ডুমুরিয়ায় কৃষকলীগের নব গঠিত কার্য নির্বাহী কমিটির এক পরিচিতি সভা অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

বাংলাদেশ  কৃষকলীগ ডুমুরিয়া  উপজেলা  শাখার নব গঠিত কার্য নির্বাহী কমিটির এক পরিচিতি সভা ৩রা ডিসেম্বর শনিবার বেলা ১১টায় উপজেলা আ’লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয। উপজেলা কৃষকলীগের সভাপতি অরিন্দম মল্লিকের সভাপতিত্বেও সাধারন সম্পাদক জাহাবুর রহমানের পরিচালনায়  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।

বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন জেলা কৃষকলীগের সভাপতি অধ‍্যাপক আশরাফুজ্জামান বাবলু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার, প্রধান বক্তার বক্তব্য দেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মানিকুজ্জামান অশোক, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা কৃষকলীগের সহ সভাপতি খান খোরশেদ আলম, প্রিন্স, ইমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ‍্যাপক জিএম ফারুক হোসেন, মোল্লা সোহেল রানা প্রমুখ। সভায় অতিথিবৃন্দ ও কমিটির সদস্য বৃন্দকে ফুলেল শুভেচ্চা  জ্ঞাপন করা হয।

শিক্ষামন্ত্রী’র উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় নৌকার প্রার্থীকে বিজয়ী করুন – নুর হোসেন পাটোয়ারী

মোঃ হোসেন গাজী।।

বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ইউসুফ জুবায়ের শিমুল চোকদারের নৌকার সমর্থনে মহিলা সমাবেশ শেষে চরভৈরবী ইউনিয়নে পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন ও নৌকা প্রতীকে ভোট চান হাইমচর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।

২৪ নভেম্বর বৃহস্পতিবার বিকালে  চরভৈরবী আজিজিয়া আজাহারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে নৌকার বিজয়ের লক্ষে মহিলা সমাবেশে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস লিটন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, সহ-সভাপতি এমএ বাশার, হুমায়ন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান চোকদার, জেলা পরিষদের সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সভাপতি খোরশেদ আলম সিকদার, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চরভৈরবী ইউনিয়নের নৌকার মাঝি ইউসুফ জুবায়ের শিমুল চোকদার, উপজেলা পরিষদ ভাইস জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ বেগম, উত্তর আলগী ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান পাটোয়ারী, নীলকমল ইউপি চেয়ারম্যান সাউদ আল নাসের, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন বেপারী, যুবলীগের সভাপতি মহিউদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটোয়ারী, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  সাইফুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নৌকার সমর্থনে মহিলা সমাবেশে শেষে আমতলী বাজার, গরম বাজার  বিভিন্ন মোড়ে, ব্যাবসায়ী, আগত ক্রেতা বিক্রেতা, রাস্তায় চলাচলকারী যানবাহনে, শ্রমজীবী মানুষের কাছে আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়ে উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বলেন জননেত্রী শেখ হাসিনা সরকার এর মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব  ডা. দীপু মনি এমপি মহোদয় এর মাধ্যমে চরভৈরবী ইউনিয়ন ও হাইমচর এর উন্নয়ন এর ধারাবাহিকতা রক্ষায় ইউসুফ জুবায়ের শিমুল চোকদার  কে নৌকায় ভোট দিন।

তিনি আরো বলেন সরকারের উন্নয়ন কাজ  যথাযথ ভাবে জনগণের মাঝে পৌঁছে দেয়ার জন্য নৌকা কে বিজয়ী করলে  চরভৈরবী ইউনিয়ন সহ ৫ নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন মূলক কাজ কারা হবে।

অপরদিকে সন্ধ্যায় আমতলী বাজারের নৌকার সমর্থনে প্রথ সভা অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লায় বিএনপির গণসমাবেশ নাঙ্গলকোটে সাবেক এমপির গণসংযোগ

//নাঙ্গলকোট, কুমিল্লা প্রতিনিধি//

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ নভেম্বর বিএনপির কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশ উপলক্ষে নাঙ্গলকোটে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূইয়া। গতকাল শনিবার উপজেলার রায়কোট উত্তর ইউপির অলিপুর ও মাহিনী বাজার এলাকায় এসব কর্মসুচি পালন করেন তিনি

