্লোসিভে ব্যাচ’৯৭ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খলিলুর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক আবদুল শাকির, এমটিবি কেরানীহাট শাখার উপ-ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ খোকন,মোঃ আবু তাহের,মোঃ ইকবাল, হিরু, মোঃ মিজান, আবদুস সবুর সোহেল, মোঃ আলমগীর প্রমুখ।

রূপসায় বিএনপি- জামায়াতের নৈরাজ্য বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

//মোঃ কুরবান, রূপসা//

রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন  আওয়ামী লীগের আয়োজনে বিএনপি- জামায়াতের নৈরাজ‍্য বন্ধ‍ের প্রতিবাদে রূপসা ঘাট এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২১অক্টোবর (শুক্রবার) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়।

এসময় বক্তৃতা করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য  অধ‍্যক্ষ ফ ম আব্দুস সালাম, মো: জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক  মোঃ মোতালেব হোসেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মিস্টার আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, প্রচার সম্পাদক  আব্দুল গফুর খান, দপ্তর সম্পাদক আকতার ফারুক, মো:অহিদুজ্জামান, রবিউল ইসলাম লিঠু,উপজেলা শ্রমীকলীগের আহবায়ক আব্দুস সাত্তার শেখ,উপজেলা কৃষকলীগের সভাপতি  আব্দুল মান্নান শেখ,

উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, ইউপি সদস‍্য  কামরুজ্জামান সোহেল, বাবর আলী, আশাবুর রহমান,লিপিকা দাস,  ফরিদ শেখ,কামরুল ইসলাম,ইলিয়াস শেখ, ফ ম আইয়ুব আলী,হারুন শেখ, আব্দুস সালাম, নাজির শেখ, সিদ্দিক শেখ, কামাল হোসেন,মামুন শেখ, মনিরুল ইসলাম,ওলিয়ার রহমান,

কুতুব উদ্দিন,মো:শরিফুল ইসলাম বাবু, খালিদ হাসান, আজমল হোসেন, প্রশান্ত দে, তরিকুল ইসলাম, মানিকুল ইসলাম  প্রমূখ।

যশোর জেলা পরিষদের সদস্য পদে জয়লাভ করলেন ৪নং ওয়ার্ডের(অভয়নগর) আব্দুর মোল্যা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

অভয়নগর উপজেলা যশোর জেলা পরিষদের নির্বাচনী এলাকা ৪ নং ওয়ার্ড।

এ ওয়ার্ড থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন প্রার্থী। এর মধ্যে আব্দুর রউফ মোল্যা হাতি মার্কা ৬৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ড. প্রদীপ কুমার দে টিউবয়েল প্রতীক পেয়েছেন ২৯ ভোট অন্যান্য প্রার্থী মধ্যে,জি এম মনিরুজ্জামান মনি (সিলিং ফ্যান) পেয়েছেন ৮ ভোট, , ফারাজী আশিকুল ইসলাম বাঁধন (তালা) ১৪ ভোট, শেখ মাহাবুবুর রহমান (ফুটবল) শূন্য ভোট, ও মো:আজিম উদ্দীন ও শুন্য ভোট পেয়েছে। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে বিলকিস সুলতানা সাথী (টেলিফোন) ৩ ভোট, মরিয়ম বেগম(বই) ১ ভোট, হাজেরা পারভীন দোয়াত কলম শুন্য ভোট, নাছিমা সুলতানা মহুয়া(হরিণ) ১ ভোট,রেহেনা খাতুন (লাটিম) ৭ ভোট, রাখী ব্যানার্জি (টেবিল ঘড়ি) (৫৯) লায়লা খাতুন (মাইক) ৪৪ ভোট, শাকিলা আপরোজ ফুটবল ৩ ভোট।

এ ছাড়া চেয়ারম্যান পদে সাইফুজ্জামান পিকুল ঘোড়া ১০৪ ভোট ও মারুফুজ্জামান কাজল আনারস প্রতীক পেয়েছে ১৩ ভোট।

উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৯ থেকে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।

জেলা পরিষদ নির্বাচন// খুলনায় আবারও চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ