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা কাজী শাহআলম, মিয়া মোঃ ইদ্রিস, কাজী দেলোয়ার হোসেন, আবুল কালাম মেম্বার, ইউপি যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ ভূঁইয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুব মোল্লা, সিনিয়র যুগা আহবায়ক শরীফ হাজারী, গাজী আজাদ, বিএনপি নেতা জাফর আহাম্মদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর মন্টু, সেচ্ছাসেবক দল নেতা আব্দুল আলী ও আব্দুর রহিম সহ উপজেলা নেতৃবৃন্দু। এমপি আব্দুর গফুর ভূঁইয়া মাহিনী বাজার এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করে একটি বিক্ষোভ মিছিল করে। পথসভায় অংশ গ্রহণ করেন। পথসভায় এমপি আব্দুল গফুর ভূঁইয়া বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলনের ডাক দিয়েছেন। আর ঘরে থাকা যাবে না। এ দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষার জন্য। খেটে খাওয়া মানুষের জন্য। এ সরকার আমলে মন্ত্রী-এমপিরা লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশি প্রচার করেছেন। তা বন্ধ করার আন্দোলন। তাই দেশকে বাঁচতে রাজপথে থেকে আন্দোল এবং সংগ্রাম করতে হবে।

নৌকা আছে, মাঝি নাই ? প্রার্থী সংকটে নাঙ্গলকোট আ,লীগ !

//বিশেষ সংবাদদাতা//

আসন্ন ইউপি নির্বাচনে নাঙ্গলকোটে নৌকার মাঝি খুঁজে পাওয়া যাচ্ছে না । এখন হেলপার দিয়ে নৌকাকে কোনো রকম চালিয়ে নেয়ার কথা ভাবছে কথিত সেই সকল নেতারা । তবে হেলপারকে মাঝির দায়িত্ব দিলে নৌকা ডুববে সেটা নিশ্চিত করে বলছেন নৌকার যাত্রীরা । তাই তারা নৌকায় আদৌ চড়বেন কীনা ভাবছে ।

উল্লেখ্য, গত এমনদিনে নাঙ্গলকোটের আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল । সেই নির্বাচনে নৌকা প্রায় ভুবু ডুবু  !  একটু কেরামতি করে দুই একজন দরিয়া পার হলেও এবার কোনো কেরামতি কাজে আসবে না । কারণ ইভিএম ।

ফলে যারা ভাল মাঝি তারাও নৌকা চালাতে আগ্রহী না ।

সবাই চায় স্বতন্ত্র । সবার অভিযোগ নৌকাকে ডুবাচ্ছেন মন্ত্রী । তিনি চারজন পাঁচজন লোককে এমন ক্ষমতা দিয়েছেন । যারা ক্ষমতার অপব্যবহার করে আঙুল ফুলে কলা ছেড়ে বটগাছে পরিণত হয়েছেন । হাঁটুর নীচের লোকদের এমন ক্ষমতা দিয়েছেন ! ফলে অভিজ্ঞ মাঝিরা পরিচয় দিতেও লজ্জা পায় ।

ডুমুরিয়ায় শহীদ নূর হোসেন দিবস ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের মহাসমাবেশ সফল করতে যুবলীগের সভা

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুর্বন জয়ন্তী উদযাপন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ‍্যানে মহাসমাবেশ সফল লক্ষ‍্যে ১০ নভেম্বর  বৃহস্পতিবার  দুপুরে ডুমুরিয়া  উপজেলা যুবলীগের  উদ‍্যেগে দলীয় কার্যলযে আলোচনা সভা অনুষ্ঠিত হয।

উপজেলা  যুবলীগের  আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষের সভাপতিত্বে  শেখ ইকবাল হোসেনের পরিচালনায়  সভায় প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথি’র বক্তব‍্য দেন জেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার জাকির হোসেন। আরো বক্তব‍্য দেন  জেলা যুবলীগ নেতা বিএম কামরুল ইসলাম, জলিল তালুকদার, ইন্জিনিয়ার মাহফুজুল রহমান, জামাল হোসেন, রাসেল হোসেন, মোল্ল‍্যা সোহেল রানা, মোল্ল‍্যা জাহিদুল ইসলাম, শাহনেওয়াজ হোসেন শিমুল, বিশ্ব নাথ দে, কামরুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, বিকাশ মন্ডল,  দিলিপ মন্ডল, জাকির হোসেন মিল্টন, প্রভাষক ব্রজেন সরকার, সোলাইমান মির্জা, আবু দাউদ মোড়ল, রাজিউল বারী সৈকত, মুসফিকুর রহমান টিটু, আ: হালিম, হাবিবুর রহমান মহলদার, আ: হামিদ সরদার, মোল্ল‍্যা মাসুদ রানা, আমির হামজা, মুজাহিদুল ইসলাম প্রমুখ।

 

তালতলীতে আ’লীগের কমিটি গঠন, সভাপতি রেজবি সম্পাদক তনু

//সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি//

বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষে আবারও তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার সভাপতি ও ছোটবগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তৌফিক উজ্জামান সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গতকাল শনিবার তালতলী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৪ সালে তালতলী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে রেজবি-উল-কবির জোমাদ্দার সভাপতি ও তৌফিক উজ্জামান তনু সাধারণ সম্পাদক হয়েছিল।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবি-উল-কবির জোমাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌফিকউজ্জামান তনুর সঞ্চালনায় এ সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি বরগুনা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ (শম্ভু)। সম্মেলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রাব্বানি চীনু। এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। সম্মেলনে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