//মোঃ কুরবান // 

খুলনা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ হারুনুর রশীদ চেয়ারম্যান পদে আবারও জয়লাভ করেছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৫৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম মোর্তজা রশিদী দারা ৪০৩ ভোট ও ডা. শেখ বাহারুল আলম ৩৭ ভোট পেয়েছেন। নির্বাচনে ৯৭৮ ভোটারের মধ্যে ৯৭৭ জন ভোট প্রদান করেন।

দুপুরে নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার ভোটের ফলাফল ঘোষণা করেন।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা জেলার ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার সকাল ৯টা থেকে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জানা গেছে, দিনের প্রথম ঘণ্টায় বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। বেলা ১১টার পর থেকে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। প্রতিটি কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোটাররা কোনও ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই ভোট প্রদান করেছেন।

শেখ হারুনুর রশিদ খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ৬১ বছরের রাজনৈতিক জীবনে ১৯৯১ সালের পর থেকে সাত বার খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। দুই বার জাতীয় সংসদ সদস্য, বিরোধী দলীয় হুইপ, প্রায় ১১ বছর জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পদে দায়িত্ব পালন করেন।

নির্বাচিত ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সব স্তরের কর্মী সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান হারুনুর রশিদ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জেলা পরিষদের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে খুলনা জেলা পরিষদকে ‘মডেল জেলা পরিষদ’ করার অঙ্গীকার করেন।

জেলা পরিষদ নির্বাচন// রাণীশংকৈলে স্বপন ও রিপা সদস্য নির্বাচিত

মাহাবুব আলম, রাণীশংকৈল( ঠাকুরগাও)প্রতিনিধি।।

জেলা পরিষদ নির্বাচনে সোমবার (১৭ অক্টোবর)  জেলা পরিষদের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় আব্দুল বাতিন স্বপন (তালা প্রতিক) ৯৪ ভোট পেয়ে সদস্য পদে  নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ারুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৯ ভোট।

অপরদিকে রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর তিন উপজেলা মিলিয়ে ১৮২ ভোট পেয়ে সাবিনা ইয়াসমিন রিপা (ফুটবল) মহিলা সদস্য পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেতারা হক( দেওয়াল ঘড়ি) পেয়েছেন ১৩৮ ভোট।

প্রশনগতঃএ উপজেলায় সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে র্প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন সমাজ সেবা অফিসার আব্দুর রহিম।

 

আলমাস খাঁন বরগুনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত

/সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বরগুনার ২নং ওয়ার্ড আমতলী উপজেলায় সদস্য পদে আজকের নির্বাচনে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আহুরুজ্জামান আলমাস খাঁন (হাতি প্রতিক)।

আমতলী উপজেলার সদস্য পদে প্রার্থীতা প্রত্যাহারের পর চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।এদের মধ্যে মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন ও  আবুল বাসার নয়ন মৃধা উভয়ে সমান সংখ্যক (৪৫ ভোট) ভোট পেলে সহকারী রিটার্নিং অফিসার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য জেলা রিটার্নিং অফিসার এর নিকট প্রেরন করেন।

বিকেল পাঁচটায় জেলা রিটার্নিং অফিসার এর কার্যালয়ে দুই প্রার্থীর মধ্যে লটারি অনুষ্ঠিত হয়। উক্ত লাটারীতে মোঃ আহুরুজ্জামান আলমাস খাঁন বিজয়ী হওয়ায় তাকে বেসরকারিভাবে নির্বাচিত  ঘোষণা করা হয়।