রাত সাড়ে আটটায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সম্মেলনের প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করেন। সম্মেলনে সভাপতি পদে তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি-উল-কবির জোমাদ্দার ও সাধারণ সম্পাদক পদে ইউপি চেয়ারম্যান তৌফিক উজ্জামান তনুর নাম ঘোষণা করেন।

আজকের আমতলী উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ঘিরে তৃণমুলের প্রত্যাশা

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

রাত কিংবা দিন,দেখার সময় নেই এমন নেতাকেই আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দেখতে চাই দাবীতে আমতলী উপজেলা আওয়ামী লীগের তৃনমুল নেতা কর্মীরা একাট্টা।

বরগুনা জেলার আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক এর সাথে আলাপকালে তারা বলেন,আমতলী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান আমতলী উপজেলা আওয়ামী লীগের হাল ধরার পর থেকে এ যাবত কালের সবচেয়ে দলীয় ভীত মজবুত অবস্হানে রয়েছে। দলের মধ্যে গনতান্ত্রিক চর্চা থেকে শুরু করে মেয়র মতিয়ার রহমান এর কার্যক্রমে দলীয় নেতা কর্মীরা সন্তোষ প্রকাশ করেন।
তারা আরও বলেন,বর্তমান সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ২৪ ঘন্টায় ব্যাস্ত থাকেন দলীয় কাজে ।যখনি ডাক দেয় দল, নিজের শরীরের দিকে খেয়াল না রেখেই ছুটে যান, ঝাঁপিয়ে পড়েন দলের জন্য, দ্বায়িত্ব কে নিজের অস্তিত্ব মনে করেন তিনি ।ঝড়,তুফান, এমনকি বজ্রপাতকেও হার মানেননা আমাদের এই প্রাণ প্রিয় নেতা,ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের যত প্রোগ্রাম হয় সব গুলো প্রোগ্রামে তিনি বিপুল সংখ্যক কর্মী নিয়ে সবার আগে উপস্থিত হন।নিজের অর্থ সম্পদ,উন্নয়ন ও সহানুভূতি দিয়ে আমতলী উপজেলায় গড়ে তুলেছেন আওয়ামীলীগের দুর্ঘ হিসেবে।

আলাপকালে উপজেলার সাতটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি সাধারণ সম্পাদকদের সকলেই প্রত্যাশা করছেন আজকের আমতলী উপজেলা আওয়ামীলীগের সন্মেলন এ সভাপতি হবেন আমতলী উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মতিয়ান।

আগামীকালের আমতলী উপজেলা আওয়ামীলীগের সন্মেলন ঘিরে বইছে উৎসবের আমেজ

//সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি//

বরগুনার আমতলীতে র্দীঘ নয় বছর পর অনুষ্ঠতি হতে যাচ্ছে উপজলো আওয়ামীলীগরে ত্রি-বার্ষিক সম্মলেন। আগামীকাল রববিার আমতলী পৌরসভার বঙ্গবন্ধু মুরাল মাঠে এ সম্মলেন অনুষ্ঠতি হব।এ সম্মলেনকে ঘিরে নবরূপে সেজেছে আমতলী পৌরশহর। শহরের র্সবত্র শোভা পাচ্ছে তোরণ,রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও বিল র্বোড।
নেতার্কমীদরে মধ্যে দেখা দিয়েছেে প্রাণচাঞ্চল্য। সম্মলেন সফল করতে উপজলো আওয়ামী লীগরে পক্ষ থকেে নেওয়া হয়ছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যইে সকল প্রস্তুতি শেষ র্পযায়ে রয়ছেে বলে দলীয় সূত্র নিশ্চিতি করছে।