রামপালে জেলা পরিষদ সদস্য হলেন যুবলীগের সাধারণ সম্পাদক প্রিন্স

এ এইচ নান্টু, বিশেষ প্রতিনিধি ||

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শেষ হাসিটা হেসেছেন রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স। বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ড (রামপাল উপজেলা) এ উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়েছে। এখানে সাধারণ সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত নারী আসনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন শেখ মনির আহমেদ প্রিন্স, টিউবওয়েল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক জেলা পরিষদ সদস্য অসিত বরণ কুন্ডু ও হাতি প্রতীক নিয়ে লড়ছেন সাবেক আওয়ামী লীগ নেতা মো. গোলাম আজম। নারী আসেন প্রতিদ্বন্দ্বিতা করেন হরিণ প্রতীক নিয়ে লড়ছেন অ্যাডভোকেট শরিফা হেমায়েত ও ফুটবল প্রতীক নিয়ে লড়ছেন অঞ্জলী রানী দাস। মনির আহমেদ প্রিন্স ভোট পেয়েছেন ৫৮ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ডু পেয়েছেন ৪১ ভোট। অপর প্রার্থী গোলাম আজম পেয়েছেন ৩৩ ভোট। নারী আসনে অ্যাডভোকেট শরীফা পেয়েছেন ১০৬ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অঞ্জলী রানী দাস পেয়েছেন ২৬ ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মো. শাহিনুর রহমান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু। আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন এডিশনাল এসপি ( ক্রাইম এন্ড অবস্ ) রাসেলুর রহমান, রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন, ওসি (তদন্ত) রাধেশ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্যরা। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক উৎসুক জনতা ও আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীরা।

বালিদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এক নম্বর আসামি মামলা দায়ের

//নিজস্ব প্রতিবেদক//

মাগুরা মহম্মদপুর বালিদিয়া ইউনিয়নে বড়রিয়া গ্রামে আবু বক্কার মৃত্যুর ১০ দিন পর ছেলে বাদী হয়ে মামলা করেছে  এ মামলায় তার আপন মামাসহ ৫ জনকে আসামি করেছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪ থেকে ৫ জনকে। চাঞ্চল্যকর এ মামলাটি করেছেন মাগুরার মহম্মদপুরের বড়রিয়া গ্রামের সদ্য প্রয়াত আবু বক্কার শেখের ছেলে সিজান মাহমুদ সাগর। বাবা মারা যাওয়ার ১০ দিন পর গত মঙ্গলবার মাগুরা আদালতে মামলাটি রুজু করেন। আদালত মাগুরার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মু. হাবীবুর রহমান দরখাস্তটিকে এফআইআর হিসেবে গণ্য করে পুলিশ রিপোর্ট দাখিলের জন্য মহম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার খবর পেয়ে আসামিরা আত্মগোপন করেছেন।

বালিদিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কে এক নম্বর আসামি মামলা দায়ের

মামলার আরজি মতে, গত ২ অক্টোবর ভোরে মারা যান আবু বুক্কার শেখ। তিনি দীর্ঘ ৩০ বছর সৌদিতে থাকার সুযোগে তার স্ত্রী স্থানীয় জনৈক রকিবুল ইসলাম হিরকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ২ অক্টোবর ভোররাতে আবু বক্কারকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আসামিরা তড়িঘড়ি করে বক্কার শেখের লাশ দাফন করে দেয়।

মামলায় বাদীর মায়ের কথিত প্রেমিক রকিবুল ইসলাম হিরককে প্রধান আসামি করা হয়েছে। ২ নম্বর আসামি করা হয়েছে তার মা সিমা পারভীনকে ৩ মোঃ রফিকুল ইসলাম ৪ জাহানারা বেগম ৫ নম্বর আসামি করেছেন আপন মামা মাছুদুর রহমানকে। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, আদালতের নির্দেশনা হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওয়াপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জা’পা চেয়ারম্যানের উপদেষ্টার মতবিনিময় সভা

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

শুক্রবার সকালে নওয়াপাড়া প্রেস ক্লাবের অডিটোয়িামে অভয়নগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট জহুরুল হক জহির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাকিম মুফতি ফিরোজ শাহ, নওয়াপাড়া প্রেস ক্লাবের উপদেষ্টা সুনীল দাস, সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শিকদার সাঈদ আহমেদ, যুগ্ম আহবায়ক আবদুর রহিম ফারাজী, জাতীয় পার্টি নেতা সৈয়দ বাবুল আকতার, মো. নজরুল ইসলাম, কামরুজ্জামান হীরন, আবদুস সোবহান, শামীম খন্দকার ও আকরাম হোসেন।

মতবিনিমিয় সভায় নওয়াপাড়া প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।