সম্মলেনরে উদ্বোধন করবনে বরগুনা জেলা আওয়ামীলীগরে সভাপতি সংসদ সদস্য অ্যাড. ধীরন্দ্রে দবেনাথ শম্ভু। প্রধান অতথি হিসেবে উপস্থতি থাকবনে আওয়ামী লীগরে কেন্দ্রী কার্য্য নির্বাহী কমিটির সাংগঠনকি সম্পাদক (বরশিাল বিভাগ) অ্যাড. মো. আফজাল হোসাইন। বিশেষ অতথিি হিসেবে উপস্থতি থাকবনে বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহম্মদে,কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আনিসুর রহমান ও গোলাম রাব্বানী চিনু, প্রধান বক্তা হিসেবে উপস্থতি থাকবনে বরগুনা জেলাআওয়ামীলীগরে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবরি।
সম্মলেনে সভাপতত্বি করবনে আমতলী উপজলো আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) এ্যাডভােকটে এম. এ কাদরে মিয়া, অনুষ্ঠান সঞ্চালনায় থাকবনে উপজলো আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক ও আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। আরও অতথি হিসেবে উপস্থিত থাকবনে জলো,উপজলো ও ইউনয়িনরে আওয়ামীলীগ নেত্রীবৃন্দ।
উপজলো আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও আমতলী পৌর ময়ের মোঃ মতয়িার রহমান বলনে,২০১৩ সালরে পর আগামীকাল অনুষ্ঠতি হতে যাচ্ছে উপজলো আওয়ামী লীগরে ত্রি- বার্ষিক সম্মলেন। সম্মলেনরে সকল প্রস্তুতি সম্পন্ন।

অভয়নগরে চির নিদ্রায় শায়িত হলেন আওয়ামীলীগ নেতা সৈয়দ আব্দুল হাকিম

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍//

যশোরের অভয়নগরে হাজার হাজার মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান রাজনীতিদীদ অভয়নগরের প্রেমবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ আব্দুল হাকিম

যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ আঃ হাকিম(৬৯) ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া—-রাজিউন। গতকাল সকাল ৮.৩০ মিনিটে ঢাকা একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন। মৃত্যুকালিন সময় তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলে সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার জানাজার নামাজ শুক্রবার বাদ মাগরিব প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহম্মেদ চৌধুরী, জেলা আ’লীগের উপ প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, যশোর জেলা শ্রমিক লীগের সাধাঃ সম্পাদক নাছিরউদ্দিন, যশোর জেলা ছাত্রলীগের সাধাঃ সম্পাদক তানজিব নওশাদ পল্লব, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ¦ এনামুল হক, সাধাঃ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান, সরদার অলিয়ার রহমান, উপজেলা আ”লীগের সিনিঃ সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পীরজাদা শাহ ফরিদ জাহাঙ্গীর, উপজেলা আ’লীগের যুগ্ন সাধাঃ সম্পাদক ও পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যশোর জেলা মহিলালীগের সদস্য ডাঃ মিনারা পারভীন, জেলা পরিষদ সদস্য আঃ রউফ, আ’লীগ নেতা রবীন অধিকারী ব্যাচা, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আসলাম বিশ^াস, সাবেক সাঃ সম্পাদক আনোয়ার হোসেন মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাঃ সম্পাদক, মোজাফ্ফার আহম্মেদ, প্রেমবাগ ইউনিয়ন আ;লীগের সভাপতি সরদার বাবুল আকতার বাবু, সাঃ সম্পাদক, শেখ রবিউল ইসলাম মিলন, ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজউদ্দিন, সাবেক চেয়ারম্যান এস,এম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মতিয়ার রহমান ফারাজী, পৌর বিএনপি সভাপতি আবু নঈম প্রমূখ। মরহুমের জানাজায় জনমানুষের ঢল নামে, শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হন এই বর্ষীয়ান রাজনীতিবীদ।

ভারমুক্ত হতে যাচ্ছে আমতলী উপজেলা আওয়ামীলীগ!

//সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধি//

উপকূলীয় জনপদ বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগ অবশেষে ভারমুক্ত হতে চলছে।কয়েক বছর ধরে আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদদ্বয় ভারপ্রাপ্ত দিয়ে চললেও আগামী ৩০ অক্টোবর আমতলী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হওয়ার মাধ্যমে ভারমুক্ত হবে আমতলী উপজেলা আওয়ামীলীগ।

জানা গেছে, ২০১৩ সালে আমতলী একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা জিএম দেলওয়ারকে সভাপতি ও সামসুদ্দিন আহম্মেদ ছজুকে সাধারণ সম্পাদক করা হয়।তার এক বছর পরে ২০১৪ সালে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সামসুদ্দিন আহম্মেদ ছজুকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যহতি দেয়া হয়। পরে যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।পরবর্তীতে ২০২০ সালে তৎকালীন আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জি,এম দেলওয়ার মৃত্যু করায় সংগঠনের সিনিয়র সহ সভাপতি এডভোকেট এম এ কাদের মিয়াকে ভারপ্রাপ্ত সভাপতি করে আমতলী উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আগামী ৩০শে অক্টোবর আমতলী উপজেলা আওয়ামী লীগের সন্মেলন ঘিরে গত ২৩ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের এক সভা অনুষ্ঠিত হয় ঐ সভায় সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাড. এমএ কাদের মিয়া আহবায়ক ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আমতলী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ প্রত্যাশা করছেন দীর্ঘ নয় বছর সন্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমতলী উপজেলা আওয়ামীলীগ ভারমুক্ত হবে।